এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • raatri | ২৬ ডিসেম্বর ২০১৫ ০০:০৩323820
  • পাইবুড়িকে জম্মোদিনের অনেক ভালোবাসা।
    সক্কলকে ধইন্যযোগ আর টিমদের একটুখানি হিংসে।
  • Tim | ২৫ ডিসেম্বর ২০১৫ ২৩:৫৯323819
  • আত্তিরদিরো জন্মদিন? হ্যাপি বাড্ডে খুব ভালো থেকো। ইপিস্তাকেও আগাম হ্যাপি জন্মদিন আর আরো যারা ডিঃ এ জন্মেছে।

    কাল অরোরা দেখলাম। ঃ)
  • Arpan | ২৫ ডিসেম্বর ২০১৫ ২৩:৪১323818
  • নেক্সট ইয়ারে ডিএনএ টেস্ট করতে লিখবে।
  • দ্রি | ২৫ ডিসেম্বর ২০১৫ ২৩:৩২323817
  • মাইমার ছেলে কি এখনও বোঝে না স্যান্টা কাল্পনিক চরিত্র? আমার মেয়ে এই প্রথম সন্দেহ প্রকাশ করেছে। একটা বিরাট চিঠি লিখেছে স্যান্টাকে। জানতে চেয়েছে সে আসলেই ফিনল্যান্ড থেকে আসে, নাকি তার ড্যাডি। সেই চিঠির উত্তরে আবার মিথ্যে কথা লিখতে হল। স্যান্টার জাল সইও করতে হল।

    ছবিমুড়ার ঐগুলো কি পাথরে খোদাই নাকি? ঐখানে দাঁড়িয়ে কারা করল এই কাজ?
  • Abhyu | ২৫ ডিসেম্বর ২০১৫ ২৩:২১323816
  • ছবিমুড়া ছবিতে মোড়া। ওজন বাড়ে নি বলেই মনে হয়। দিব্যি তিন চার কিমি হাঁটছি বা সাইকেল করছি রোজ।
  • | ২৫ ডিসেম্বর ২০১৫ ২৩:১৫323815
  • হরি, আপনাকে একটু যাবনিক উকুনে পোলাও এর ভাগ দিলাম।
  • Du | ২৫ ডিসেম্বর ২০১৫ ২৩:১২323814
  • শুধু কি যীশু বাবার জন্মদিন? বাড়ির লোকেরও তো। না ডাক্তারদের জন্য কোন হিংসে নেই।
  • হরি দাস | ২৫ ডিসেম্বর ২০১৫ ২৩:১১323813
  • দুখভরী কাহিনী উপভোগ করলাম।
  • pi | ২৫ ডিসেম্বর ২০১৫ ২৩:১০323812
  • ছবিমুড়া, এত সুন্দর। পাহাড়, পাহাড়ের গায়ে ছবি, নদী, নদীতে নৌকা, নৌকায় মাঝি, সবই সুন্দর। কিন্তু তার সাথে পিকনিকপার্টির তারস্বরে গুটুর গুটুর মোটে যায় না ঃ(




  • | ২৫ ডিসেম্বর ২০১৫ ২৩:০৭323811
  • ছয় আউন্স ওজন বাড়লো?

    (পাউন্ডে শুধোতে ভয় করে)
  • Abhyu | ২৫ ডিসেম্বর ২০১৫ ২২:৫৯323810
  • যাই বলুন ফ্লুরিজের কেকের কোনো তুলনা নেই। সাথে অব্শ্য কৃষ্ণনগরের সরভাজা আর সরপুরিয়াও খেলাম।
  • I | ২৫ ডিসেম্বর ২০১৫ ২২:৫৮323809
  • ডাগদারির কোনো ঘ্যাম নেই সার। অন্ততঃ প ব তে নেই। আপনেদের আম্রিগায় থাকলেও থাকতে পারে।
  • | ২৫ ডিসেম্বর ২০১৫ ২২:৫৪323808
  • আমার দুখভরী কাহিনী শুনুন।ঘোতন কাল প্রায় মাঝরাত পর্যন্ত স্যান্টা ট্র্যাকারে সান্তার গতিবিধি দেখেছিলো, এক দাবড়ি না দিলে হয়তো চিমনি দিয়ে সান্তার নেমে আসাও দেখে ছাড়তো। এরপর আমি মাঝরাতে শুতে গেলাম( গিফট র‌্যাপ, সান্তার রুট, এন এইচ টেন এইসব চলছিলো) সবে একটা ভালো স্বপ্ন দেখছিলাম,বুকের উপর ধুপ করে মেরি ক্রিসমাস বলে লাফিয়ে পড়লো। চমকে উঠে দেখি মাত্র সাড়ে চারটে বাজে,উত্তেজনায় তার রাতে ঘুম হয়নি নির্ঘাত! তারপর একনাগাড়ে বকবক, ঘুমোয় কার বাপের সাধ্যি! উঠে গিফট খোলাখুলি,কোলাকুলি সেরে সবে এক স্লাইস কেক খেয়ে সোফায় গড়াবো ভাবছিলাম। মনে পড়লো,আজ স্পেশ্যাল পোলাও বানাবার কথা। হাতা খুন্তি নিয়ে লেগে পড়েছি। এরপর উকুনে বুড়ির মত অবস্থা না হয়ঃ(
  • Abhyu | ২৫ ডিসেম্বর ২০১৫ ২২:৫১323807
  • কল্যাণী থেকে শিয়ালদা যাবার লোকাল ট্রেনে শুনি বাংলা, ইংরেজী আর হিন্দীতে ঘোষণা করছে পরের স্টেশন আর শেষ গন্তব্য। বেশ লাগল।
  • Abhyu | ২৫ ডিসেম্বর ২০১৫ ২২:৩০323806
  • :)
  • দ্রি | ২৫ ডিসেম্বর ২০১৫ ২১:৫৩323805
  • বাবা, ডাগ্‌তারীর ঘ্যামও নেবে, আর ক্রিসমাসের দিন বাড়ি বসে ল্যাম্বও খাবে, এত কিছু তো একসাথে হয় না। সেই কে যেন বলেছিলেন? নাথিং ইন লাইফ কাম্‌স ফর ফ্রি, ইভেন স্যান্টা কাম্‌স উইথ আ ক্লজ।
  • cb | ২৫ ডিসেম্বর ২০১৫ ২১:২৯323804
  • আজকে ক্রিসমাস পার্টি ছিল কমপ্লেক্সে ১০ মিনিটের জন্য দেখতে গিয়েছিনু, দেখি এক বছর দেড়েকের ভদ্রমহিলা গন্ধি বাত বলে একটি গানের সাথে মাটিতে বসে ঘুরে ঘুরে নাচছে!!! ওরে বাবা কি স্টাইল রে ভাই!!!
  • | ২৫ ডিসেম্বর ২০১৫ ২১:২৩323803
  • এদিকে লরেনবাবু পাকিস্তান যাওয়ায় রাগা ক্ষুব ক্ষেপে গ্যাছে।
  • I | ২৫ ডিসেম্বর ২০১৫ ২১:১৬323802
  • না, আসল ব্যাপার মুড়ি না। একবেলা ছুটি নিয়েছিলাম। সন্ধেতেই এক রোগী খারাপ হয়ে গেলেন। যাঁর আজ ছুটি হওয়ার কথা ছিল। ফলতঃ যীশু দিবসে মন ব্যাজার।
    এই স্ট্রেসের জীবন ভাল্লাগে না ছাতার মাথা।
  • potke | ২৫ ডিসেম্বর ২০১৫ ২১:১২323801
  • ডাগতার, আম্মো মুড়ি আজ।
  • দ্রি | ২৫ ডিসেম্বর ২০১৫ ২১:০৩323800
  • না জুড়ালো পরাণো ভেলো?

    (ভেল = মুড়ি, অ্যাজ ইন ভেলপুরী)
  • I | ২৫ ডিসেম্বর ২০১৫ ২০:৫২323799
  • আপনেরা সকলে মিলে বচ্ছরকার দিনে কেউ টার্কি, কেউ ল্যাম্ব, কেউ ভেনিসন, কেউ চিকেন রোস্টো। আর হেথায় শুধু মুড়ি। শুকনা মুড়ি। আরে দুদ্দুর !
  • potke | ২৫ ডিসেম্বর ২০১৫ ২০:৪৬323798
  • টি, মেল পেয়েছি। তবে আমি জিমেল বেশী ব্যাবহার করি না।
  • I | ২৫ ডিসেম্বর ২০১৫ ২০:৪৩323797
  • আরে দুদ্দুর, এ পরবাসে রবে কে হায় !
  • দ্রি | ২৫ ডিসেম্বর ২০১৫ ২০:৩৬323796
  • আজকালকার জীসাসরা, অ্যাতো লেজি, সামান্য প্রেমময় থাকার জবটুকুও আউটসোর্স করে দিতে চায় জাস্ট ভেড়া কেটে খাবে বলে। আনবিলিভেব্‌ল!

    তবে জন্মদিনে সাত খুন মাপ। হ্যাপি বার্থডে টু অল দা জীসাসেস (নাকি জীসাই?) অফ গুরুচন্ডালি।
  • I | ২৫ ডিসেম্বর ২০১৫ ২০:৩১323795
  • লালের কেসটা কী? বোঝায়ে কবেন?
  • | ২৫ ডিসেম্বর ২০১৫ ২০:১৮323794
  • ওদের আইকনিক ব্রিজটাকে লাল করে দিলেই চলবে।দোতলাবাস,টেলিফোন বুথ তো আছেই।
  • রোবু | ২৫ ডিসেম্বর ২০১৫ ২০:১৪323793
  • ইয়েস ইয়েস। লেটস পেন্ট ডাব্লু-বি রেড। অ্যান্ড লান্ডান ঠুউ।
  • san | ২৫ ডিসেম্বর ২০১৫ ২০:১১323792
  • টি এর লীম-র সেই গপ্পটা মনে আছে তো ? রাঁধুনির মুর্গি রান্না ? :-D সাধু সাবধান !
  • T | ২৫ ডিসেম্বর ২০১৫ ২০:০৯323791
  • হুঁঃ, স্বাস্থ্যচাড্ডি চেটেপুটে খেল তারপর থাবা চাটতে লাগল। আমিও রান্নায় নিজের পারফরমেন্স দেখে একছুটে একটা পার্পল বেল্ট পরে নিলাম।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত