এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • potke | ২০ ডিসেম্বর ২০১৫ ১১:৪৭322979
  • শ্যামলাল কেডা?
  • pi | ২০ ডিসেম্বর ২০১৫ ১১:৪৭322980
  • অ্যাকচুয়ালি সদার পোস্ট পড়ে ভেবে দেখলাম, ওয়াসিপুর, কোম্পানি কি সত্য এসবের অ্যাকশন দৃশ্য দেখতে ভাল কিছু না লাগলেও, সেরকম অস্বস্তি হয় না। ইন ফ্যাক্ট ভাল চেজিং দৃশ্য হলে ভালও লাগে। কিন্তু ঐ সুপারহিরোদের কিছু হলেই অস্বস্তিকর হয়।
    ছোটোবেলায় কার্টুনের স্পাইডারম্যানকে অবশ্য ভালো লাগতো। সে ঐ মাকড়সাগিরির জন্য। কিন্তু এখনকার কীসব কার্টুন চলে, যন্ত্রপাতি, ঝাড়পিট, নামটাম মনে নেই, সেসব দু'মিনিট ও দেখতে পারিনা।
    ভেবে দেখতে দেখতে মনে হচ্ছে, কিছু কিছু অ্যানিমেশনেও খুব অস্বস্তি হয়। সেটা কি ঐ মানুষের সাথে মুখাবয়বের সিমিলারিটি খুব কমে যাওয়ার জন্য ?
  • lcm | ২০ ডিসেম্বর ২০১৫ ১১:৪৬322978
  • ও, তারভোস্কি-র সোলারিস -- দেখেছি --- কয়েকদিন ধরে, স্লো সিনেমা।
  • lcm | ২০ ডিসেম্বর ২০১৫ ১১:৪৫322977
  • আসলে ঐ স্পেস, এলিয়েন - এসবের ওপর ফিক্শন স্টোরি নিয়ে সিনেমা - এইসব অতি ব্যবহারে একটু ক্লিশে হয়ে গেছে। সেই এক চাকতির মত দেখতে বিশাল যন্ত্র, মহাকাশে ভেসে যাচ্ছে, মাঝে মধ্যে পৃথিবীর সাথে কন্ট্যাক্ট হারাচ্ছে - আর মহাকাশযানের মধ্যে (বেসিক্যালি, স্টুডিও ইনডোরে) - মানুষের নাটক, ইমোশন, কান্না, হাসি, প্রেম, ভালোবাসা... আর ওদিকে যুদ্ধ - তারায় তারায়, গ্যালক্সি গ্যালক্সিতে গ্রুপবাজি, এই গ্রুপের সঙ্গে ঐ গ্রুপের হু হা মারপিট। আর নইলে, ভিনগ্রহে দেখা মিলছে তেনাদের - দেখতে মাকড়সা আর গোসাপের মাঝামাঝি, তেনাদের মধ্যে কুটিল/সুশীল ভাগ আছে -- এইসব আর কি....

    আমার বরং, মহাকাশ যাওয়ার গপ্পো নিয়ে সিনেমাগুলো খারাপ লাগে নি - এই যেমন, অ্যাপোলো ১৩, বা, ধরো হালে হল যেটা - গ্র্যাভিটি - এইসব। আর এলিয়েন-দের নিয়ে সিনেমা বলে তো স্পিলবার্গ - ইটি, অবশ্য মনোজ শ্যামলাল দু-একটা সিনেমা বানিয়েছিল, নামগুলো ভুলে গেছি
  • | ২০ ডিসেম্বর ২০১৫ ১১:৪৩322976
  • * জর্জ ক্লুনির সোলরিস( বোল্ড এবং আন্ডারলাইন)
  • | ২০ ডিসেম্বর ২০১৫ ১১:৪২322975
  • সোলারিস আমারও অসম্ভব ভালোলাগা সিনেমা। তবে জর্জ ক্লুনির টা না দেখাই ভালো
  • শ্রী সদা | ২০ ডিসেম্বর ২০১৫ ১১:৩৯322973
  • সিঁফোদা, অবশ্যই পাঠাও ঃ)
  • sinfaut | ২০ ডিসেম্বর ২০১৫ ১১:৩৯322974
  • অন্য সাইফাই পড়িনি। তবে লেম এর গল্প রিয়েলের অ্যালিগরিকাল টেল, এবং প্রচুর ফিলোসফিকাল প্রশ্নে ভর্তি। আর লেম এর গল্পে কোন কন্ক্লুশন থাকেনা। শুনেছি রে ব্র্যাডবেরীও অসাধারণ। পড়তে হবে।
    সদা, তোকে ২ পাতা আর ৪ পাতার দুটো গল্প পাঠাচ্ছি পড়ে দেখিস। আনরিয়েল কিন্তু আনকানেক্টেড নয়।
  • Bilbo Baggins | ২০ ডিসেম্বর ২০১৫ ১১:৩৬322972
  • সত্যি সত্যি ডিজাইনার জুতো আছে স্টিভ ম্যাডেনের।

    রিয়েলিজম আমারও অসম্ভব ভালো লাগে - সিটি অফ গডের মত। আর নয়তো এলওটিআর টাইপ মাইথোলজি। স্পেস/এলিয়েন নো নো।
  • pi | ২০ ডিসেম্বর ২০১৫ ১১:৩২322971
  • আচ্ছা, শরদিন্দুর ঐতিহাসিক গল্প, উপন্যাসগুলো নিয়ে ভাল পিরিয়ড পিস নামতে পারে তো !
  • Arpan | ২০ ডিসেম্বর ২০১৫ ১১:৩১322969
  • স্টিভ ম্যাডেন - পুরো ফ্রড আইপিও ছিল না?
  • শ্রী সদা | ২০ ডিসেম্বর ২০১৫ ১১:৩১322970
  • মানে বেসিক্যলি যেসব জিনিসপত্তর আমার চারপাশের পৃথিবীতে ঘটতে দেখি না, ঘটার কোনো চান্স নেই, যে চরিত্রগুলো আমার সাথে সকালে আপিস যায়না বা নাড়ুদার দোকানে চা-বিড়ি খায়না বা উইকেন্ডে একমাসের পুরোনো জামাকাপড় জড়ো করে কাচেনা তাদের নিয়ে আমারো কোনো ইন্টারেস্ট নেই।
    গ্যাংস অফ ওয়াসীপুরে যখন চেজিং সিকোয়েন্সে লরির স্টিয়ারিং কেটে বানানো দেশী পাইপগান সর্দার খানের হাতে ফেটে "ফ্লাওয়ার" হয়ে যায় আর সর্দার যন্ত্রনায় মুখ বিকৃত করে মাদারচোদ বলে ওঠে সেইসব ভাল্লাগে। দিস ইজ লাইফ। দিস ইজ ** রিয়েল।
  • Bilbo Baggins | ২০ ডিসেম্বর ২০১৫ ১১:২৯322967
  • আর যুদ্ধু বল্লে হয় রিয়েল যুদ্ধু নিয়ে গল্প বা এলওটিআর জাতীয় জিনিস ভাল্লাগে। লাইট সেবার নিয়ে হাইটেক যুদ্ধু নয়।
  • সে | ২০ ডিসেম্বর ২০১৫ ১১:২৯322968
  • T,
    সোলিয়ারিস প্রথমটা/অরিজিনালটা দেখবেন। ভয়ানক সিনেমা। আমার দেখা সাই ফাই এর মধ্যে বেস্ট। বা এ ঠিক সাই ফাই নয়। চিন্তা করবার মত গল্প।
  • pi | ২০ ডিসেম্বর ২০১৫ ১১:২৫322966
  • নাঃ, ঐ যে বললুম, অস্বস্তির বা বলা ভাল, অস্বস্তি হবে, এই ভয়ে চোটে আর দেখা, পড়ার সাহসই ক'রে উঠতে পারলুম না সেভাবে। যেগুলো কোনোভাবে পড়ে দেখে ফেলেছি, তাতে অস্বস্তি বেড়েছে বই কমেনি।

    ঠিক আছে, এটা কখনো দেখার সুযোগ হলে ভয় কমিয়ে দেখে ফেলবো খন ঃ)
  • pi | ২০ ডিসেম্বর ২০১৫ ১১:২৩322965
  • সুপারহিরোও মোটে পোষায় না।
  • পুপে | ২০ ডিসেম্বর ২০১৫ ১১:২২322964
  • পাইদি,
    ইন্টারস্টেলার আর মার্শিয়ান দেখেছেন? ভালো লাগতে পারে। যন্ত্রপাতি ক্রিচার ইত্যাদির বাড়াবাড়ি নেই।
  • শ্রী সদা | ২০ ডিসেম্বর ২০১৫ ১১:২১322963
  • আমার সাই ফাই একদমই পোষায়না। সুপারহিরো ফিলিম ও নো নো।
    নোলানের ব্যাটম্যান ট্রিলজি ভালো লাগেনা বলে কত লোকজনের থেকে খিস্তি শুনতে হয় :(
  • sinfaut | ২০ ডিসেম্বর ২০১৫ ১১:২০322962
  • লেম এ এমন এলিয়েন নাই। সেখানে আছে অনধিগম্য দূরত্ব, কমিউনিকেশন বিভ্রাট, মানুষের চিন্তার পরিধিরও বাইরে থাকা লাইফফর্ম। যেমন সোলিয়ারিস গ্রহটা নিজেই জীবন্ত একটা অর্গানিক ফর্ম যার সাথে মানুষ যতই যোগাযোগের চেষ্টা করুক সে চেষ্টা কিছুতেই সফল হয়না, উল্টে নতুন নতুন চ্যালেঞ্জ ফিরিয়ে দেয় সে মানুষকে।
  • pi | ২০ ডিসেম্বর ২০১৫ ১১:১৯322961
  • হ্যাঁ, ওটাই মনে হয়। থ্যাঙ্কু।
    ক্লিপার মানে তো কাটার যন্ত্রও হয়। ইন ফ্যাক্ট জাহাজকে ক্লিপার বলাও কি জল কাটা থেকেই ?
    এরোপ্লেনকে মেঘ কাটা জাহাজও ভাবা যায়, মেঘ কাটা কাঁচিও।

    আর, অস্বস্তিটা বিশেষ করে স্পেস, এলিয়েন, রোবট এসবে হয়। কীরকম একটা শিরশিরানি লাগে। এত যন্ত্রপাতি, ইমোশনলেস ক্রিচার, এসবে হয়তো। অন্যরকম সাই ফাই ও আছে নিশ্চয়, কিন্তু এই অস্বস্তি কাটিয়ে আর পড়তে, দেখতেই পারিনা।

    যুদ্ধ নিয়ে কিছু পড়তে, দেখতেও ভাল লাগে না। বেশি অ্যাকশন সিনে তো রীতিমতন মাথা ঝনঝন করে।
  • পুপে | ২০ ডিসেম্বর ২০১৫ ১১:১৪322960
  • আমার তো স্পেস (মহাকাশ) এলিয়েন ট্রান্সফর্মার আরো নানারকম সাই ফাই ব্যাপক লাগে। আহা সামনের বছর এরম কতগুলো মুভি বেরোবে।
  • Bilbo Baggins | ২০ ডিসেম্বর ২০১৫ ১১:০৯322959
  • স্পেস = এরিয়া
    স্পেস = মহাকাশ

    কনটেক্সট অনুযায়ী বসিয়ে নেবেন।
  • Bilbo Baggins | ২০ ডিসেম্বর ২০১৫ ১১:০৮322958
  • এখন কয়েকটা স্পেসে যা কাজ হচ্ছে তাতে মেট্রিক্স বা স্কাইনেট জাতীয় ব্যাপার খুব একটা অসম্ভব মনে হয় না। সেইটাতে একটা অস্বস্তি হয়।

    তবে স্পেস, এলিয়েন মেলিয়েন সিম্পলি ভাল্লাগে না।
  • sinfaut | ২০ ডিসেম্বর ২০১৫ ১১:০৭322957
  • ক্লিপার অফ দ্য ক্লাউড বলে একটা গল্প ছিল। কিন্তু কাঁচি কেন? ক্লিপার মানে তো ছোট জাহাজ নাকি?
  • cb | ২০ ডিসেম্বর ২০১৫ ১১:০৬322956
  • অনুবাদক বোধহয় মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়। মেঘ কাটা কাচি মনে হয়, সেই এরোপ্লেনের গল্প। হটাত প্রোটাগনিস্ট আবিষ্কার করলেন তিনি ২০ ৩০ হাজার ফিট উপরে অনবোর্ড
  • T | ২০ ডিসেম্বর ২০১৫ ১১:০৫322955
  • আমারও ডিডিদার মতই সাই-ফাই হেব্বি লাগে। যুদ্ধুও।
  • kc | ২০ ডিসেম্বর ২০১৫ ১১:০১322954
  • আরেক বুড়ো মানুষও আর কিছু লিখবেন না। চলে গেলেন ভূমেন্দ্র গুহ।
  • pi | ২০ ডিসেম্বর ২০১৫ ১১:০০322953
  • জানিনা কেন সাই ফাই তে এত অস্বস্তি কেন হয়, শুধু ভাল না লাগাই না। অস্বস্তিও। পড়তেও, দেখতেও।
    অথচ সেই কোন ছোটবেলায় জুলে ভার্ণ কী ভাল লাগত। একটা বিশেষ অনুবাদে। কার ছিল ভুলে ছিল, মোটা মোটা খণ্ড ছিল জুলে ভার্ণ সমগ্রের, মা আপিসের লাইব্রেরি থেকে আনতো। এদিকে 'মেঘ কাটা কাঁচি যে কোনটা ছিল মনে করতে পারছিনা। বেলুনের গল্পটা ?
    নাকি এই নামে কিছু ছিলই না, সেই বিকেলের মৃত্যুর লাইনটার মত এটাও আরেক ভ্রম ?
  • Bilbo Baggins | ২০ ডিসেম্বর ২০১৫ ১০:৫৪322952
  • আমি একখান ২০৫০ সালে হেলথকেয়ার আর্টিকলের কনক্লুজনে জন স্নো-কে ফিরিয়ে এনেছি, উইথ মেইস্টার এমন-এর হলোগ্রাফিক প্রজেকশন:-p
  • sosen | ২০ ডিসেম্বর ২০১৫ ১০:৪৯322951
  • আরো দুটো বই হবার কথা। বুড়ো আর লিখে উঠতে পারবে না
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত