এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • VB | ০৬ আগস্ট ২০১২ ০১:২৪32249
  • একক, ডবল ডিমাই অক্টাভো? ঃ-)
  • হ্যা | ০৬ আগস্ট ২০১২ ০১:২৪32250
  • ওই নিয়ে আমার আবার দুখানা বই আছে। "ও মান্ধাতা " ! আর "ইন মেমরিয়াম " -ব)
  • VB | ০৬ আগস্ট ২০১২ ০১:২৩32248
  • একক, টই খুলুন না শুক্ল/কৃষ্ণ যজু আর তিত্তিরি পাখি নিয়ে। ঃ-)
  • VB | ০৬ আগস্ট ২০১২ ০১:২২32247
  • মান্ধাতার বাপের আমলে মান্ধাতার নিয়ম আর চলবে না বলে যুবনাশ্ব নাম নিয়েছিলেন উনি, যুবনাশ্ব মান্ধাতার বাবার নাম ছিলো। খুবই ডেয়ার্ডেভিল এক্সপেরিমেন্টালিস্ট ছিলেন আসল যুবনাশ্ব।
  • হ্যা | ০৬ আগস্ট ২০১২ ০১:২১32246
  • বল্লুম তো, আমার নাম গোলানোর রোগ :(
  • হ্যা , তুতুল ছিল | ০৬ আগস্ট ২০১২ ০১:২০32243
  • কনফার্ম। কনফিউস করার জন্যে সরি :)
  • san | ০৬ আগস্ট ২০১২ ০১:২০32244
  • ধ্যাৎ। মিতুল মহাশ্বেতা দেবীর বোনের ডাকনাম। মনীশ ঘটক তো তুতুল।
  • VB | ০৬ আগস্ট ২০১২ ০১:২০32245
  • ন্যাদোশ একরকম মাছের নাম, এই মাছ জলের নিচে একেবারে নিচে মাটির উপরে এককাতে শুয়ে থাকে পিপুফিসুর মতন, তাই নিচের চোখ উঠে উঠে একপাশে চলে আসে। মাছের নামে গরুর নাম দেওয়া একেবারেই উচিত নয় বলে লেখিকার অভিমত ছিলো। ঃ-)
  • হ্যা ,পড়েছি . | ০৬ আগস্ট ২০১২ ০১:১৮32242
  • ন্যাদশের গপ্পো। তুতুল না মিতুল গুলিয়ে ফেলছি :(
  • VB | ০৬ আগস্ট ২০১২ ০১:১৭32241
  • গল্পের বইটার নাম তুতুল। পড়েছি। গরুটার নাম ন্যাদোশ, সে মই দিয়ে ছাদে উঠতো। ঃ-)
  • নাকি তুতুল ? | ০৬ আগস্ট ২০১২ ০১:১৬32240
  • অনীএএক দিন আগে পড়া :(
  • তুতুল না | ০৬ আগস্ট ২০১২ ০১:১৫32239
  • মিতুল। মনিশ ঘটকের ডাকনাম :)
  • san | ০৬ আগস্ট ২০১২ ০১:১৪32238
  • ঃ-)))))))

    ভিবি ন্যাদোশের গল্প পড়েছ? মহাশ্বেতা দেবীর ন্যাদোশ? মনে হয় 'তুতুল' এ ছিল। ক্ষী সব গল্প এক একখান, আমার মনে পড়ল গাভীর আকাশে চরা শুনে।
  • VB | ০৬ আগস্ট ২০১২ ০১:১১32237
  • একক, ঃ-)
    গল্পে গরু গাছে চড়ে আর কবিতায় আকাশে চরে বেড়াতে পার্বে না???? ঃ-)))
  • VB | ০৬ আগস্ট ২০১২ ০১:০৯32236
  • আসলে বার্মিজ ধীবরকে লুঙ্গি পরানো উচিত ছিলো, কিন্তু প্খানে আবার খুবি বেম্মো বেম্মো রাবীন্দ্রিক সফি সফি নাকউচু কাকীমারা ছিলেন, তেনারা ধুতিকেই সাউথ ইন্ডিয়ান কায়্দায় পরিয়ে বর্মী জেলে সাজালেন। ঃ-)
  • | ০৬ আগস্ট ২০১২ ০১:০৭32234
  • সারকারিনায় 'বিবাহ বিভ্রাট' দেখতে গিয়েছিলাম। রবি ঘোষ। যাতা।
  • একক | ০৬ আগস্ট ২০১২ ০১:০৭32235
  • এইসব রবীন্দ্রসন্ধ্যা নিয়ে লিখলে রাত কাবার :(
    একবারের ঘটনা নিয়ে ছোটবেলার বন্ধুরা এখনো পেছনে লাগে। সেটাই বলি। তখন ক্লাস এইট। পারার এক কাকু সুবিনয় রয়ের ছাত্র। তিনি হোতা। ডেকে বল্লেন "শোনো তুমি কর্ণ এর ভয়েস টা কর্বে, কেমন "। কুন্তি কে ? যে মেয়েটির নাম বল্লেন তার সঙ্গে জাস্ট আদায়-কাঁচকোলে সম্পক্ক। মাল্তিপার্পার্পাসে পড়া নেকিশ্বরী একটা। তার ওপর সুনেছি কোন এক কমন বন্ধুকে আমার নাম করে বলেছে "ওই বিবেকানন্দের বাচ্ছা টার সঙ্গে আমি নেই, কীই দেমাক মালটার !" এইসব শুনে তারপর সে কুন্তী কর্বে শুনেই মেজাজ বিলা হয়ে গ্যালো।
    বাচ্ছা বয়েসের ইগো আরকি !
    কাকু কে বল্লুম :এসব কি করেন বলুন তো। এই সব কবিতা আজকাল কেও পড়ে ? তিনি চোখ পাকিয়ে বল্লেন :সেকি? কর্ণ-কুন্তী সংবাদ পড়েনা ? তো কি পড়ে ?
    আমি তো ফুল ফোর্সে। ভাবছি মাল গ্রিপে এসে গ্যাছে। শুনিয়ে দিলুম " বৃষ্টি পড়ে এখানে বারমাস / এখানে মেঘ গাভীর মতো চড়ে, ,,,,,,," ওরে শ্লা ! কাকু দেখি এক লাফ দিয়ে উঠেছেন ! কীসের মতো চড়ে ? কীসের মতো বল্লে ?? "গাভীর মতো "। "মানে কি ? আকাশে গরু চড়ে ?? এসব তুমি পড় বাবা, আরও পড় :( কিন্তু আমার কর্ণ কুন্তী টা নাবিয়ে দাও :( :( আমাকে ঝুলিও না " সেকি চোখমুখ ! খালি বলছেন :"গাভীর মতো ! গাভী চরছে আকাশে !! লোকে এসবও পড়ে :( "।
  • VB | ০৬ আগস্ট ২০১২ ০১:০৬32233
  • অবিস্মরণীয় রবি ঘোষ, গলা একদম ইউনিক। কেবল "গল্প হলেও সত্যি" সিনেমাটা মনে পড়ছে, কী আশ্চর্য অভিনয়!
  • | ০৬ আগস্ট ২০১২ ০১:০৪32231
  • ও টা রবি ঘোষের গলা, তাই তো?
  • | ০৬ আগস্ট ২০১২ ০১:০৪32232
  • না একটা বাজে কাটি। গুড ডে।
  • VB | ০৬ আগস্ট ২০১২ ০১:০৩32230
  • অভ্যু, থ্যাংকু, কী ভালো নাটক! হাসতে হাসতে পড়ে যাচ্ছি, নেহাৎ আশেপাশে কেউ নেই, তাই বাঁচোয়া। ঃ-)
  • | ০৬ আগস্ট ২০১২ ০১:০০32229
  • আমি নই আগেই বলে রাখছি কেসি ঃ))
  • kc | ০৬ আগস্ট ২০১২ ০০:৫৯32228
  • আজ ব্রাত্য বসু আমায় দোস্ত হওনের রিকো দেছেন। কে চালাচ্ছে প্রোফাইলটা? এখানকার কেউ নাকি?
  • | ০৬ আগস্ট ২০১২ ০০:৫৮32226
  • আমাদের বাপ্পা একবার 'ডাকঘর' নাটকে 'রাজামশাই বলেছেন...' বলে ঠক করে একটা বাঁশে মাথা ঢুকে যাতা করেছিল'
  • VB | ০৬ আগস্ট ২০১২ ০০:৫৮32227
  • সেই তিন্নি আর বুড়ো জেলে যারা সেজেছিলো তারা ছিলো মামাতো পিসতুতো বোন, তিন্নি হয়েছিলো পম্পি ছোটো মিষ্টি ন্যাকাষষ্ঠী টাইপ মামাতো বোন, আর বুড়া হয়েছিলো পিংকি, ইয়া তাগড়াই হাই জাম্প লংজাম্প দৌড় দেওয়া অ্যাথলীট টাইপ দাপুটে পিসতুতো দিদি। তো তার মাথার চুলে প্রচুর পাউডার লাগিয়ে ধুতি ফতুয়া গামাছা পরিয়ে তাকে বার্মিজ জেলে সাজানো যখন হচ্ছে, তখন থেকেই হি হি করে হাসছে পম্পী। স্টেজে হেসে ফেলা ছিলো স্রেফ সময়ের অপেক্ষা। ঃ-)
  • aka | ০৬ আগস্ট ২০১২ ০০:৫৬32225
  • ব্যাটে বলে হল নাকি?
  • | ০৬ আগস্ট ২০১২ ০০:৫৩32224
  • রবি ঘোষ? যাতা তো..
  • san | ০৬ আগস্ট ২০১২ ০০:৫২32222
  • নাটকও হত। পারুক না পারুক সব ছোটদের অংশ নিতেই হত। রিহার্সালও কম ঘটনাবহুল ছিলনা। বড়রা করত শ্যামা, চিত্রাঙ্গদা, শাপমোচন, রাজা। ছোটরা ডাকঘর, অচলায়তন.... হাস্যকৌতুক, ব্যঙ্গকৌতুক। একবার মায়ের ডিরেকশনে 'সে' অভিনয় হয়েছিল। সেই পুপে আর দাদামশাই আমার চোখে ভাসে। মা কাকিমাদের গান হত আর শ্রুতিনাটক। এইসব পড়তে গেলে এখনও স্মৃতি এত জড়িয়ে ধরতে থাকে, এত জড়িয়ে ধরতে থাকে .....
  • | ০৬ আগস্ট ২০১২ ০০:৫২32223
  • 'সীমান্তে আজ আমি প্রহরী
    অনেক রক্তাক্ত পথ অতিক্রম করে
    আজ আমি থমকে দাঁড়িয়েছি স্বদেশের সীমানায়'

    'রেলগাড়ির কামরায় হঠাৎ দেখা,ভাবি নি সম্ভব হবে কোন দিন...'
  • VB | ০৬ আগস্ট ২০১২ ০০:৫১32221
  • সাংঘাতিক কান্ড হয়েছিলো "দালিয়া" নাটকে, রবীন্দ্রনাথের ছোটোগল্প দালিয়া থেকে নিজেরাই নাট্যরূপ টিয়ে অনেক রিহার্সাল দিয়ে তো সব ঠিক হোলো। স্টেজ রিহার্সাল ও নির্বিঘ্নে পার হোলো। শেষে কিনা ফাইনাল স্টেজে গিয়ে তিন্নি চরিত্র যে করেছিলো, সে কান্নার সিনে ফির ফির করে হেসে ফেল্লো, "বুড়া বুড়া রে তিন্নি গেলে তোর ঘর সংসার কে দেখবে", বলে বুড়ার কাঁধে মাথা রেখে কাঁদার কথা, কাঁধে মাথা রেখে তিন্নি হেসে ফেলে কেলো করলো। ঃ-)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত