এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Byaang | ২২ ডিসেম্বর ২০১৫ ০৮:০৩323190
  • মিঠু, দিলওয়ালে না দেখলেই ভালো করবে।

    আর আপনারা যারা বিন্দুতেই সিন্ধুদর্শন করার মত রসগ্রাহী মানুষ, তারা নির্ভয়ে বাজিরাওমস্তানি দেখে আসুন। অর্বাচীনদের রিভিউয়ে ঘাবড়ে গিয়ে যদি না দেখেন, দুর্দান্ত কিছু পৈঠানি ও জড়োয়ার ডিজাইন মিস করবেন। তখন আমাকে দোষ দেবেন না। এইসব রিভিউয়াররা জানেই না, আলিঙ্গনের দৃশ্যে কেমন করে নায়িকার কানের ফুলের ডিজাইনটা দেখে নিতে হয় বা ফুলসয্যার সীনে বিছানার চাদরের সুতোর কাজ দেখে নেওয়ার টেকনিক। তবে সাথে ব্যাঙাচির মত কাউকে নিয়ে যাবেন না। যে কিনা "চুল খুলেই যদি যুদ্ধ করতে যাবে দীপিকা পাডুকোন তাহলে মাথায় আর হেলমেটটা পরার কী দরকার ছিল?" অথবা "এরকম টেলিপ্যাথি করে একসাথে কীভাবে মরে যাওয়া সম্ভব? ডেথ বাই টেলিপ্যাথি!!! কখনো সম্ভব?" জাতীয় মন্তব্য করে আপনার মেজাজ খিঁচড়ে দেবে না।
  • pi | ২২ ডিসেম্বর ২০১৫ ০৭:৫৮323188
  • ব্যাঙদি, কোর্টের রায়ে তোমাদের কাজ করতে এবার একটু সুবিধা হবেনা ?
  • pi | ২২ ডিসেম্বর ২০১৫ ০৭:৫৮323189
  • ছোটাইদিকে জন্মদিনের অনেক অনেক শু্ভেচ্ছা, ভালোবাসা। এরকম ভাল লিখতে থেকো, নানা কাজ করতে থেকো, আর খুব ভালো থেকো।
  • Byaang | ২২ ডিসেম্বর ২০১৫ ০৭:২৮323187
  • সোমনাথ আর অর্পণকে জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা। রিমিকেও বিলেটেড হ্যাপি বাড্ডে উইশ করে গেলাম।
  • sosen | ২২ ডিসেম্বর ২০১৫ ০৬:২৫323186
  • সিকি বাবু একটু খুঁজে পেতে এইসবের লিং দিয়ে ফ্যালো তো, ঘরে বসে দেখি
  • | ২২ ডিসেম্বর ২০১৫ ০৫:০৯323185
  • পেশোয়ার হাতে ঐ তলোয়ার ঘোরানো দেখে মুগ্ধ লোকজন হল থেকে বেরোবার পথেই নেট প্র্যাকটিশ কচ্চে দেখে বন্ধুরা অন্যদের ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত হয়ে কত সদুপদেশ দিলো!! ৪১ টা যুজ্জু দেখালে মহিলারাদের একবাড়িতে এবং পুং দের অন্যবাড়িতে পাঠাতে হতঃ)
  • sosen | ২২ ডিসেম্বর ২০১৫ ০৫:০২323184
  • উফ্ফ সরি। কেকে।
  • sosen | ২২ ডিসেম্বর ২০১৫ ০৪:১৬323183
  • কলিদি তুমি Frances Hodgson Burnett পড়েছো? Secret Garden বা লিটল প্রিন্সেস?
  • sosen | ২২ ডিসেম্বর ২০১৫ ০৪:১৪323182
  • হ্যাঁ বাড়ি তো ভরে আছে ;-) বাড়ি যাওয়াই ভালো
  • Tim | ২২ ডিসেম্বর ২০১৫ ০৪:১১323181
  • আপিস কেমন খালি। বাড়ি যাই
  • Tim | ২২ ডিসেম্বর ২০১৫ ০৪:১০323180
  • হ্যাঁ সেতো আমরাও খালি একটা দ্রুতগতির সিনেমা দেখতে গেছিলাম কিন্তু সেটাও তো নাই। একটা লোক একচল্লিশটা যুদ্ধ টানা জিতেছে, অথচ সিনেমায় সেসব নাই (নাম দেখেই বোঝা উচিত ছিলো)। ট্রেইলার দেখে কেন জানি মনে হয়েছিলো বেশ বীররসাত্মক কিছু হবে। ঃ-)
  • Atoz | ২২ ডিসেম্বর ২০১৫ ০৪:০৯323179
  • অনেকদিন আগে অক্ষদা একটা ছবি দিয়েছিলেন, পোস্টার টাইপ। ঘোড়ায় চড়ে শিবাজী, রাণাপ্রতাপ, লক্ষ্মীবাঈ, আরো অনেকে। সেই ছবিটা পাওয়া যায়?
    ঃ-)
  • Atoz | ২২ ডিসেম্বর ২০১৫ ০৪:০৭323178
  • হয়তো এরপরে পর পর লাইন দিয়ে আসবে শিবাজী মহারাজ, ঝাঁসীর রাণী লক্ষ্মীবাঈ, তাতিঁয়া টোপী, রাণী দুর্গাবতী, রাণা প্রতাপ, বীর সাভারকার, নস্ত্রাদামুস কী বলেছিলেন ভারতবর্ষের ভবিষ্যৎ নিয়ে----এইসব। ঃ-)
  • | ২২ ডিসেম্বর ২০১৫ ০৩:৫৭323177
  • তিমি, আমার তো মাঝে মাঝেই মনে হচ্ছিলো, অখন্ড হিন্দু সাম্রাজ্যের প্রোঃগাঃ চলছে। ইতিহাসের ছোঁয়ালাগা নাচেগানে জমজমাট,মিষ্টিমধুর ছবিই দেখতে গিয়েছিলাম- আশাই ছিলো না, ফলে আশাহতও হইনিঃ)
    আর টিনটিন রংচঙে, ঘটনাবহুল, দ্রুতগতির জিনিসপত্রের সঙ্গে দেশ কে আইডেন্টিফাই করে- exotic ভারতবর্ষ!
  • | ২২ ডিসেম্বর ২০১৫ ০৩:৪৩323176
  • কলি, "Tuck Everlasting" by Natalie Babbit, "A Wrinkle in Time" by Madeline L'engle, "The Giver" Series by Lois Lowry, "The Mysterious Benedict Society" Series by Trenton Lee Stewart, "Maniac Magee" by Jerry Spinelli এইগুলো পড়ে দেখতে পারো। এগারো বছুরের মা এগুলো নেড়েচেড়ে দেখেছেঃ)
  • Tim | ২২ ডিসেম্বর ২০১৫ ০২:৩৪323175
  • হাসি পেলে না হাসা কোষ্ঠকাঠিন্যের লক্ষণ। অতএব হে অরণ্যদা, হাসো ঃ-)
  • blank | ২২ ডিসেম্বর ২০১৫ ০২:১৪323174
  • ডঃ স্ট্রেন্জ কি সত্যি ২০১৬ তে বেড়োবে? আমার মনে হয় না। ২০১৭ অব্দি ঝুলিয়ে দেবে, দেখো। তবে বেনেডিক্ট কাম্বারব্যাচ কিছু হাব ভাব দেখাবে সিওর। আমি এটাকে ২০১৭ র ফার্স্ট কোয়ার্টার হিসেবে রেখেছি।
    ২০১৭/১৮তে নাকি ব্ল্যাক প্যান্থার আসবে। এখন থেকে লোকজন এক্সাইটেড।
  • kk | ২২ ডিসেম্বর ২০১৫ ০১:৫৫323173
  • সোসেন,ছোটদের বা বড়দের, কোনটাতেই অসুবিধে নেই।
  • aranya | ২২ ডিসেম্বর ২০১৫ ০১:২৬323172
  • দুঃখের ব্যাপার, স্মাইলি দেওন ঠিক হয় নাই
  • aranya | ২২ ডিসেম্বর ২০১৫ ০১:১৯323171
  • 'পঁয়ত্রিশ বছরের জগদ্দল পাথর সরিয়ে, তুমি পশ্চিমবঙ্গের বুকে ডাইরেক্ট হিমালয় চাপিয়েছো' :-)
  • sosen | ২২ ডিসেম্বর ২০১৫ ০১:১৫323170
  • ছোটোদের?
  • kk | ২২ ডিসেম্বর ২০১৫ ০১:১০323169
  • অর্পণ আর সোমনাথকে জন্মদিনে অনেক শুভেচ্ছা।খুশী থাকো,আনন্দে থাকো।

    আচ্ছা,আমাকে কেউ ক'টি ফীল গুড বই সাজেস্ট করবেন? খুব কঠিন বিষয় নয় এমন এবং ইংলিশ ভাষায় লেখা হলে ভালো হয়। শীর্ষেন্দুর সেই রাজার মত লাগে! চাট্টি বই পড়ে যদি কিছু হয়! আগাম ধন্যবাদ।

    ব্ল্যাংকি, মার্ভেল কমিক্সের যেসব মুভি বেরোচ্ছে তার মধ্যে 'ডক্টর স্ট্রেঞ্জ' ও আছে তো। ২০১৬, নভেম্বর।
  • apps | ২২ ডিসেম্বর ২০১৫ ০০:৫৮323168
  • Ekkhuni Facebook e porlam :D

    হে মমতা! আমি তোমাকে প্রনাম করি। (১).

    তোমার হাতেই সকল বঙ্গের ক্ষমতা; অতএব হে মমতা! আমি তোমাকে প্রনাম করি। (২)
    .
    তেলেভাজা শিল্পের হোতা, তোমার সম্মুখে সকল বাম্বু ভোঁতা; অতএব চপ্পল আরোহি, কৃষ্ণকেশি, হে মমতা! আমি তোমাকে প্রনাম করি। (৩)
    .
    তুমি আরাবুল শোভিত, তোমার সুবোধ কবি তো, শুভাপ্রশন্ন আঁকিয়ে, অতএব জাঁকিয়ে, হে মমতা! আমি তোমাকে প্রনাম করি। (৪)
    .
    তোমাকে ফেলে, মদন দা জেলে; তবু তুমি শক্ত, কত লোক তোমার ভক্ত, অতএব হে ভক্তিরুপীনি! শক্তিরুপীনি! তুমি টুপি পড়াও বলেই টুপি নি, এবং আমি তোমাকে প্রনাম করি। (৫)
    .
    লজ্জার টেট, রাজ্যের মাথা হেঁট, তবু এক সেট.. শাদা শাড়ি পড়ে, সারাটাবছর রোদে পুড়ে ভাষন দিয়েছো; অতএব হে ভাষনদায়িনী!, মন্ত্রীত্বের আসন দায়িনী! আমি তোমাকে প্রনাম করি। (৬)
    .
    পঁয়ত্রিশ বছরের জগদ্দল পাথর সরিয়ে, তুমি পশ্চিমবঙ্গের বুকে ডাইরেক্ট হিমালয় চাপিয়েছো ; বাংলার দম কেড়ে নিয়ে যমসম হে মমতাদেবী আমি তোমাকে প্রনাম করি।(৭)
    .
    তোমার আছে পার্থ, মুকুল ও থাকতে পারতো,
    সুদীপ্ত সেন, কী বলেছেন, যার নাই কোনো অর্থ ; অতএব অস্বীকারিনী, চিটফান্ডের রস শিকারিনী, আমি তোমাক্ব প্রনাম করি। (৮)
    .
    তুমি সুর্য, কারন তুমি মুখ ফেরালেই লোডসেডিং হয়ে যায়, তুমি চন্দ্র কারন তোমার রাজ্যে নিজঃস্ব কোনো আলো নাই, তুমি নক্ষত্র, কারন তোমাকে দেখলে পশ্চিমবঙ্গবাসী দিনের বেলায় তারা দেখে। অতএব হে জ্যোতির্ময়ী, মহাজাগতিক.. তোমাকে আমি প্রনাম করি। (৯)
    .
    তুমি কলিকালের দুর্গা বটে। অসুর না পাইয়া বেকার নিধন করিতেছো, তুমি অন্নপূর্ণা কারন তুমি স্বজন দের ভরনপোষন করো, তুমি কালী কারন তোমার ভক্তেরা "কালী-পটকা" মেরে খুলি ওড়ায়! অতএব হে ত্রিশক্তি! হে মাতৃশক্তি আমি তোমাকে প্রনাম করি। (১০)
  • Tim | ২১ ডিসেম্বর ২০১৫ ২২:২৯323167
  • কিন্তু একটা জিনিস কেউ লক্ষ করেছে? বাঃমঃ তে গেরুয়া পতাকাধারী সৈন্য সাদা ঘোড়ায় চড়ে সবুজ মাঠের ওপর দিয়ে দৌড়োলে ভারতের পতাকার মত দেখতে লেগেছে। এইটা ইচ্ছাকৃতই মনে হলো যেন ঃ-)
  • Tim | ২১ ডিসেম্বর ২০১৫ ২২:১৮323166
  • ভালো রে অভ্যু। মিডোয়েস্টের অপূর্ব ওয়েদারে গা সেঁকচি ঃ-)

    টিনটিন যে এই সিনেমা ২-৩ ঘন্তা ধরে সোনামুখ করে দেখলো এর জন্যে ওর পুরষ্কার প্রাপ্য হয়।
  • kc | ২১ ডিসেম্বর ২০১৫ ২২:০৯323165
  • মশয়, দুটো সিনেমাই একদম ভুল। যাকে বলে টোটাল ভুল। ইন্টারনেটে খুঁজুন অথবা টিভিতে এলে দেখুন। টাকাটা দিয়ে নিজের পেডিকিওর করান। বেশী আরাম পাবেন। আমাদের ঘরে দুজন সিনেমাটা দেখেছে আরেকজন ওদের রিয়্যাকশন দেখে পেডিকিওর করেছে। নেক্সট উইকএন্ডে আবার দুজন স্টার ওয়ার্স দেখবে, একজন পেডিকিওরের নামে পা টেপাবে।

    অরিজিৎ কে দুদিন দেখছিনা।
  • Abhyu | ২১ ডিসেম্বর ২০১৫ ২২:০৭323164
  • আবার নাম বদলেছ?
  • OshKosh B'gosh | ২১ ডিসেম্বর ২০১৫ ২১:৫৭323163
  • বনশালী মানেই মাথায় ব্ল্যাক আর দেবদাস ঘোরে, আর তাই দেখার ইচ্ছেও উবে যায়।
  • Abhyu | ২১ ডিসেম্বর ২০১৫ ২১:৪৫323162
  • তিমি তোরা কেমন আছিস?

    কেউ খেয়াল করেছেন - ব্রতীন্দাকে টক শুনতে আসতে বলার পর থেকেই কেমং হাওয়া হয়ে গেছে? ;)
  • Tim | ২১ ডিসেম্বর ২০১৫ ২১:৪০323161
  • বাঃমঃ ঢপ বল্লে কিসুই বলা হয়না। উটি এক্সটেন্ডেড দেবদাস হয়েছে। ভনশালীর সমস্ত লীলাই যে ঘুরেফিরে দেবদাসে এসে সেশ হবে এটা বুইতে পারিনি। তাও পৌনে ছটাকার টিকিস, নইলে ঐ শোকেই আমি হার্টফেল করতাম। এত টাকা খচ্চা করে এইরকম বাঃবিঃ বানানোর মানে বুঝিনাই।

    তবে নায়ক-নাইকাদের চমৎকার দেখতে লেগেছে, প্রিয়াঙ্কা দীপিকা তো ভালোই অভিনেত্রী। ঐ কুমীরছানা বাদে আর সব জিরো। স্ক্রিপ্টের গুণে কারো চরিত্রে কনফ্লিক্ট নেই, কারো সমস্যা নিয়েই দর্শক উত্তেজিত বোধ করেনা, বরং ঘুম পেতে থাকে। সিনেমা হল না স্লিপিং ব্যাগ কোথায় আছি বোঝা মুশকিল।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত