এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • | ২৭ ডিসেম্বর ২০১৫ ১০:০৭323910
  • আমার পরের টার্গেট Dangal। এখনো একবছর অপেক্ষা করতে হবে। যদি না অমিতাবচ্চনের কোনো ছবি রিলিজ করেঃ)
  • Abhyu | ২৭ ডিসেম্বর ২০১৫ ০৯:৫৫323909
  • আবার দেখ, দেখবি এবার তিন ঘন্টা লাগল দেখতে :)
  • san | ২৭ ডিসেম্বর ২০১৫ ০৯:৪৮323908
  • আচ্ছা বাজিরাও আমরা তো আড়াই ঘন্টা ধরে দেখলাম। আমায় একজন বলল নাকি দেড় ঘন্টা। এর কি আলাদা আলাদা ভার্শন, না সে ঘুমিয়ে পড়েছিল, না সুন্দরীদের দেখতে গিয়ে সময়ের হিসেব গুলিয়ে ফেল্ল ঠিক বুঝতে পারছি না।
  • | ২৭ ডিসেম্বর ২০১৫ ০৯:৩৯323907
  • আমি ঐ সংক্রান্ত উন্মাদনা দেখেছি। তাতে চলবে দীপ্তেন্দা?
  • dd | ২৭ ডিসেম্বর ২০১৫ ০৯:২২323906
  • স্টার ওয়ার? আপনেরা কেউ স্টার ওয়ার দ্যাখেন নি?
  • TB | ২৭ ডিসেম্বর ২০১৫ ০৮:৪৫323905
  • বাজীরাও-সংবাদিদের ধন্যবাদ। যা বুঝলাম, এটি পূর্ণ বলিউডি ঘরানা, মানে নাচে গানে প্রেমে ইমোশানে ভরপুর ফুল ফান্টুস ঐতিহাসিক মুভি। বিনোদন গ্যারান্টেড, বিফলে মূল্য ফিরত - উটি কমোডিটি হলে এও বলত।
    বলিউডে এই ধরনের (ঠিক কি ধরনের বলতে পারব না) মুভিকে "সিরিয়াস" মুভি বলে, জানা গেল। হাসির কিছু নেই, একটি সাক্ষাতকারে দীপিকাকে তাই বলতে শুনলুম। তাকে জিগ্গেস করা হয়েছিল, সেট-এ কে বা কারা বেশি প্র্যাঙ্ক করত। তো সে বলে, এই ধরনের সিরিয়াস কাজের সময় কারো প্র্যাঙ্ক করার মানসিকতা থাকে না। তাছাড়া সন্জুস্যার ছ্যাবলামো পছন্দ করেন না!
    সিরিয়াস বিনোদন আমার খুবি পছন্দের। সুতরাং মুভিটি দ্রষ্টব্য। ইহাই আপাতত সর্বশেষ সিদ্ধান্ত।

    আর হ্যাঁ, শারুকের বিনোদ্ন নিয়েও আমার চাট্টি কতা আচে। চেন্নাই এক্ষপ্রেস বেশ কিছুদিন ধরে ভাগে ভাগে দেখি। পষ্টতই বোঝা যাচ্ছে এটি একটি সচেতন সিদ্ধান্ত। ইদিকে, সেই একই লোকের, কিনা আমার, কয়দিন পর থেকেই ঐ এক্ষপ্রেসের কথা ভাবলেই যাকে বলে শারীরিক প্রতিক্রিয়া হতে থাকে। ফলতঃ, ভদ্রলোক যে খেটেখুটে (ধরে নিচ্ছি) নিউ ইয়ার ঘটিত একটি মুভি বানান তার্পর, তার ধারকাছ ঘেঁসিনি। অথচ, এই যে দিলওয়ালে দেখে নিলুম তাতে এখন খারাপ-টারাপ কিছু লাগছে না।
    মানে বলতে চাইছি, কোন মুভি যে গুল্প আর কোন মুভি যে রজনিকান্ত, কেই বা বলতে পারে?
  • pi | ২৭ ডিসেম্বর ২০১৫ ০৮:০৯323904
  • অনেক ধন্যবাদ, মিঠুদি।
  • robu | ২৭ ডিসেম্বর ২০১৫ ০২:৪১323903
  • চক্রবত পরিবর্তন্তে।।।
    ঘুমাই।
  • | ২৭ ডিসেম্বর ২০১৫ ০১:৪৭323901
  • না, সর্পতে রজ্জুভ্রম না হলেই হলো;)
  • lcm | ২৭ ডিসেম্বর ২০১৫ ০১:৪৫323900
  • ক্রিসমাসে গিফ্‌ট হিসেবে পেলেও - ড্রোন ডিভাইস রেজিস্টার করাতে হবে এফএএ-তে -- ফরমান জারি হয়েছে। এবং, সব জায়গায় খেলনা ওড়ানো যাবে না।
  • Du | ২৭ ডিসেম্বর ২০১৫ ০১:৪২323899
  • ছেলের স্যাম্সুং স্কূলে হাপিস হয়েছে - ডিঅ্যাক্টিবেটেড করে দিয়েছি। কিন্তু যা শুনলাম --লোকে ওয়াই ফাই দিয়ে দিব্যি কাজ চালিয়ে নেয় --জীবনেও অ্যাক্টিভেট না করে।
  • lcm | ২৭ ডিসেম্বর ২০১৫ ০১:৪০323898
  • লাভের গুড় পিঁপড়ে খায় -- অব্শ্য এইসব সিনেমা থেকে লাভ খায় প্রযোজক/অভিনেতারা।
  • lcm | ২৭ ডিসেম্বর ২০১৫ ০১:৩৭323897
  • রিটার্ন্‌ড আইটেমে পুরো রিফান্ড দেওয়া উচিত। কিন্তু লস্ট বা এম্পটি বক্স - এসব ক্ষেত্রে কি করে সেটা জানি না।
  • Atoz | ২৭ ডিসেম্বর ২০১৫ ০১:৩৫323896
  • তেমন তেমন লাভ করতে গেলে তো আর অন্য উপায় নেই। ঃ-)
    যাকে বলে "শুভ লাভ"। ঃ-)
  • lcm | ২৭ ডিসেম্বর ২০১৫ ০১:৩৪323895
  • আর লাভ স্টোরি-তেও অসুবিধে নেই, কিন্তু সিনেমাগুলিতে শুধুই লাভ, স্টোরি নাই।
  • Arpan | ২৭ ডিসেম্বর ২০১৫ ০১:৩১323894
  • আসল জিনিসটাই তো বাদ দিলেন।

    কাদা ঘেঁটে চন্দন নিষ্কাশন!
  • | ২৭ ডিসেম্বর ২০১৫ ০১:২৮323893
  • বাজিরাও অত খারাপ সিনেমা নয়। গোঁফ ছাড়াও, সুন্দর কানের দুল, নাকফুল, অল্প সুন্দর শাড়ি এইসব আছে। দেবদাস আমি পাঁচ মিনিট দেখেছিলাম,লীলাময়ের এটি দ্বিতীয় সিনেমা, যা আমি দেখেছি। এর আগে হাম দিল দে চুকে সনম দেখেছিলাম(টিভিতে)। ভবিষ্যতে আর দেখবো কিনা জানি নাঃ)
    তবে হলে গিয়ে শারুকের একমাত্র সিনেমা,হ্যাপিনিউইয়ার দেখার পরে আর কিছু কখনো দেখবো না হলফ করে বলতে পারি। উফ্‌।
  • Arpan | ২৭ ডিসেম্বর ২০১৫ ০১:২৭323892
  • কী জানি!

    আমরা তো যতবার ফেরত দিয়েছি, বাড়ি থেকে বাক্স তুলে নিয়ে গেছে আর দিনকয়েকের মধ্যে পুরো রিফান্ড চলে এসেছে।
  • lcm | ২৭ ডিসেম্বর ২০১৫ ০১:২১323891
  • লিং - মিস করে গেছি।
    ঐ খবরে দেখলাম যে আমাজন নাকি রিফান্ড দেয় সব দেশে, শুধু ইন্ডিয়াতে পার্শিয়াল রিফান্ড দেয়।
  • | ২৭ ডিসেম্বর ২০১৫ ০১:২০323890
  • পাইকে জন্মদিনের শুভেচ্ছা।
  • Arpan | ২৭ ডিসেম্বর ২০১৫ ০১:০৬323889
  • নাহ, দেখিনি। তবে যেই করেছে বহুত কাঁচা কাজ করেছে।

    এর থেকেও বড় এক খিলাড়ির লিং দিয়েছিলাম তো ক'দিন আগে।
  • Arpan | ২৭ ডিসেম্বর ২০১৫ ০১:০৪323888
  • আমাদের মেক অর ব্রেক গেম?

    ক্রিসমাস থেকে জানু ২ অব্দি টার্গেট ৯ পয়েন্ট।
  • lcm | ২৭ ডিসেম্বর ২০১৫ ০১:০২323887
  • আচ্ছা অপ্পোন, এই খপোরটা দেখেছো -- ঐ হায়্দ্রাবাদে একজনকে পুলিশ অ্যারেস্ট করেছে। ফ্লিপকার্ট থেকে ৫০ হাজার টাকার আইফোন কিনেছিল, দুদিনের মধ্যে চলে আসে শিপমেন্ট, তারপরে কম্‌প্লেইন করেছে যে প্যাকেটে ফোন নেই, সঙ্গে সঙ্গে ফ্লিপকার্ট টাকা ফেরত দিয়ে দেয়।
    এদিকে ফ্লিপকার্ট পরে দেখেছে যে ফোন অ্যাপ্ক্টিভেটেড হয়েছে, তাই থেকে ট্রেস করে বের করে দেখেছে যে ঐ ক্রেতাই ফোন ব্যবহার করছে।
    পুলিশ অ্যারেস্ট করেছে।
  • robu | ২৭ ডিসেম্বর ২০১৫ ০০:৫৮323886
  • এম্বেম্বার ট্যাকলটা দেখে ভাবলাম ১ পয়েন্টের ট্যাকল।
    সত্যিই ক্রুয়েল গেম।
  • Arpan | ২৭ ডিসেম্বর ২০১৫ ০০:৫৩323885
  • পোটকে, আজকে বানেরঘাটা রোড দিয়ে ফেরার সময় তোমার বাড়ি ঢুঁ মারব ভাবছিলাম!

    অজ্জিতঃ হার্ড লাক। ক্রুয়েল ক্রুয়েল গেম।
  • lcm | ২৭ ডিসেম্বর ২০১৫ ০০:৫১323884
  • আমার কিন্তু হিন্দি সিনেমা নিয়ে কোনো ইয়ে নেই... অবলীলায় গোবিন্দো- কাদেরখান দেখি.... কিন্তু এই লীলা হজম হয় না।
  • Atoz | ২৭ ডিসেম্বর ২০১৫ ০০:৪৮323883
  • নিত্যলীলা নীলাচলে জপতে জপতে দেখতে হয়। ঃ-)
  • lcm | ২৭ ডিসেম্বর ২০১৫ ০০:৪৩323882
  • ওরে বাপ্রে! সঞ্জয়লীলা - সাবারিয়া মিনিট পোনেরো দেখেছিলাম --- তার পর থেকে ওনার লীলা দেখার মতন সাহস অর্জন করে উঠতে পারি নি।
  • potke | ২৭ ডিসেম্বর ২০১৫ ০০:২৮323881
  • সদা,এককের সাথে মদ-মাংস সহযোগে আড্ডা। আহা, লাখ-বেলাখী জীবন ঃ)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত