এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • san | ০৬ আগস্ট ২০১২ ১৩:৪৫32372
  • ওহো সিফো লিখে দিয়েছে। সে যাক। একটু বিষ্টিফিষ্টি হলে পারে।
  • Prongs | ০৬ আগস্ট ২০১২ ১৩:৪৪32369
  • হবে হয়তো। কিন্তু কারমাজভের বোতল থেকে আঙুরের গন্ধ বেরোত বলে আমার ধারণা ছিলো আঙুর।
  • san | ০৬ আগস্ট ২০১২ ১৩:৪৩32367
  • ভদকা আঙুর না আলু থেকে হয়
  • Prongs | ০৬ আগস্ট ২০১২ ১৩:৪৩32368
  • ওই যাই হোক - ওয়াইন তৈরী হবে পেটের ভেতরে। বা শ্যাম্পেন।
  • Prongs | ০৬ আগস্ট ২০১২ ১৩:৪২32366
  • বিএসএনএল এম্নিতে ভালোই। অন্ততঃ ব্যান্ডউইডথটা কনসিস্টেন্ট। শালা ফোটনপ্লাস মুখে বলে থ্রী এমবিপিএস, যখন চলে তো তখন হুল্লাট চলে, কিন্তু উইকডে-তে সকাল দশটা থেকে সন্ধে অবধি আর নড়তেই চায় না।
  • sinfaut | ০৬ আগস্ট ২০১২ ১৩:৪১32365
  • আলু আলু।
  • Prongs | ০৬ আগস্ট ২০১২ ১৩:৪০32362
  • হ, আঙুরের জুস খেয়ে দিন দুই ছোট বাইরে না গেলে পেটের ভেতরে ভদকা তৈরী হবেখুনি।
  • sinfaut | ০৬ আগস্ট ২০১২ ১৩:৪০32363
  • আরবী রান্না খেলে কিছু?
  • siki | ০৬ আগস্ট ২০১২ ১৩:৪০32364
  • না, আপাতত ক্যামেরাটা বাদ দিলাম। পহা জমুক।

    শীতকালে এখানে দুবাই শপিং ফেস্টিভাল হয়, তখন ভালো ভালো ডিল আসে আবার। তখন ট্রাই মেরে দেখব। আপাতত ক্যামেরার থেকে প্রায়োরিটিতে আছে ল্যাপটপ। আমার ল্যাপটপটা বাড়িতে রেখে আসতে হয়েছে।
  • sinfaut | ০৬ আগস্ট ২০১২ ১৩:৩৯32360
  • না, বিএসএনএল এর উপর আমার অগাধ আস্থা, ওটা পেলে অন্য কোনো কানেক্সান নিই না।
  • siki | ০৬ আগস্ট ২০১২ ১৩:৩৯32361
  • কোচ্চেনটা বাচ্চা ছেলের নয়, এখানে মদ খেতে গেলে লাইসেন লাগে, তাই আপিস পার্টিতে মদ দ্যায় না। আর আঙুরের জুসগুলো ফ্রেশই ছিল, ওটাই পচিয়ে নিলে মদ হয়ে যেত তো!

    না, খাবারের নামে আল নেই, তবে এখানকার প্রয় সমস্ত লোকের নামে, বিল্ডিংয়ের নামে, এমনকি মিটিং রুমের নামেও আল আছে।

    তার বাইরে অজস্র অজস্র ইন্ডিয়ান দোকান আছে। কেরালিয়ান রাজস্থানী পঞ্জাবী মারাঠি বাংলাদেশী ( মানে এটা ইন্ডিয়ান নয়, তাও ) সেগুলো আলবিহীন।

    আজ একটা দোকানের নাম দেখলাম "মুড়ি লুঙ্গি"। কে জানে কোন মুলুকের দোকান!
  • sosen | ০৬ আগস্ট ২০১২ ১৩:৩৮32358
  • আমরা রেগে মেগে বি এস এন এল কাটিয়ে দিয়েছি।
  • Prongs | ০৬ আগস্ট ২০১২ ১৩:৩৮32359
  • সিকি কি ক্যামেরা কিনলে শেষ অবধি?
  • Kaju | ০৬ আগস্ট ২০১২ ১৩:৩৫32355
  • যাঃ আমি ফেরেন্ড লিস্টে নাই, তবু ছবিটবি দিব্য দেইখ্যা আইলাম। তোমাগো এ সিস্টেম ভালো নয় সিকিস্যার।
  • মিলা | ০৬ আগস্ট ২০১২ ১৩:৩৫32356
  • আমার BSNL এর সমস্যা যা হয়েছিল সেটা ওদের DE বার পাঁচেক আমাদের বাড়ি এসে-ও সমাধান করতে পারেননি :(
    তার পর অবশ্য সমাধান হয়েছিল
  • j | ০৬ আগস্ট ২০১২ ১৩:৩৫32357
  • সিকির মত বাচ্চাছেলের জন্য এইসব ফ্রেস আঙুরের জুস পার্টিই ঠিক আছে ;)
  • san | ০৬ আগস্ট ২০১২ ১৩:৩৪32354
  • এ আবার কী? ভালো করে বলো। আমি ফেসবুকে নেই তো।
  • sinfaut | ০৬ আগস্ট ২০১২ ১৩:৩৩32353
  • এভাবে বললে হবা? বিরিয়ানিতে নতুন টেস্ট পেলে কিনা, দুম্বা, উট কত করে কিলো যাচ্ছে, সব রান্নার নাম আল দিয়ে শুরু কিনা সেসব কে বলবে?
  • | ০৬ আগস্ট ২০১২ ১৩:৩২32352
  • সে কী, কাকে আবার টেনে খেলালাম ...
  • siki | ০৬ আগস্ট ২০১২ ১৩:৩১32351
  • সে ঘ্যামা পার্টি হল। ছবি তুলে দিয়েছি ফেসবুকে।

    গ্লাসের পর গ্লাস আঙুরের জুস আর খেজুর খেয়েই অর্ধেক পেট ভরে গেছিল। বাকিটা বিরিয়ানি চিকেন মাটন আর চিংড়ি দিয়ে ভরলাম। লাস্টে একটু খানি চকলেট খেলাম, বাকি ডেজার্ট আর টেস্ট করার মত জায়গা ছিল না।
  • san | ০৬ আগস্ট ২০১২ ১৩:৩০32350
  • ইফতার পার্টিতে কি কি খাওয়া হল আম্মো শুনতে চাই।
  • sinfaut | ০৬ আগস্ট ২০১২ ১৩:২৯32349
  • ইফতার পার্টির বর্ণনাটা শুনি।

    বিএসএনএল-এ এখনও পর্যন্ত আমার কোন ঝামেলা হয়নি। দু-একবার হয়েছিল, সে বন্ধুকে বলতে ঠিকঠাক লোকের সাথে কথা বলিয়ে দিয়েছিল, তারপর মিটে গেছিল।
    একবার বেশ সূক্ষ্ম ঝাম হয়েছিল। আমার রাত ২-৮ পর্যন্ত আনলিমিটেড, এক মাসের বিলে হিসেব এসেছিল আমি ঠিক ১.৫০ থেকে ২ টোর মধ্যে এই ৮০০ এমবি মতন ডাউনলোড করেছি। সেটাও চিঠি লিখে মানতে বাধ্য করেছিলাম যে ওদের স্লটটা ১০ মিনিট আগে চলেছিল, তাই আমি টাকা দিমু না। চিঠিটাও মেল করে একজনকে পাঠিয়ে দিয়েছিলাম, সে প্রিন্ট করে অফিসারকে দিয়ে দিয়েছিল।
  • siki | ০৬ আগস্ট ২০১২ ১৩:২৫32348
  • ধুউর।

    আপাতত কুড়ি নিয়ে মাথা ঘামাচ্ছি না। পোচ্চুর কাজের চাপে আটকে আছি।
  • kumu | ০৬ আগস্ট ২০১২ ১৩:২৪32347
  • আহা,সিকি,দুক্ষু কোরো না,হয়তো কখনো কোন অ্যারপোর্টে কোলে কাঁখে এন্ডিগেন্ডিসহ কুড়ি তোমার চোখে চোখ রেখে কইল-----
  • Kaju | ০৬ আগস্ট ২০১২ ১৩:২১32346
  • বোতিন্দা, সবাই বড় টেনে খেলায়। এইট বা নাইনে খেলালেও তো পারে। ;-))
  • | ০৬ আগস্ট ২০১২ ১৩:২০32345
  • আমার এখন বেশীর ভাগ দিন রাতে কল থাকছে। তাই দেরী করে আপিসে আসছি। দুটো ভাত, শাক,মাছের ঝোল ( লেবু দিয়ে), দই এই সব খেয়ে।
  • মিলা | ০৬ আগস্ট ২০১২ ১৩:১৯32344
  • আমার অভিজ্ঞতা খুব খারাপ, আমার ৬ মাস ব্রডব্যান্ড ছিলনা, খালি ঘুরিয়েছে, এদিকে বিল এসে গেছে সময় মত, সে এক বিশ্ব যুদ্ধ প্রায়
  • | ০৬ আগস্ট ২০১২ ১৩:১৮32343
  • অই দ্যাকো, কুমু দি দল পাকাচ্ছে !! ঃ))
  • siki | ০৬ আগস্ট ২০১২ ১৩:১৬32342
  • না পটাশম্যাম, ঠিক মনের মত কুড়ি নাই এ দেশে। দুদিকেই এক্ষট্রিম। হয় আপাদমস্তক কালো হিজাবে ঢাকা, চোখটা কি নাকটা দেখে ভালো লাগল হয় তো, কিন্তু অমন কালো আলখাল্লা দেখে আর যাই হোক, মুগ্ধ হওয়া যায় না, সসঙ্কোচেও নয়। অথবা ধবধবে সাদা, হ্রস্বতম মিনিস্কার্ট সর্বক্ষণ কোনও না কোনও বিড়ালাক্ষী হাইহিল জুতো খটখটিয়ে চলেছেন। তাঁদের সান্নিধ্যে ঠিক অ্যাট হোম ফীল করি না। কুড়ি ওয়জ কুড়ি।
  • Kaju | ০৬ আগস্ট ২০১২ ১৩:১৫32341
  • মিলাদি, একবার? আমার বাবা দু দুবার গেছেন, এখনো ঠিক হয়নি।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত