এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • aranya | ১৯ ডিসেম্বর ২০১৫ ২৩:৫৮322920
  • cb-র কি সাই ফাই বাজে লাগে না স্পেসিফিকালি স্টার ওয়ার্স?
  • cb | ১৯ ডিসেম্বর ২০১৫ ২৩:৪৫322919
  • স্টার ওয়ার্স/ট্রেক এর নাম শুনলে গায়ে কেন জ্বর আসে বলতে পারেন? প্রচন্ড রকম আনইন্টারেস্টিঙ্গ সব জিনিষপত্র :-)
  • | ১৯ ডিসেম্বর ২০১৫ ২৩:৪১322918
  • ব্যাং, কাল বাজিরাও দেখে দিলওয়ালে দেখার কথাও বলামাত্র ছেলে আর্তনাদ করে উঠলো, আবার হিন্দি সিনেমা!!
    যাক গে, কেমন হয়েছে? দেখা কি উচিত? ২০ টাকা দামের টিকিট কেটে যেখানে বাজিরাও ১১ টাকা?
  • kc | ১৯ ডিসেম্বর ২০১৫ ২২:৫০322917
  • কালকে ওবামাও তো ইয়ার এন্ড নিউজ কনফারেন্সে বলল স্টার ওয়ার্স দেখতে যাবে বলে বেশী সময় দিতে পারবেনা।
  • Div0 | ১৯ ডিসেম্বর ২০১৫ ২২:৪৮322916
  • Bilbo Baggins | ১৯ ডিসেম্বর ২০১৫ ২২:৪৪322915
  • জানি। মাঃসঃ রিসার্চে কাজ করে কয়েকজন বন্ধু, তাদের নাকি মাঃসঃ থেকে টিকিট দিয়েছে। সব ফেবু-তে পোস্টাচ্ছে - পনেরো মিনিট বাকি, পাঁচ মিনিট বাকি করে।
  • সে | ১৯ ডিসেম্বর ২০১৫ ২২:৪৩322914
  • প্রায় মাসখানেক ধরেই স্টার ওয়ার্স লাগানো অসংখ্য গিফট কিনেছি ক্রিসমাসের জন্যে। এমনকি এসবের মধ্যে কাপ প্লেট মাগ পিগি ব্যাংক থেকে শুরু করে কী যে নেই, ছোটো ছোটো পুতুল বালিশ আরো অনেক কিছু। যে ই প্যাকেট খুলবে স্টার ওয়ার্স ওলা কিছু একটা থাকবেই প্যাকেটে।
  • | ১৯ ডিসেম্বর ২০১৫ ২২:২৯322913
  • স্টার ওয়ার্স নিয়ে এখানে গণ হিস্টিরিয়া চলছে বলা যায়। আমাদের থিয়েটারে বেশি না মাত্র ২৭ টা শো চলছে(থ্রি ডি, আইম্যাক্স থ্রিডি এবং ডিজিট্যাল মিলিয়ে), আইম্যাক্সে আজ চারটে শোর মধ্যে দুটো অলরেডি সোলড আউট। ৫-৮৫ দলে দলে চলেছে। কাল রাত দশটার শো তেও দেখলাম ভিড় উপচে পড়ছে। মুখোশে মুখ, মাথা ঢেকে পিলপিল করে লোকে স্টার ওয়ার্স দেখতে ঢুকে যাচ্ছে।

    সান্টার এইবার স্টার ওয়ার্সের গিফট বিলি কত্তে কত্তে হাত খুলে যাবেঃ)
  • Arpan | ১৯ ডিসেম্বর ২০১৫ ২২:২৩322912
  • রবার্তো মার্টিনেজেরও বাজে যাচ্ছে এই সিজন।
  • Bilbo Baggins | ১৯ ডিসেম্বর ২০১৫ ২২:২১322911
  • ঃ-( বোর্নমাউথ গোল দিসে
  • Arpan | ১৯ ডিসেম্বর ২০১৫ ২২:১৮322910
  • নাহ, আর হল না।
  • Arpan | ১৯ ডিসেম্বর ২০১৫ ২২:১৫322909
  • কেশীকে জ্ঞান দিচ্ছি এদিকে সোংবার কপালে কী নাচছে কে জানে? আগুয়েরো ফিরছে ঐদিন।

    তাও ভাগ্যিস কোম্পানি নেই।
  • shyamalda | ১৯ ডিসেম্বর ২০১৫ ২২:১৪322908
  • অভ্যু, কুমুদিকে এক্কেবারে ছেড়ো না।
  • Bilbo Baggins | ১৯ ডিসেম্বর ২০১৫ ২২:১১322906
  • এখন যা স্কোর তাই থাকুক, শুধু কেশীরা একটা গোল দিক। নরউইচের খেলাটা ড্র হলে আর আমরা জিতলে ১৪য়ে উঠে আসবো, কিছুটা চাপ কমবে।
  • Arpan | ১৯ ডিসেম্বর ২০১৫ ২২:১১322907
  • আমি হলে রায়ান গিগসকে দিয়ে বাকি মরসুম চালাতাম।
  • Arpan | ১৯ ডিসেম্বর ২০১৫ ২২:০৬322905
  • এই লট কেন হবে? প্রথম আর দ্বিতীয়বারের মধ্যে গ্যাপ কত ছিল?
  • Bilbo Baggins | ১৯ ডিসেম্বর ২০১৫ ২২:০৫322904
  • আবার চেলসীতে এই লট থাকতে? আজ তো ক্লিয়ার যে প্লেয়াররা খেলতে চায়নি।

    লেস্টার যাতা করছে, তাও কোনো সুপারস্টার ছাড়া। রানিয়েরি যখন চেলসীর ম্যানেজার ছিলো তখন ওকে টিংকারম্যান বলতো, কিছুতেই উইনিং কম্বিনেশনকে রাখতো না বলে।
  • Blank | ১৯ ডিসেম্বর ২০১৫ ২২:০৩322903
  • আমি আজ জেবনে প্রথম স্টার ওয়ার্স দেখবো
  • Arpan | ১৯ ডিসেম্বর ২০১৫ ২১:৫৯322902
  • এদিকে হালার লেস্টার আবার এগিয়ে গেছে। ব্যাটারা চ্যাম্পিয়ন না হয়ে যাবে এবার।
  • Arpan | ১৯ ডিসেম্বর ২০১৫ ২১:৫৭322901
  • আমার মনে হয় লোকটা জানে চেলসিতে ওকে আবার ফিরতেই হবে। খামোখা ব্রিজ পুড়িয়ে আসার কোন মানে হয় না।
  • Arpan | ১৯ ডিসেম্বর ২০১৫ ২১:৫৫322900
  • মাদ্রিদে যাবে।
  • Bilbo Baggins | ১৯ ডিসেম্বর ২০১৫ ২১:৫৩322899
  • স্পেশ্যাল ওয়ানের জন্যে তো ওল্ড ট্রফোর্ডের স্টেজ প্রায় সেট। কেশীদের ক্রিসমাস প্রেজেন্ট।
  • Arpan | ১৯ ডিসেম্বর ২০১৫ ২১:৪২322898
  • কেসি গো, তোমরাও লতুন কোচ লাও এইবার!
  • T | ১৯ ডিসেম্বর ২০১৫ ২১:৪১322897
  • স্টার ওয়ার্স দেখে এলাম। সাদামাটা ছবি। পরিচালক মনে হয় বেশ ভয়ে ভয়ে ছিলেন যে পাছে আগের এপিসোডগুলো মত ছড়িয়ে ফেলেন। তাই কোনো ঝুঁকি নেননি। আসলে স্টার ওয়ার্স, তার সমস্ত হাবিজাবি সত্ত্বেও তার ভক্তদের কাছে এক সাম্রাজ্য বিশেষ। সেখানে ইউনিভার্সও ফিক্সড, খেলার রুলও। খুব কিছু ভেরিয়েশন আনা যায় না বোধহয়। যেমন কিছু কিছু অ্যাকশন সিকোয়েন্স অ্যামনকি আগের সিনেমাগুলোকেও মনে করিয়ে দেয়। সুতরাং, একটি নিখাদ 'স্টার ওয়ার্স জনরা'র ফিল্ম বানানোর আদ্যোপান্ত চেষ্টা করা হয়েছে, অ্যামনকি 'থ্রী হান্ড্রেড' মুভি অনওয়ার্ডস যেসব গেম চেঞ্জিং স্পেশাল এফেক্টসের নিদর্শন হামেশাই ইদানীং দেখা যাচ্ছে, খুব সযত্নে সেগুলোকেও সরিয়ে রাখা হয়েছে। এটা ইচ্ছাকৃত ভাবেই আলাদা দেখানোর চেষ্টা। কিন্তু তা করলে আর কি হবে, ও মশাই, বানাচ্ছেন তো স্টার ওয়ার্স।

    গল্পের গতি ঠিকঠাক। রিটার্ণ অব দ্য জেডাই ইত্যাদিতে যে প্রভূত পরিমাণে কাঁচি চালানোর অভাব বোধহয়ে ছিল সেরকম মনে হয় নি। ডেথ স্টার মার্কেট থেকে উধাও হয়েছে। নতুন ড্রয়েড এসেছে। সি থ্রী পিও এবং আর টু ডি টু নিয়ে আদিখ্যেতা করে আর যে বিশেষ লাভ হবে না সেটা পরিচালক বুঝেছেন। ভালই করেছেন, কেননা মাইরি, এরা স্মার্টফোনের আগের জেনারেশনের।

    মন্দের ভাল বলা যেতে পারে। পয়সা খচ্চা করে দেখতে যাওয়া যায়। মানে যারা যারা 'এন্ডারস গেম' অবধি দেখে এসেছে তারাও যদি না যায় তাহলে খুব 'খ্রাপ' হবে। হ্যারিসন ফোর্ড ভালৈ, নায়িকাও তুখোড়, কিন্তু তা বলে স্টর্মট্রুপারদের কনশাসনেস...এইটা...ইবাবা, বাড়াবাড়ি হয়ে গ্যাছে।

    দশে পাঁচ। বিং। মে দ্য ফোর্স...বং।

    চিকেন রাঁধতে হয়নি।
  • Arpan | ১৯ ডিসেম্বর ২০১৫ ২০:৩৩322896
  • আহমদ শাহ আবদালির চরিত্রে কে অভিনয় করেছেন?
  • pi | ১৯ ডিসেম্বর ২০১৫ ২০:১৮322895
  • পুপে, পুণেরে বাজিরাও মস্তানি দেখাতে দিচ্ছে ? কাল খবরে দেখাচ্ছিল হিন্দু মহাসভা না বিজেপির কারা এনিয়ে প্রচুর শোরগোল পাকিয়েছে, পুণেতে দেখাতে দেবে না। বিজেপি নাকি দিলওয়ালে দেখানো নিয়েও প্রচুর অসহিষ্ণু ?
  • | ১৯ ডিসেম্বর ২০১৫ ২০:০৬322894
  • আর ভাগ্যিস বালাজির চরিত্রের জন্যে সলমন সময়মত সময় দিতে পারেন নি। সলমন বালাজি হলে কি হত ভাবতেই শিউরে উঠছিঃ)
  • | ১৯ ডিসেম্বর ২০১৫ ২০:০৫322893
  • বাজিরাও খুবই ভালো বানিয়েছে। চমৎকার পিরিয়ড পিস।মাঝে মাঝে কম্পিউটার গ্রাফিক্সের গুঁতো আর ছবিটার দৈর্ঘ্য সামান্য কম হলে আরো বেশি ভালো হত। ও আর নাচ- গানের গুঁতো ও কম করা যেত। তাছাড়া দিব্য। মিলিন্দ সোমন কে বেশ লাগবেই( প্রাচীন হার্ট্থ্রব)।মহেশ মঞ্জরেকার,আদিত্য পাঞ্চোলি,রাজামুরাদ-এরা যে এখনো অভিনয় করেন তাই জানতাম না। তনভি আজমিকে মায়ের চরিত্রে দিব্য মানিয়েছে।

    প্রিয়াংকা চোপরা কে অভিনেত্রী হিসেবে খুব ভালো লেগেছে,তুলনায় দীপিকা পাড়ুকোন যে অসম্ভব সুন্দরী তা নিয়ে ঘোতনের মনেও কোনও সন্দেহ নেই;)যদিও কাশী যে বালাজির বৌ খুব শেষের আগে ও সেটা বুঝতে পারে নি। আমি বিষ্ময় প্রকাশ করায় ঘোতন বাড়ি এসে জানিয়েছে,ডিরেক্টার কে সাউন্ড অফ করে সাবটাইটেল দিয়ে মুভিটা দেখানো উচিত;)
    কথাটা মিথ্যে না,ঐ 'ভাবগম্ভীর' হিন্দি ভাষার সঙ্গে মানানসই সাবটাইটেল যা ছবির তলায় আসছিলো,পড়ে বোঝে কার বাপের সাধ্যি!
    তবে এক গামা পপকর্নের বাক্স,পাশে বন্ধুর সঙ্গে ফিসফিসিয়ে আলোচনা- আড়াই -তিন ঘন্টা বসে ছিলো এই অনেক।
    সব মিলিয়ে বড়দের মন্দ লাগে নি।হাতে সময় থাকলে কেউ দেখে আসতেই পারেন। পরে আমাকে গালাগাল দেবেন নাঃ)
  • | ১৯ ডিসেম্বর ২০১৫ ১৯:২১322892
  • ঘুম থেকে উঠে ছোটদের গান শুনে মন ভরে গেলো।খুব সুন্দর।
  • Abhyu | ১৯ ডিসেম্বর ২০১৫ ১৭:৩৭322891
  • হুঁ
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত