এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • pi | ২৮ ডিসেম্বর ২০১৫ ১১:১৫323970
  • মেঘলা চিতা, আপনার নামটা কিন্তু খুব সুন্দর, প্রশান্ত ঃ)

    যদিও প্রশান্তবাবু লজ্জাবতী বানরের মত সামনে আসতে চাইছিলেন না। একটু দূরে বসে ল্যাদ খাচ্ছিলেন।

    বাকি সবাই অবশ্য খুবই ভাল পোজ দিয়েছেন। সবচে ভাল ক্যাটওয়াক করেছেন রয়াল বেঙ্গল টাইগার। ঘুম থেকে উঠে এমনভাবে চান করতে গেলেন !
    সিংহ আর ভালুক খুব ভাল শবাসন ও চক্রাসন করে দেখিয়েছেন।
  • aranya | ২৮ ডিসেম্বর ২০১৫ ১০:৩০323969
  • :-)
  • pi | ২৮ ডিসেম্বর ২০১৫ ১০:২৭323968
  • এবার দেখা হলে অরণ্যদার নাচ দেখতে হবে। ঃ)
    কোন ছাড়ানছোড়ান নাই।
  • aranya | ২৮ ডিসেম্বর ২০১৫ ১০:২৫323967
  • পিনাকী আর এমন কি নাচে, আমার হ্যালো উইন ডান্স-এর কাছে পাত্তাই পাবে না, ডিডি-দার মত বিখ্যাত নাচিয়ে-দের কথা ছেড়েই দিলাম :-)

    শুভ জন্মদিন, পিনাকী
  • pi | ২৮ ডিসেম্বর ২০১৫ ১০:২০323966
  • পিনাকীদাকে হ্যাব্বাড্ডে আর অরণ্যদাকে থ্যাংকু !

    জন্মদিন ইস্পেশাল একটা নাচ আপলোডের দাবি রইলো ! সেই জ্যাকসন স্টাইলে।
  • aranya | ২৮ ডিসেম্বর ২০১৫ ০৯:৫০323965
  • পাই, রাত্রি, রোবু, ভাগী - যাদের জম্মোদিন গেল অনতিঅতীতে, হগ্গলডিরে শুভেচ্ছা
  • aranya | ২৮ ডিসেম্বর ২০১৫ ০৯:৪৯323964
  • চশমা বাঁদর খুবই কিউট
  • মেঘলা চিতা | ২৮ ডিসেম্বর ২০১৫ ০২:০৪323963
  • সেই দুহাজার চোদ্দোর এপ্রিল থেকে প্ল্যান কষতে কষতে এদ্দিনে সে-পাইজলায় এ পাইদিদির পায়ের ধুলো পড়ল!! :(
  • | ২৮ ডিসেম্বর ২০১৫ ০১:৪৯323962
  • ভাগীদার কে জন্মদিনের শুভেচ্ছা।
  • | ২৮ ডিসেম্বর ২০১৫ ০১:৪৭323961
  • নামের মধ্যেই যে গলে পড়ে যাবার ভাবটা আছে ঐ টা নাকি গলৌতির বৈশিষ্ট্য। ঐ থ্যাপথ্যাপে ভাবটা ..
  • I | ২৮ ডিসেম্বর ২০১৫ ০১:৪৫323960
  • চশমা বাঁদরকে ভারি মিষ্টি দেখতে। কেমন মুখোশ-পরা চঞ্চল খোকার মত। ওর একটা ভালো দেখে পোর্ট্রেট আমার চাই। নতুন কেনা ৩০০টায়।
  • I | ২৮ ডিসেম্বর ২০১৫ ০১:৪২323959
  • কাকোরি কাবাব দিব্য লেগেছে। কিন্তু গলৌটি একটু কেমং যেন। ঠিক কাবাব গোত্রের না। মাংসের বড়া বললে ঠিক হয়।
  • I | ২৮ ডিসেম্বর ২০১৫ ০১:৪০323958
  • ভাগী ভালো থেকো।
  • Abhyu | ২৮ ডিসেম্বর ২০১৫ ০০:৫৮323957
  • ভাগীকে জন্মদিনের অনেক শুভেচ্ছা আর ভালোবাসা। নতুন রানিং শু হোক।
  • Abhyu | ২৮ ডিসেম্বর ২০১৫ ০০:৫৭323956
  • চিনার পার্কের আমিনিয়ার গলৌটি আর কাকোরি কাবাব খেয়েছি, বেশ ভালো। উল্টোদিকের লা-জিজের এগ-চিকেন রোলও লা-জবাব।
  • সে | ২৮ ডিসেম্বর ২০১৫ ০০:৩৯323955
  • গুরুচন্ডা৯ র ফন্ট কি সোলেইমানলিপি? কেউ একটু কনফার্ম করবেন?
  • pi | ২৮ ডিসেম্বর ২০১৫ ০০:১৫323954
  • পুপে, থ্যাঙ্কু।
    ভাগীকে জন্মদিনের শুভেচ্ছা।

    আমার তামাশা আর সিপাহিজলা দুইই বেশ লেগেছে। তামাশায় কিছু কিন্তু সহ ( আর প্রোটাগনিস্ট এর রোলটা মেয়ের হলে অনেক বেশি ইন্টারেস্টিং লাগত, আগেও বলেছিলাম হয়তো), তবে সিপাহিজলার চশমাবানরের তামাশা বড়ই, যারে কয় কিউট।






  • robu | ২৭ ডিসেম্বর ২০১৫ ২৩:২৮323953
  • এবাবা, আমার আবার চিপার আমিনিয়ার গকা খুব ভাল লেগেছিল। আমি অবশ্য লাখনৌ বা দিল্লিতে খাইনি। খেয়েছিলাম এর আগে চেন্নাইয়ের কাবাব ফ্যাক্টারিতে, সেটা আবার ফাইভ স্টার, কিন্তু তেমন ভাল ছিলনা।
  • robu | ২৭ ডিসেম্বর ২০১৫ ২৩:২১323952
  • ১৫৯০ এর সিকন্দরি রানটা কজনে মিলে খায়?
  • san | ২৭ ডিসেম্বর ২০১৫ ২৩:০৪323951
  • গলৌটি কাবাব দিল্লিতেও পাওয়া যায়, কিন্তু সত্যি বলতে কি লক্ষ্ণৌ এর ঐ চক-বাজারের এঁদো গলির গলৌটি কাবাব-পাতলা পরোটার টেস্ট না ঠিক আসেনা, যাই বলুন। দোকানটায় পরোটা আর গলৌটি কাবাব ছাড়া আর কিছু বানায়ইনা।
    ওহো, ওয়াহিদেও ভালো, কিন্তু সেও তো ওখানেই।
  • sosen | ২৭ ডিসেম্বর ২০১৫ ২৩:০১323950
  • ভাগীকে জম্মোদিনে একখানা বীভৎস বিশ্রী দেখতে কেক বানিয়ে দিইছি।
  • শ্রী সদা | ২৭ ডিসেম্বর ২০১৫ ২২:৫৯323949
  • ইন্দোদা, গলৌটি কাবাব ও সিকন্দরী রান এর জন্যে আওধ ১৫৯০ রেকো দিলাম, যদি না অলরেডি টেস্ট করে থাকো।
  • শ্রী সদা | ২৭ ডিসেম্বর ২০১৫ ২২:৫৫323948
  • চিনার পার্কের আমিনিয়া উইশলিস্টে আছে। ফেব্রুয়ারিতে গিয়ে খাবো।

    ডিডিদা, ফোবিডেন ফ্রুট মানে ইন্দিরানগর হান্ড্রেড ফিট রোডের কাছে ? ওখানে খেয়েছিলাম মাসতিন-চার আগে। বেশ ভালো। এবার গেলে ফো খাব।
    আমরা খেয়েছিলাম বীয়ার, চিলি বিফ, পর্ক রিবস, ভাত এবং ভিয়েতনামী স্টাইলে মাছের ঝোল।
    গতকাল ম্যাকগ্রাথ রোডের আর্বার ব্রিউয়িং কোম্পানীতে খুব ভালো সসেজ আর বেকন খেলাম। ল্যাম্ব কাবাব। এইসব।
  • I | ২৭ ডিসেম্বর ২০১৫ ২২:৫০323947
  • ও হ্যা`, গিলৌটি কাবাব খুব ওভার হাইপড। রান-ই-সিকন্দরী (আলেকজেন্দার এই ভেড়ার ঠ্যাং-এর প্রেপারেশন খেতে খুব পছন্দ কত্তেন নাকি) খাবার বড় ইচ্ছে ছিল, তা সে দু ঘন্টা আগে অর্ডার করতে হয়। এই ভীড়ে সেসব বল্লে আমায় তুলে সিন্ধুনদ পার করে দিত।
  • I | ২৭ ডিসেম্বর ২০১৫ ২২:৪৬323946
  • আজ এট্টু চিনার পার্ক আমিনিয়ায় খেলেম। মাটন গিলৌটি কাবাব, নান, লাহোরী মুর্গ, মাটন হান্ডি আর কোক। ব্যস, আর কিছু নয়। কী ভারি রে বাবা, এখনো পেট আইঢাই কচ্ছে। পুরো তেল-গরগরে।

    হ্যাঁ, আধা ঘন্টা ওয়েট করে তবে ঢুকতে পেইছি। কী ভিড় রে বাবা !
  • dd | ২৭ ডিসেম্বর ২০১৫ ২২:৪০323945
  • শুনুন। যারা লুরু স্বর্গে থাকেন তাদের জন্য।
    Phobidden fruit নামক (ঐ রকমই বানান) রেস্তোরাঁতে খেলেম, ইটি ভিয়েতনামী খাবার দ্যায়। এদের সিগনেচার ডিশ হচ্ছে চিলি বীফ। খুব ভালো। পাড়ার চীনা দোকানে যেমন অন্ধ্রা স্টাইলে মারাত্মক ঝাল চিলি চিকেন দেয় গড় গড়ে লাল - আদৌ সেরম নয়। ভেরী গুড। চাট্টে মেইন কোর্স আর দুটি স্টার্টার খেয়েছি - সব গুলোই ভালো।

    ড্রিং? শুধু ড্রাফট বীয়র পাওয়া যায়। সব মিলিয়ে দিব্বি ট্যাঁকসই। রেকো দিলেম।
  • শ্রী সদা | ২৭ ডিসেম্বর ২০১৫ ২১:৩০323944
  • গত দু-তিনদিন প্রচুর মদমোচ্ছব হয়েছে বলে আজকে লাঞ্চটা স্কিপ করেছিলাম (পড়ুন বাসন মাজতে ল্যাদ লাগছিল)। সকালে ভরপেট ডিম ম্যাগি সাঁটিয়ে কম্বল চাপা দিয়ে ঘুম।
    ঘুম ভাঙলো সন্ধ্যের দিকে। খিদের চোটে চোখে অন্ধকার দেখছি, মাথা ধরে আছে। ঘরে কিসু নেই। একটা র‌্যান্টাক গিলে নিয়ে বেরিয়ে পড়লাম।
    তো খাওয়াদাওয়া মন্দ হলনা। একশো গ্রাম কলার চিপস (খালিপেটে হাঁটা খুব চাপ), মাটন বিরিয়ানি(?), চিকেন কাবাব, শেষপাতে মস্ত কলন্দরের গাজরের হালুয়া আর গুলাবজামুন।
  • পুপে | ২৭ ডিসেম্বর ২০১৫ ১৮:৩৮323943
  • রোবুদা কেকেদা রাত্তিরদিদি পাইদি সবাইকে জন্মদিনের বিলম্বিত শুভেচ্ছা। সবাইকে মেরি ক্রিসমাস আর আগাম নতুন বছরের আতসবাজি। :)))

    ম-দি
    জানুয়ারি মাসে অমিতাবচ্চনের ওয়াজির বলে একটা সিনেমা বেরোবে। তাতে ফারহান আখতারো আছে।
  • OshKosh B'gosh | ২৭ ডিসেম্বর ২০১৫ ১৬:৫৩323942
  • পৌনে একটা নাগাদ ময়দান মেট্রো স্টেশনে নামতেই জনাকয়েক কলকাতা ট্রাফিক পুলিশের সার্জেন্ট - "ব্রিগেড ডানদিকে, ব্রিগেড ডানদিকে"

    ঃ-)
  • সে | ২৭ ডিসেম্বর ২০১৫ ১৫:৫২323941
  • প্রথম দৃশ্য যথাস্থানে পাঠিয়ে দিয়েছি। চরম ভালো হচ্ছে। উঃ! অ্যাতোটা মিষ্টি হবে ভাবতে পারিনি।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত