এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • শ্রী সদা | ২৬ ডিসেম্বর ২০১৫ ১৪:১০323848
  • রোবুদা, এই জিনিসটা তো মনোহরার মতো দেখতে। ইনগ্রেডিয়েন্টস যা পড়লাম তাতেও মনে হচ্ছে একই জিনিস।
  • রোবু | ২৬ ডিসেম্বর ২০১৫ ১৩:৫৪323847
  • তারে চোখে দেখেছি, কিন্তু খাওয়া হয়নি। মেচা খাবার জন্য নাকই বিয়েবাড়ির বাস থামানো উচিত নয় :-(
    http://abekshan.com/mechasandesh.ফপ

    এর জন্যই আমি আবার বেলিয়াতোড় যাবই।
  • potke | ২৬ ডিসেম্বর ২০১৫ ১৩:৩৫323846
  • অভ্যু, চাপ নিস না, উনি আমার ফোন ও ধরেন না ঃ)
  • সে | ২৬ ডিসেম্বর ২০১৫ ১৩:৩১323845
  • ভগবান আগে ছিল। এখন দরকার হয় না বলে চলে গেছে। কেউ ডাকেও না তেমন। কেউ কেউ দুষ্টুমি করবার জন্যে ডাকে তাই আসে না। নেই। আর আসবে বলে মনে হয় না।
  • sinfaut | ২৬ ডিসেম্বর ২০১৫ ১৩:২৬323844
  • হুঁ ডাইনো নেই আর বাকিগুলো নেই এর তফাত বোঝাতে হয়েছে। নইলে কদিন বাদে বলবে ভব্গান আগে ছিল এখন নেই। একইরকম চাপ
  • সে | ২৬ ডিসেম্বর ২০১৫ ১৩:২৩323843
  • ডাইনোসরও নেই। ছিল। এখন তো নেই।
  • sinfaut | ২৬ ডিসেম্বর ২০১৫ ১৩:২১323842
  • ঘন্টুর এই কিছুই নেই টাইপ নিহিলিজ্ম ভবগান ভূত কালীচরন (স্পেশাল ভূত) সান্তা এইসব পেরিয়ে সেদিন ডাইনোতে পৌঁছেচে। বলে কিনা ডাইনোসরও নেই। কী চাপ।
  • সে | ২৬ ডিসেম্বর ২০১৫ ১২:৪৮323841
  • পড়লাম। বহুরৈখিক ভাষা নিয়ে আরেকটু লিখন না। খুবই ইন্টারেস্টিং লাগছে।
  • কলিম খান | ২৬ ডিসেম্বর ২০১৫ ১২:৪৬323840
  • "এই মুহূর্তে বিশ্বের, ভারতের, পশ্চিমবাংলার শাসনশীর্ষ থেকে যে-ভাষায় কথা বলা হয়, তাকে বলে দেহভিত্তিক দৃষ্টিভঙ্গিতে তৈরি একরৈখিক বিশেষ্যভিত্তিক (প্রতীকী) ভাষা। সাধারণত এই ভাষায় একটি বাক্যের দুরকম মানে হয় না, এর বিপরীতে যে-ভাষার খবর আজ আমরা জানি, তাকে বলে আত্মাভিত্তিক দৃষ্টিভঙ্গিতে তৈরি বহুরৈখিক ক্রিয়াভিত্তিক ভাষা ; সাধারণত সে-ভাষায় বাক্যের একাধিক মানে হয়। এ-ভাষা কোনো নতুন ভাষা নয়, মানবসভ্যতার ইতিহাসে এই বহুরৈখিক ভাষার প্রচলন ছিল বৈদিক যুগের প্রারম্ভকালে এবং মধ্যযুগের বাংলায়। (গ্রীস রোম প্রভৃতি দেশে তার কিঞ্চিদধিক প্রচলন থাকলেও, হোমর-পরবর্তী যুগে সে ভাষা বিলুপ্ত হয়ে যায় ; যদিওমানুষের মর্যাদাহরণের ও মানুষের বহুরৈখিক ভাষার উপর আক্রমণের ঘা-এর চিহ্ন তাদেরও বুকের গভীরে আজও বিদ্যমান।) এখন দেখা যাচ্ছে, শ্রীচৈতন্যমহাপ্রভুর কালের সেই মধ্যযুগীয় বহুরৈখিক বাংলাভাষা তৃণমূল দলটির মাধ্যমে এই নির্বাচনের মুখ্য ডাক (স্লোগান) রূপে সারা বাংলায় ছড়িয়ে পড়েছে, আর তা ঘটেছে খানিকটা তৃণমূলের অজান্তেই। সেই বহুরৈখিক ভাষাতেই দলটি জনসাধারণের উদ্দেশ্যে ভোট দেওয়ার ডাক দিয়েছিল এবং পশ্চিমবাংলার ভোটার সেই ডাকের অর্থ বুঝেও গিয়েছিলেন এবং তাতেই তাঁরা বিপুলভাবে সাড়াও দিয়েছেন।

    মা মাটি মানুষের বাঁচার স্বার্থে তৃণমূল কংগ্রেসকে ভোট দিন - এই জাতীয় হাজার হাজার হোর্ডিং ঝুলিয়ে তাতে এই বাক্যের মাধ্যমে ভোটারদের ভোট দেওয়ার জন্য ডাক দেওয়া হয়েছিল। একটু ভাবলেই দেখবেন, এই বাক্যটির ইংরেজি অনুবাদ করা যায় না ; করার চেষ্টা করলেই এর অন্তর্নিহিত মানেটি বদলে যায়। হয়তো সেকারণেই তৃণমূল দলের তরফে এর কোনো ইংরেজি অনুবাদ প্রচার করা যায় নি। বাংলাভাষার এই স্বভাব রয়েছে কৃত্তিবাসী রামায়ণ ও কাশীদাসী মহাভারতের, মঙ্গলকাব্যের, বৈষ্ণব-কীর্তনের, হিন্দু-মুসলিম পদকর্তাদের পদাবলীর, লালনফকির ও রবীন্দ্র-নজরুলের গানের, রয়েছে গ্রামবাংলার মানুষের মুখের ভাষায়। (বাংলার মানুষ অ্যাকাডেমিক-শহুরে-একরৈখিক-প্রতীকী-বাংলাভাষার পাশাপাশি এখনও যে মধ্যযুগীয় বহুরৈখিক ভাষাবোধ ব্যবহার করে থাকেন, অর্থাৎ একালের বাংলাভাষী দুরকমের বাংলাভাষায় কথা বলেন একথা রবি চক্রবর্তী ও আমি আমাদের বাংলাভাষা: প্রাচ্যের সম্পদ ও রবীন্দ্রনাথ গ্রন্থে সপ্রমাণ ব্যাখ্যা করেছি।)তার মানে, এই আহ্বান পুরোপুরি বাংলা আহ্বান, বাঙালির মনের মাটি থেকে উঠে আসা নিষ্কলুষ বাংলা ভাষায় প্রচারিত আহ্বান এবং শুধুমাত্র বাংলাভাষীদের জন্য বলা একপ্রকার বহুরৈখিক ভাষায় বলা ভোট দেওয়ার ডাক। এমনকী পশ্চিমবঙ্গ রাজ্য কংগ্রেসও তৃণমূলের সঙ্গে গলা মিলিয়ে সেই ডাক দিয়েছেন, তাঁদের নিজেদের অজ্ঞাতসারে। অর্থাৎ, বিশ্বের শাসকশ্রেণী যে ভাষা ব্যবহার করে, পশ্চিমবাংলার অধিকাংশ ভোটদাতা ও ভোটপ্রার্থী বাঙালিরা তাদের এই নির্বাচনে তার বিপরীত ভাষায় ভাব-বিনিময় করেছেন, এবং তাকে ভোটের ফলাফলে রূপান্তরিত করেছেন।"
  • Bratin | ২৬ ডিসেম্বর ২০১৫ ১২:১৮323839
  • আভ্যু ভেরি ভেরি সরি। বাপি আমাকে বলে নি। আর অচেনা নাম্বার দেখে আর চাপ নিই নি।
  • সে | ২৬ ডিসেম্বর ২০১৫ ১২:১৪323837
  • বোতীন হয়ত নাইতে গেছে বাদ্রুমে। তাই ফোন ধরতে পারেনি।
  • T | ২৬ ডিসেম্বর ২০১৫ ১২:১৪323838
  • আমি বইটার রিভিউ লিখব। শিরোনাম, ঝকমারি রান্নার রকমারি রিভিউ।
  • Abhyu | ২৬ ডিসেম্বর ২০১৫ ১২:০৮323836
  • আমি ভাবছি টইয়ের রেসিপিগুলো একত্তর করে একটা বই লিখবো, নাম দেব ঝকমারি আমিষ রান্না। ছদ্মনাম নেব বেণুকা দেবী চৌধুরানী।
  • | ২৬ ডিসেম্বর ২০১৫ ১২:০৭323835
  • অqঅর কম্পু গেঙিঙের টইটায় কেউ ব্যাঙাচিকে ট্যাগ করে দাও।

    ব্যাঙ রোবু এদের সব কতসব টইতে লেখার কথা ছিল। এরা কইউইইইই?
  • | ২৬ ডিসেম্বর ২০১৫ ১২:০৬323834
  • হুঁ তারমানে ঈশান ছড়ায়েছে। :-D
    আচ্ছা জন্মালে আমি তিমিঙ্গিল হবার আশীব্বাদ করব।
  • Tim | ২৬ ডিসেম্বর ২০১৫ ১২:০৫323833
  • আমি এইমাসে জন্মাইনি, মাস ছয়েক দেরি আছে। ঃ)
  • Abhyu | ২৬ ডিসেম্বর ২০১৫ ১১:৩২323832
  • বাব্বাঃ ব্রতীন্দা কি লোক মাইরি! বাড়ির নাম্বারে কল করলাম, বলে পাঠালো দোতলা থেকে নামতে পারবো না, মোবাইলে কল করতে বল। তারপর কল নিলো না :(
  • Abhyu | ২৬ ডিসেম্বর ২০১৫ ১১:২৮323831
  • তিমিরও জন্মদিন? বাঃ বেশ আরো বড়ো হোক, নীল তিমি হোক।
  • | ২৬ ডিসেম্বর ২০১৫ ১১:১২323830
  • টিম কবে জন্মাল? খুঁজে পাই না তো।
  • | ২৬ ডিসেম্বর ২০১৫ ১০:৫৬323829
  • কেউ করলে একটা ছবি দিও, দেখতে চাই।

  • Abhyu | ২৬ ডিসেম্বর ২০১৫ ১০:৫০323828
  • পাইকে হ্যাপি বার্থডে। আনন্দে থাকো
  • Bratin | ২৬ ডিসেম্বর ২০১৫ ১০:৪০323827
  • পাই হ্যাপি বার্থ ডে। অনেক শুভেচ্ছা
  • pi | ২৬ ডিসেম্বর ২০১৫ ০৯:২৯323826
  • টিম, রাত্তিরদি, মামুকে অনেক ধন্যবাদ ঃ)
  • ঈশান | ২৬ ডিসেম্বর ২০১৫ ০৭:২৫323825
  • অপ্পনেরও দেখলাম কবে একটা। তাকে উন্নততর বেঙ্গালুরু দেওয়া হল। :-)
  • ঈশান | ২৬ ডিসেম্বর ২০১৫ ০৭:২৩323824
  • আপনারা হক্কলে একসঙ্গে জন্মান কেন? টিম কেষ্টা রাত্তির পাই হক্কলকে এবারের গরম-গরম শীত দিলাম। সামনের বছর রিটার্ন গিফটে গ্লোবাল ওয়ার্মিং দেবেন।
  • sosen | ২৬ ডিসেম্বর ২০১৫ ০১:৩৯323823
  • এয়ারপোর্টে মিষ্টি করে জিঙগল বেল বাজছে
  • | ২৬ ডিসেম্বর ২০১৫ ০১:০৮323822
  • দ্রি, ওগুলো ন্যাকামিঃ) পাঁচ নাগাদই উনি জেনেছিলেন, উপহার বাপমা দেয়। এইবার তো চিঠিতে গুছিয়ে যাবতীয় চরিত্রের সঙ্গে 'মিসেস স্যান্টা'র কুশল অবধি নিয়েছেন। উইশলিস্ট খুব ছোট ছিলো কিন্তু সে চিঠি নিংড়োলে দুকেজি মধু আর বিনয় ঝরে পড়বে;)

    চিঠি অন্যবার গাছ্তলায় খোলা খামে পড়ে।এইবার খাম এমনই বন্ধ হয়েছে যে মাকে প্রায় সার্জারির দক্ষতায় চিঠি বার করে আনতে হয়েছে। তাও বলেছে, খামটা মনে হয় স্যান্টা খুব কষ্ট করে খুলেছেঃ))
  • sosen | ২৬ ডিসেম্বর ২০১৫ ০০:৩১323821
  • ছবি, ছবি।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত