এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • pi | ২২ ডিসেম্বর ২০১৫ ১১:৪৩323280
  • এই ভাবা অনুযায়ী কাজ করার পিছনের ফাণ্ডা টা কী ? দারুণ ব্যাপার তো !
  • T | ২২ ডিসেম্বর ২০১৫ ১১:৪২323279
  • থোতত থানা। খিকজ।

    একটা অসাম এক্সপিরিয়েন্স হ'ল। মাথায় একটা হেডসেট চাপিয়ে একটা কোয়াড রোটর কন্ট্রোল করলাম। ভাবছি ডানদিকে যা, ওমা টুক করে ডাইনে চলে গেল। বাঁদিকে ভাবলে বাঁদিকে। ল্যাবের ছেলেপুলেরা বানিয়েছে। ভালোই ক্লাসিফায়ার ডিজাইন।

    বেশ ফ্যান্সি ব্যাপার স্যাপার।
  • pi | ২২ ডিসেম্বর ২০১৫ ১১:৪১323276
  • গ্রুপে এখন ক্লাস টেন ইলেভেন ও লেখে। তারাও সাইট পড়ে ঃ)। লেখেটেখেও মনে হয়।
  • Byaang | ২২ ডিসেম্বর ২০১৫ ১১:৪১323277
  • লিখব লিখব ঠিক লিখব। তবে তার আগে তো জেথরো আর অ্যাঞ্জেলিনার প্রেমের গল্পটা লিখতে হবে।
  • পুপে | ২২ ডিসেম্বর ২০১৫ ১১:৪১323278
  • আমখুকি কে? চিনি না তো।

    শারদ্বত তো সেদিনের ছেলে! :-p
  • শ্রী সদা | ২২ ডিসেম্বর ২০১৫ ১১:৩৯323275
  • না না গান্ধীদা আমার থেকে এক-দু বছরের সিনিয়র।
    তবে ঐ লাল ইস্কুলের টইতে যে শারদ্বত লিখছে সে একেবারেই সিসু ঃ) ২০০৮ মাঃ।
  • d | ২২ ডিসেম্বর ২০১৫ ১১:৩৭323274
  • না না গান্ধী আছে তো। সে বোধহয় সদার থেকেও এট্টু ছোট। আর আমখুকী আছে, ২০১২ না ১৩ তে উঃমাঃ
  • শ্রী সদা | ২২ ডিসেম্বর ২০১৫ ১১:৩৬323273
  • হ্যাঁ হ্যাঁ আমিও খুব স্বস্তি পেলুম। এতদিন গুরুতে "থোতত থানা" বলতে আমি একাই ছিলুম কিনা ঃ)
  • পুপে | ২২ ডিসেম্বর ২০১৫ ১১:৩৫323271
  • ব্যাংদি সেদিন বললো বুনো মোষের টইতে লিখবে। কিন্তু না লিখেই বাজিরাও দেখতে চলে গেল। আর এদিকে আমি আশা করে বসে আছি!
  • d | ২২ ডিসেম্বর ২০১৫ ১১:৩৫323272
  • আনন্দবাজারে সেমন্তীর লেখাটা ভাল লাগল। ঈশানও মোটামুটি এই লাইনেই বলছে অনেকদিন।
    কিন্তু বিয়ের ক্ষেত্রে ভারতে ১৬ বছরকে প্রাপ্তবয়স্ক ধরার আইন হয়েছে নাকি? সেটা তো বাংলাদেশে হয়েছে জানতাম।
  • পুপে | ২২ ডিসেম্বর ২০১৫ ১১:৩১323270
  • ঃ) @শ্রী সদা। <স্বস্তির নিঃশ্বাস>
  • Ekak | ২২ ডিসেম্বর ২০১৫ ১১:৩০323269
  • থোতত থানা :))
  • শ্রী সদা | ২২ ডিসেম্বর ২০১৫ ১১:২৯323268
  • কমঃ পুপে, হ্যাঁ।
  • শ্রী সদা | ২২ ডিসেম্বর ২০১৫ ১১:২৮323267
  • তেমন কাজকর্ম ছিলনা, সকাল সকাল খিদে পেয়ে গেল বলে আপিস চলে এলুম।

    শাটডাউন চলছে, গোটা ফ্লোর ফাঁকা। আমাদের ফ্লোরের প্যান্ট্রি বন্ধ, নিচের ফ্লোরের প্যান্ট্রি থেকে দুটো চকোলেট কেক, এক গেলাস ফ্রুট জুস, চারটে পাঁউরুটি, জেলি, ফিল্টার কফি আর বিস্কুট এইসব নিয়ে ডেস্কে চলে এলাম। রাজকীয় ব্রেকফাস্ট হল।
  • পুপে | ২২ ডিসেম্বর ২০১৫ ১১:২৬323266
  • ওশকোশ বাপন ঘোষ নাকি একটা বাচ্চাদের জামাকাপড়ের কোম্পানি!

    এই যে শ্রী সদা আপনাকে একটা প্রশ্ন ছিল, আপনিও কি ২০০৫ এর মাধ্যমিকের ব্যাচ? আপত্তি না থাকলে জানাবেন?
  • Byaang | ২২ ডিসেম্বর ২০১৫ ১১:২১323264
  • ওশকোশ বাপন ঘোষকে অনেক অনেক অভিনন্দন।

    ছোটাইয়ের জম্মদিনে অনেক শুভেচ্ছা, ভালোবাসা, বাটিভরা পায়েস, জুঁইয়ের মালা, জানালার বাইরে হাসনুহানা
  • শ্রী সদা | ২২ ডিসেম্বর ২০১৫ ১১:২১323265
  • রান্না করা কোয়েল খেয়েছি অ্যাবসলিউট বারবিকিউতে। খেতে খারাপ না। তবে একগাদা শাকসব্জী আর স্যস দিয়ে ঝলসানো ছিল।
  • পুপে | ২২ ডিসেম্বর ২০১৫ ১১:২০323263
  • দ-দি ভরসা দিচ্ছে যখন তখন কোয়েল দিয়ে এক্সপেরিমেন্ট করে দেখা যেতে পারে।
  • সে | ২২ ডিসেম্বর ২০১৫ ১১:১৬323262
  • ক্রিসমাস শপিং এ চললাম। সস্তায় গাছ কিনতে হবে। এখানে একমানুষ গাছ একশোর নীচে নেই। আমাকে মিস্ করুন কিছুক্ষণ।
  • d | ২২ ডিসেম্বর ২০১৫ ১১:১২323261
  • আরে apps রেঁধেছিলেন কোয়েল। সে নাকি এট্টুসখানি হয়ে গেছিল। ভাটেই কোথাও আছে। আমি অবশ্য রান্না করা অবস্থায় কোয়েল খেয়েছি। ভালই, মন্দ কি?!
    হাঁসও বেশ ভাল খেতে। তবে হাঁস কিনলে চালকুমড়ো কিনে পাইয়ের বলা রেসিপিতে রাঁধতে হবে। কিন্তু পাই কি ফাইনালি বলেছিল রেসিপিটা?
  • OshKosh B'gosh | ২২ ডিসেম্বর ২০১৫ ১১:০৭323260
  • রিভ্যুটা তো বেশ ভালো। ওক্কে, নামাই।
  • Byaang | ২২ ডিসেম্বর ২০১৫ ১১:০৬323258
  • না না।

    ব্যাঙাচির মা ব্যাঙ্গালোরে
    ব্যাঙাচির বাবা ম্যাঙ্গালোরে
    আর ব্যাঙাচি পোস্ট-অ্যাপোক্যালিপস অ্যাশভিল সেটলমেন্টে। (দা কিল অর্ডার পড়া চলছে)
  • পুপে | ২২ ডিসেম্বর ২০১৫ ১১:০৬323259
  • ছোটাইদিকে শুভ জম্মোদিন। ঃ)

    এদিকে বড়দিন উপলক্ষে বাজারে কোয়েল পাখি, খরগোশ, হাঁস ইত্যাদি বিক্রি হচ্ছে, কাঁচা যদিও, টার্কি তো আছেই। তবে কোয়েল পাখি কেমন খেতে হবে না হবে ভেবে ভরসা করে কিনে উঠতে পারলাম না। কেমন কেমন দেখতে ছিল।
  • OshKosh B'gosh | ২২ ডিসেম্বর ২০১৫ ১১:০০323256
  • তখনো আপিসিয়ালি জানায়নি, আর এই ছবিটাও ছিলো নাঃ-)

    অভ্যু - বইটা নামিয়ে ফেলেছি। এবার একটা মেট্রিক্স অ্যালজেব্রার ভালো বই বলো। এগুলো সব আমি নামাবো আর লাইব্রেরীতে কেনাব।
  • cb | ২২ ডিসেম্বর ২০১৫ ১০:৫৭323255
  • ইয়েস পুপে ওগুলি নেট এ দেখে নেব :)
  • d | ২২ ডিসেম্বর ২০১৫ ১০:৫৫323254
  • আচ্ছা অজ্জিত এইটা কদিন আগেই একবার বলল না? যাই হোক আবার অভিনন্দন ভগীরথ ইত্যাদি।

    আজকে ছোটাইয়ের জন্মদিন।

    এদিকে বিগবাস্কেটে রোস্টেড চিকেন, রোস্টেড টার্কি ইত্যাদি বিক্রী করছে।
  • Abhyu | ২২ ডিসেম্বর ২০১৫ ১০:৪৭323253
  • কিড়িমিড়ি-কে অনেক অভিনন্দন। আমি অবশ্য প্রথমে FIFA World Cup পড়েছিলাম।
  • dd | ২২ ডিসেম্বর ২০১৫ ১০:৪৬323252
  • বা বা বা। খুবি গুড নিউস। অজ্জিতকে সুপার লাইক
  • পুপে | ২২ ডিসেম্বর ২০১৫ ১০:৪৫323251
  • পুনশ্চঃ ইয়ে ঝুড়িটি ফেরতযোগ্য :-p
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত