এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • শ্রী সদা | ১১ ডিসেম্বর ২০১৫ ০১:৫৪321330
  • অপ্পনদা, ভালো ব্যপার তো ঃ)
  • kc | ১১ ডিসেম্বর ২০১৫ ০১:৪৮321327
  • অরিজিৎ, নিজদের সঙ্গে এদেরকে তুলনা কোরনা। হপ্তাখানেক আগেই তিনি বাণী দিয়েছেন, আমার গ্র‍্যান্ড পেরেন্টরা তোমাদের মতন "ভুলভাল স্মার্ট" ছিলনা। ভেবে দেখলাম, ঠিকই বলছে।
  • sosen | ১১ ডিসেম্বর ২০১৫ ০১:৪৮321328
  • কেসিপুত্তুরের চুলগুলো ঘেঁটে দিলাম। আমারো আনন্দ হোলো।
  • শ্রী সদা | ১১ ডিসেম্বর ২০১৫ ০১:৪১321326
  • আমাদের ক্রিসমাসের সপ্তাহটায় পুরো আর অ্যান্ড ডি শাটডাউন চলে। চারটে ছুটি কাটা যায়। এবার বাড়ি যাচ্ছিনা, তো ছুটি নিয়েও লুরুতে বসে তেমন কিছু করার নেই। আমার ম্যানেজার সেদিন ডেকে বললো এক কাজ করো, তুমি ঐ সময় ওফ্রহো করো, ক্রিটিক্যাল এসক্যালেশন এলে সাপোর্ট দিও, ছুটিগুলো বেঁচে যাবে।
    একদিকে ভালো ব্যপার, অন্যদিকে বেশ রিস্কি - বাকী প্রায় গোটা টিম, ইনক্লুডিং সিনিয়র রিসোর্স সব ছুটিতে থাকবে।
  • ConvNet | ১১ ডিসেম্বর ২০১৫ ০১:২৯321325
  • ডেল, লেনোভো, এইচপি - শালারা একটা টাচপ্যাড ঠিক করে করতে পারে না। আমাকে কব্জি উঁচু করে টাইপাতে হয়, নইলে হাতের লোমেই কার্সর নেচে বেড়ায়।
  • ConvNet | ১১ ডিসেম্বর ২০১৫ ০১:২৬321324
  • তখন টিনটিনের দাম ছিলো ৩৩ টাকা। ও হেনরির ৪১ স্টোরিজ দাম পড়েছিলো গোটা ৫০ টাকা বা আরো কম।
  • ConvNet | ১১ ডিসেম্বর ২০১৫ ০১:২৩321323
  • আমি হপ্তায় দুটাকা পেতাম। তার একটা ব্যাকগ্রাউন্ড আছে।

    একবার ইস্কুলে যাওয়ার সময় গড়িয়াহাটের আগে স্কুলবাস বিগড়ে গেলো। স্কুলে যেতে দেরী হবে বলে আমরা কয়েকজন একটা এস-১৪ এ উঠে পড়লুম, ইদিকে সবারই পকেট ফাঁকা। বাসের লোকজন চাঁদা করে আমাদের টিকিট কেটে দিয়েছিলো। তারপর থেকে আমাকে বাড়িতে হপ্তায় দুটাকা দিত ফর এমার্জেন্সী। খরচ না হলে ওটা আমার। প্লাস কালীপুজোয় বাজি না ফাটিয়ে কুড়ি টাকা যোগাড় করতুম।
  • শ্রী সদা | ১১ ডিসেম্বর ২০১৫ ০১:২০321322
  • নাঃ ম্যাকবুক প্রো আলাদা জিনিস। আমার পাশে যে বসে সে ম্যাকবুক ইউজ করে, স্ক্রীনটাই যা তা।
  • ConvNet | ১১ ডিসেম্বর ২০১৫ ০১:১৮321321
  • সে আমার লেনোভোটাও ৮জিবি, আই৭, দেড় কিলোটাক হবে। এসএসডি বন্ধ করে দিয়েছে - কারণ রিপ্লেস হয় না, নইলে ওজন আরো কমতো।

    সেও ডকিং স্টেশন ইঃ দিয়েছে। একসাথে ভাচ্চুয়াল বক্স আর ম্যাটল্যাব চালানো যায় (সেটা অবশ্যই উবুন্টুর জোরে) - কিন্তু তা বলে কি সেটা ম্যাকবুকের মত সফি?
  • Arpan | ১১ ডিসেম্বর ২০১৫ ০১:১৬321319
  • * যোগ
  • Arpan | ১১ ডিসেম্বর ২০১৫ ০১:১৬321320
  • আমরা হলাম পাইলট ব্যাচ। আমার ম্যাঞ্জারেরও যেওগ দেবার কথা ছিল, শেষ মুহূর্তে ক্লায়েন্ট ভিজিট দেখিয়ে কাটিয়ে দিয়েছে।
  • ConvNet | ১১ ডিসেম্বর ২০১৫ ০১:১৪321318
  • ভালো তো। ম্যাঞ্জারদের আরো বেশি বেশি করে রগড়ানো উচিত।
  • শ্রী সদা | ১১ ডিসেম্বর ২০১৫ ০১:১৩321317
  • আমাদের আপিসে অপশন দিয়েছিল - ম্যাকবুক বা ডেল। আমি জীবনে ম্যাক ইউজ করিনি বলে ভয়ে ডেলই চুজ করেছিলাম, একটা ষোলো জিবি র‌্যাম আর সলিড স্টেট ডিস্ক ওয়ালা গিগা জিনিস দিয়েছে। একটা বই এর মতো ওজন।
    ডকিং স্টেশনে লাগিয়ে দুটো ২১ ইঞ্চি মনিটর কানেক্ট করে কাজ করার সময় বোঝাই যায়না ল্যাপটপ - একসাথে দু-তিনটে ওয়েস চালাই ভিএম এ, মাখনের মতো পারফরম্যান্স।
  • ConvNet | ১১ ডিসেম্বর ২০১৫ ০১:১২321316
  • পার্সিপোলিস কখনো পড়িনি। পুরোটাই কি কমিক?
  • Arpan | ১১ ডিসেম্বর ২০১৫ ০১:১১321315
  • বাহ, কেসি পুত্রের আত্মসম্মানজ্ঞান তো প্রখর। জিও বাচ্চে।

    কিন্তু ভেবে দেখলাম আমি ক্লাস ইলেভেনের আগে কোন হাতখরচই পেতাম না। ঃ((
  • Arpan | ১১ ডিসেম্বর ২০১৫ ০১:০৯321314
  • এদিকে কাল আমার একঘন্টার পরীক্ষা আর একঘন্টার ইন্টারভিউ।

    ভয়ে হাত-পা সেঁধিয়ে গেল।
  • শ্রী সদা | ১১ ডিসেম্বর ২০১৫ ০১:০৮321313
  • কেসিদা, ওকে আমার তরফ থেকে কনগ্রা বলে দিও ঃ)
  • ConvNet | ১১ ডিসেম্বর ২০১৫ ০১:০৪321312
  • আমি ক্লাস সিক্স থেকে বাজি না পুড়িয়ে সেই টাকা জমিয়ে টিনটিন, ও হেনরি ইঃ কিনতুম। এখনকার পোলাগুলো সব কিছুই পেয়ে যায় বলে এগুলো শেখেই না।

    এখন চারটে প্যারালেল সিম্পোজিয়াম। আমি এসেছি ডীপ লার্নিং সিম্পোজিয়ামে। মোটামুটি ৯০% লোক এটাতেই - স্বাভাবিক, সব তাবড় লোকজন বক্তব্য রাখবেন। বাকি তিনটেতে মাছি তাড়াবে!
  • kc | ১১ ডিসেম্বর ২০১৫ ০০:৫৮321311
  • সদার কথায় মনে পড়ল, এবছরের একটা আনন্দের ঘটনা শেয়ার করি,আমার পুত্র সিওডিতে পার্সিপোলিস অর্ডার করে নিজের হাতখরচের টাকা থেকে খরচা করে বইটি কিনেছেন। কাউকে কিছু জিজ্ঞেস না করে। ওনার প্রথম স্বাধীন কম্ম। আমাদের খুব আনন্দ হয়েছে।
  • ConvNet | ১১ ডিসেম্বর ২০১৫ ০০:৫৫321310
  • অফিসের ডাইনোসর ম্যাঞ্জার আর সিস অ্যাডমিনগুলোকে একবার এই ধরণের কনফারেন্সে ঘুরিয়ে নিয়ে যাবো ভাবছি। ৩৮০০ পার্টিসিপ্যান্ট, প্রায় প্রত্যেকের সাথে ল্যাপি। এখনো ম্যাকবুক ছাড়া অন্য কিছু দেখলাম না। এমনকি মাঃসঃর বুথেও বিরাট বড় আইম্যাক বসানো। ফেবু, অর‌্যাকল, গুগুল, ইবে, আরো গুচ্ছগাদা ফিনান্সিয়াল অ্যানালিস্ট কোং - সব তাই। আমি আজ নেহাত লজ্জায় লেনোভোটা হোটেলে রেখে এসেছি।
  • শ্রী সদা | ১১ ডিসেম্বর ২০১৫ ০০:৫১321308
  • অপ্পনদা, নাঃ ওটা দেখলাম সোল্ড আউট।
  • Arpan | ১১ ডিসেম্বর ২০১৫ ০০:৫১321309
  • মানে পার ভল্যুম?
  • Arpan | ১১ ডিসেম্বর ২০১৫ ০০:৫০321306
  • এইটা পাওয়া যাচ্ছে কিনা একটু দেখে জানাবি?

    The Invention of Hugo Cabret
  • শ্রী সদা | ১১ ডিসেম্বর ২০১৫ ০০:৫০321307
  • ২৩১ পার কপি।
  • Arpan | ১১ ডিসেম্বর ২০১৫ ০০:৪৮321305
  • কতয় দিচ্ছে রে?
  • শ্রী সদা | ১১ ডিসেম্বর ২০১৫ ০০:৪৩321304
  • স্ন্যাপডিলে কমিক্স আর গ্রাফিক নভেলে প্রচুর ডিসকাউন্ট দিচ্ছে।
    আমি দু কপি পার্সেপলিস অর্ডার করলাম, একটা কোলকাতায় বোনের জন্যে একটা আমার।
  • ConvNet | ১১ ডিসেম্বর ২০১৫ ০০:২৪321303
  • কালকের নেমিং থিওরি অনুযায়ী এবার কাউকে বালিকা বল্লে ডিসক্লেইমার দিতে হবে!!!
  • Arpan | ১১ ডিসেম্বর ২০১৫ ০০:২১321302
  • কিন্তু কী দুর্দান্ত কুয়াশা পড়েছে। বারান্দার বাইরে একহাত দূরের জিনিস দেখা যাচ্ছে না।

    পুরো উটি বা চিকমাগালুর বেড়াতে এসেছি মনে হচ্ছে।
  • kc | ১১ ডিসেম্বর ২০১৫ ০০:১৭321301
  • স্বর্গের আগের স্টেশন দেখি সত্যি সত্যিই বালের জায়গা।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত