এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • T | ১৭ ডিসেম্বর ২০১৫ ২১:০৭322560
  • কলরবিক্স।
  • Blank | ১৭ ডিসেম্বর ২০১৫ ২১:০৬322559
  • আর ঘন্টা খানেকের মধ্যে কোনো মতামত লাগলে বলুন
  • Abhyu | ১৭ ডিসেম্বর ২০১৫ ২০:৫৮322557
  • ব্রতীন্দা একেবারে স্বভাবকবি
  • Bratin | ১৭ ডিসেম্বর ২০১৫ ২০:৫৬322556
  • বড়টুলু কেন হবে প্যাঁক
    (তবে) স্যান কেন কাঁদে ভ্যাঁক !!
  • pi | ১৭ ডিসেম্বর ২০১৫ ২০:৫২322555
  • ওরে বাবা রে, রূপা গাঙ্গুলিকে শুনুন একবার। ২৪ ঘণ্টায়।
    নাগরদোলায় রূপার চরিত্র দেখে মনে হয়েছিল বোধহয় প্রচুর পরিশ্রম ক'রে ঐ চরিত্রের মানানসই অভিনয় করতে হয়েছিল, এখন তো দেখে শুনে মনে হচ্ছে, ওরকম ভাবে কথা বলা ওঁর বেশ স্বাভাবিক ভাবে আসে !
  • I | ১৭ ডিসেম্বর ২০১৫ ২০:৪৬322554
  • বড়টুলু নাম প্যাঁক কেন হবে? দিব্য নাম, খাসা নাম।
  • T | ১৭ ডিসেম্বর ২০১৫ ২০:২৯322552
  • বেশ করেছে।
  • Abhyu | ১৭ ডিসেম্বর ২০১৫ ২০:২৯322553
  • মদন বলেছে "আমাকে দেখে কি ছাগল মনে হয়?"
  • ঊমেশ | ১৭ ডিসেম্বর ২০১৫ ২০:২৮322551
  • স্পেশাল ওয়ান স্যাক্ড !!!!!!!!!!!!!
  • pi | ১৭ ডিসেম্বর ২০১৫ ২০:১২322550
  • হুচি, এটা দেখেছো ?
    "My daughter's name was Jyoti Singh and I am not ashamed to name her. Those who commit heinous crimes like rape, their heads should hang in shame, not the victims or their families. You should take her name too," she said at 'Nirbhaya Chetna Diwas' here, a public event organized by women's and citizens groups at the Jantar Mantar to mark the date.
    জ্যোতির মা আশাদেবীর বক্তব্য।
  • Kaju | ১৭ ডিসেম্বর ২০১৫ ২০:০৫322549
  • হ্যাঁ আর যার এত সুন্দর ডাকনাম সে নিজেই যখন এটা প্যাঁক হিসেবে নিল, তখন 'বড়টুলু প্যাঁক'-ই যথার্থ হওয়া উচিৎ। একটু বড় হয়ে যাবে ডাকতে, আগে স্যান্দি বলতাম। নয় শর্ট করে বিটিপি-দি বলব, অসুবিধে নাই।

    বড়টুলু প্যাঁক
    আধ খাওয়া ম্যাক
    স্যান্দি করে ঘ্যাঁক
  • Bratin | ১৭ ডিসেম্বর ২০১৫ ২০:০৪322548
  • ইয়েস আমার বাম ছিলম খ্যাঁদা ;)
  • TB | ১৭ ডিসেম্বর ২০১৫ ১৯:৫২322547
  • বড়টুলুর থেকেও ভালো নাম হল বড়টুলু প্যাঁক।

    দুটি ভাই ছিল, একজনের নাম বড়খাঁদু, অন্যজনের ছোটখাঁদু। আজ কতযুগ হয়ে গেল এই নামদুটো গানের ধুয়োর মত মনে ফিরে ফিরে আসে। কারা যে এই নাম রেখেছিল, আর কেনই বা ...
  • Kaju | ১৭ ডিসেম্বর ২০১৫ ১৯:৪৯322546
  • বড়টুলু থাকলে ছোটটুলু-ও কেউ নিশ্চয়ই আছে। যেমন 'জখন ছোট ছিলাম'-এ পড়েছিলাম বড় কুসুমপুয়া ছোট কুসুমপুয়া ইত্যাদি প্রভৃতি।
  • Abhyu | ১৭ ডিসেম্বর ২০১৫ ১৯:৪৭322545
  • মানে যাই হোক, নামটা খুবই লীলা মজুমদারীয়।
  • Kaju | ১৭ ডিসেম্বর ২০১৫ ১৯:৪৪322544
  • টুলু মনে হয় সেই টুলু পাম্প হয় না, সেইটে। তো বড়টুলু মানে একটু বড় রকমের টুলু পাম্প। টুলু পাম্প দিয়ে যেরকম জল তুলে আনে, বড়টুলু তেমনি অনেক আগের পড়া কোনো জিনিস মগজের গভীর থেকে টেনে আনে - এরমই কিছু একটা। ভালো তো খারপ কী?
  • san | ১৭ ডিসেম্বর ২০১৫ ১৯:৩৪322542
  • আমি তো ব্যাপারটাই বুঝিনি :-(
  • Abhyu | ১৭ ডিসেম্বর ২০১৫ ১৯:৩২322541
  • বড়টুলু প্যাঁক কেন রে? আমাকে বুঝিয়ে বলা হোক। আমার খুপ্পছন্দ নামটা।
  • san | ১৭ ডিসেম্বর ২০১৫ ১৯:২৭322539
  • এই বড়টুলু নামক প্যাঁকটা আমি বুঝিনি, কী লজ্জার কথা !
  • pi | ১৭ ডিসেম্বর ২০১৫ ১৯:২৭322540
  • মুম্বইয়ের সবচে সুন্দর জায়গাই কিন্তু বাদ গেছে।
    টি আয় এফ আর বা নেভি নগর থেকে সূর্যাস্ত।

    আরে কোলাবার ফুটপাথে হাঁটা।

    আর কাফ পারেডে এদিক ওদিক ঘুরে বেড়ানো।

    আর, আর, চার্চগেটে কাফে মোখা ( এখনো আছে কি ?)

    এবং কাফে লিওপোল্ড। কোলাবায় ( আশা করি এও ওঠেনি)।

    একটু এদিক ওদিক চাইলে গেটওয়ে থেকে আলিবাগ, কাশিদ, মুরুদ, জঞ্জিরা, এসব তো আছেই।

    নাঃ, আর মনে করবো না। মনে কেমন করে।
  • Kaju | ১৭ ডিসেম্বর ২০১৫ ১৯:১৪322538
  • হ্যাঁ হ্যাঁ দিখাও দিখাও। বিরল দৃশ্য দেখতে পাওয়া তো ভাগ্যের ব্যাপার।
  • Kaju | ১৭ ডিসেম্বর ২০১৫ ১৯:১৩322537
  • রাজগীরে টাঙায় চড়ে একেবারে 'ব্রীয়ক্তিক্রর' মনে হচ্ছিল। একে তো বেশী দূর এগোতে পারছে না খালি হ্যাটহ্যাট করাই সার, তার ওপর কোমর ব্যথা করে দিচ্ছিল।

    আজ সকালে আমিও একটা ঘোড়ার গাড়ি দেখলাম। ক্রিস্মাস কাছে, বাচ্চাদের নিয়ে বেরোবে টিচার ম্যাডামরা, এখন থেকেই বেরিয়ে পড়েছে।
  • Abhyu | ১৭ ডিসেম্বর ২০১৫ ১৯:১২322536
  • রোবু যদি থাকিস তো এখুনি বেরিয়ে দেখে আয়, নিউ মীনার উল্টো দিকে বড় গাছটার তলায়। তোর তো স্মার্ট ফোন একটা ফটো তুলে এনে এদের মুখটা কাইন্ড অফ স্মল করে দিস।
  • সে | ১৭ ডিসেম্বর ২০১৫ ১৯:১০322535
  • ঘোড়াটাকে কেউ মদ খাইয়ে দিয়েছে হয়ত। বা খুব টায়ার্ড।
  • Abhyu | ১৭ ডিসেম্বর ২০১৫ ১৯:০৮322534
  • আসনপিঁড়ি হবে না তো কি মিনা বুকের সামনের বেঞ্চে বসবে পা ঝুলিয়ে?
  • Abhyu | ১৭ ডিসেম্বর ২০১৫ ১৯:০৭322533
  • এই ঘোড়াটার মরতে দেরি আছে, দিব্যি নাদুসনুদুস চেহারা। আর বেশ সুন্দর চামরের মতো ল্যাজ।
  • Kaju | ১৭ ডিসেম্বর ২০১৫ ১৯:০৬322531
  • একেবারে আসনপিঁড়ি হয়ে ! উইকিতে আবার দেখে এলাম। কালেভদ্রে নাকি বসে, তবে সে খুব রেয়ার তো। সত্যি দেখে থাকলে জ্যোতি বসুকে হাসতে দেখার মত ব্যাপার বলতে হবে।
  • সে | ১৭ ডিসেম্বর ২০১৫ ১৯:০৬322532
  • ঘোড়া বসে গেলে মরে যায়। যেমন পিঁপড়ের পাখা গজালে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত