এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • সে | ২১ ডিসেম্বর ২০১৫ ১৩:২৭323131
  • বই নয়। শাড়ী ভ্যানিটি ব্যাগ ইত্যাদি।
  • T | ২১ ডিসেম্বর ২০১৫ ১৩:২৬323129
  • সৃষ্টিসুখ মানে রোহণ কুদ্দুস?
  • d | ২১ ডিসেম্বর ২০১৫ ১৩:২৫323128
  • 1:16র পোস্টে আমাজন থেকে অর্ডার করলাম আর আমাজন এসে ১৭ তারিখে দিয়ে গেল।

    তবে আমাজনে সিরিয়াস ঝাড় হয় দুটো জিনিষে
    ১) যদি দেজ পাবলিশিং বা অমনি কোনও বাংলা পাবলিশিং হাউস থেকে অর্ডার Kঅরেন আমাজনের সাইট থেকে। এক্ষেত্রে আনন্দ এবং ছোট প্রকাশক যথা সৃষ্টিসুখ ইত্যাদি ভাল সার্ভিস দেয়। কিন্তু দে'জ মিত্র ও ঘোষ ইত্যাদি খতরনাক। দেড় সপ্তাহ অর্ডার ইন প্রোগ্রেস্স দেখিয়ে ক্যানসেল করে দিতে পরে আউট অব স্টক বলে। সেটা বুঝতে দেড় সপ্তাহ কেন লাগল প্রশ্ন করলে কোনও উত্তর পাবেন না।

    ২) বিদেশ থেকে, আমাজন ডট কমের বই আমাজন ইনের মাধ্যমে অর্ডার করে আনাতে চাইলে ৪-৬ সপ্তাহ সময় লাগা বেশ 'স্বাভাবিক'
  • h | ২১ ডিসেম্বর ২০১৫ ১৩:২৪323127
  • ও ওকে, আমার রিলায়েন্স ফ্রেশ এ জাওয়া হয় নি। আমাদের ওদিকে নাই।(ভাগ্যিশ)। উদুম খচে গেছি কাল।
  • d | ২১ ডিসেম্বর ২০১৫ ১৩:১৮323126
  • কিন্তু স্পেন্সার্স রিটেলে ইন্জিরি বলতে হবে কেন? আমি নিউ টাউনের অ্যাক্সিস মলের নীচের স্পেঃ রিঃ থেকে কাঁচা বাজার বাদে অন্যান্য জিনিষপত্র কিনতাম এবং কোনওকালে বাংলা ছাড়া অন্য কিছু বলেছি বলে তো মনে পড়ছে না।
  • d | ২১ ডিসেম্বর ২০১৫ ১৩:১৬323125
  • এদিকে আমি গত সোমবার মনে ১৪ তারিখে একটা জিনিষ অর্ডার করলাম, সেটার ডেলিভারী ডেট ছিল ১৭-২৩ এর মধ্যে। তা ১৭ তারিখেই সে এসে ডেলিভারী করে৪ গেল।
  • সে | ২১ ডিসেম্বর ২০১৫ ১৩:১৫323124
  • এবার একটা ব্যাপার নিয়ে আপনাদের কাছে একটু দরবার করি?
    সফ্ট স্কীল ম্যানেজমেন্ট শেখান এক ভদ্রলোক (আগে বেশ কিছুবছর কলেজে ইংরিজির অধ্যাপক ছিলেন) তিনি সফ্টওয়ার কোম্পানীগুলোয় এই সফ্ট স্কীল ম্যানেজমেন্ট শেখাতে আগ্রহী। কোলকাতায় হলে ভালো হয়। এখন বিদ্যাসাগর ইউনিভার্সিটিতে শেখাচ্ছে কিন্তু যাতায়াতে পোষাচ্ছে না সপ্তাহে তিনদিন করে মেদনিপুর প্রতেকদিন পাঁচ ঘন্টা ট্রাভেল টাইম ও পরিশ্রম। আপনারা যারা কোলকাতায় আইটি কোম্পানীতে রয়েছেন, এই লাইনে কোনো ওপেনিং থাকলে একটু খোঁজ দেবেন? "ভেতর" থেকে চেনা জানা না থাকলে নাকি কাজ পাওয়া যায় না। ভদ্রলোক যথেষ্ট পরিশ্রমী এবং উচ্চশিক্ষিত। আগাম কৃতজ্ঞতা জানাচ্ছি।
  • Arpan | ২১ ডিসেম্বর ২০১৫ ১৩:১২323123
  • কিন্তু সার্ভে করতে গেলে কিনতে হবে কেন?

    আর স্পেন্সার চিরকালই বড়লোকের জায়গা। ফুডবাজার বা রিলায়ান্স ফ্রেশ কম্পিটিটিভ প্রাইসে দেয়।
  • san | ২১ ডিসেম্বর ২০১৫ ১৩:১১323122
  • আমাজন ইন্ডিয়া আমায় একটা বই ডেলিভার করতে পাক্কা দুই মাস লাগিয়েছে বলে আমিও খুব চটে রয়েছি।
  • Arpan | ২১ ডিসেম্বর ২০১৫ ১৩:০৭323120
  • সব ইন্টারন্যাশনাল কার্ড অ্যাক্সেপ্ট করবে না।

    http://www.flipkart.com/s/paymentsecurity
  • h | ২১ ডিসেম্বর ২০১৫ ১৩:০৭323121
  • ও কালকে একটা ব্যাপারে সমস্যায় পড়ে সাঁঘাতিক ঠকেছি সেটা জানিয়ে রাখি। কনজিউমার হিসেবে।

    নানা কাজ থাকায়, অন্যান্য রবিবারের মত আমার সকালে বাজার করা হয় নি। তো আমি একটু বেলার দিকে স্পেন্সার যাই বাজার করতে। নর্মালি আমি স্পেন্সারে ওয়াইন বা বিয়ার ছাড়া বিশেষ কিছু কখনো কিনি নি। হুইস্কি ও ওখান থেকে কিনি না। প্রচুর দোকান আছে, নিয়মিত ব্যবহার্য্য ঔষধ পথ্যির জন্যে অত হ্যাপা আর অকারণ ইংরেজি র কোনো মানে হয় না। তো কাল প্রথম কাঁচা সবজি কিনেছি। শীতকালের দরে, ২ থেকে তিন গুণ বেশি দাম দিলাম। আমি ঠকেছি বুজেছি, কিন্তু একটা সার্ভে করা দরকার, কোন বিগ রিটেল কি ধরণের জিনিশে কি ধরণের মার্কিং আপ করে।
  • সে | ২১ ডিসেম্বর ২০১৫ ১৩:০৫323119
  • কিন্তু ফ্লিপকার্ট আমার ক্রেডিট কার্ড অ্যাকসেপ্ট করছে না।
  • h | ২১ ডিসেম্বর ২০১৫ ১২:৫৬323118
  • ১- গরীব ইত্যাদি টই টা বেশ মজা করে লিখেছে। লোকজনের এতো রিয়াক্ট করার কি আছে বুঝলাম না। প্রাণে যা এসেছে লিখেছে, রসবোধ আছে ঃ-)
    ২ - বেড়ানোর টই টা খুব সুন্দর হয়েছে।
  • Arpan | ২১ ডিসেম্বর ২০১৫ ১২:৫৩323117
  • ডেলিভারির ব্যপারে ফ্লিপকার্ট এক নং। বিশেষ করে ডব্লু এস রিটেলের জিনিস হলে।
  • সে | ২১ ডিসেম্বর ২০১৫ ১২:৪১323116
  • কুমুদিদি
    হাঁফ ছেড়ে বাঁচলাম।
  • সে | ২১ ডিসেম্বর ২০১৫ ১২:৪০323115
  • আমি লাইফে এই প্রথম অ্যামাজন ইন্ডিয়া থেকে কিছু কিনেছি। ডেসিভারী ডেটের ব্যাপারে খুব গোলমাল করেছে।
    আচ্ছা ফ্লিপকার্ট নামক সংস্থাটি বিদেশী ক্রেডিট কার্ড নেয় না কেন জানেন? ভারতের মধ্যে থেকে জিনিস কিনে ভারতের মধ্যেই পাঠাতে চাই। কিন্তু ক্রেডিট কার্ড ভারতের নয়। কোন ভাল সাইট আছে আমাজন ছাড়া?
  • kumu | ২১ ডিসেম্বর ২০১৫ ১২:৩৫323114
  • সে,হ্যাঁ অভ্যুর সঙ্গে আমার কথা হয়েছে।খুব চেষ্টা করছি লিখে দিতে এই হপ্তার মধ্যে।
    আমাকে মেলে (drjayantiadhikariজিমেল) বা ফেবুতে লিখতে পারেন।
    অর্পণ ও সোমনাথকে শুভেচ্চা,পায়েস ও অনেক বেড়ানোর দিন দিলাম।
  • de | ২১ ডিসেম্বর ২০১৫ ১২:৩২323113
  • প্পন আর ওমনাথকে হ্যাবাড্ডি -

    ভালো থেকো, সুস্থ শরীরে ও মনে। কন্যেরা সব কেমন করে সেলিব্রেট কল্লো বাবাদের বাড্ডে এসে জানিয়ে যেও 'খন।

    দুজনকেই নলেন-গুড়ের আইসক্রীম, গরম রসোগোল্লা আর ফিশফ্রাই!
  • Abhyu | ২১ ডিসেম্বর ২০১৫ ১২:৩১323112
  • আমি আমাজনের একটা অর্ডার ক্যানসেল করে দিলাম। কি বিচ্ছিরি সার্ভিস রে বাবা। ষোল না সতের তারিখ থেকে কলকাতায় প্যাকেট এসে বসে আছে, বলছে তেইশ তারিখে ডেলিভারি দেবে। খুব গাল দিইচি।
  • san | ২১ ডিসেম্বর ২০১৫ ১২:২৩323111
  • কেক ডেলিভারি অ্যাপ আছে। প্রাপ্ত কেকের স্বাদের কোনো মাথামুন্ডু নেই।

    আমিও হর হর ব্যোমকেশ নিয়ে জানতে উৎসুক।
  • T | ২১ ডিসেম্বর ২০১৫ ১২:১৬323110
  • ঋত্বিকের অভিনয় দিব্যি লাগে। সিঁফোর প্রশ্ন আমারো। কেমন অভিনয় করেছে?
  • sinfaut | ২১ ডিসেম্বর ২০১৫ ১২:১২323109
  • ঋত্বিক কেমন করেছে?
  • সে | ২১ ডিসেম্বর ২০১৫ ১২:০৬323108
  • রিভিউ পড়ে দেখতে ইচ্ছে করছে কিন্তু এখানে কোথায় পাবো! কত সিনেমা দেখা হচ্ছে না।
  • T | ২১ ডিসেম্বর ২০১৫ ১২:০৩323107
  • হর হর ব্যোমকেশ।
  • সে | ২১ ডিসেম্বর ২০১৫ ১২:০১323106
  • কী নাম সিনেমাটার?
  • হালুম গেলুম | ২১ ডিসেম্বর ২০১৫ ১১:৫৪323105
  • হড় হড়ে ব্যোমকেশ নিয়ে দু একটা কথা।

    হয়েছে কি, নেমন্তন্ন পেয়ে প্রিমিযার শো দেকে ফেলেচি হর হর ব্যোমকেশ। নিজের পয়সায় দেকলে মনের দুখ্খু ভুলে কলম ধরতে অনেক সময় লেগে যেত। যেকথা বলছিলাম, প্রাক্তন আগমার্কা বাম, অধুনা তিনোমুল অরিন্দম শীল এর হর হর ব্যোমকেশ দেখার পর মনে পড়ল, ইন্ডাস্ট্রির সকলেই জানে যে শ্রীযুক্ত শীলের বাছুর সমেত গরু পেয়ে যাওয়ার ভাগ্য আছেই। তা এবারও তিনি বাছুর (আবীর) সমেত গরু (ব্যোমকেশ) পেয়ে গেছেন। তার ওপরে তেনার আবার আর চাড্ডি বাঙালি পরিচালকের মতই সত্যজিৎ রোগ আছে। তেনার পোথ্থম ছবির কতা মোনে আচে তো? উফফ সব চরিত্র সত্যজিৎ !! এখানেও ব্যোমকেশ এবং ফেলুদা পেটাই পরোটার মত পিটিয়ে হড় হড়ে ব্যোমকেশ তৈরি করেছেন। প্রথমেই মন্দার বোসের আবির্ভাব ট্রেনে। তার আগে একচোখ তাশ দিয়ে ঢেকে সত্যবতীর ইন্ট্রোডাকশন। তারপর ফেলু, থুড়ি ব্যোমকেশ কে দেখিয়ে দেওয়া হল, আল কায়দা। তারপর প্লাই উডের ট্রেন থেকে নামলেন ব্যোমকেশ, সত্যবতী এবং ও মা লক্কা পায়রার মত অজিত। ৪৬ এ চুলের কায়দা দেখার মত! তা তেনারা সদলবলে বেনারস কেন আসিতেছেন? উত্তর, ব্যোমকেশ সত্যবতীর মধুযামিনী! আশ্চর্য, কিমাশ্চর্যম! এর আগের গল্প আদিম রিপু তে ওনাদের বাচ্চা হয়ে গেছে, তারপর আবার মধুযামিনী? হবেও বা। এক একজন তো কতবার মধুযামিনী করেন, ব্যোমকেশ না হয় দুবার করলেন। ট্রেন থেকে নামা ইস্তক আবার সত্যজিৎ রোগ। ফেলুদা যেমন জায়গা, বিষয় নিয়ে নানান তথ্য দিতে থাকেন তেমনিই ব্যোমকেশও বাতেলা ছাঁটতে লাগলেন। প্রবলেম একটাই ফেলুদা কিশোর সাহিত্য, সেখানে গোযেন্দা ফেলুর মুখে যা মানায় তা ব্যোমকেশের মুখে মানাবে কেন? কিন্তু ঐ পুরাতন সত্যজিৎ রোগাক্রান্তদের কে বোঝাবে? এরপর শুরু হল মার্ডার মিস্ট্রি। মাঝে মধ্যেই ঠুমরি আর বাচ্চাদের গঙ্গার ঝাঁপ দেওয়া। গীতগোবিন্দর শ্রাদ্ধ করে যখন গল্প শেষ তখন শীল বাবুর শেষ পাতের চমক। বজ্রাঘাত। বজরা থেকে নেমে এলেন স্বয়ং। ওদিকে আবার ঠুমরি। মছলিবাবা ক্লাইম্যাক্স।
    অন্জন দত্তর খাজা ব্যোমকেশ দেখে পিত্তি জ্বলে যেত কিন্তু তখন কি জানতাম যে আরো আছে বাকি, শীলবাবু গামছা দিয়ে চেয়ার সাফ করে দিন, হিন্দি ছবির প্রোডাকশন সামলান, খামার বাড়ি তে ঘাস কাটুন। দোহাই ছবি করবেন না। ওটা আপনার কম্ম নয়। ব্যোমকেশ সাহিত্য, ধান্দাবাজী নয়। কাবাড়িখানা থেকে পুরোন কিছু জিনিষপত্র ধার করে আনলেই পিরিয়ড ধরা যায় না।
    দেখে অবাক লাগে যে এই পরিমান লজিস্টিকাল সাপোর্ট নিয়েও এত অপরিণত একটা ছবি বানানো যায়। অবশ্য তাতে কিছু এসে যায় না। আপাতত অবাপ-ভেঙ্কটেশ ঝগড়ার ফলে আনন্দবাজার মুখে কুলুপ। খোলা থাকলেও গৌতম-ইন্দ্র জুটি সামলাতে তো লাগে কেবল ঝনঝনাঝন। ওদিকে বিদেশ থেকে আনা কসমেটিকস আর গিফ্টের বদৌলতে সামলে নেওয়া যাবে শাশ্বতি, ভাস্বতি, সুদীপদের। সর্বাপরি বাঙালি অভুক্ত দর্শককুলের কিই বা দেখার আছে! তাই হড় হড়ে ব্যোমকেশ চলছে চলবে।
  • Arpan | ২১ ডিসেম্বর ২০১৫ ১১:৪৯323104
  • স্যান, কেক ডেলিভারি অ্যাপ নেই?
  • সে | ২১ ডিসেম্বর ২০১৫ ১১:৪৮323103
  • অভ্যু ঐ টইটি কেন খুল্লে ?কুমুদিদির অনুমতি কি নেয়া হয়েছিল? আমার আবার কোমরে বড্ড ব্যাথা।
  • Abhyu | ২১ ডিসেম্বর ২০১৫ ১১:২৩323102
  • প্পন আর ওমনাথকে হ্যাবাড্ডি। লুচি পাঁঠার মাংস পায়েস রসগোল্লা দিলাম
  • san | ২১ ডিসেম্বর ২০১৫ ১১:১৪323101
  • তার ওপর জীবনে সমস্যার শেষ নেই, একট ভালো প্লাম কেক কিনতে গেলে পর্যন্ত দিল্লি দৌড়তে হয়
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত