এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • r2h | ১১ ডিসেম্বর ২০১৫ ২০:১৩321510
  • এই যাঃ, চারাবাড়ি পোড়াবাড়ি তো আমার কাছে এখন নেই, নেটে খুঁজে পেলে তুলে দেবো।
    ইন্দোদা, স্যান, লামা এদের পড়া আছে, যদি কারো মনে থাকে লিখে দিক।

    'বাঙালিদের তরফ থেকে এধরণের আলবাল মনোভাব' এইটা খুবই ঠিক। উপজাতি চেহারা দেখেই বোকা ভেবে নেওয়া, তুই তোকারী, খিল্লী এইগুলো খুব কমন ছিল। উপজাতি রিক্সাওলা/শ্রমিকদের রেফার করা কারন তাঁদের শ্রমের দর নিয়ে ধারনা কম, এইসবও। তো ঐ আরকি, সশব্দে ফেটে যাবে কাল সে, ইত্যাদি।
  • Blank | ১১ ডিসেম্বর ২০১৫ ২০:০৪321509
  • উটপাখীর ডিম, আস্ত তিমি এইসব খাবার ইচ্ছে আমার অনেকদিনের।
    শুনেছি মোনাল ও খেতে ভালো।
  • robu | ১১ ডিসেম্বর ২০১৫ ২০:০০321508
  • র‌্যাদার যবে থেকে মাজিদ মাজিদির সিনেমাগুলো দেখেছি।
  • Ekak | ১১ ডিসেম্বর ২০১৫ ১৯:৫৯321507
  • একটা উটপাখির ডিমের অমলেট খাওয়ার ইচ্ছে কতকাল ধরে পুষছি। সেইজবে থেকে জীবনবিজ্ঞানে সবচেয়ে বড় ডিম উটপাখি পড়েছি।
  • | ১১ ডিসেম্বর ২০১৫ ১৯:৫৬321506
  • আমরাও আর ডিমের কেক খাই না। ডিমের ঝোলও না।অমেলেটের ঝোলও না- এখন ডিম মানে পোচ বা সেদ্ধ।
    এই ডিমের ঝোল না খাওয়ার পিছনে একটা দুঃখের হাতছানি আছে।

    পুপে আর অভ্যু আমি লিং দুটো দেখেছি। দুঃখ কোরো নাঃ)
  • স্মৃতি (ইরানী নয়) | ১১ ডিসেম্বর ২০১৫ ১৯:৩৮321505
  • চারাবাড়ি পোড়াবাড়ি- জলপথ যাত্রা- সদাশিব(?) ---- অনেক আগে সন্দেশে পড়েছিলাম। এর সাথে যোগাযোগ আছে?
  • পুপে | ১১ ডিসেম্বর ২০১৫ ১৯:৩৪321504
  • অভ্যুদা,
    :))) আমি দেখেছি। সমব্যথী কিনা! ওই সেদ্ধ ডিম কাঁচা করার মত আশ্চর্য লিং টাও তো দেখল না কেউ! :-p
  • d | ১১ ডিসেম্বর ২০১৫ ১৯:৩২321503
  • যে কালে
    সেই কালে
  • d | ১১ ডিসেম্বর ২০১৫ ১৯:৩১321502
  • যে কলে খুব ডিপফ্রাই খেতাম সেই কলে আমি ডিম অল্প নুন আর গোলমরিচগুঁড়ি দিয়ে ফেটিয়ে একটু একটু করে তেল্লের মধ্যে দিতাম। এট্টুখানি ডিম অ্যাত্ত্বড় হয়ে ফুলে উঠত। তারপর এপিঠ ওপিঠ করে নিয়ে সেই দিয়ে ডালনা করতাম।
    অথবা অনেকসময় এমনি এমনি বা ডালের সাথে খে ফেলতাম।

    তবে এটায় ভীষণ তেল টানে আর এখন অত তেল খাই না।
  • pi | ১১ ডিসেম্বর ২০১৫ ১৯:৩০321501
  • হুতো, চারাবাড়ি পোড়াবাড়ির মান্ধাই জ্যাঠার গানটা শুনি একটু।
  • Abhyu | ১১ ডিসেম্বর ২০১৫ ১৯:২৯321500
  • ফেঁউ - আমার রিসার্চ দিলাম কেউ দেখলও না। হত সোসেনের রিসার্চ, পাতার পর পাতা আলোচনা (কাজুশ্বাস)
  • d | ১১ ডিসেম্বর ২০১৫ ১৯:২৬321499
  • এই সভ্য হয়ে গেছে তথা বাঙালী হয়ে গেছে এই চব্বটা বাংলাদেশেও খুবই দেখা যায়। আর সেই নিয়ে ক্ষোভও।
    :-(
  • r2h | ১১ ডিসেম্বর ২০১৫ ১৯:১০321498
  • কি সুন্দর গান, পাই। চারাবাড়ি পোড়াবাড়ির মান্ধাই জ্যাঠার গান, সে বড় একা যাচ্ছে মনে পড়লো।
  • pi | ১১ ডিসেম্বর ২০১৫ ১৯:০৮321497
  • হ্যাঁ, এত মিষ্টি ভাষা। এদিকে সেদিন অটোয়ালা ও একটি বাঙালি ছেলে আমাকে খুব উৎসাহ নিয়ে বোঝালেন, বুঝলেন দিদি, অমুক ট্রাইবালদের জায়গায় কাজ করা নিয়ে কোন ভয়, টেনশন নেই ( কথাটা হচ্ছিল একটা দূরের গ্রাম থেকে ফেরার সময়, কাজ করতে গিয়ে রাত হয়ে গেছিল আর সঙ্গের দু একটি লোক সমানেই ভয় দেখিয়ে যাচ্ছিল, এরকম রিমোট ট্রাইবাল এলাকায় রাতে থাকা কত অনুচিত, এসব বলে), ওরা প্রায় সভ্য হয়ে গেছে, কারণ ওরা এখন পুরো বাঙালি, ককবরক ভাষা আর বলতেই পারেনা !

    যা বুঝলাম, কিছু বাঙালির কাছে সভ্য= উপজাতিদের বাঙালি হয়ে যাওয়া + নিজেদের অসভ্য ভাষা ইত্যাদি ভুলে যাওয়া।

    আগের থেকে হয়তো অনেক কম, কিন্তু কোথাও কোথাও একদম উপরেই, আর কোথাও তলে তলে বাঙালি-উপজাতি পারস্পরিক অবিশ্বাসের একটা ট্র্যাডিশন রয়ে গেছে। আর তার জন্য বাঙালিদের তরফ থেকে এধরণের আলবাল মনোভাব কম দায়ী নয়।
  • | ১১ ডিসেম্বর ২০১৫ ১৮:৪২321495
  • এখানে ডেভিলড এগ মানে সেদ্ধ ডিমের কুসুমে মেয়ো আর মাস্টার্ড আরো হিজিবিজি মিশিয়ে ফালি করে কাটা ডিম সেদ্ধ। মাঝেমধ্যেই গিলতে হয়। আমাদের ডেভিলের কথা মনে করে হুহু কান্না পায়ঃ)
  • Ekak | ১১ ডিসেম্বর ২০১৫ ১৮:২৯321493
  • কি একটা নামে ফ্রেন্চ প্রিপারেশন আচে ডিমের ভেতরের মালপত্র বের করে মশ্লাপাত্তি মিশিয়ে আবার দিমেই ভরে দেয়। তাপ্পর সেদ্ধ।
  • পুপে | ১১ ডিসেম্বর ২০১৫ ১৮:২৩321492
  • আমিও তো করেছিলাম ডিমের ধোঁকা। টাইট কৌটোতে ডিম নুন পেঁয়াজ লংকা খাবার সোডা দিয়ে ভাতের হাঁড়িতে ফেলে দিলাম। কিন্তু ওই ঢেউগুলো হয়েছিল।
  • | ১১ ডিসেম্বর ২০১৫ ১৮:১৫321491
  • কুমু, এই ডিমের কেক( ঘোতন বলে)এর রেসিপিটা বহুযুগ আগে কোথায় একটা দিয়েছিলাম।ডিম ভালো করে ফেটিয়ে তারমধ্যে অল্প একটু বেসন দিয়ে দেখতে পারো, অল্প লংকা,নুন,মিহি পেঁয়াজকু্চি ছাড়া আর কিছু দিই না। পাত্রের গায়ে ভালো করে ঘি/মাখন ( তেল) লাগিয়ে তারমধ্যে ডিম ঢেলে প্রথমে অল্প সময়ের জন্যে মাইক্রো কোরো, কাঁটা দিয়ে দেখে নিও, জমেছে কিনা, সেইমত আরো সময় অ্যাড কোরো। ঠান্ডা হলে তারপর কেটো।একচিমটি বেসন দিলে তেলে ভাজার সময় বরফিগুলো হুইহুই করে ফুলে উঠবে না।
  • d | ১১ ডিসেম্বর ২০১৫ ১৮:১০321490
  • হুঁ কি মিষ্টি ভাষা। গেয়ে শোনাও পাই।
  • Ekak | ১১ ডিসেম্বর ২০১৫ ১৮:০৬321488
  • কুমু

    হ্যা, কারণ মেশিনে ফেটিয়ে একদম মাখোম করে ফেললে ডিমের বরা গুলো তে পোরস থাকবেনা। ইন্ট পাটকেল হয়ে যাবে। তাই হাত ঘুরঘুর দিয়ে এট্টু অসমসত্ত্ব রাখা :)
  • de | ১১ ডিসেম্বর ২০১৫ ১৮:০৫321487
  • ইস - গানের লিরিক্স গুলো শুনেই শুনতে ইচ্ছে করছে - মনে হচ্ছে মল পায়ে নাচতে নাচতে কেউ গানগুলো গাইছে - তুলে ফেলে শোনাও পাই!
  • Ekak | ১১ ডিসেম্বর ২০১৫ ১৮:০১321485
  • দখিনি রাগিনী তা কেমন শুনতে ইচ্চাচ্ছে। ভাষা দুরন্ত।
  • pi | ১১ ডিসেম্বর ২০১৫ ১৮:০১321486
  • যা বুঝেছি, আনন্দ হচ্ছে ছেলেং।
    চেম্পাই মাই ছেলেং খাস রাং জাগই, তং তুতই গেরপ মেরপ। মানে কোমরেরে থলেতে ধানের বীজ আনন্দে এদিক ওদিক করে, এমনি এমনি নড়াচড়া করে।

    গারিংদেও রিং রিং মায়োনি চখা, তং তুতই খাচতং তুতউ খাচক বুচক মানে টংঘরের বারান্দায় মায়ের চরকা এমনি এমনি মনে ভয় পায়।
  • kumu | ১১ ডিসেম্বর ২০১৫ ১৭:৫৮321484
  • আলু সেদ্ধ টম্যাটো এতকিছু আছে সেইটা ঐ ঘুরঘুরি দিয়ে ফেটানো যাবে?
  • d | ১১ ডিসেম্বর ২০১৫ ১৭:৫৫321483
  • এহ কনফিউজড হয়ে যাচ্ছি
    খাচক বুচুক মনে দুঃখ
    তাহলে এমনি এমনি আনন্দ কী? তং তুতই আনন্দ?
    মনে আনন্দটা আনন্দই থাকছে।
  • pi | ১১ ডিসেম্বর ২০১৫ ১৭:৫৩321482
  • দেদি, এই গানটা তুলতে সময় লাগবে, একে তো সুরটা সহজ নয়। তার উপর আগের একটা গানের সুর লেগে আছে। সেইটা যদি পারি তুলবো ঃ)।
    সেও দখিনী রাগিণীর গান, কিন্তু সে হল অন্যরকম গান দোলনায় ঘুমপাড়ানি গান, ওয়াইং খিলিমানি।
    ছোট্ট মোনাইকে ঘুম পাড়ানোর গান। রাঙ্গাচাকনি ওয়াইং রুফাইনি বদুক, মানে সোনার দোলনা, রুপোর দড়ির দোলনায় শোয়া মুনাইকে ঘুম পাড়ানোর। খিলিমানি। মানে, আদর করতে করতে।
    তবে এই সোনা রুপো মনে হয় এমনি এমনি বলা। কারণ মুনাই রাজকন্যে নয়। তার মা রাজবাড়ির দাসী, বাবা রাজার ভৃত্য। মা বাবা রাজবাড়িতে কাজে গেছে, তাই ননলে বাইনানাই করই মুনাই। তোকে আদর করার লোক নাই, মুনাই।
    মুনাই এখন ঘুমাবে, সাজরা জোরা, মানে এই বেলা দশটা এগারোটার সময় যখন কিনা তকমা তগলা কতকমা জোরা, মানে কিনা যখন হল মুরগীর ডিম পাড়ার সময়।
    আরো নাকি তেত্তিরিশ লাইন আছে গানের। আরো বেড়েও যেতে পারে। যতক্ষণ না মুনাই ঘুমোবে, একটা ক'রে নতুন লাইন যোগ হবে।

    আর হ্যাঁ, এই গান কিন্তু যখন তখন ঘুম পাড়ানোর না। আমাকে খুব ক'রে বলে দেওয়া হয়েছে দুপুর বারোটার পরে এ গান যেন মোটে না গাই। তাইলে লোকে খুব হাসবে।

    এই গানের সুরটা আরো আরো মিষ্টি।
  • de | ১১ ডিসেম্বর ২০১৫ ১৭:৪৬321481
  • ঠিক আছে - দেখবো - রেসিপিটা ভালো -
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত