এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Tim | ২৯ ডিসেম্বর ২০১৫ ০২:৩০324030
  • হ্যাঁ ফেয়ারব্যাংক্স, সেখান থেকে আর্কটিক সার্কল অবধি একটা টুরে। যা তা জায়গা তবে ঠান্ডা কারে কয় দেখিয়ে দিয়েছে। ছবি আসিতেছে। ঃ-)
  • lcm | ২৯ ডিসেম্বর ২০১৫ ০২:২৬324029
  • আরে টিম্ভাই তোমরা আলাস্কা গ্যাছলে বুঝি, কোথায় গিয়াছিলা - ফেয়ারব্যাংক্স? আকাশে আলোর খেলা দ্যাখলে, ছবিছাবা দাও।
  • Tim | ২৯ ডিসেম্বর ২০১৫ ০২:২০324028
  • এর মধ্যে উল্লেখযোগ্য খবর হলো, অ্যাঙ্কারেজ শিকাগো ফ্লাইট থেকে ব্যাপক নর্দার্ন লাইট্স দেখা গেল। সবাই ঘুমোচ্ছে, রাত সাড়ে বারোটা হবে এমন সময় জানলা খুলেই দেখি আকাশ জুড়ে নেত্য হচ্ছে। হুচিকে তুললাম তারপর ক্যামেরা বের করে আবার ছবিছাবা তোলার চেষ্টা হলো। ওভাবে অবশ্য ভালো তোলা যায়না, চলন্ত প্লেন থেকে, তবু যাহোক বোঝা যাচ্ছে। এর মধ্যে আবার খুচরো উল্কাবৃষ্টি হলো। এইসবের পরে আর ঘুমোনোই হলোনা। চারদিনে তিনদিন নর্দার্ন লাইটস দেখা খুবই মানে খুবই লাকি ব্যাপার। কিন্তু মিডোয়েস্ট ক্ষি হিংসুটে দেখুন, নামতে না নামতেই প্রতিশোধ নিয়ে নিলো।
  • | ২৯ ডিসেম্বর ২০১৫ ০২:১১324027
  • ঐ বরফের ভার সইতে না পেরে তারফার ছিঁড়ে কিছু লোকের পাওয়ার চলে গেছে। শুধু বরফ এরচে ঢের ভালোঃ(
  • 4z | ২৯ ডিসেম্বর ২০১৫ ০২:০৮324026
  • এখানেও সকাল থেকে ঝির ঝির চলছে। যত সময় যাচ্ছে সেটা ক্রমশঃ বাড়ছে, এদিকে ল্যাদ খেয়ে এখনও উইন্টার টায়ার লাগানো হয় নি।
  • | ২৯ ডিসেম্বর ২০১৫ ০২:০৭324025
  • তোমরা পাপী-আলাস্কা থেকে পুঁটলি করে ঠান্ডা বয়ে এনেছোঃ((
  • pi | ২৯ ডিসেম্বর ২০১৫ ০২:০২324024
  • আজ ছোটাইদির সাথে ছোট্টো একটা ভাটেও এই সিনেমা নিয়ে যা শুনে নিয়েছি, আর দেখার রিস্ক নিচ্ছি না ঃ)
  • Tim | ২৯ ডিসেম্বর ২০১৫ ০১:৫৯324023
  • মাত্র চাদ্দিন নেই এর মধ্যেই মামীরা ওয়েদারের তেরোটা বাজিয়ে রেখে দিয়েছে। প্রাণ হাতে নিয়ে দুঘন্টার ড্রাইভ চারঘন্টায় সম্পন্ন করলাম। এর চেয়ে আলাস্কায় ড্রাইভিং সোজা ছিলো। ঃ-(
  • lcm | ২৯ ডিসেম্বর ২০১৫ ০১:৫৬324022
  • ওহ, যাক এগিয়ে গেলাম, অপর্না সেনের নতুন সিনেমা - আউর এক হ্যায় - ইস্‌সে বচকে রহেনা পড়েগা। লেকিন ইয়ে জো সব মুভি হ্যায় না, ইস মে সলিড নিদ আতা হ্যায় - একবার ও জাপানিজ ওয়াইফ ডিভিডি চালু কিয়া - পাঁচ মিনিট কা অন্দর, মস্ত নিদ আয়া।
  • potke | ২৯ ডিসেম্বর ২০১৫ ০১:৪২324021
  • *ছাই
  • | ২৯ ডিসেম্বর ২০১৫ ০১:৩৯324020
  • http://banglalive.com/arshinagar-bengali-film-review/
    বুকে পাথর রেখে পড়ে ফেলুন। এরপর এতবড় সমালোচনার মানেবইও লাগবে মনে হয়;)
  • potke | ২৯ ডিসেম্বর ২০১৫ ০১:৩৬324019
  • ভ্যান গালের হলটা কি কে জানে? আগে কত অ্যাটাকিং খেলাত।

    তবে শত্তুরের মুখে চাই দিয়ে আইজ আমার গিবস খেলসে।
  • robu | ২৯ ডিসেম্বর ২০১৫ ০১:৩৪324018
  • আরে লাফানোর কী আছে! আরো বেশি গোলে জিতে গোল ডিফারেন্সটা ঠিক করার দর্কার ছিল।
    ম্যানু চেলসি দেখিনি।
  • pi | ২৯ ডিসেম্বর ২০১৫ ০১:২৪324016
  • সেদিন বিন্টুরং এর ছবি ভাল আসেনি। ভিতরে আধা অন্ধকারে কিছুটা মিশেই ছিল। বোর্ডে বাংলায় এত বিস্তারিত লেখা দেখে বেশ লাগছিল। আলিপুরেও এমনি লেখা থাকে ?

    আর prehensile এর বাংলা কী ?
  • | ২৯ ডিসেম্বর ২০১৫ ০১:১৮324015
  • আমাদের সকাল থেকে নুনের দানার মত বরফ পড়ছে,সঙ্গে আইস রেন। গাছের শুকনো ডালপালা এখন সাদা আইসে মোড়া। চারদিকে আইসিকেল ঝুলছে - এরমধ্যে আমার সয়াসস বাড়ন্ত। শোকে পাথর হয়ে গেছিঃ(
  • Atoz | ২৯ ডিসেম্বর ২০১৫ ০০:৪৩324014
  • ভাল্লুবেড়াল। ঃ-)
  • lcm | ২৯ ডিসেম্বর ২০১৫ ০০:৩৩324013
  • বেড়ালের চেয়ে তার নেজ বড়ো
  • I | ২৯ ডিসেম্বর ২০১৫ ০০:৩০324012
  • কি হল? আপনারা এমন চুপ মেরে গেলেন কেন?এ তো ছবি ! ছবির জন্তু কাউকে কামড়ায় না। আঁচড়ায়ও না। তাছাড়া আপনারা তো আর সত্যি সত্যি বক্সা যাচ্ছেন না !
  • I | ২৯ ডিসেম্বর ২০১৫ ০০:০৬324011
  • জানেন, বক্সাতে বিন্টুরং পাওয়া গেছে? এর আরেক নাম বেয়ারক্যাট।

  • Arpan | ২৮ ডিসেম্বর ২০১৫ ২৩:৪১324010
  • চেলসির কোন জেনুইন স্ট্রাইকার নেই। তাও ভালো লাগছে বাস পার্কিঙের রাস্তায় যায়নি।
  • pi | ২৮ ডিসেম্বর ২০১৫ ২৩:৩৭324009
  • কাব্লিদা, মশামেসোও আমাকে এইসবই বুঝিয়েছিল। আমিও তাই পিঁপড়েদের নিয়ে নিশ্চিতই ছিলাম। আমার লেবুগাছেরা কত আরামে আছে ভেবে। নিত্যিনতুন পাতা গজানো দেখেও সেরকমই মনে হচ্ছিল। কিন্তু এখন শাশুড়ি ননদেরা এসে বলছে এরা থাকলে আমার গাছ বংশের ধ্বংস সুনিশ্চিত !

    কোথায় আবার পড়লুম, পিঁপড়ে কোন রোগ নয়, রোগের উপসর্গ মাত্র। মানে, পিঁপড়ে আসে আসে অন্য কোন গুপ্ত পোকার টানে, সেই পোকা, যে নাকি এসেছিল গাছের রসের টানে ইঃ ইঃ। পিঁপড়ে মারার কার্যকরী পদ্ধতি তাকেও মারবে এইসব বললো। যা যা বললো, সব করলাম। পাউডার মাখিয়েছি, সোডা মাখিয়েছি, তেল, ভিনিগার খাইয়েছি। কিন্তু টবের পিঁপড়েরা টবেই সুখে ঘোরাঘুরি করছেন। বরং আরো খুশিই হয়েছে মনে হল।
  • Arpan | ২৮ ডিসেম্বর ২০১৫ ২৩:৩৫324008
  • দেখছি তো।

    ম্যানিউর এতক্ষণে ২ গোলে এগিয়ে থাকার কথা।
  • T | ২৮ ডিসেম্বর ২০১৫ ২৩:৩৪324007
  • ম্যানইউ চেলসি এখনও গোললেস। কেউ খেলা দেখছে না?
  • T | ২৮ ডিসেম্বর ২০১৫ ২৩:৩২324006
  • এইবার রোবু নিশ্চয়ই লাফাতে আরম্ভ করেছে।
  • kumu | ২৮ ডিসেম্বর ২০১৫ ২৩:১৮324005
  • পাই ছোটাই ভাগীদার পিনাকী সকলকে আন্তরিক জন্মদিনশুভেচ্ছা,পায়েস,অতসবাজী,পাটিসাপটা ইত্যাদি।
    দেরীর জন্য সরি চাই।
  • san | ২৮ ডিসেম্বর ২০১৫ ২২:৫০324004
  • ওহো পিনাকীদারো জন্মদিন, তাকেও শুভেচ্ছা।
  • | ২৮ ডিসেম্বর ২০১৫ ২২:৪৬324003
  • পিনাকীরও বাড্ডে বুঝি? শুভ জন্মদিন।
  • Arpan | ২৮ ডিসেম্বর ২০১৫ ২২:৪৫324002
  • ভাগীবাউ আর কমরেড পিনাকীকে হ্যাবাড্ডি।
  • | ২৮ ডিসেম্বর ২০১৫ ২২:৪৪324001
  • Z বাংলা সিনেমা অরিজিনালের সিনেমাগুলো নেটে কোথাও দেখতে পাওয়া যায়?
    কেউ একটু সুলুকসন্ধান জানলে উপকৃত হব।
    আগাম ধন্যবাদঃ)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত