এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • T | ১২ ডিসেম্বর ২০১৫ ১৪:১৫321660
  • অ্যা অ্যা অ্যাই তো! ঠিক করেছে। ফুলকপি, বাঁধাকপি, ঢ্যাঁড়শ, বেড়াল সব কিছু ছুঁড়ে মারুক। যত্তসব ভনভনানি। বেশ করেছে। ওঁকে পুরষ্কার দেওয়া হোক।
  • pi | ১২ ডিসেম্বর ২০১৫ ১৩:২১321659
  • ঃ))
  • | ১২ ডিসেম্বর ২০১৫ ১৩:১২321658
  • pi | ১২ ডিসেম্বর ২০১৫ ১৩:০৮321657
  • বক ফুলেদের বেসন দিয়ে ভেজে ফেলা ছাড়া খাওয়ার আর কোন উপায় আছে ?
    কাঁচা ছাড়া।
  • san | ১২ ডিসেম্বর ২০১৫ ১২:০৮321656
  • আজ তাও একটু ঠাণ্ডা পড়েছে। পলিউশন টন সবই ঠিক, কিন্তু দিল্লির কুয়াশা আমার ভারী ভাল লাগে।
  • b | ১২ ডিসেম্বর ২০১৫ ১২:০৩321655
  • কিসের খেতে, এভাবেও বলা যায়।
  • Abhyu | ১২ ডিসেম্বর ২০১৫ ১১:৪৯321654
  • আজ কুমুদির দেখা নাই রে কুমুদির দেখা নাই?
  • Abhyu | ১২ ডিসেম্বর ২০১৫ ১১:৪৮321653
  • পিপি তো উকিল হয়েছে। ওর তো এইই কাজ।
  • অন্যায় | ১২ ডিসেম্বর ২০১৫ ১১:৪৩321652
  • এই সময়ে পিপির নামে অপপ্রচার।

  • Abhyu | ১২ ডিসেম্বর ২০১৫ ১১:৩১321651
  • আহা, রোবু কি বুনু? তাছাড়া পুরুলিয়াতে তো সুন্দরবনও নেই।
  • তাই? | ১২ ডিসেম্বর ২০১৫ ১১:২১321650
  • কেমন খেতে, পুরুলিয়া?
  • রোবু | ১২ ডিসেম্বর ২০১৫ ১০:৫১321649
  • হ্যাঁ।
  • Abhyu | ১২ ডিসেম্বর ২০১৫ ১০:৩৫321648
  • পুরুলিয়া কি খেতে যাচ্ছিস?
  • de | ১২ ডিসেম্বর ২০১৫ ১০:২৯321647
  • কি সুন্দর গপ্পো!

    পছন্দের কাজ করবো বলে আর আপনমনে নিজের পছন্দ নিয়ে থাকবো বলে অনেক কিছু ছেড়েছি। আমার কাছে আনন্দে থাকার চাইতে বড়ো কিস্যু নাই! আমার কাজ নিয়ে আমি আনন্দেই আছি!
  • রোবু | ১২ ডিসেম্বর ২০১৫ ১০:২৮321646
  • আজ কল্যাণী যাব, কাল পুরুলিয়া। সামনের সপ্তাহে মন্দারমণি। তবে পুরুলিয়া বেড়াতে যাচ্ছি না। আর মেমাসে গুরুদোংমা যাব, এখানে বেশ সস্তা হয়েছে দেখলাম।
    http://northsikkimtourism.com/

    ও, জানুয়ারীতে বেনারস।।
  • বাঃ | ১২ ডিসেম্বর ২০১৫ ১০:০৫321645
  • গল্পটা আগে পড়া, তবুও আবার নতুন করে ভালো লাগল। অভ্যু বড় হয়ে কথকঠাকুর হোক।
  • aranya | ১২ ডিসেম্বর ২০১৫ ১০:০০321644
  • বাঃ, মিঠে গপ্পো
  • Abhyu | ১২ ডিসেম্বর ২০১৫ ০৯:৪২321643
  • গল্পটা বলি। এক বাচ্চা মেয়ে শান্তিনিকেতনে খোয়াইয়ের ধারে সন্ধ্যেবেলা বেড়া যেত। সেখানে এক বুড়োর সঙ্গে তার পরিচয় হয়। বুড়োটা ছবি আঁকত কিন্তু সন্ধ্যা আকাশের লাল রঙ ফোটাতে পারত না বলে রোজ এসে এসে দেখত আর আঁকার চেষ্টা করত। মেয়েটা সূর্যাস্তের রঙের খোঁজ নিত রাগের মধ্যে (কোন রাগ সেটা ভুলে গেছি)। দুজনে একই রঙ খুঁজত, একজন গানে, অন্যজন আঁকায়।

    মেয়েটা খুব ভালো নাচত, গাইতও খুব ভালো কিন্তু নাচেই তার বেশি উৎসাহ। বুড়ো গান শুনত, বারবার বলত গানটা না ছাড়তে কিন্তু মেয়েটা চাইত নাচ করতে। বুড়ো ওর গান খুব ভালো বলত, কিন্তু রবীন্দ্রসঙ্গীত গাইতে গিয়ে সুরে একটু ভুল হলেই বলত এটা তো গুরুদেবের গান, এখানে সুর বদল নাই বা করলে। একদিন ওর একটা গান শুনে বুড়ো কেঁদে উঠল। বলল তাকে কিছু দিতে চায়। কিন্তু কি দেবে? বুড়োর তো কিছুই নেই নিজের আঁকা ছবি ছাড়া। তা সে যেহেতু তেমন ভালো ছবি আঁকে না তাই মেয়েটা নিজে ওর বাড়িতে গিয়ে ছবি একটা পছন্দ করে নিয়ে এল।

    এর কিছুদিন পরে স্কুলে হেডস্যারের ঘরে ওর ডাক পড়ল। দেখা গেল হেড স্যার একটু অস্বচ্ছন্দ - বললেন মেয়েটির বাবা কত শ্রদ্ধার পাত্র, তার দিদিরা কতো ভালো। আর সে কিনা নন্দলাল বসুর একটা আঁকা নিয়ে চলে এসেছে। মেয়েটার তো চোখে জল চলে এসেছে অপমানে। বুড়োকে দেখতে পেয়ে বলল - এই বুড়ো তুমি বলে দাও যে আমি তোমার ছবি নিয়ে এসেছি, নন্দলাল বসুর নয়।

    বুড়ো মেয়েটার মাথায় হাত বুলিয়ে বলল - ছিঃ শৈলজা তুমি আমার বুড়ো বয়সের রোমান্সটা মাটি করে দিলে?

    মেয়েটা চোখের জল সামলে বলল - এই এঁকে তোমার এতো নাম হয়েছে? তুমি তো সূর্যাস্তের লাল রঙটাই আনতে পারো না।

    নন্দলাল বসু বললেন - কি পেরেছি তাই নিয়েই এরা এতো মাতামাতি করে। কি পারিনি সেকথা তুমিই প্রথম বললে। তুমি যদি কখনো সে রঙের সন্ধান পাও আমাকে জানিও।
  • sosen | ১২ ডিসেম্বর ২০১৫ ০৯:২৮321642
  • আমি খুউউউব রাগী তো!
  • san | ১২ ডিসেম্বর ২০১৫ ০৯:২২321641
  • ' ওরা বলছে এগুলো নন্দলাল বসুর ছবি, তুমি ওদের বলে দাও না এগুলো তোমার ছবি' - এইটাও মনে পড়েছে। অভ্যুদা, থ্যাংকু। হঠাৎ মনে পড়ে মনটা ভাল হয়ে গেল :-)
  • san | ১২ ডিসেম্বর ২০১৫ ০৯:১৮321640
  • ঋতা গঙ্গোপাধ্যায়ের লেখায়, না ?
  • Abhyu | ১২ ডিসেম্বর ২০১৫ ০৯:১১321639
  • রাগের রঙ ব্যাপারটা অনেক পুরোনো দেশে একবার পড়েছিলাম। সেখানে নন্দলাল বসু নিয়ে খুব মিষ্টি একটা গল্প ছিল।
  • Abhyu | ১২ ডিসেম্বর ২০১৫ ০৯:১০321638
  • দমুদি তো জানে না, রাগের রং হয় - এক্ষেত্রে রং সোনালী (না জানলে রোদ্দুরে কুয়াশায় সোনালীমতো রঙ দেখেছে)
  • Abhyu | ১২ ডিসেম্বর ২০১৫ ০৯:০২321637
  • হ্যাঁ তারপর ঐ কণা নিয়ে অনেক গাঁজা দিয়ে যেতেন - শেষ পর্যন্ত আভাসবাবুর মতো কেউ এসে হয় তো ভুলটা ঠিক করতেন।
  • | ১২ ডিসেম্বর ২০১৫ ০৮:৫৮321636
  • আমি স্বপ্ন দেখলাম কে যেন একটা একটু মোটা হেঁড়ে গলায় "সোসেন খুব রাগী, সোসেন খুব রাগী" বলতে বলতে বাইরে দিয়ে যাচ্ছে। ঘুমের মধ্যে তো উঠতেও পারছি না .... ভাবছি দেখব কে বলছে, তাকে জিগ্যেস করতে হবে .... কেমন করে যেন দেখতে পেলাম রাস্তাটা ঐ পাইয়ের ছবিগুলোতে যেমন রাস্তা দেখা যায় অমনি আর অনেক দূরে একটা লোক চলে যাচ্ছে কালছে ছায়ামত আর অমনি হেঁকে হেঁকে বলছে "সোসেন খুব রাগী সোনালী খুব রাগী"

    তারপরই ঘুম ভেঙে কেমন ব্যাবাচ্যাকা খেয়ে দেখি ঘরে অল্প অল্প রোদ্দুর বাইরে কুয়াশায় রোদ্দুরেকেমন একটা আধগলা আইসকিরিমের মতন ব্যপার।
  • Atoz | ১২ ডিসেম্বর ২০১৫ ০৮:৪০321635
  • ওহ, আলো নিয়ে! বাঁচা গেছে ওগুলো গেছে। নইলে হয়তো তিনটি সূত্রের জায়্গায় ছটা কি নটা সূত্র পড়তে হত, একেবারে নয়ছয় ব্যাপার হতো। ঃ-)
    (উনি তো কর্পাসকুলার আলো তত্ত্বে সাবস্ক্রাইব করতেন, আলোকে ওয়েভ হিসাবে মানতেন না, ক্ষুদ্র কণার সমাহার বলে ভেবেছিলেন)
  • Abhyu | ১২ ডিসেম্বর ২০১৫ ০৮:৩৪321634
  • না না ওগুলো আলো নিয়ে কাজ ছিলো।
  • Atoz | ১২ ডিসেম্বর ২০১৫ ০৮:৩০321633
  • নিউটনের অত বছরের এত এত মোটা মোটা খাতাপত্তর সব উনি মনে মনে সামারি করে তিনটি সূত্রে এনে ফেলেছিলেন। কিছুই হারায় নি।
    ঃ-)
  • aranya | ১২ ডিসেম্বর ২০১৫ ০৮:২৬321632
  • মূল অপরাধী/ধর্ষক কাদের-কে নাকি প্রটেকশন দেওয়া হচ্ছে, পালানোর সুযোগ করে দেওয়া হয়েছে..
  • sosen | ১২ ডিসেম্বর ২০১৫ ০৮:২৪321631
  • মাত্র দশবছর সাজা দিলো!
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত