এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • dd | ২৪ ডিসেম্বর ২০১৫ ০০:০৫323580
  • হ্যাঁ। সেই মুর্গীগুলোকে সারাদিন বাংলা পুরাতনী গান শোনানো হয় আর অপরাজিতা ফুল বেটে খেতে দেয়। ওতেই অমন বাসমতীর সুগন্ধী ও হলদেকুসুমিত গুলাবী রঙের ডিম দেয়।
  • dd | ২৪ ডিসেম্বর ২০১৫ ০০:০৩323579
  • আরে ছ্যা ছ্যা। কেয়া শরোম কী বাত।

    সেই কদ্দিন ধরে ইচ্ছে "কাদম্বরী" দেখবো, তো ঐ নাম দিয়ে সার্চ করে ইউ ট্যুবে যেইন্না দিয়েছি অমনি একটা সিনেমা চলে এলো। সে কী অপরিসীম বোরিং। সিনেমা শেষ হলে দেখি নাম তার "চির সখাহে"।

    আরে। ই কি এয়ার্কি না কি? একই থীমের উপর একই সাথে দুটো সিনেমা হয়েছে ? আমাকে তো কেউ বলেনি। এতো চিটিংবাজী।

    কিন্তু আসলি কাদম্বরী কি ইউ ট্যুবে নেই? থাকলে কোথায় আছে? না থাকলে কেনো নেই?
  • Abhyu | ২৪ ডিসেম্বর ২০১৫ ০০:০০323578
  • তাহলে আমি স্পেনসারের বেঙ্গল গোটের প্যাকেট আনব। ওদের নাকি দেশি মুর্গী, রোগ হলে অ্যান্টিবায়োটিক দেয় না, খালি প্রাণায়াম আর যোগা করায় তাতেই সব সেরে যায়। সেই জন্যেই দাম বেশি।
  • | ২৩ ডিসেম্বর ২০১৫ ২৩:৫৫323577
  • কটি ডিমও হলুদ গুঁড়োর সঙ্গে বেঁধে এনো তাইলেঃ)
  • Abhyu | ২৩ ডিসেম্বর ২০১৫ ২৩:৫১323576
  • ফ্যাব ইন্ডিয়ার গুঁড়ো হলুদ কিনো মনে করে। তবে মধুটা ট্রেডার জোসেরই বেটার।

    স্পেনসার থেকে অর্গ্যানিক ডিম কিনে খুব খুশি হয়েছি। কুসুমটা কি হলুদ আর তেমনি টেস্টি। তবে কিনা পাওয়া কঠিন, বলে এলেই নাকি আইটির লোকেরা কিনে নিয়ে চলে যায়। প্পন রাগ করলেও কিছু করার নেই। আমাকে তাই বলল। তবে হানুদা ঢপ দিয়েছে ওরা বাংলাতেই কথা বলে। ইংরেজি অল্প বলে আর তাও আমারই মতো ভেবে চিন্তে।
  • | ২৩ ডিসেম্বর ২০১৫ ২৩:৪৯323575
  • ভবানী দত্ত লেন
  • Abhyu | ২৩ ডিসেম্বর ২০১৫ ২৩:৪৭323573
  • ঐ বালুচরী দোকানটা থেকে মার জন্যে প্রথম শাড়ি কিনেছিলাম চার হাজার টাকা দিয়ে, ১৯৯৯ সালে। সামারে ছ হাজার টাকা রোজগার করেছিলাম কিনা।
  • | ২৩ ডিসেম্বর ২০১৫ ২৩:৪৭323574
  • আচ্ছা। যাবো। তোমার আর কতদিনের মেয়াদ? ফ্যাব ইন্ডিয়া দাম বাড়িয়েই চলেছে...
  • Abhyu | ২৩ ডিসেম্বর ২০১৫ ২৩:৪৩323572
  • মনে পড়েছে, কলেজ স্ট্রীটের বালুচরী নামে দোকানটার খুব কাছে।
  • Abhyu | ২৩ ডিসেম্বর ২০১৫ ২৩:৪০323571
  • চর্চাপদ থেকে একটু হাঁটলেই পাওয়া যায়, প্রথমে সোজা, তারপর ডান দিকে, তারপর বাঁদিকে, তারপর সোজা - এই রকম করে মিনিট পাঁচেক হাঁটলেই পাওয়া যায়। আগের বার খাওয়া হয়নি বলে মন খারাপ ছিল।

    উড়ের দোকান বললেই লোকে দেখিয়ে দেবে।
  • Abhyu | ২৩ ডিসেম্বর ২০১৫ ২৩:৩৮323569
  • নশো টাকায় আর সাতশ টাকায় দুটো উলের মাফলার কিনলাম। সাতশ টাকারটা বাবার। অন্যটা আমার। দুটোরই কোয়ালিটি একদম এক কিন্তু আমারটা নতুন স্টক বলে দাম বেশি। দেশে ভালোই কাজ দিচ্ছে, আটলান্টাতেও কাজ দেবে মনে হয়, নইলে সাজুগুজু। সব কিছুরই আগুন দাম। সাবান যতগুলো ছিলো কিনে আনলাম পঁচাত্তর টাকা পিস। নতুনগুলো পঁচানব্বই টাকা।
  • পুপে | ২৩ ডিসেম্বর ২০১৫ ২৩:৩৮323570
  • রুই মাছের দমপুখত??
  • | ২৩ ডিসেম্বর ২০১৫ ২৩:৩৭323568
  • দোকানের লোকেশান টা লিখে দাও।
  • Abhyu | ২৩ ডিসেম্বর ২০১৫ ২৩:৩৫323566
  • লং বা শর্ট (ঈশানদার ভ্রমণকাহিনী পশ্য) সবাইকেই শুভ যাত্রা।

    উড়ের দোকান হল হিন্দু হোটেল (বা ঐ রকম কিছু একটা নাম)। প্লেটের উপর কলাপাতায় খেতে দেয়। চারশ পঁচিশ টাকায় দুজনে পেট চুক্তি খেয়ে এলাম। মেনু বোর্ডে লেখা থাকে। আইটেম ফুরিয়ে গেলে সেটা মুছে দেয়। ডালের সাথে যে ঝিরি ঝিরি আলুভাজা থাকে সেটা কিন্তু মেনুতে লেখা ছিল না, চাইতে এনে দিল। এবার দেখলাম রুই মাছের ভাপা জাতীয় একটা নতুন আইটেম করেছে। আমি শুধু পাবদা আর চিকেন আর মাটন নিলাম। আর কাঁচা আমের চাটনি। এক টেবিলে চারজন, দুজন দুজন একে অপরকে চেনে।
  • pi | ২৩ ডিসেম্বর ২০১৫ ২৩:৩৩323565
  • আমাদের দুর্গাবাড়ি চা বাগানে থাকা খাওয়া। ঝুমুর নাচ দেখা। পানুদার কাছে চা বাগানের গল্প শোনা।
    আর ছবিমুড়া।
    আর নীরমহল।
    আর চশমা বাঁদর।
  • h | ২৩ ডিসেম্বর ২০১৫ ২৩:৩২323564
  • হ্যাঁ আমি অনেকদিন খালিজ টাইম্স আর হারিৎস পড়িনি বলে ইয়েমেন এর ডিটেল মিস করেছি। এবং ব্নুঝতেই পারছেন, এখান থেকে বেশি প্রাইভেট আই বা নিউ স্টেট্সম্যান পড়া হয় না, তার ফলে ইয়েমেন ডিটেল মিস করেছি। তাই যত খবর দেবে, মন দিয়েই পড়ব। থ্যাংক ইউ।
  • T | ২৩ ডিসেম্বর ২০১৫ ২৩:৩১323563
  • বা কোনো বই বা অমৃতবাজার পত্রিকায় প্রকাশিত প্রবন্ধ সংকলন অথবা বিভিন্ন রাজনৈতিক ইভেন্টের প্রতিবেদনের সংকলন...এইরকম কিছু?
  • | ২৩ ডিসেম্বর ২০১৫ ২৩:২৯323562
  • অভ্যু, মাফলার তোমাদের ওখানে কোনো কাজে লাগে? নাকি শুদু সাজুগুজু র জন্যে?
  • পুপে | ২৩ ডিসেম্বর ২০১৫ ২৩:২৭323560
  • ডিভোদাকেও হ্যাপি জার্নি। আরো যারা যারা লং উইকেন্ডে বেড়াতে যাচ্চে তাদের সবাইকেই শুভযাত্রা। :)))
  • T | ২৩ ডিসেম্বর ২০১৫ ২৩:২৭323561
  • আচ্ছা, অমৃতবাজার পত্রিকার কোনো ডিজিটাল আর্কাইভ আছে? কেউ জানে? আগাম ধন্যবাদ।
  • | ২৩ ডিসেম্বর ২০১৫ ২৩:২৬323559
  • কদিন আগে এখানে এক সরকারি আপিসে গেছিলাম। মাইক নামের এক ভদ্রলোকের সঙ্গে কথাবার্তা শেষে উনি আমাকে হাত জোড় করে বল্লেন "নমস্টে',আমিও অল্প ঢোঁক গিয়ে নমস্তে বলায় উনি কেমন ভেবলে গেলেন,বল্লেন, উত্তরে নাকি একটা অন্যকিছু বলার ছিলো।কি বলতে হত দুজনেই আকাশপাতাল ভাবছি(আমি অল্প ঘামছি) হঠাৎই ইউরেকা ভঙ্গিতে উনি বল্লেন 'সুড়কিয়া,ইয়েপ, সুড়্কিয়া বল্লাম,শুক্রিয়া( আমি এক হিন্দি বিশেষজ্ঞ), শুনে কি খুশি!! নরেনবাউ জানেন না, মিডওয়েস্টে কত কত গোকুল তৈরী হচ্ছে;)
  • h | ২৩ ডিসেম্বর ২০১৫ ২৩:২৩323558
  • দ্রি আপনাকে মিস করতাম। আমি রিজনেবলি ক্লোজলি জেরেমি কর্বিন ক্যাম্পেন এবং ট্রাইডেন্ট নিয়ে লেবার ডিবেট টা ফলো করেছি এবং স্নোডেন এর ইন্টারভিউ যখন যা সারফেস করে পড়ি। তখন আপনার লেখার কথা মনে হয়।

    অর্পণ - যাওয়ার আগে মেশোমশাই জাস্ট কোনো কথা হবে না, অপুর্ব রায় একটাই আছে এই বাংলায়।
  • T | ২৩ ডিসেম্বর ২০১৫ ২৩:২১323557
  • উড়ের দোকান! সেটা কলেজ স্ট্রীটের কোনখানে?
  • T | ২৩ ডিসেম্বর ২০১৫ ২৩:২০323556
  • ও আচ্ছা। বেশ। হ্যাপি জার্নি ইত্যাদি।
  • Arpan | ২৩ ডিসেম্বর ২০১৫ ২৩:১৮323555
  • বহুত ঈর্ষা দিলাম। আমার কলিগ আজই দান্ডেলিতে টেন্ট বুক করল।
  • T | ২৩ ডিসেম্বর ২০১৫ ২৩:১৭323552
  • বাব্বা, বাজিরাও মস্তানি নিয়ে কি বিরাট আহা উহু।
  • Abhyu | ২৩ ডিসেম্বর ২০১৫ ২৩:১৭323553
  • আর সবচেয়ে ভালো খাবার জায়গা কোনটা জানেন? কলেজ স্ট্রীটের উড়ের দোকান।
  • Div0 | ২৩ ডিসেম্বর ২০১৫ ২৩:১৭323554
  • T, বাড়ি নয়, বেউ বেউ করতে। সোমেশ্বর, পানাম্বুর, জামালাবাদ, দান্ডেলি, সেন্ট মেরি'জ আইল্যান্ড, কুঞ্জর, মণিপুর - এগুলো প্লাস আরও কিছু টুকিটাকি। মোটামুটি কারওয়ার থেকে ম্যাঙ্গালোর রুটটা। একটা মন্দের ভালো ট্রিপ। যেটা প্ল্যাঞ্ছিল তাহা মাঠে মারা গিয়াছে তাই।

    পুপেকেও হ্যাপী বেউ বেউ। :)
  • Abhyu | ২৩ ডিসেম্বর ২০১৫ ২৩:১৪323550
  • ফ্যাবইন্ডিয়া থেকে দুটো মাফলার কিনলাম কি ভালো।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত