এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • পুপে | ২২ ডিসেম্বর ২০১৫ ১২:১৫323310
  • জিৎদা কিছুদিন আই এস আই তে ছিল, কেজিপি তে জয়েন করার আগে। তখন অ-এর সাথে আলাপ ছিল। বিশাল ট্যালেন্টেড আর এনথু ওয়ালা ছেলে।
  • T | ২২ ডিসেম্বর ২০১৫ ১২:১৪323309
  • এই যদি বিপ পাল থাকত সদার কথা শুনেই আরেকটা টই নামিয়ে দিত। বাঙালীর রিস্ক অ্যাসেসমেন্ট ও ট্র্যাফিক আইন।
  • শ্রী সদা | ২২ ডিসেম্বর ২০১৫ ১২:১২323307
  • ইন ফ্যাক্ট জিৎ-রা যখন কেজিপি তে নিজেদের কোম্পানী বানালো, খুব লোভ হয়েছিল ওখানে জয়েন করার। ওদের ভালো ফান্ডিং ও ছিল। একটু রিস্ক নেওয়ার দম থাকলে হত ঃ(
  • Ekak | ২২ ডিসেম্বর ২০১৫ ১২:১২323308
  • ওই তেলের পাইপ লাইনের রোবট এর আদর্শেই হার্ট ব্লকেজ সারাবার জন্যে মাইক্রো রোবট তৈরী হয়েছে। বাইপাস সার্জারির দরকার হবেনা। ২০১৬ তে মার্কেট লন্চ হওয়ার কথা।
  • Ekak | ২২ ডিসেম্বর ২০১৫ ১২:১০323306
  • সেল্ফ ড্রিভেন কার ভয়ংকর। অন্যকে এক্সিডেন্ট থেকে বাঁচাতে আপনাকে মেরে দেওয়ার সিদ্ধান্ত নিতে পারে। এই নিয়ে বিপুল চেঁচামেচি হচ্ছে। ইন ফ্যাক্ট রোবট /সেল্ফ ড্রিভেন কার এসব এসে গেলে মরালিটি ব্যাপারটাই ঘেঁটে ঘ হয়ে দেখার মত জিনিস হবে :) রোবটিক্স ল্য অনুযায়ী কোনো কন্ডিশন এই মানুষ কে কিল করা জায়েজ নয়। সেটা মানতে গেলে আবার যে রোবট এর আরোহী তাকে কিল করতে হয়। বেশ মজার ব্যাপার :) আযাম ওয়েটিং টু সী হাও পিপল ডীল উইথ দিস।
  • OshKosh B'gosh | ২২ ডিসেম্বর ২০১৫ ১২:০৯323304
  • সেল্ফ ড্রিভেন কারের সমস্যাটা লিগ্যালিটি নিয়ে। ওই গাড়ি কাউকে ঠুকলে দায় কার? ড্রাইভার তো নেই, তাইলে কি মালিকের, নাকি সফটওয়্যারের? সফটওয়্যার তো ইনট্যাঞ্জিবল, তাইলে কি গাড়ি কোম্পানির? ইঃ প্রঃ।
  • T | ২২ ডিসেম্বর ২০১৫ ১২:০৯323305
  • তেলের পাইপলাইনের মেন্টেনেন্স রোবটে করে তো। এমন রোবট যা পাইপলাইনের মধ্যে দিয়ে চলতে পারে। পাইপলাইনের মধ্যে কোথাও কিছু আটকে গেলে সোঁ সোঁ করে ছুটে গিয়ে সাফ করে দেয়।
  • শ্রী সদা | ২২ ডিসেম্বর ২০১৫ ১২:০৭323303
  • পুপে, জিৎ এর সাথে একসময় অটোনোমাস রোবোটিক্স এর কাজ করেছি ঃ) কেজিপির টেকফেস্টে রোবট নিয়ে যেতাম আমরা প্রত্যেক বছর।
  • T | ২২ ডিসেম্বর ২০১৫ ১২:০৬323301
  • মনোমিটার হয়তো কখনো সম্ভব হবে না, কারণ একটা ফান্ডামেন্টাল লিমিটেশন। অপশন বা চয়েস বা পসিবিলিটি অনেক বেশী হলে ক্লাসিফিকেশন কখনো সম্ভব নয়। সেই ম্যাথামেটিকস এখনো ইনভেন্ট হয় নি। মেশিন এজ আসার সম্ভাবনা আপাতত নেই।
  • d | ২২ ডিসেম্বর ২০১৫ ১২:০৬323302
  • সেলফ ড্রিভেন কার বেরোলে আর ধাক্কা না লাগিয়ে ঠিকঠাক চলছে খপর পেলে মনে হয় একটা কেনার চেষ্টা করব।
  • Ekak | ২২ ডিসেম্বর ২০১৫ ১২:০৫323298
  • একটা চাপ আছে। স্কাল ক্যাপ কেও পরতে চায়না। চুলকায় :|
  • pi | ২২ ডিসেম্বর ২০১৫ ১২:০৫323299
  • আচ্ছা, একটু অন্য প্রশ্ন। ম্যানুয়াল স্ক্যাভেঞ্জিং, টয়লেট, নর্দমা পরিষ্কার, কোনো রিস্কি রেস্ক্যু .. এধরণের কাজ কোন রোবট দিয়ে হচ্ছে বা ভাবিষ্যতে বড় স্কেলে হওয়া ইকনমিক্যালি ও ফিজিবল ( বাড়ির ঘত দোর মোছা বলছিনা), এরকম সম্ভাবনা আছে ?
  • পুপে | ২২ ডিসেম্বর ২০১৫ ১২:০৫323300
  • http://www.aurobots.com/

    এই যে এরা সেলফ ড্রিভেন কার বানায়। এটা আলাদা করে উল্লেখ করলাম কারণ একজন বাঙ্গালী এই কোম্পানির ফাউন্ডারদের মধ্যে আছেন। কেজিপির ছাত্র ছিলেন। আমাদেরই কাছেপিঠে বয়স।
  • OshKosh B'gosh | ২২ ডিসেম্বর ২০১৫ ১২:০১323296
  • হ্যাঁ, গাড়ি চালানো নিয়েও কাজ হচ্ছে। ইইজি দিয়ে আর পুরো সেল্ফ-ড্রিভেন কার - দুটো আলাদা থ্রেডে।
  • T | ২২ ডিসেম্বর ২০১৫ ১২:০১323297
  • মেশিনে আঁকাআঁকিটা মনে হয় সম্ভব। গাড়ি চালানোও।
  • Ekak | ২২ ডিসেম্বর ২০১৫ ১২:০০323294
  • ডিরেকশন কন্ট্রোল, ইয়েস / নো এগুলো অলরেডি সাকসেসফুলি হয়ে গ্যাছে। লোকে এখন চেষ্টাচ্ছে কিভাবে গোটা গোটা সেন্টেন্স মনে ভাবলে সামনে লিখে দেওয়া যায়।
  • OshKosh B'gosh | ২২ ডিসেম্বর ২০১৫ ১২:০০323295
  • মেট্রিক্স টাইপের ব্যাপার স্যাপার বাস্তব হয়ে যাওয়া নিয়ে কিন্তু একফোঁট্টা ইয়ার্কি মারি না।
  • pi | ২২ ডিসেম্বর ২০১৫ ১১:৫৮323293
  • টি, আরিব্বাস !

    তাহলে এমনি ক'রে কি মেশিনে আঁকাঅকিও করা সম্ভব ? মানে যেমন ভাববো তেমনি ক'রে কার্সর ঘুরে ঘুরে এঁকে দেবে ?

    বা, কোন যন্ত্রপাতি, গাড়ি টাড়িও চালানো যেতে পারে ? চালানো বলতে এদিক ওদিক ঘোরানোর কাজ ফিজিক্যালি করা যাবে অন্য কোন মেশিন জুড়ে, এটাও সম্ভব ?
    এসব নিয়ে কোন সাই ফাই লিখে থাকলে সেটা পড়তে মনে হয় ভাল লাগত ঃ)
    সেই কোথাও একটা মনোমিটার যন্ত্রের কথা ছিল, যা ভাবছি, তা অন্যে বুঝে যাবে, সেও বোধহয় কোনো একদিন হয়ে যাবে। ঃ)
  • T | ২২ ডিসেম্বর ২০১৫ ১১:৫৭323291
  • হ্যাঁ, হাঁয়েস, ইইজি সিগন্যাল।
  • OshKosh B'gosh | ২২ ডিসেম্বর ২০১৫ ১১:৫৭323292
  • কোন একটা ইউনিতে (বার্কলে বা স্ট্যানফোর্ড মনে হয়) স্বপ্ন রিকনস্ট্রাক্ট করে ফেলছে :-p
  • OshKosh B'gosh | ২২ ডিসেম্বর ২০১৫ ১১:৫৫323290
  • ইইজি সিগন্যালকে ক্লাসিফাই করে।
  • pi | ২২ ডিসেম্বর ২০১৫ ১১:৫৩323288
  • পুপে, এমনি মাংক্ষের মতই রেসিপি। বাকি সবের মত ক'রে সব হয়ে গেলে শেষে কুমুড়া দিয়ে জল দেয় কিছুটা।

    আপিসের লোকজনকে এটা দেখিয়েছিলাম, বলেছিলো এরকম করেই করে।
    http://rupascloset.blogspot.in/2011/03/pitha.html
  • পুপে | ২২ ডিসেম্বর ২০১৫ ১১:৫৩323289
  • তিতাসদার স্বাস্থ্যসচেতন বন্ধুর মাথা থেকেই নির্ঘাত এমন সব রেসিপি বেরোয়, তাই না? মসলাপাতির ব্যাপার নেই।
  • Byaang | ২২ ডিসেম্বর ২০১৫ ১১:৫২323287
  • হয় নি। হবে।
  • T | ২২ ডিসেম্বর ২০১৫ ১১:৫১323286
  • হাঁস...ও ওটা খুব সহজ। হাঁসটাকে খুব কষে দুদিন চালকুমড়ো খাওয়ান। সকালে দুবার রাত্তিরে দুবার। তারপর ডানায় একটু আভা ধরলে তৎক্ষণাৎ জবাই করে খেয়ে ফেলুন।
  • Ekak | ২২ ডিসেম্বর ২০১৫ ১১:৫০323285
  • ব্রেন ওয়েভ ম্যাপিং। বিশাল জটিল ব্যাপার। আমাদের পটকে স্যারের সাবজেক্ট।
  • T | ২২ ডিসেম্বর ২০১৫ ১১:৪৯323284
  • মাথায় চাপানো হেডসেটটা ইলেকট্রিক্যাল পালস সেন্স করছে। মানে ধর, বাঁদিকে যাওয়ার কথা ভাবলে, সেই অনুযায়ী নিউরন সিগন্যাল ইলেক্ট্রিসিটি বজ্রপাত (আমি এই কি থেকে কি হয় সম্পর্কে সম্পূর্ণ অজ্ঞ) মানে মোদ্দা কথা সিগন্যাল সেন্স করে একটা ক্লাসিফায়ারের মধ্যে পাঠানো হচ্ছে। এটা অ্যামনভাবে ডিজাইন করেচে, যে বাঁদিকে যাওয়ার তড়িতধারণাটি এইরূপ, ডানদিকের জন্য এইরূপ ইত্যাদি। এইবার সেই অনুযায়ী কোয়াডটাকে সিগন্যাল পাঠাচ্ছে।
  • পুপে | ২২ ডিসেম্বর ২০১৫ ১১:৪৭323283
  • @ব্যাংদি, এরা কারা? এই প্রেমের গল্পটা আবার কোথায় লেখা হচ্ছে?
  • পুপে | ২২ ডিসেম্বর ২০১৫ ১১:৪৪323281
  • পাইদির চালকুমড়ো দেয়া হাঁসের রেসিপি চাই।
  • শ্রী সদা | ২২ ডিসেম্বর ২০১৫ ১১:৪৪323282
  • তিতাসদা, এই যন্তরটা কেজিপিতে দেখেছিলাম বছরদুয়েক আগে। ওদের টেকফেস্টে কোন একটা বাইরের ইউনি থেকে নিয়ে এসেছিল। মাথায় পরে চালিয়েও দেখেছি ঃ)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত