এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Arpan | ১৫ ডিসেম্বর ২০১৫ ২২:১৭321990
  • "ঐ গল্পটাই - পরে অন্য জায়গায় ছিল দেয়ালের গায়ে একটা ফুটো সেখান দিয়ে একেবারে দু তিন ক্রোশ দেখা যাচ্ছে। বেসিক্যালি মানে হচ্ছে অবতার পুরুষেরা বাকিদের পাঁচিলের ওপারের আনন্দের খোঁজ দেন। আর অন্য গল্পে অবতার হচ্ছেন সেই ফুটো যার মধ্যে দিয়ে অনন্তের আভাস পাওয়া যায় হ্যান ত্যান।"

    পুরো এক ঝুড়ি হিনী।
  • Arpan | ১৫ ডিসেম্বর ২০১৫ ২২:১২321989
  • উফ, ওটাতো ইপিএফ।

    যাতা ভয় ধরিয়ে দিয়েছিলি!
  • Abhyu | ১৫ ডিসেম্বর ২০১৫ ২১:৩৩321987
  • আপনারা তো আমার পুষ্যিদের গল্প শুনতে চান না, তবু বলি। দুটো কুকুর আছে একটা লালি একটা কালি। লালি সকালে ব্রেক্ফাস্ট আর দুপুরে লাঞ্চ খায়। কালি কিন্তু কিছু পায় না। ওকে মাঝে মাঝে অল্প খাবার দেওয়া হয়, মাকে লুকিয়ে। কালির অপরাধ হল ও বাগানের গাঁদা গাছে হিসি করে।
  • শ্রী সদা | ১৫ ডিসেম্বর ২০১৫ ২০:৩৫321986
  • সেটাই ভাবছিলাম ঃ)
    এক সুদীর্ঘ বিল্ড গত আড়াই ঘন্টা ধরে চলছে, শেষ হলে টেস্ট করে কোড চেক ইন করে বাড়ি যাব। আজকে রান্না করতেও ভালো লাগছে না, দেখি কী অর্ডারানো যায়।
  • Div0 | ১৫ ডিসেম্বর ২০১৫ ২০:৩০321984
  • ভুল বলেছি। UAN টা ইপিএফ। মাই ব্যাড :-/
  • T | ১৫ ডিসেম্বর ২০১৫ ২০:৩০321985
  • এই যাঃ, আগের কবিতায় ফার্স্ট লাইনটাই কপি হয় নি। না না আগেরটা পড়বেন না,

    এইটে হ'ল ঠিক

    সবাই লুটেছে কলাটা মুলোটা
    টাকাফাকা সব মুড়কি
    উড়েছে মদের বোতল এখন
    মদন বিরস বদন
    শঙ্কু পান্ডা ঠান্ডা মাথায় খেয়েছিল
    ক্ষীর আর কি
    ক্যাঁক করে শেষে সিবিয়াই হায়
    প্রশ্ন পড়েনি কমন।
    সিবিয়াই ওরে সিবিয়াই তোর
    এখনো মেটেনি খাঁই
    শঙ্কু আজিকে উঙ্কু বিশেষ
    কোথাও যাবার নাই।

    ধীর পায়ে হাঁটে বুক ফেটে ওঠে
    পিসিও করেছে আড়ি
    সাততাড়াতাড়ি অশুচি করেচে
    আসলে পিছনে ভয়
    কার বাড়া ভাতে দিয়েসেছে ছাই
    কার ল্যাজে কে যে রয়
    কার নামে শালা ভাঙিয়েছে খুব
    নাচছে কপালে সমন
    সেসব যাহোক পরে দেখা যাবে
    আপাতত সিবিয়াই
    শঙ্কু আজিকে উঙ্কু বিশেষ
    কোথাও যাবার নাই।
  • শ্রী সদা | ১৫ ডিসেম্বর ২০১৫ ২০:২৯321983
  • থ্যাংকু সান্দা।
    UAN কি পিপিএফ এর সাথে লিংকড ?
  • T | ১৫ ডিসেম্বর ২০১৫ ২০:২৮321982
  • টাকাফাকা সব মুড়কি
    উড়েছে মদের বোতল এখন
    মদন বিরস বদন
    শঙ্কু পান্ডা ঠান্ডা মাথায় খেয়েছিল
    ক্ষীর আর কি
    ক্যাঁক করে শেষে সিবিয়াই হায়
    প্রশ্ন পড়েনি কমন।
    সিবিয়াই ওরে সিবিয়াই তোর
    এখনো মেটেনি খাঁই
    শঙ্কু আজিকে উঙ্কু বিশেষ
    কোথাও যাবার নাই।

    ধীর পায়ে হাঁটে বুক ফেটে ওঠে
    পিসিও করেছে আড়ি
    সাততাড়াতাড়ি অশুচি করেচে
    আসলে পিছনে ভয়
    কার বাড়া ভাতে দিয়েসেছে ছাই
    কার ল্যাজে কে যে রয়
    কার নামে শালা ভাঙিয়েছে খুব
    নাচছে কপালে সমন
    সেসব যাহোক পরে দেখা যাবে
    আপাতত সিবিয়াই
    শঙ্কু আজিকে উঙ্কু বিশেষ
    কোথাও যাবার নাই।
  • Div0 | ১৫ ডিসেম্বর ২০১৫ ২০:২৭321981
  • সদার পে-স্লিপে (বা অন্যত্র) কি UAN বস্তুটা রিফ্লেক্টেড হচ্ছে? যদি হয় তাহলে নীচের সাইটটাতে গিয়ে রেজিস্টার করিয়ে নাও। তারপর পিপিএফ অ্যাকাউন্টের আপ-টু-ডেট পাসবুক ইচ্ছেমত ডাউনলোড করতে পারবেঃ

    http://uanmembers.epfoservices.in/
  • শ্রী সদা | ১৫ ডিসেম্বর ২০১৫ ২০:২৩321980
  • এস বি আই পিপিএফ অ্যাকাউন্টের ই-রিসিপ্ট নামাতে দিচ্ছে ? কেউ ট্রাই করেছেন ?

    আমি নামাতে গেছিলাম, বললো এই বছরে নাকি কোনো ট্রানজাকশন হয়নি। কিন্তু পিপিএফ অ্যাকাউন্ট স্টেটমেন্টে সব ঠিকঠাক দেখাচ্ছে।
  • Ekak | ১৫ ডিসেম্বর ২০১৫ ২০:১১321979
  • যত্ত বদবুধধি :))) ৬৬ এ -তে ধরে একুশ হাতা জল গেলাবে।
  • cb | ১৫ ডিসেম্বর ২০১৫ ২০:০৩321978
  • চুন্কু পান্ডার উইকি পেজটা কেউ এডিট করে দেওয়ার আগে দেখে আসুন কি ল্যাখা আসে!!!

    https://en.wikipedia.org/wiki/Shankudeb_Panda

    He was (and still is) popularly and affectionately referred to by monikers such as 'Tout', 'Dalaal', 'Gulbaaz', 'Nunku' etc by friends, peers and people in his hometown Contai.

    মাখন মাখন!!!!
  • Ekak | ১৫ ডিসেম্বর ২০১৫ ১৯:৫৬321977
  • ঠিক বলেছ। গিত্হাব ঘেঁটে দেখি।
  • Isotonic Hawkes | ১৫ ডিসেম্বর ২০১৫ ১৯:৪৯321976
  • নেটে খোঁজ। লোকে অনেককিছু আজকাল বানিয়ে githubএ তুলে দিচ্ছে। বড় বড় কোং তাদের ফ্রেমওয়ার্ক পুরো ওপেন সোর্স করে দিচ্ছে। গুগল কিছুদিন আগে টেন্সরফ্লো-কে ওপেনসোর্স করেছে। মাঃসঃ সেই দেখাদেখি নিজেদের লার্নিং ফ্রেমওয়ার্ককে ওপেনসোর্স করে দিয়েছে। আইবিএমও তাই।

    এরকম ঐ এরিয়াতেও সিওরলি কিছু না কিছু আছে।
  • Ekak | ১৫ ডিসেম্বর ২০১৫ ১৯:৪৩321975
  • আরে ওই সবকটা এরিয়াগুলোতে কাজ করার ক্যাপা আমার নাই। এনেল্পী র আমি কি বুঝি। আমি শুরু আর শেষের মডেল টা ভাবি। কিভাবে তুলব কিভাবে ফেলব :) কিপিং এভরিথিং এপারেন্ত্লি ইন্ত্যাক্ত।
  • Isotonic Hawkes | ১৫ ডিসেম্বর ২০১৫ ১৯:৩৬321974
  • তাহলে ক্রলার + পার্সার + এনএলপি + সেন্টিমেন্ট অ্যানালাইজারঃ অসংখ্য পেজের ওপর কাজ করেই যাবে, করেই যাবে।

    তবে এটা মনে হয় লোকজন করেছে। অন্ততঃ নলেজ এক্সট্র্যাকশনের লাইনে সেন্টিমেন্ট অ্যানালিসিসের আগে অবধি তো ওয়াটসনই করে।
  • Ekak | ১৫ ডিসেম্বর ২০১৫ ১৯:২৪321973
  • থার্ড পার্টি প্লাগিন এর মার্কেট পেনিট্রেশন ভেরি ভেরি লো। অনেকদিন ধরেই ভাবছি এরকম ডেটা আর কিভাবে এক জায়গা করা যায়। ইউসারকে কোনভাবে বিরক্ত না করে। আরেকটা ব্যাপার হলো টিপিকাল কমপ্লেইন না হলেও চলবে। ইমোশনাল লেভেল টা রীড করা জরুরি। যে কোনো প্রডাক্ট এন্ড সার্ভিস কে ঘিরে। প্লাগিন ছাড়া অন্য রাস্তা মাথায় এলে সিরিয়াসলি এগোব। নট প্লাগিন।
  • Isotonic Hawkes | ১৫ ডিসেম্বর ২০১৫ ১৯:১৮321972
  • GripeO Outreach বলে একটা টুইটার হ্যান্ডল টুইট অ্যানালাইজ করে। মনে হয় কমপ্লেন জাতীয় কিছু হলে রিটুইট করে। সেরকম একটা থার্ড পার্টি প্লাগইন ওয়েব পেজ ক্রল করেও করতে পারে। বানায়ে গুরুদের দিয়া দাও।
  • Ekak | ১৫ ডিসেম্বর ২০১৫ ১৯:১৫321971
  • হ্যা ওই রামকৃষ্ণ মিশনের বিদঘুটে অবতারতত্ত্ব। দেয়ালের অপার বলতে কিস্যু নাই। দেয়াল কে জানাই ওপার কে জানা। কিন্তু সেটা বললে লোকে ল্যাদ খেয়ে দেয়ালকেও জানবেনা তাই ছেনি হাতুড়ি নিয়ে দেয়াল ফুটো কত্তে লেগে পরও :))) কমপ্লিট ল্যাদারু জনতা কে বার খাওয়ানো থিওরি।
  • b | ১৫ ডিসেম্বর ২০১৫ ১৯:০৯321970
  • রামকৃষ্ণ, দেওয়ালের মধ্যে একটা ফুটো, সেখান থেকে অনেকদূর দেখা যায়। এরকম একটা কিছু বক্তব্য।
  • Abhyu | ১৫ ডিসেম্বর ২০১৫ ১৯:০৬321969
  • ঐ গল্পটাই - পরে অন্য জায়গায় ছিল দেয়ালের গায়ে একটা ফুটো সেখান দিয়ে একেবারে দু তিন ক্রোশ দেখা যাচ্ছে। বেসিক্যালি মানে হচ্ছে অবতার পুরুষেরা বাকিদের পাঁচিলের ওপারের আনন্দের খোঁজ দেন। আর অন্য গল্পে অবতার হচ্ছেন সেই ফুটো যার মধ্যে দিয়ে অনন্তের আভাস পাওয়া যায় হ্যান ত্যান।
  • Ekak | ১৫ ডিসেম্বর ২০১৫ ১৯:০২321968
  • ইন্দিভিজুয়ালি লিন্কেব্ল করতে গেলে গুরু কোডে হাদ্দিতে হবে। তারচে বরং ব্রাউসার এ প্লাগিন থাকলে সে নিজেই সার্ভিস প্রভআইদার নেম, প্রডাক্ট নেম এসব ক্যাচ করে নিতে পারে। বাকিটা এনেলপি। মুশকিল হলো ব্রাউসার প্লাগিন লোকে দাউন্লোদাতে চায়না কোনো স্পেশাল ইনসেনটিভ না থাগলে।
  • Isotonic Hawkes | ১৫ ডিসেম্বর ২০১৫ ১৮:৫০321967
  • ভাষা ইংলিশ আর ইন্ডিভিজুয়লি লিঙ্কেবল পোস্ট। টুইটারে ট্যাগ করে দিলেই এক্কেরে ঝক্কাস ফীডব্যাক সিস্টেম। টুইটার এখন অসম্ভব পাওয়ারফুল মিডিয়াম - এয়ারক্যানাডাকে খিস্তিয়ে টুইট করে দিয়েছিলাম, ব্যাটারা সরি টরি বলে একটা লিঙ্ক দিয়েছে ডিটেল ফীডব্যাকের জন্যে।
  • Ekak | ১৫ ডিসেম্বর ২০১৫ ১৮:৪৬321966
  • আফনেরা এই গুরুর পাতায় যত প্রডাক্ট আর সার্ভিস এর ফীডব্যাক ভলান্টারিলি শেয়ার করেন আহা যদি ভাষা টা ইংলিশ হত :))
  • Isotonic Hawkes | ১৫ ডিসেম্বর ২০১৫ ১৮:৪৩321965
  • আমাজনের ডেলিভারি বেশ ভালো। ল্যাপটপের স্ক্রীনগার্ড কিনলাম। চেন্নাইয়ের অবস্থার জন্যে আলাদা করে মেল করলো যে একটু দেরী হবে, কিন্তু তাও এমনকিছু দেরী করেনি - দিন দুই মতন।
  • Kaju | ১৫ ডিসেম্বর ২০১৫ ১৮:৩১321964
  • কোন গল্পটা বলো তো অভ্যুদা আরেট্টু হিন্ট দাও মনে পড়ছে না। সেই তিনজন যাচ্ছিল, দুজন দেয়ালের ওপারে গিয়ে আর ফিরলই না, তৃতীয় জন দেখে অন্যদের ডেকে দেখাতে গেল ওইটা? ওতে ফুটো কই?
  • d | ১৫ ডিসেম্বর ২০১৫ ১৮:২৮321963
  • অন্যাপডীলকে একটা প্রচন্ড কড়া মেল করে বকে দাও। আর বলো ক্যুরিয়ার ইস্যু যেন ওরা যেভাবে পরে সলভ করে।
    আর যখন সই করে ডেলিভারী নেবে, ওখানেও বিচ্ছিরি কমেন লিখে দিও।

    যে আইটেম কিনেছো ওর তলায় রিভিউ সেকশানে এইসব লিখে দিয়ে এসো।
  • Ekak | ১৫ ডিসেম্বর ২০১৫ ১৮:২৭321962
  • দ্যাটস গুড :) টল্কেইন পড়ও মজা পাবে। মজা না পেলে শুধু থিওরি ঘাঁটতে ভাল্লাগবেনা। একদম অন্যরকম মজা।
  • Abhyu | ১৫ ডিসেম্বর ২০১৫ ১৮:০৮321961
  • দেয়াল ও ফুটো নিয়ে কথামৃতে একটা গল্প ছিল। সুগত মিত্রর হোল ইন দ্য ওয়ালের সঙ্গে গোলাবেন না।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত