এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • ConvNet | ১০ ডিসেম্বর ২০১৫ ১৭:২৭321240
  • রাইস, জর্জ টেলিগ্রাফ - এরা পরিচিত ঢপ। আইআইপিএমের মত তবে ছোট স্কেলে।
  • Abhyu | ১০ ডিসেম্বর ২০১৫ ১৭:০৪321239
  • ন্যাচার‌্যালি। এর পরে সুপ্রীম কোর্টে গেলে উল্টে কম্পেন্সেশন না পায়।
  • b | ১০ ডিসেম্বর ২০১৫ ১৭:০১321238
  • আপনারা ঐ নিয়েই থাকুন। উদিকে সল্লুবাবা বেকসুর ছাড়া পেয়ে গেলো।
  • kiki | ১০ ডিসেম্বর ২০১৫ ১৬:৩৬321237
  • আর আমি প্রায় তিনমাস ওখানে যাচ্ছি, হঠাৎ করে ম্যানেজমেন্টের এতদিন পরে মনে হলো?ভীষন অসভ্য ইনস্টিটিউশন।
  • kiki | ১০ ডিসেম্বর ২০১৫ ১৬:৩২321236
  • ঋভু একা একাই সব জায়গায় যায়। এখানে আমি ইচ্ছে করেই যাই। কিন্তু আমার কথা হচ্ছে এভাবে অপেক্ষা করার জায়গায় বসা নিয়ে অব্জেকশন জানানো যায়? কনজিউমার ফোরামে অন্য কারনে যাওয়ার, ওদের কথার কোন কিছু কাজে মিলছে না। ক্লাস যা হচ্ছে সেটার জন্য অন্তত ওখানে যাবার দরকার পরে না। তার জন্য যে বিরাট অ্যামাউন্ট চার্জ করছে সেটা অযৌক্তিক। কথা হচ্ছে আমার পক্ষে বলার অবশ্য কিছু নেই, যেহেতু আমি ব্যাপারটাই বুঝিনি, ওদের যেভাবে ফেসিলিটি গুলো লেখা থাকে সেই দেখে, কাজেই ওদের বলার আছে আমরা তো সব বলে দিয়েছি আগে থেকে। আসলে একটা ধোঁয়াশা সৃষ্টি করা। সেগুলো কোন ফেসিলিটি নয়। এবং ওদের স্টাফ মেয়েরা অসম্ভব অসভ্য। ঠিক ঠাক ইনফর্মেশন দেয় না। প্রথম মাস কেবল একটা করে ক্লাস হয়েছে, তাও একঘন্টা। জিজ্ঞেস করলেই বলেছে আপনি যে উইকেন্ড ক্লাস চেয়েছেন, অথচ আমি ভর্তি করার আগে বারে বারে বলেছি উইক ডেসে সম্ভব নয়। তখন একবার ও অসুবিধার কথা বলেনি। যদি খুব সাধারণ মানের অঙ্ক আর ইংলিশ ক্লাসের জন্য (আটমাস, ৬+২) কেউ কুড়ি হাজার আর লাইব্রেরী বলে দু হাজার টাকা চার্জ করে সেটা ডাকাতির আওতায় পরে না?
  • san | ১০ ডিসেম্বর ২০১৫ ১৬:২২321235
  • :-)

    অন আ সেকেন থট, অতিথিদের উল্টো করে ঝুলিয়ে ধরে খাওয়ানো ও একটা নতুনত্ব হবে।
  • de | ১০ ডিসেম্বর ২০১৫ ১৬:১৯321234
  • সে বুয়েচি - স্যান। এমনি একটু মজা কল্লাম কাবলিদার সঙ্গে!
  • san | ১০ ডিসেম্বর ২০১৫ ১৬:১৪321233
  • আরে পুডিং জমিয়ে বার করার সময় যেমন উল্টো করে রেখে কাটে, যাতে উপরটা প্লেন দেখায় - কেডিদা সেইটা বলছেন
  • de | ১০ ডিসেম্বর ২০১৫ ১৬:১২321231
  • সিঁফো ঃ))

    কাবলিদা - কাকে উল্টো করে? ঃ))
  • san | ১০ ডিসেম্বর ২০১৫ ১৬:১২321232
  • হ্যা, পুডিং এর মত :-D
  • kd | ১০ ডিসেম্বর ২০১৫ ১৬:১০321230
  • হয় তো। উল্টো করে সার্ভ করো। ঃ)
  • sinfaut | ১০ ডিসেম্বর ২০১৫ ১৬:০৯321229
  • ডিম শক্ত হয়ে গেলে কন্ডেন্সড ম্যাটার ফিসিক্স এর আওতায় পড়ে যায়। ও আপনিই সলভ করুন। ;-)
    আর নয়তো একককে একবার জিগিয়ে দেখা যেতে পারে।
  • de | ১০ ডিসেম্বর ২০১৫ ১৫:৫৯321228
  • নাঃ - অসুবিধে নাই - প্লেন হয় কিনা সেটাই জানতে চাচ্ছিলাম!
  • de | ১০ ডিসেম্বর ২০১৫ ১৫:৫৭321226
  • কিকি, ঋভুকে অটো/বাস নিয়ে চলে আসতে বলো, দুঘন্টা তুমি বসে কেন থাকো?

    এটা নিয়ে কনজিউমার ফোরামে যাওয়া যাবে না - তবে ক্লাস-টাইম ইঃ নিয়ে চেষ্টা করে দেখতে পারো।

    আমি কন্যাকে পুরোপুরি পাবলিক ট্রান্সপোর্টের ভরসায় ছেড়ে দিয়েছি - চড়ে খাক!
  • sinfaut | ১০ ডিসেম্বর ২০১৫ ১৫:৫৭321227
  • আমিও ঢেউই খাই। অসুবিধা কী?
  • de | ১০ ডিসেম্বর ২০১৫ ১৫:৫৪321225
  • আমি আজ সিঁফোর ডিমের ধোঁকা করেছিলাম - সেদিন যে রেসিপিটা ভাটে দেওয়া ছিলো, সেইটা। খেতে খুবই ভালো হয়েছে, কিন্তু মাইক্রোওয়েভে গ্লাসের একটা ট্রে মতোন জিনিসে করে ফেটানো ডিমটা জমাতে দিয়েছিলাম। তারফলে ওপরটা কেমন ঢেউ খেলানো মতো হয়ে গেছে। ওটার নাম দিলাম ডিমের ঢেউয়ের ধোঁকা!

    আপার সার্ফেসটাকে প্লেন রাখা যায়?
  • kiki | ১০ ডিসেম্বর ২০১৫ ১৫:৪৩321224
  • এই ক্লাসটাও ভর্তি হবার আগে শুনেছিলাম চারঘন্টা হবার। সেটা আজ অবধি কোনদিন ই হয়নি। এই যে ডাকাতিগুলো এরা করে, এদের বিরুদ্ধে কনজিউমার ফোরামে গেলে কোন লাভ হয়?
  • kiki | ১০ ডিসেম্বর ২০১৫ ১৫:৪২321223
  • একটা জিনিস জানতে এলাম। ঋভুর জর্জ টেলিগ্রাফে একটা ক্লাস থাকে মোটামুটি দু থেকে আড়াই ঘন্টার। তো ব্যাপারটা হলো ঐ সময় আমি ওদের অফিসের যে জায়গায় অপেক্ষা করার সেখানে বসে বই পড়ি। আজ ওরা ফোন করে বললো, ওখানে নাকি আমি বসতে পারবো না, ওদের ম্যানেজমেন্ট অপোজ করছে। এরকম অসভ্যতামো করা যায়? এমনিতেও আমার অন্য অভিজ্ঞতাও খুব খারাপ ওদের থেকে। ওদের হেড অফিসে এসব জানানো যায়, বা জানালে কাজ হয়?
  • b | ১০ ডিসেম্বর ২০১৫ ১৪:৩৯321222
  • না, লী ম না, যদিও ওটাও মনে ছিলো। রাধারাণী দেবী বোধ হয়।
  • Ekak | ১০ ডিসেম্বর ২০১৫ ১৪:৩৭321221
  • বোরোদের গল্প তুলেছিলুম লাইব্রেরি থেকে। ফাঁকা কম্পার্টমেন্ট খুঁজে জুৎ করে পড়তে বসে বেজায় হতাশ হই :((
  • san | ১০ ডিসেম্বর ২০১৫ ১৪:৩৪321219
  • লীম। 'গল্পগুচ্ছ' র কিছু গল্পে মাসি দাগ দিয়ে বলে দিয়েছিলেন এগুলো বড়দের গল্প। সেগুলো পড়ে কিছুই তেমন না পেয়ে লীম ও তাঁর দিদি ভারি আশাহত হন।
  • Byaang | ১০ ডিসেম্বর ২০১৫ ১৪:৩৪321220
  • কুমুদি চলে এসো চলে এসো। শিগ্গির শিগ্গির।
  • kumu | ১০ ডিসেম্বর ২০১৫ ১৪:৩২321218
  • কেঁনো আঁমার ছেলেরা বঁড় হয়ে গেলো???
    হাপুস ক্রন্দন।লুরুর টিকেটের জন্য সাইট খোলন।
  • b | ১০ ডিসেম্বর ২০১৫ ১৪:২৯321217
  • সেই কার যেন স্মৃতিচারণায় পড়েছিলাম, এক মাসি না পিসি এসে বলেছেন খবরদার শরত্চন্দ্রের বই পড়বি না, বড়দের বই। সেই শুনে গোগ্রাসে শরৎচন্দ্রের সব কিছু পড়েও 'খারাপ কিছু' না পেয়ে লেখিকা খুব হতাশ।

    সেই ট্র্যাডিশন সমানে চলিতেছে। সেরেফ পার্বতীর জায়গায় মোনিকা বেলুচ্চি।
  • de | ১০ ডিসেম্বর ২০১৫ ১৪:১৯321216
  • :)))))
  • Byaang | ১০ ডিসেম্বর ২০১৫ ১৪:১৬321215
  • ঃ)) কেসি
  • Abhyu | ১০ ডিসেম্বর ২০১৫ ১৪:১৫321213
  • শিশুটক না হয় টিন টকে তুলে রাখো না
  • kc | ১০ ডিসেম্বর ২০১৫ ১৪:১৫321214
  • এনজয় কর এই সময়টা। আমাদের প্রায় সেশ হয়ে এল।
  • Byaang | ১০ ডিসেম্বর ২০১৫ ১৪:১৩321212
  • কেভিনের গার্লফ্রেন্ডের নামটা আমার পছন্দ হয়েছে - সারা পিটার্স।
  • Byaang | ১০ ডিসেম্বর ২০১৫ ১৪:১১321211
  • আর এমন কিছু শিশুও নন। আজকাল মাঝে মাঝেই বন্ধুদের গার্লফ্রেন্ডদের নাম শোনা যাচ্ছে। জেথরোর গার্লফ্রেন্ড আছে, জোশুয়ার আছে, লুকের আছে, (লুক হচ্ছে ক্লাসের সবচেয়ে বড় বুলি।এনার আবার মারামারি করার সিগনেচার স্টাইল আছে। মারামারি করতে আসার আগে পকেট থেকে বার করে একটা ললিপপ গুঁজে নেন মুখে। টারপর আয়েস করে পিটোন), মাসুদেরও আছে, কেভিনেরও আছে ইত্যাদি। গার্লফ্রেন্ডরা সব পাশের গার্লস স্কুলে পড়ে। আর আমাদের এনার নাকি মেয়েদের খুবই অপছন্দ, ওনার গার্লফ্রেড হবেই না কখনো ইত্যাদি।

    সেদিন একটা মজা হয়েছে। কিছুতেই লেখাপড়া করবে না আর আমিও ছাড়ব না। খুবই দরাদরি চলছে। এমন সময়ে বিভীষণ ইয়ার্কি দিতে গেছিল ছেলের সাথে। বিভীষণ বলেছে, "তুই যতক্ষণ ধরে মায়ের সঙ্গে ঝগড়া করছিস, এতক্ষণে হয়তো জোশুয়া আর জোশুয়ার গার্লফ্রেন্ড পুরো চ্যাপ্টারটা শেষ করে ফেলেছে। "
    বিভীষণ এটা বলা মাত্র প্রতিবাদী কন্ঠ বিভীষণের দিকে প্রশ্ন ছুঁড়ে দিল "তোমার কি মনে হয় একসাথে লেখাপড়া করার জন্য জোশুয়া গার্লফ্রেন্ড নিয়েছে?"

    বিভীষণ যেন ওঁত পেতে ছিল। যেই জিজ্ঞেস করেছে "তাহলে ঠিক কেন নিয়েছে?" অম্নি আমাদের উনি ঢোঁক গিলে তোতলাতে আরম্ভ করেছেন। তখন আর কোথায় সেই রুদ্ররূপ! মিনমিন করে বিরক্তির সাথে বলছে "আমি জানি না কেন নিয়েছে"
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত