এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Arpan | ১৭ ডিসেম্বর ২০১৫ ১১:৪২322320
  • সান্দা, হায় আমাদের শাটডাউন নাই। অজেয়, অমর, অক্ষয়।

    সাকলেশপুরে দিন কয়েক ছুটি কাটানোর ধান্দায় ছিলাম। আপাতত সে গুড়ে বালি।
  • Arpan | ১৭ ডিসেম্বর ২০১৫ ১১:৪০322319
  • সিকিকে নর্থের প্ল্যান বানাতে দিলেই কায়দা করে দিল্লিকে টেনে খেলায়।
  • Div0 | ১৭ ডিসেম্বর ২০১৫ ১১:৩৪322317
  • দিল্লি উত্তরাখন্ডের প্ল্যানে ছিল। :)
    সেটা আপাতত পোস্টপোন করা হয়েছে। ফর এপ্রিল/মে।
  • dd | ১৭ ডিসেম্বর ২০১৫ ১১:৩৪322318
  • আপনেদের এই যে এরকম চপলতা,অস্থিরতা,চাঞ্চল্য - এইসব ক্যানো বলুন তো? সারাক্ষন বেউ বেউ কত্তে যাবো বল বায়না করেন। আপনেরা কী বাচ্চা?

    যে যেখানে সে সেখানেই থাকুন না। মনকে একটু শান্ত করুন। পাহাড়ীরা পাহাড়ে থাকুক, হাঙরেরা জলে। আপনেরা গ্যাঁট হয়ে ফ্ল্যাটে বসে থাকুন। ব্যাস।
  • যাঃ | ১৭ ডিসেম্বর ২০১৫ ১১:৩২322316
  • মানে দিল্লি ক্যানসেল?
  • Div0 | ১৭ ডিসেম্বর ২০১৫ ১১:২৮322315
  • :-| অফিশিয়ালি লাস্ট শুক্রবার থেকে ছুটির কথা ছিল। অফিশিয়ালি প্ল্যাঞ্ছিল ভুটান যাওয়া হচ্ছে। সেইমত আইটিনারারিও প্রায় রেডি। বাধ সাধল নানাবিধ গ্যাঁড়াকল। প্ল্যান গেল ভোগে। এখন খাতাপত্র নিয়ে ছোটখাটো কিছু নামানোর চেষ্টায়। খুব সম্ভব পশ্চিমঘাট। সোমেশ্বর, পানাম্বুর বীচ, জামালাবাদ, দান্ডেলি, সেন্ট মেরি'জ আইল্যান্ড, কুঞ্জর, মণিপুর - এগুলো প্লাস আরও কিছু টুকিটাকি।
  • D | ১৭ ডিসেম্বর ২০১৫ ১১:১৪322314
  • রোবু, ব্ল্যাঙ্কি

    এনজেপি থেকে ফেরার জন্য সরাইঘাট এক্ষপ্রেস কেমন? লেট করে?
  • প্ল্যান | ১৭ ডিসেম্বর ২০১৫ ১০:৪৯322313
  • সান্দা দিল্লি কবে আসছে? কব হ্যায় হোলি? কব?
  • san | ১৭ ডিসেম্বর ২০১৫ ১০:৪৬322312
  • সায়ন্দার এবারের প্ল্যান কি কি ?

    মানালিটা যাব যাব করেও যাওয়া হচ্ছেনা ১৬ ঘন্টা বাসজার্নি ভেবে :-( এখন নিশ্চই বরফ পচ্ছে !
  • Div0 | ১৭ ডিসেম্বর ২০১৫ ১০:৩২322311
  • হল না হয় হবে।
  • Div0 | ১৭ ডিসেম্বর ২০১৫ ১০:৩০322310
  • b, ঠিক তা না। আইডিয়ালি, আইআরসিটিসি সাইটে একটা ট্রান্স্যাকশন (ART) হ'ল ৭ সেকেন্ড। এসির টিকিটগুলো শার্প ১০টায় ওপন হয়, নন-এসিগুলো ১১টায়। এখানে কোত্থাও প্রিমিয়াম তৎকালের উল্লেখ নেই। সাইটে অনেকগুলো পার্মুটেশন কম্বিনেশনে দেখলাম, সবকটা কেসেই "Booking Not allowed" এরর। সিস্টেমটা খুব সম্ভব অফলাইন রয়েছে বিগত কিছু প্রাইসিং/বার্থ অ্যালকেশন নিয়ে অভিযোগের পর থেকে।

    এনিওয়ে, আজ একটা ড্রাই রান মেরে দেখে নিয়েছি, কিছু না হলে স্লীপারে পেয়ে যাবো (ইনশাল্লাহ্‌)।
  • পুপে | ১৭ ডিসেম্বর ২০১৫ ১০:২৬322309
  • এবং একটা ছোট গ্রুপের লোকজন জোর করে ট্রিট আদায় করবে। :D
  • হুঁ | ১৭ ডিসেম্বর ২০১৫ ১০:২৩322308
  • মুনলাইট সোনাটা-টা হাল্কা চাপ ছিল। পর পর চারটে করে কাটিয়ে দিলাম।
  • Isotonic Hawkes | ১৭ ডিসেম্বর ২০১৫ ১০:২২322307
  • কী হবে? লোকে চাট্টি বকবক করবে। কানে না নিলেই হল।
  • পুপে | ১৭ ডিসেম্বর ২০১৫ ১০:২০322306
  • থ্যাঙ্কিউ দ-দি। এইবার বুঝবে ঠেলা! :-p
  • d | ১৭ ডিসেম্বর ২০১৫ ১০:১৬322305
  • ২৯ নয় ওটা ২৮শে নভেম্বার পুপে।
  • Div0 | ১৭ ডিসেম্বর ২০১৫ ১০:১৫322303
  • মুনলাইট সোনাটাটা একটু কটিন ছিল।
  • Isotonic Hawkes | ১৭ ডিসেম্বর ২০১৫ ১০:১৫322304
  • দুয়ো। ২৯শে নভেম্বর কিসুই নেই।
  • পুপে | ১৭ ডিসেম্বর ২০১৫ ১০:১৩322302
  • আমি তিনটে ঠিক ঠিক পেরেছি। ঃ)
  • Div0 | ১৭ ডিসেম্বর ২০১৫ ১০:১১322300
  • আহা রে! :-D

    অর্জিতদা আজকের ডুডলটা দেখেছ? সিম্ফনিগুলো নিজ হাতে অ্যারেঞ্জ করার ছোটখাটো টেস্টও আছে।
  • পুপে | ১৭ ডিসেম্বর ২০১৫ ১০:১১322301
  • মেরা ভি দিন আয়েগা ( এবারে ভুলে গেছিলুম, সাম্নের বার মাইকে করে সব্বাইকে ২৯শে নভেম্বর কি আছে বলে দেব!)
  • Isotonic Hawkes | ১৭ ডিসেম্বর ২০১৫ ০৯:৫৮322299
  • @ডিভো/টিম - যতই লাফাক, দিনের শেষে... :-p
  • পুপে | ১৭ ডিসেম্বর ২০১৫ ০৯:৫৪322298
  • বাঃ, ব্রতীনদার টিমবাকটূ সফর খুউউউব ভালো কাটুক। ঃ)
  • b | ১৭ ডিসেম্বর ২০১৫ ০৯:৪৫322295
  • টিমবাকটু আর টেক্সাস রেডনেকদের দিয়ে একটা অত্যন্ত খারাপ জোক আছে। আগ্রহীজন গুগল করে দেখতে পারেন।
  • পুপে | ১৭ ডিসেম্বর ২০১৫ ০৯:৪৩322293
  • মিষ্টি কুমড়ো আলু ছোলা বাদাম ঘী দিয়ে তরকারি, সাথে কালোজিরে দেওয়া পরোটা, আর কি চাই!

    আর এদিকে টিমবাকটু জায়গাটার ছবি টবি তো বেশ। গুগল করে দেখলাম। ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটও বটে। ব্রতীনদা ফেরত এসে একখানি টই খুললে ভালো হয়।
  • b | ১৭ ডিসেম্বর ২০১৫ ০৯:৪৩322294
  • প্রিমিয়াম তৎকাল সব সময় খোলা নায়। এমনি তৎকালের মতই। তবে দামটা বেশি বলে লোকে প্রথমে ওগুলো ট্রাই করে না। ফলে পাওয়ার চান্স বেশি।

    আর ডাইনামিক প্রাইসিঙ্গ হল এয়ারলাইনের মত, যত দিন কাছাকাছি আসবে তত দাম বাড়বে।
  • Abhyu | ১৭ ডিসেম্বর ২০১৫ ০৯:২২322292
  • ব্রতীন্দা কি কলকাতায় বা টিমবাকটু বেড়াতে গেছে? দেখি না কেন?
  • Abhyu | ১৭ ডিসেম্বর ২০১৫ ০৯:০৩322291
  • সে ভালোই সায়ন্দা কোনো কিছুই সারাক্ষণ খোলা থাকা ভালো নয়। প্পন এসে বুঝিয়ে দেবে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত