এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • i | ১৬ ডিসেম্বর ২০১৫ ১৫:৫০322140
  • এই গল্পগুলো আমি বছর দশেক আগে মজলিশে করেছি।
    আজ কিড়িমিড়ির সঙ্গে কথা বলতে গিয়ে বারো তেরো বছর আগের কথা মনে হল খুব।
  • Abhyu | ১৬ ডিসেম্বর ২০১৫ ১৫:৪৯322139
  • স্যান আমাকে ডাকিস। আমি খুব ভালো মালি। আমার বউ ছোটোবেলায় নাকি মায়ের কোলে চেপে দিদার বাড়ি যেত (একই পাড়ায়) রোজ বিকেলে গাছে জল দেবার জন্যে।
  • i | ১৬ ডিসেম্বর ২০১৫ ১৫:৪৫322137
  • আমার এই বন্ধুই আমার ল্যাকটোজ ইন্টলারেন্সের কথা শুনে রোজ এক চামচ করে দুধ খাওয়ার পরামর্শ দিয়েছিল, তারপর আস্তে আস্তে পরিমাণ বাড়িয়ে এখন তো এক বাটি পায়েস দিব্যি খেতে পারি।
    খুব ইন্টারেস্টিং কথা বলত। ওর ঠাকুমার কিছু কথা- খনার বচনের মত, বলত। তখন লিখে রাখি নি এখন কিসুই মনে নাই।

    তবে ওদের প্রেমের কথা মনে আছে।
    অ্যাডাম হাঁটছিল করিডোর ধরে, ল্যাবকোট গায়ে। একহাতে রাউন্ডবটম ফ্লাস্ক, অন্যবগলে সম্ভবতঃ কনিক্যাল একটা। উল্টোদিক থেকে আসছিল আমার বন্ধু মার্থা। যাকে বলি বলি করেও বলা হয়ে ওঠে নি অমোঘ কথা। তো, মার্থাকে দেখে, দু বগলে র ভঙ্গুর ফ্লাস্কদ্বয়ের কথা বেমালুম ভুলে অ্যাডাম হাত নেড়ে বলে হাই! কাচের ঝনঝনানিতেই মার্থা বুঝে যায় অ্যাডামের মনের কথা-ও বলত, if you're ever in a chemical lab and you hear glass breaking, love is in the air'!
    আর অ্যাডাম এই কথাটা খুব বলত," thermodynamics can be thought of as those things which determine your compatibility with someone, while kinetics would be the speed at which you get together to form a couple... the least stable thermodynamic phases always precipitate first. But when you find your most ideal state, you're there for ever!'
    ওদের বিয়ের অনুষ্ঠানের থিম ছিল কেমিস্ট্রি। নবদম্পতি নেচে ছিল কেমিস্ট্রির সুরে..
    "So for awhile I conducted experiments
    And I was amazed by the things I learned
    From a fine fine girl with nothing but good intentions and a
    Bad tendency to get burned

    All about chemistry"
  • san | ১৬ ডিসেম্বর ২০১৫ ১৫:৪৫322138
  • এটা তো আরো ভাল গল্প :-)
    আমি বড়ো হয়ে গ্রামের দিকে একটা বাগান ওয়ালা ছোটো বাড়ি করে থাকবই।
  • kumu | ১৬ ডিসেম্বর ২০১৫ ১৫:৪৪322136
  • এইটা লাস্ট আজগের মতো।
    দেওয়ালীতে ছাদ থেকে আলোর মালা ঝোলানো হয়েচিল।গত রোব্বারে সময়(!) করে শ্যামলদা তাদের খুলতে গিয়ে দেখেন উডপুসীরা সব তারটার খেয়ে রেখেচে।
  • Abhyu | ১৬ ডিসেম্বর ২০১৫ ১৫:৪৩322135
  • না না চায়ে চিনি খায় না। তবে এখানেই এমনিই অনেক পিঁপড়ে আর উই।
  • san | ১৬ ডিসেম্বর ২০১৫ ১৫:৪২322133
  • মানে তিয়াত্তরটা গাছ বেঁচে আছে। বাকিগুলো মরে গেছে।
  • Abhyu | ১৬ ডিসেম্বর ২০১৫ ১৫:৪২322134
  • পরশু দুপুর বেলা নার্সারী থেকে সাতটা গাঁদা গাছ (পাঁচটা ছোটো, দুটো বড় ফুলসুদ্ধ) আর পাঁচটা চন্দ্রমল্লিকা (বড়, ফুলসুদ্ধ) কিনে ফিরছি, আমার সাইকেলটা একটা চলন্ত বাগান হয়ে গেছে। গলিতে ঢোকার মুখে মুখার্জ্জী জেঠিমা বললেন বা কি ভালো লাগছে রে দেখতে। আমি বললাম আপনার কোনটা পছন্দ নিন না। উনি বললেন না তুই তো লাগাবি বাড়িতে। আমি বললাম সে না হয় আপনি লাগাবেন। উনি বললেন না উনি বয়স্ক মানুষ মাটি খুঁড়তে পারবেন না। ঐ জন্যে ওনার বাড়িতে কোনো ফুলগাছ নেই।

    আমি বাড়ি এসে আবার চোদ্দ নম্বর গেলাম। এবার ইয়াব্বড় একটা টবে অন্ততঃ একশটা হলুদ ফুলসুদ্ধ চন্দ্রমল্লিকা কিনলাম। ওরাই তিনটে পাটকাঠি দিয়ে খবর কাগজ দিয়ে বেঁধে দিল। আমি কেরিয়ারে বসিয়ে ল্যাকপ্যাক করতে করতে বাড়ি এলাম (এবার আর সাইকেল চালাবার চেষ্টা করি নি)। ততোক্ষণে অনেক বেলা হয়ে গেছে, মুখার্জ্জি জেঠিমা সম্ভবতঃ দুপুরে খেয়ে একটু শুয়েছেন (উনি একাই থাকেন) তাই আমি কাউকে কিছু না বলে ওনার বাড়িতে ওটা রেখে চলে এলাম। উনি বিকেলে উঠে দেখেন এক ঝোপ হলুদ ফুল ঝলমল করছে ওনার বাগানে। খুব খুশি হয়েছেন।
  • san | ১৬ ডিসেম্বর ২০১৫ ১৫:৪১322132
  • কুমুদি আমরা রোব্বার করে বিভিন্ন খাবার্দাবারের দোকানে বেড়াতে যাই।

    অভ্যুদার গাছের গপ্প পড়ে খুবই ভাল্লাগল। গতবার কোলকাতা গিয়ে একজনদের বাড়ি বেড়াতে গেছিলাম, তাদের বাড়ির চারপাশে জমি না থাকায় তিনতলার বড়ো ছাদে তিয়াত্তরটা টব। তার ভারি দুঃখ অনেকগুলো মরে গেছে।
  • pi | ১৬ ডিসেম্বর ২০১৫ ১৫:৪০322129
  • আমাদেরও একটা সুবিশাল গর্ত খোঁড়া আছে, চা পাতা ফেলার জন্য। তার সাথে সব আনাজের খোসাখুসি। সবাইকে কবর দিয়ে পচতে বলা হয়েছে। ক'দিন হল এখন তার মধ্যে গোবর ও থাকছে।

    কুমুদি, এই নাম আদৌ সঠিক কিনা কে জানে। গাছওয়ালা কে বার চারেক জিগেশ ক'রে এরকম কিছুই শুনলাম। একেকবার একেকরকম শুনছিলাম। যাহোক,চারটের মধ্যে যে নামটা শুনে পছন্দ হল, গাছের নাম সেটাই রেখেছি।
    ছবি দেবো।
  • kumu | ১৬ ডিসেম্বর ২০১৫ ১৫:৪০322130
  • চা পাতায় চিনি থাকলে পিপিলীকা (বানাম?)আসবে।
    জ্যুবসম্প্রদায়ের কথা আর কইয়েন্না।কখন থেকে ঐরকম একজন ল্যাবে কী এক ছবিছাবা দেখাতে চাইছে,দর্কারী কাজে ব্যস্ত আছি বল্লে বিশ্বাস কচ্চে না বোধহয়।
  • cb | ১৬ ডিসেম্বর ২০১৫ ১৫:৪০322131
  • অলসো, পুণেতে এবার ক্রিসমাস আর নিউ ইয়ার শুক্রবার পড়েছে, সো পরপর ২ টো লং উইকএন্ড
  • cb | ১৬ ডিসেম্বর ২০১৫ ১৫:৩৮322128
  • পুণেতে দুপুরে রাম গরম পড়ছে, কোলকাতা পোচুর ঠান্ডা!!!

    রাতেও তো বিশেষ ঠান্ডা দেখি না
  • T | ১৬ ডিসেম্বর ২০১৫ ১৫:৩৩322127
  • দ দি, থ্যাঙ্কু।
  • Abhyu | ১৬ ডিসেম্বর ২০১৫ ১৫:৩২322126
  • এই মধ্যেই এরা এতো ভাটিয়ে ফেলেছে। বলেছি না আমাদের বাড়িটা খুব ইন্টারেস্টিং। মা রোজ পুজো করে পুজোর ফুলগুলো একটা টবে ফ্যালে। এবারে সেই টব্টা ভরে গেছে তাই তের নম্বর গর্তটাতে সেই ফুলগুলো ফেলে মাটি চাপা দিয়ে দেওয়া হল। আবার ফাঁকা টবে মা ফুল ফেলবে। আরো একটা গর্ত খুঁড়তে বলেছিল চা পাতা ফেলবে বলে। আমি রাজি হইনি। বলেছি সব গাছের গোড়ায় একটু একটু করে চা পাতা দিতে।
  • শ্রী সদা | ১৬ ডিসেম্বর ২০১৫ ১৫:৩১322125
  • ঘুমগরিমা দেখাবেন্না। আমার ফোনে সকাল সাড়ে নটায় অ্যালার্ম দেওয়া থাকে, সকালে মিটিং না থাকলে সেটাও স্নুজ করে আরো আধঘন্টাখানেক ঘুমিয়ে নিই।
  • sinfaut | ১৬ ডিসেম্বর ২০১৫ ১৫:৩০322124
  • ওক্কে ছোটাইদি।

    আমার একটা হার্ট শেপ পোচ বানানোর সিলিকা প্লাসতিকের ফ্রেম আছে।
  • d | ১৬ ডিসেম্বর ২০১৫ ১৫:২৯322123
  • 3:24 এর পোস্ত আমার টিকে বলা।
  • i | ১৬ ডিসেম্বর ২০১৫ ১৫:২৬322121
  • সিঁফো,
    হাপ্প্যান্ট পরে রোদে ঘোরার কথা প্রথম শুনি আজ থেকে ঠিক তের বছর আগে টরন্টোয়। এখানে আমার এক বন্ধু বলেছিল। শুনে পড়াশোনা করেছিলাম একটু-তখন নিউ ইয়র্ক টাইমসের লেখাটা পড়ি, আজ কাজু জিগ্যেস করতেই সঙ্গে সঙ্গে তাই লিংক টা দিতে পেরেছি।আর খোঁজ রাখি নি এই কাজ নিয়ে।
    সোসেন হয়তো বলতে পারবে।
  • kumu | ১৬ ডিসেম্বর ২০১৫ ১৫:২৬322122
  • দিল্লীর বাকিরা কি বেড়াতে গেল?একজনের তো ছবি দেখলাম চীনের পাঁচিলে,অন্যেরা ?
  • t | ১৬ ডিসেম্বর ২০১৫ ১৫:২৪322119
  • অথবা এই সবগুলো দিয়ে খিচুড়িও বানাতে পারিস।
  • kumu | ১৬ ডিসেম্বর ২০১৫ ১৫:২৪322120
  • স্যুপ, ডিমের কারী ও তরকারী বলতে যাচ্ছিলাম।
    থাক।
  • পুপে | ১৬ ডিসেম্বর ২০১৫ ১৫:২৩322117
  • বা রে, পুপে যে ডিমের হার্ট বানানোর লিং দিল। সেটা বুঝি কিচু না? ঃ(
  • T | ১৬ ডিসেম্বর ২০১৫ ১৫:২৩322118
  • :)
  • kumu | ১৬ ডিসেম্বর ২০১৫ ১৫:২১322116
  • পাই এলাইজা নামে ফুল আছে?বাহ,ছবি দাও।
    দিল্লীতে বেশ আরামদায়ক শীত এসেছে।সবাই আপডেট দিচ্চে,তাই আমিও দিলাম।
  • sinfaut | ১৬ ডিসেম্বর ২০১৫ ১৫:২০322115
  • পুপে কে ধন্যবাদ দেওয়া কেন্ম ও তো সব নেড়েচেড়ে নিতে বললো। যুবসম্প্রদায়ের এই তো অবস্থা।
  • T | ১৬ ডিসেম্বর ২০১৫ ১৫:১৯322114
  • ওপ...এইজন্যই গুরু অ্যাত্তো ভালো লাগে...ধন্যবাদ সিঁফো ও পুপে।
  • sinfaut | ১৬ ডিসেম্বর ২০১৫ ১৫:১৮322112
  • সাথে রাম।
  • পুপে | ১৬ ডিসেম্বর ২০১৫ ১৫:১৮322113
  • আর ডিম দিয়ে আরেকটু নতুন কিছু করতে চাইলে -
  • sinfaut | ১৬ ডিসেম্বর ২০১৫ ১৫:১৭322111
  • ব্রকোলি বীন্স ক্যাপ্সির ন ইড়িমিড়ি। ডিম আলু পেয়াজের ঝোল।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত