এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • phutki | ১১ ডিসেম্বর ২০১৫ ১২:১৯321390
  • আমিও বেড়াতে যেতে চাইইইইইইইই। দাদা, আমিও পদাতিক ধরতে চেয়েছিলাম।
  • robu | ১১ ডিসেম্বর ২০১৫ ১২:১৫321389
  • চাপ হবে কেন? এনজেপি নেমেই ওখান থেকে গাড়ি নিয়ে নেবে, শেয়ার সিঙ্গল যেরকম খুশি। শেয়ার নিলে, ইচ্ছে হলে দুটো সিট বুক করে নিও, আরামসে বসতে পারবে। দার্জিলিঙ্গ মোড়, পানি ট্যান্কি বা বাস স্ট্যান্ড এসে সময় নস্ট কোরোনা।
    ফেরার সময় দার্জিলিঙ্গ মেল বা পদাতিক ধর।
  • Blank | ১১ ডিসেম্বর ২০১৫ ১২:১৪321388
  • কাঞ্চনকন্যা !!! যবে থেকে ওটা সাড়ে ৮ হয়েচে, তবে থেকে যেমন খুশি তেমন যায়।
    ফেরার জন্য পদাতিক, কাঞ্চন দুটো ই ভালো। তুমি যদি দার্জিলিং থেকে নামো তো বলবো উত্তর্বঙ্গ ধরে নিতে বিকেলে। ৫ঃ৫০ এ। আরামসে পাবে। আর খুব ভোরে পৌছে দেয়, লেট করার চান্স কম।
  • d | ১১ ডিসেম্বর ২০১৫ ১১:৫৪321387
  • তার মনে কার্সিয়াং থেকে দেড়টার টয়ট্রেন একটু চাপ হলেও হতে পরে। হুমম

    আর ফেরার ট্রেন কোনটে বেশ ভাল হবে বল দিকিনি।
  • robu | ১১ ডিসেম্বর ২০১৫ ১১:৪৩321386
  • এনজেপি তো? সাড়ে নটার আগে পৌছোনোর সম্ভাবনা কম। যেখানে সেখানে দাড়িয়ে পড়ে।
    উল্টোডাঙ্গা বা দখিনেশ্বর থেকে আমায় তুলে নিও।
  • Div0 | ১১ ডিসেম্বর ২০১৫ ১১:৪০321385
  • মোস্ট ওয়েলকাম মেট :)
    কিছু জিনিয়াস লোকজনের ভুলভাল ডেটা এন্ট্রীর ফলাফল এই খামোখা ঝামেলাগুলো। কেউ হয়ত ভুল মিকার কোড এন্টার করেছে রেকর্ডে, অথবা অ্যাকাউন্ট নাম্বারে লীডিং জিরো থাকলে সেগুলো বাদ। প্যান রিলেটেড ডেটা নতুন সার্ভারে মাইগ্রেশনের সময় কোনও যুগান্তকারী লজিক এদের রেকর্ড থেকে আমার লাস্টনেমখানি ছেঁটে ফেলেছিল। তখন এই সাইটটাও ছিল না। ফলে বুঝতেও পারছি না কেন সবেতেই "ডেটা মিসম্যাচ" খাচ্ছি। ভুগোন্তির একশেষ। এই সেদিন ঠিক হল।
  • sinfaut | ১১ ডিসেম্বর ২০১৫ ১১:১৪321384
  • ডিভো, থ্যাঙ্কু। ঐ সাইটে গিয়ে রিসেন্ড রিফান্ডের রিকোয়েস্ট করেছি। আগেরবার কেন অ্যাকাউন্ট নাম্বার ভুল ছিল বলছে সেটা বুঝতে পারছিনা যদিও।
  • d | ১১ ডিসেম্বর ২০১৫ ১১:১৩321383
  • আর্ধুর! ওসব জানি তো। irctcর সাইটেও থাকে। আমি এই নিত্যযাত্রীদের অভিজ্ঞতা চাইছি। ব্ল্যাঙ্কির তো বোধহয় মান্থলি করা আছে।
  • d | ১১ ডিসেম্বর ২০১৫ ১০:৫৯321381
  • এই ব্ল্যাঙ্কি রোবু অজ্জিত, কাঞ্চনকন্যা ট্রেনটা কিরকম লেট করে?
  • Div0 | ১১ ডিসেম্বর ২০১৫ ১০:৫২321380
  • সিঁফো, ই-ফাইলিং সাইটটায় রেজিস্টার করিয়েছো? ড্যাশবোর্ড বা কমপ্লায়্যান্স এর নীচে দেখতে পারো কোনও পেন্ডিং কিছু আছে কিনা।




    আর না থাকলে একদম রাইটমোস্ট মেন্যুতে গিয়ে হেল্পডেস্ক -> গ্রিভ্যান্সে একটা টিকিট ওপেন করো। এরা বেশ চটজলদি উত্তর দেয়।
  • aranya | ১১ ডিসেম্বর ২০১৫ ১০:৪৯321379
  • হ্যাঁ, রোবু-র ঐ লেখাটা খুবই ভাল হচ্ছে
  • pi | ১১ ডিসেম্বর ২০১৫ ১০:৪৮321378
  • এই মেয়েটা উদ্ধার পেয়েছে। মিসিং মেয়েদের মধ্যে আরো যে কতজনের এরকম বা আরো বাজে দশা। ফেবুকে কে একজন আমাকে হারিয়ে যাওয়া লোকজনের গ্রুপে অ্যাড করে দিয়েছেন। সেই ছোটোবেলায় দূরদর্শনে নিরুদ্দেশ সম্পর্কে ঘোষণা শুনলাম, এদ্দিন বাদে আবার সেরকম দেখে কেমন একটা লাগছিল। হারিয়ে যাওয়া অনেক লোকজনের নাম এক জায়গায়, পরপর দেখলে কেমন একটা গা শিরশির করে। যদিও উদ্যোগটা ভাল। টিভিতে আর দেখায় কিনা জানিনা, বেসরকারি চ্যানেলগুলোতে তো কোনোদিন দেখিনি, সোশ্যাল মিডিয়ার ছড়ালে হয়তো অনেককেই খুঁজে পাওয়া যেতে পারে।

    http://www.anandabazar.com/state/rape-victim-fighting-with-death-in-delhi-hospital-dgtl-1.259152
  • de | ১১ ডিসেম্বর ২০১৫ ১০:৪৩321377
  • রোবুর সেই ফুটবল নিয়ে লেখাটাই শেষ করলো না - তো কল্যাণী -

    ফুটবল আর উদ্বাস্তু নিয়ে লেখাটা শেষ করো রোবু!
  • aranya | ১১ ডিসেম্বর ২০১৫ ১০:৩৬321376
  • রোবু-র তো অন্তত মাসে একটা 'কল্যাণীর কলম' লেখা উচিত। টাকা-ছুটি-র অজুহাত খাটবে না
  • robu | ১১ ডিসেম্বর ২০১৫ ১০:৩১321375
  • আমায় অঢেল ছুটি ও পোচুর টাকা সাপ্লাই করলে আমি মাসে চারবার কল্যাণী থেকে প্রতিবেদন লিখে পাঠাতে পারি ঃ-)

    চ্যাঙ্গ বলতে একটা পুরনো দুনিয়া মনে পড়লো। মনমোহনের আগের যুগের।
  • aranya | ১১ ডিসেম্বর ২০১৫ ১০:২০321373
  • অভ্যু, চ্যাঙ-কে মনে আছে :-), তবে অধরের মিষ্টি খাই নাই :-(

    কল্যাণী থেকে তোমার টুকটাক প্রতিবেদন খুবই এনজয় কর্ছি। পরম করুণাময়ের কাছে প্রার্থনা তিনি যেন তোমায় অঢেল ছুটি ও পোচুর টাকা সাপ্লাই করেন, বছরে অন্তত বার চারেক কল্যাণী যাওয়ার জন্য
  • sinfaut | ১১ ডিসেম্বর ২০১৫ ০৯:৫৯321372
  • হয়ে গেছে প্রবলেম সলভড।
  • Du | ১১ ডিসেম্বর ২০১৫ ০৯:৫২321371
  • পাই ঃ)
  • sinfaut | ১১ ডিসেম্বর ২০১৫ ০৯:৪২321370
  • আইটি রিফান্ড আসবে আসবে করেও এলো না। বলে অ্যাকাউন্ট নাম্বার ভুল দিয়েছি। এদিকে কোথায় কী দিয়েছি সেটাই মনে পড়ছেনা। টিন এনেসেডিএল বলে একটা সাইট এ শুধু রিফান্ড স্টেটাস দেখাচ্ছে। কারেক্ট করবো কী করে বুঝছিনা। এরকম ভুলভাল ঝামে কেউ পড়েচেন? বা না পড়লেও জানেন কী করিতে হইবে?
    কেন যে রিফান্ড দিচ্ছে সেও বুঝছিনা, যাইহোক দিচ্ছে যখন নিয়ে নিক নইলে কখন ফটাস করে স্বচ্ছ সেসে ঝেড়ে দেবে।
  • Abhyu | ১১ ডিসেম্বর ২০১৫ ০৯:২৬321369
  • ভাগীর এখন ভারি ভালো সময়, পুরোনো বউ নতুন গাড়ি (তায় ফ্রী) সব কাছে
  • pi | ১১ ডিসেম্বর ২০১৫ ০৯:০৬321368
  • আজ যখন মুখ্যমন্ত্রী পার্কস্ট্রীটের রায় নিয়ে বাতেল্লা দিচ্ছেন, একজন সাংবাদিকও 'সাজানো ঘটনা' নিয়ে প্রশ্ন করতে পারছেন না !!
  • | ১১ ডিসেম্বর ২০১৫ ০৯:০০321366
  • ট্রাম্পবাবু নাকি ইন্টারনেট বন্ধ করে দিতে বলেছেন? উনি নাকি এই মর্মে বিলুদার কাছে আবেদন করবেন!? বিলুদাকে এখনও লোকে এমন সর্বশক্তিমান টাইপের ভাবে?
    :-))))
  • | ১১ ডিসেম্বর ২০১৫ ০৯:০০321367
  • আর একটা সবচে ছোট সাইজের স্লোকুকার কিনে রাখতে পারো। সুন্দর সেদ্ধ হয়। উপায় থাকলে প্রেসার কুকারে ডাল সেদ্ধ করতে চাই না। একটু বেখেয়ালি হলেই ডাল দৈ হয়ে যায়
  • | ১১ ডিসেম্বর ২০১৫ ০৮:৫৬321365
  • সোসেন,বেড বাথ থেকে কিনো। ওদেরটা বেটার কোয়ালিটি।
  • pi | ১১ ডিসেম্বর ২০১৫ ০৮:৫৫321364
  • দুদি, আমাদের ওদিকে একটা ইরানি দোকান দেখেছিলাম, ছোট কিন্তু এত সুন্দর সাজানো ! পুরোটাই নানারকম সুন্দর সুন্দর হারিকেন লম্প দিয়ে।

    আমি সেদিন বাল্ব দেওয়া হারিকেন লম্প খুঁজে পেয়ে খুব এক্সাইটেড। হ্যাঁ, অমনি আলোর এফেক্টটা হবেনা, কিন্তু ঘোল তো বটে।
  • Du | ১১ ডিসেম্বর ২০১৫ ০৮:৫২321363
  • এই দেশেও হারিকেন ল্যাম্প এর অস্তিত্ব আছে জেনে বড়ই খুশি হলাম
  • sosen | ১১ ডিসেম্বর ২০১৫ ০৮:৫১321362
  • মিঠুদি ঠিক বলেছো। চিজ ক্লথ আনতে হবে।
    আপাতত প্রেশারে কম জল দিয়ে সেদ্ধ করলাম।
  • sosen | ১১ ডিসেম্বর ২০১৫ ০৮:৫০321361
  • আজকে খুব হেসেছি। ভাগীর বিপাশা(পুরোনো গাড়ি)কে বদলানো দরকার হয়ে পড়েছিল। তো নতুন গাড়ি কেনা হোলো--ডিলার একগাদা অপ্রয়োজনীয় ইন্স্যুরেন্স গছিয়ে দিয়েছিল। তো সেটা আমরা পরে দেখেছি, দেখে বেশ কিছু ইন্স্যুরেন্স ড্রপ করা হোলো। সে কারণে ই এম আই বেশ কমে গেলো---এদিকে ড্রপ করার আগে ব্যাঙ্ক তার হিসেব করা ই এম আই এর কাগজপত্র, লোন পেমেন্ট বুক পাঠিয়ে দিয়েছে কিন্তু সেটা আগের হিসেব অনুযায়ী। ফলে ই এম আই সেই বেশিই দেখাচ্ছে। তো ব্যাঙ্ককে ফোন করায় তারা বলে -এক কাজ করো, তুমি জুলাই মাস থেকে পেমেন্ট করো, এখন করতে হবে না।

    ছমাস ফিরির গাড়ি পাওয়া যাবে শুনে হেব্বি হাসি পেলো। আমার আইডিয়া ছিলো শেষের দিক থেকে কাটবে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত