এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Bilbo Baggins | ২০ ডিসেম্বর ২০১৫ ১০:৪২322950
  • আপাতত জন স্নো সত্যিই মরে গেলো কিনা সেইটা জানতে বেশি ইচ্ছুক। আর আরিয়ার কী হল সেইটা। কবে যে বেরোবে...
  • sosen | ২০ ডিসেম্বর ২০১৫ ১০:৩৮322949
  • দশ মিনিট দেখলে প্রয়োজনীয় জ্ঞান কিভাবে আহরণ করবেন? ছয়খানা সিজন দেখতে হবে।
  • Bilbo Baggins | ২০ ডিসেম্বর ২০১৫ ১০:২৮322948
  • না না, দেখিচি তো। দশ মিনিটটাক। সেই থেকে সারা জেসিকা পার্কারকে দেখলে চ্যানেল ঘোরাই।
  • sosen | ২০ ডিসেম্বর ২০১৫ ১০:২৬322947
  • আপনি সেক্স অ্যান্ড দ্য সিটি দ্যাখেন্নাই কিনা
  • Bilbo Baggins | ২০ ডিসেম্বর ২০১৫ ১০:১২322946
  • কালকে আমি কোয়েস্ট মলে গিয়ে প্রথম জানলুম যে উল্ফ অফ ওয়াল স্ট্রীটের স্টিভ ম্যাডেন সত্যি সত্যি জুতো ডিজাইনার!
  • sosen | ২০ ডিসেম্বর ২০১৫ ১০:১০322945
  • গুড ডাইনোসরের অ্যানিমেশনটা খুব ভালো লাগলো
  • T | ২০ ডিসেম্বর ২০১৫ ১০:০১322944
  • আচ্ছা, উইকি ঘেঁটে দেখলুম। সোলারিস সিনেমাটা, যেখানে জর্জ ক্লুনি ছিল, অতি ধুর লেগেছিল। দেখা যাচ্ছে লেম নিজেও খুবই বিরক্ত ছিলেন। বইটা পড়ে দেখতে হবে।
  • sinfaut | ২০ ডিসেম্বর ২০১৫ ০৯:৫৫322943
  • পাঠিয়েছি ফেবু তে।

    টিম, হ্যাঁ ওটা লেম এর। শান্তিনিকেতনে একটা পুরোনো দোকানে পেয়েছিলাম তখন কিনেছিলাম। কিন্তু ভয়াবহ অনুবাদ। আসলে লেম অনুবাদ করা এমনিতেই ভীষন শক্ত। পোলিশ ভাষায় প্রচুর লোকাল পান অ্যালিটারেশন শব্দ জাগলারি থাকে। ইংরাজিতে তাও একটু চেষ্টা করা হয় সেসব রাখার কিন্তু আবর বাংলা হলে কিছুই পড়ে থাকেনা।
  • Tim | ২০ ডিসেম্বর ২০১৫ ০৯:৪৩322942
  • মুখোশ ও মৃগয়া কি লেমের? ঐটে অনেকদিন আগে পড়েছিলাম। অনুবাদ সুবিধের ছিলোনা, কিন্তু তাচ্চেও বড় কথা স্মৃতিশক্তি ক্ষি দুর্বল। ঃ-(
  • | ২০ ডিসেম্বর ২০১৫ ০৯:৩৯322941
  • না পড়িনি। পাঠাও।
  • sinfaut | ২০ ডিসেম্বর ২০১৫ ০৯:৩১322940
  • দু তিন মাস আগে আমি পুরো লেমাক্রান্ত হয়ে গেছিলাম। একে একে পড়ে ফেললাম, সোলিয়ারিস, ওয়ান হিউমান মিনিট, হিজ মাস্টার্স ভয়েস আর আরও ২-৩ টে ছোটো গল্প।
  • sinfaut | ২০ ডিসেম্বর ২০১৫ ০৯:২৫322939
  • আর সাই ফাই খুবই ভালো জনর। লিটেরাচের হিসেবে তো খুবই ভালো ভালো লেখা আছে।
  • sinfaut | ২০ ডিসেম্বর ২০১৫ ০৯:২৪322938
  • দমদি,
    স্তানিস্লও লেম পড়িয়াছো? তোমাকে চার পাতার একটা গল্প পাঠাচ্ছি, পড়ে দেখো।
  • dd | ২০ ডিসেম্বর ২০১৫ ০৯:১৬322937
  • আমার অস্বাভাবিক ভাল্লাগে সাই ফাই। সারাদিন দেখি। আর যুদ্ধু।
  • | ২০ ডিসেম্বর ২০১৫ ০৮:৫৯322936
  • আমার সাই ফাই মোট্টে ভাল্লাগে না, পড়তেও না দেখতেও না।

    আর কি বলে বাজীরাও নিয়ে খুব সাড়া পড়ে গেছে দেখি .... আসছে হপ্তায় দেখি যদি দেখে ফেলা যায়।
  • Bilbo Baggins | ২০ ডিসেম্বর ২০১৫ ০৮:৪৮322935
  • স্পেস-রিলেটেড সাইফাই ভাল্লাগে না। স্টারট্রেক তখন খুব দেখতাম, কিন্তু এখন দেখার চেষ্টা করে দেখেছি (সেই এপিসোডই) - ভাল্লাগেনি।

    এআই বা মেশিন ইনটেলিজেন্স রিলেটেড মুভি বেশি ভাল্লাগে।
  • Atoz | ২০ ডিসেম্বর ২০১৫ ০৬:৩২322934
  • থ্যাংকু অভ্যু।
    আমরা গুনতাম, "রাম দুই সাড়ে তিন আমাবস্যা ঘোড়াড্ডিম" এই ছড়া বলে।
  • Abhyu | ২০ ডিসেম্বর ২০১৫ ০৬:২৮322933
  • আপন বাপন চৌকি চাপন
    ওল ঢোল মামার কোল
    এই ছেলেটি খাঁটিয়া চোর

    - এই বলে আমরা গুণতাম কে চোর হবে চোরপুলিশ খেলায়।
  • Atoz | ২০ ডিসেম্বর ২০১৫ ০৬:০৩322932
  • ব্যোমকেশের নাকি এক ভয়ানক সিনেমা বেরিয়েছে? ঃ-)
  • Atoz | ২০ ডিসেম্বর ২০১৫ ০৫:২৯322931
  • ব্ল্যাংক, হুঁ। নির্ঘাৎ এটা ছোটোবেলা ওরা কোনো ইংরেজী ঝাড়পিটের সিনেমায় দেখেছিল, সেই থেকে মনে রয়ে গেছে। ঃ-)
    আরেকটা এরকম আছে, "টুপটুপাটুম"। ঃ-)
  • Blank | ২০ ডিসেম্বর ২০১৫ ০৫:২৬322930
  • হ্যান্ডস আপ। ডোন্ট মুভ?
  • Atoz | ২০ ডিসেম্বর ২০১৫ ০৪:৩১322929
  • কেউ বলতে পারেন, "হ্যান্সাপ! ডল মুক!!!" এটা কীসের অপভ্রংশ?
    ঃ-)
  • Atoz | ২০ ডিসেম্বর ২০১৫ ০৩:২৬322928
  • "ওলঢোল মামার কোল"--এটা কি কোনো প্রচলিত ছড়া? পুরোটা কেউ দিতে পারেন?
    "ইকিড়মিকিড় চামচিকিড়/ চামে কাটা মজুমদার" মনে হয় আগেই কেউ দিয়েছিলেন। খুঁজে দেখি।
  • সে | ২০ ডিসেম্বর ২০১৫ ০২:৩০322927
  • শেল্ডন কুপার আমার অন্যতম প্রিয় চরিত্র দ্য বিগ ব্যাং থিয়োরীতে। দারুণ লাগে দেখতে। পুউরো টাইম পাস।
  • Blank | ২০ ডিসেম্বর ২০১৫ ০১:২২322926
  • ভাল সিনিমা তে এন্ট্রি দে। ততক্ষন স্টার ওয়ার্সের সেকেন্ড টা দেখি
  • sinfaut | ২০ ডিসেম্বর ২০১৫ ০১:০৮322925
  • এইসব স্টার এতসেট্রা থেকে শত হাত দূরে থাকি। যেটুকু পরিচয় সেটা বিগ ব্যাঙ থিওরি দেখতে গিয়ে। খুবই আনইন্টেরেস্টিং আর বোকা বোকা লেগেছে।

    মিনহোয়াইল, লবস্টার দেখলাম।

    যারা একা এবং কিংবা মনখারাপ বা ডিপ্রেশন এ আছেন তাদের বাদ দিয়ে রেকো করলাম। খুবই ডিসওরিএন্টিং এক্সপেরিএন্স।
  • পুপে | ২০ ডিসেম্বর ২০১৫ ০১:০৩322924
  • পাইদি,
    এখানে পুনেতে তো দিলওয়ালে বাজিরাও দুইই রমরমিয়ে চলছে। সব হাউসফুল।
  • সে | ২০ ডিসেম্বর ২০১৫ ০০:১৯322923
  • ভালকানদের ভক্ত আমি বিশেষ করে স্পকের। স্টারট্রেক এক অন্য দুনিয়া ছিল আমার।
  • সে | ২০ ডিসেম্বর ২০১৫ ০০:১৬322922
  • স্টারট্রেক নিয়ে কোন কথা হবে না।
  • cb | ২০ ডিসেম্বর ২০১৫ ০০:১৩322921
  • স্পেসিফিক স্টার জিনিষগুলি। সাই ফাই সুপারহিরোর তো পোকা আমি :-)

    আমার নিজের ব্যাখ্যা হল পোচুর অমানুষ ক্যারেকটারের ভিড় আর বেশ কমপ্লেক্স ইউনিভার্স

    এদিকে গার্জিয়ান অফ দা গ্যালাক্সি অসাধারণ লেগেছিল
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত