এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Abhyu | ১০ ডিসেম্বর ২০১৫ ০৮:২৭321000
  • দমন্তিকা নামটা চলবে? দয়মন্তিকার চেয়ে দন্তমিকা বেটার লাগছে। ব্যাঙদির নাম হোক সুচিন্তিকা। আর গ্রিশকা নামটা তো আপনারা শোনেনই নি। সে একজন মহাকাশচারী ছিল।
  • | ১০ ডিসেম্বর ২০১৫ ০৮:১৯320999
  • মিচকেপোড়া দুটো কি আছে?
  • pi | ১০ ডিসেম্বর ২০১৫ ০৭:৫৬320998
  • একটা ব্যাপারে একটু জানতে চাই।
    সম্প্রতি বেশ কয়েকবার একটা ফোন সার্ভিস প্রোভাইডারের কোন লোকের ( অন্তত সেই নাম করে, কোন মোবাইল নং থেকে) ফোন আসছে। অন্য সার্ভিসের নং এ। একবার তাঁরা জানালেন, এই নং টাকে ওনাদের নং এ কনভার্ট করে দেবেন, তাতে আমি অমুক তমুক সুবিধে পাবো, পোস্টপেইড স্কিমে। আমাকে সিম কার্ড দেবেন, আমাকে আইডি প্রুফ দিতে হবে। সে যাগ্গে, ভদ্রলোক জানতেন, ত্রিপুরা নামে জায়গাটা পব তে নয় আর আগরতলা ও আগরপাড়ার পাশে নয় ( এই এক ব্যাপার দেখি, আপিসের নানা জিনিস অর্ডার করতে গিয়েও, অর্ধেক ভেন্ডর জানেনই না, ত্রিপুরা বা আগরতলা কোথায় !! কেউ কেউ তো নামও শোনেননি। সাত আট ক্লাসের ভূগোলেও কি এটুকু থাকেনা ? মনে হয় পুরো উত্তর পূর্বই উত্তর ভারতের কাছে একটি অজানা বা চিঙ্কি কোন বস্তু ! ), তাই তিনি ক্ষান্ত দিলেন।

    কাল অবার ফোন। ইনি আবার বললেন অন্য সার্ভিস প্রোভাইডারের নং এ ওঁরা ফোর জি সিম দেবেন। খুব ভালো পোস্টপেইড এর অফারে। কোলকাতায় আমার বাড়ির কেউ তাঁদের আইডি প্রুফ দিলেই সিম ডেলিভারি দিয়ে দেবেন। এদিকে যখন জিগাচ্ছি, যিনি আই ডি প্রুফ নিয়ে যাবেন, তাঁর কাছে সার্ভিস প্রোভাইডারের দেওয়া আইডি আর্ড থাকবে কিনা, একবার বললেন হ্যাঁ। পরে আবার ফোন করে বললেন, না, থাকবে না। কারণ ডেলিভারির লোকজন এজেন্সির থেকে নেওয়া হয়। তাতে মাইনে এক তৃতীয়াংশ দিলেই চলে যায়, সেজন্য। আমি আই ডি না থাকলে আমাদের কারুর আই ডি প্রুফ দেবোনা বলাতে কনভিন্স করাতে ফোন করেই চলেছেন।

    এ কি ফ্রড কোন ব্যাপার চলছে ? নাকি জেনুইন এরকম কোন স্কিম চলছে ?
  • নামকরণ | ১০ ডিসেম্বর ২০১৫ ০৭:৫১320997
  • সিকি হবে অচলিকা সিকিকা। সে সান্দাকা-কে জানাতে বলে দিয়েছে যে রাতের্দিকে মোবাইলিকা মাধ্যমে বাক্যালাপ করবে তার সাথে।
  • Atoz | ১০ ডিসেম্বর ২০১৫ ০৭:৩৮320996
  • দ্রি কোথায়? এতকিছু হয়ে যাচ্ছে, বন্যা, বিস্ফোরণ, বোমা, ভূচাল ---দ্রি এর দেখা পাচ্ছি না হায়!
  • pi | ১০ ডিসেম্বর ২০১৫ ০৭:৩১320995
  • সলমন গাড়ি চালাচ্ছিলেন, নেশাগ্রস্ত ছিলেন, কোন প্রমাণ নেই। কোর্ট বললো। সত্যি, সেলুকাস যে কতবার আর বিষম খাবেন !!
  • pi | ১০ ডিসেম্বর ২০১৫ ০৭:২৯320994
  • এন আর এসে আবার পিটিয়ে খুন ?
  • pi | ১০ ডিসেম্বর ২০১৫ ০৭:০২320993
  • AD, আমার তো গেছোদাদাদশা এখন ঃ)
  • Arpan | ১০ ডিসেম্বর ২০১৫ ০৬:১৪320992
  • যাহ, কেসিদের হারানোর সুযোগটা মাঠে মারা গেল! ;-)
  • Abhyu | ১০ ডিসেম্বর ২০১৫ ০৫:৪৭320991
  • রাস্তাঘাটের বেশ উন্নতি হয়েছে। কল্যাণী এক্সপ্রেসওয়ে দেখলে আমেরিকান আকাও ইম্প্রেস্ড হবে। আর কল্যাণীতে শুধু সেন্ট্রাল পার্কের রাস্তায় রবীন্দ্রসঙ্গীত বাজে, সেগুলোও বেশ ভালো - কাল রমা মণ্ডলের খালি গলার গান শোনাচ্ছিল। আর জিনিসপত্রের যা দাম দেখলাম তাতে আমেরিকা সস্তা (আক্ষরিকভাবেই, পঁয়ষট্টি দিয়ে গুণ করলেও)। দেশে ফ্ল্যাটবান হলধররা ভাগ্যবান।
  • Atoz | ১০ ডিসেম্বর ২০১৫ ০৫:৪১320990
  • চারিদিক কেমন দেখছ?
  • Abhyu | ১০ ডিসেম্বর ২০১৫ ০৫:৩৮320989
  • হ্যাঁ। কালকেই লিখেছিলাম কিমা প্রসঙ্গে। :)
  • Atoz | ১০ ডিসেম্বর ২০১৫ ০৫:৩১320988
  • অভ্যু, তুমি এখন ভারতবর্ষে?????
  • Abhyu | ১০ ডিসেম্বর ২০১৫ ০৫:২১320987
  • স্থান - কল্যাণী বইমেলা
    কাল - ডিসেম্বর নয়, সন্ধ্যা সাত ঘটিকা

    এবারে NBT স্টল দেয়নি। দেখলাম সাহিত্য অ্যাকডেমির একটা স্টল আছে। গেলাম। ঠিক ছয় ফুট বাই ছয় ফুট। বলল এটা নাকি পার্টির স্টল হবার কথা ছিল, ফাঁকা ছিল বলে ওদের বসিয়েছে। আলো কম ছিল বলে ওরা নিজেদের পয়্সায় দুটো টিউবলাইট লাগিয়েছে, সেই নিয়ে ভদ্রমহিলা আমাকেই দুকথা শুনিয়ে দিলেন। যদিও আমি বইমেলা কমিটিতে ছিলাম না।

    বইগুলো বেশ যত্ন করে লুকিয়ে রাখা আছে। আপনি বুঝতে পারবেন যে পিছনে বই আছে, নিতে গেলে পুরো স্টলটা না হোক, চল্লিশটা বই আপনার ঘাড়ে এসে পড়বেই। তা আমি সামনে যে কটা বই ছিল সেগুলোই একটু উল্টোচ্ছি পালটাচ্ছি এমন সময় স্টলে আরেকজন এলেন। নীল সোয়েটার। গলায় কেজরি বাবুর মাফলার। স্টলের ভদ্রমহিলার চেয়েও গম্ভীর।

    - আপনাদের এখানে নক্সী কাঁথার মাঠ পাওয়া যাবে?
    - না, ঐ বইটা তো আমাদের নেই। আচ্ছা কাদের বই বলুন তো।
    - কাদের না, মনে হয় একজনেরই লেখা।
    - ও আচ্ছা কার?
    - সেটা তো ঠিক মনে নেই, হয় তো মীর মোশাররফ হোসেনের।
    - দেখুন আমার মনে হয় আমাদের মীর মোশাররফ হোসেনের একটা বই আছে, কিন্তু সেটার অন্য নাম। জানেন তো আমাদের স্টলটা এতো ছোটো আমরা সব বই বার করতে পারছি না।

    (এমন সময় হুড়মুড় করে কটা বই বিষম খেয়ে পড়ে যাওয়ায় দুজনেই সেদিকে তাকাতে বাধ্য হলেন। আমি বললাম দেখুন কাঁথা তো মেলার ঐ পাশে বিক্রি হচ্ছে হয়তো আর নক্সী কাঁথার মাঠ চাইলে মেলার উল্টো দিকে দে'জের স্টল আছে ওখানে দেখতে পারেন। এই বলে বেরিয়ে এলাম। ভদ্রমহিলা চুপচাপ চানাচুর খেতে থাকলেন।)

    ব্যাঙদির জন্যে উপহার একটা অরণ্যদেবের ইন্দ্রজাল কমিক্স কিনলাম - মোটে একটাই কারণ দেব্বি দাম (আমি কিপটে লোক) তাছাড়া গত কদিনে প্ররোচনামূলক কথা বলায় ব্যাঙদির অনেক পয়েন্ট কাটা গেছে)
  • Atoz | ১০ ডিসেম্বর ২০১৫ ০৫:১৫320986
  • এত আপডেটের কথাই না কীকরে জানা যাচ্ছে?
    কেবল তো শুনি অমুক পুরাণে তেমুক পুরাণে অমুক উপনিষদে তেমুক উপনিষদে----পাঁচ হাজার বছর আগে ঋষি অমুকচন্দ্র তমুক এই বলেছিলেন। ঃ-)
  • TB | ১০ ডিসেম্বর ২০১৫ ০৫:০৬320985
  • শুনতে পাই বেদ উপনিষদ ইত্যাদি হাজারখানেক বছর ধরে আপডেটেড হয়েছে। তো খামোখা আপডেট বন্ধ হয়ে গেল কেন বলতে পারেন? লোক পাওয়া যাচ্ছে না?
    এখন তো দেশে দেশে সব গণতান্ত্রিক সরকার হয়েছে। দুটি করে পোষ্ট খুলে বছর বছর এগুলি ফের আপডেট করা চালু করলে পারে তো।
  • Atoz | ১০ ডিসেম্বর ২০১৫ ০৪:৩৬320984
  • পুরো সিস্টেমটাই তো ঐ পিতা---পুত্র- পৌত্র- তার পুত্র --তার পুত্র এইরকম লম্বা লাইন।
    কন্যাফন্যা তো সব বোঝামাত্র, পরের বোঝা বওয়া। স্ত্রীফ্রী তো সব কার্যসিদ্ধির কলসী! কার্যসিদ্ধি হয়ে গেলেই ডট ডট ডট। তাদের আবার ছেরাদ্ধ তাদের আবার পিন্ডি! জোরজার করে যদি কিছু নিতে টিতে পারে!
    পিতাহীন পুত্রেরা তো ঐজন্যেই এত থ্রেটনিং ব্যাপার ! রোবোটেরা হঠাৎ মালিকদের অস্বীকার করে নিজেদের লিনিয়েজ বানাতে শুরু করলে রে! এই বুঝি গেল সব রসাতলে রে!
    ঃ-)
  • Atoz | ১০ ডিসেম্বর ২০১৫ ০৪:৩০320983
  • কান ঘেঁষে বেরিয়ে গেছেন দশরথ। ঃ-)
  • Tim | ১০ ডিসেম্বর ২০১৫ ০৪:২৪320982
  • এইগুলো শুনেও না কেলিয়ে চুপচাপ ভদ্রতা করে যাওয়াই হলো হাইট অফ টলারেন্স।
  • TB | ১০ ডিসেম্বর ২০১৫ ০৪:০০320981
  • পুত্রহীন পিতাদের নাকি বারংবার জন্মাতে হয় পুত্র বানাতে (ভাবলেই হাড় হিম হয়ে যায়), কিন্তু পিতাহীন পুত্রদের ব্যাপারে শাস্ত্রয় কিছু বলেছে বলে শুনেছেন?
  • robu | ১০ ডিসেম্বর ২০১৫ ০৩:৩৩320980
  • ঃ-)
  • Tim | ১০ ডিসেম্বর ২০১৫ ০৩:১০320979
  • রোবু কি অকপট ভাবা যায়না ;-)
  • robu | ১০ ডিসেম্বর ২০১৫ ০২:৪৭320978
  • ইয়েস ইয়েস ইয়েস। র্কটা ভয়াবহ স্বপ্ন দেখে ঘুম ভাঙ্গলো, উঠে এ কী দেখি!!
  • Atoz | ১০ ডিসেম্বর ২০১৫ ০০:৪৫320977
  • লুচি দিয়ে কেউ লিচু খেয়েছেন?
    খাবেন্না। আগে লুচি খেয়ে তারপরে টপাটপ লিচু খান।
    ঃ-)
  • Atoz | ১০ ডিসেম্বর ২০১৫ ০০:৪৩320976
  • নিপুণিকা চতুরিকা ---এরা দাড়িদাদুর লেখাতেও ছিলেন।
    ঃ-)
  • পুপে | ১০ ডিসেম্বর ২০১৫ ০০:৪২320975
  • কিন্তু কাজে কিভাবে দেবে সেইটা ভেবেই কিরম সন্দেহ হচ্ছে।
  • ConvNet | ১০ ডিসেম্বর ২০১৫ ০০:৪১320972
  • এবার সাইটেশন কাউন্ট বাড়াই।
  • Tim | ১০ ডিসেম্বর ২০১৫ ০০:৪১320973
  • ও এর মধ্যে কবে যেন ঝাল ঝাল ডিমের্ঝোল রান্না করার সময় গুরুর ডিম্বন্ধুদের কথা মনে পড়লো। সান্দা, পাল্লিন, পিপি, কেলোদা ও আরো কে কে যেন ছিলো। ঃ-)
  • Atoz | ১০ ডিসেম্বর ২০১৫ ০০:৪১320974
  • লিচুই তো রে বাবা, আনারস তো না!
    ঃ-)
  • ConvNet | ১০ ডিসেম্বর ২০১৫ ০০:৪০320971
  • তো? ভারি বয়ে গেলো।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত