এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • de | ৩১ ডিসেম্বর ২০১৫ ১৪:২৮324270
  • আহা - থাক থাক ঘুরে নিক - এই তো সময়!

    সিঁফো - বম্বে বেড়ানো হয়ে গেলো? কন্যা কেমন এনজয় করলো?
  • Kaju | ৩১ ডিসেম্বর ২০১৫ ১৪:২০324269
  • আরে তুই সোজা ১২ঃ২৪ ধরে চলে যা, ডিডিদার ট্যুর প্ল্যান, আমার নিজের না, সেই বলত না 'ডিডি ডিডি ডিডি চোখ বন্ধ করে ভরসা করা যায়'।
  • পুপে | ৩১ ডিসেম্বর ২০১৫ ১৪:০০324268
  • :D সিঁফোদা ২০১৬ ক্যালেন্ডারটা চমৎকার, ভুরি ভুরি রোডট্রিপের সুযোগ। কোনটা ছেড়ে কোনটা যাই এরম ব্যাপার! ঃ)))
  • sinfaut | ৩১ ডিসেম্বর ২০১৫ ১৩:৪৮324267
  • তবে পুপের এই ৩ দিন পাইলেই ঘুরিয়া বেড়াই এ অভ্যেস মোটেই সুবিধের নয়। ব্ল্যাংকি নামে আরেকজন এমন সন্দেহজনক প্রকৃতির লোক আছে তারও মতিগতি এমন।
  • sinfaut | ৩১ ডিসেম্বর ২০১৫ ১৩:৪৬324266
  • কাল কাশিদ গিয়ে খুবই খুশি পেয়েছি। সুন্দর বীচ, বেশি লোক নেই। পিছনে পাহাড়, দুদিকে পাহাড় জলে নেমে এসেছে। আর বহুদিন বাদে সুপুরি নারকেল অশ্বত্থ কলা এইসব পরিচিত গাছ দেখে আর কেমন টালির চালা দেওয়া পাড়ার মধ্যে দিয়ে গিয়ে ভালো লেগেছে।
    যারা আলিবাগ না গিয়ে কাশিদ যেতে উৎসাহ দিয়েছেন তাদের থ্যাঙ্কু।
  • san | ৩১ ডিসেম্বর ২০১৫ ১২:৪০324265
  • আমার মতে বেড়াতে যান

    ১) ভালো ভালো বিরিয়ানির দোকানে
    ২) ভালো ভালো মিষ্টির দোকানে
    ৩) ভালো ভালো অন্যসব খাবার পাওয়া যায় এমন দোকানে

    অন্যসব জায়গায় গিয়ে কি হবে ? তিনদিন কেমন হুশ করে কেটে যাবে টেরই পাবেন না।
  • T | ৩১ ডিসেম্বর ২০১৫ ১২:৩০324264
  • ডায়মন্ডহারবার-রাণাঘাট-তিব্বত। উলটোপথে ফিরে আসবেন। ভালো দেখে হাঁস ভাড়া করে নেবেন।
  • Kaju | ৩১ ডিসেম্বর ২০১৫ ১২:২৪324263
  • 'কোন্নগড়' থেকে 'পানাগর' চলে যা সোজা 'কোন্নগথের বিখ্যাত জাহাজ কোম্পানির ক্রুজারে চেপে। আর নয়ত 'বৈঁচিগ্রাম থেকে বনহুগলী'। জলপথে দারুণ ট্রিপ হবে।
  • পুপে | ৩১ ডিসেম্বর ২০১৫ ১২:০২324262
  • শুক্কুরবার অনেক রাতে বেরিয়ে সোমবার খুব ভোরে ফিরবো। ঃ) কোনো কিন্তু নেই... :P
  • OshKosh B'gosh | ৩১ ডিসেম্বর ২০১৫ ১১:৫৮324261
  • বেই বেই যাবে?

    বক্খালি, ফ্রেজারগঞ্জ, শান্তিনিকেতন, ভালোপাহাড়, পাখিপাহাড়, বরন্তী, গড়পঞ্চকোট, মুকুটমণিপুর, মাইথন, পাঞ্চেত, বালি আইল্যান্ড (ইন্দোনেশিয়া নয়) ইঃ প্রঃ

    কিন্তু ...
  • পুপে | ৩১ ডিসেম্বর ২০১৫ ১১:২০324260
  • না আরো একটু দূরে হলেই ভালো হয় আর কি ডিডি-দা। :P কোন্নগর যেতে আমার বাড়ি থেকে ৫-১০ মিনিট লাগবে বড়জোর।
  • dd | ৩১ ডিসেম্বর ২০১৫ ১১:১১324259
  • কোন্নগড়
  • পুপে | ৩১ ডিসেম্বর ২০১৫ ১০:৫৭324258
  • পশ্চিমবঙ্গে জানুয়ারী মাসে শুক্কুরবার রাতে বেরিয়ে সোমবার ভোরে ফেরত আসার মতন উইকেন্ড ট্রিপের উপযোগী কিছু জায়গার খোঁজ দিন না।
  • dd | ৩১ ডিসেম্বর ২০১৫ ০৯:৫৬324257
  • আর ছিলো ক্যালেন্ডার ফ্রেঞ্জি এবং ডায়েরী গরিমা। ক্যালেন্ডারের জন্য হুড়োহুড়ি পড়ে যেতো। লোকে তিন মাস আগেই বলে রাখতো "কাকু, এইবারে একটা বিলিতি ক্যালেন্ডার দিবেন"। এয়ারলাইন্সের ক্যালেন্ডার ছিলো যেমনি হুঁদো তেমনি ঝলমলে। বাইরের ঘরে গর্বে সযত্নে ও সদর্পে টাঙানো থাকতো সেই অমূল্য সম্পদ। গৃহকর্ত্তার বুক ফুলে উঠতো।

    ডায়রী পাবার জন্য একটা প্রচন্ড উন্মাদনা ছিলো। কী হতো সেই ডায়ারী নিয়ে? সবাই তো "ডায়ারী লিখতো" না, কিন্তু একটা ধামসা ডায়েরী থাকলে প্রেস্টিজ খুব বেড়ে যেতো।
  • dd | ৩১ ডিসেম্বর ২০১৫ ০৯:৪৪324256
  • ও হো। "স্বনামে দুর্জন দুর্যোধন" বলে একটি চটি বই পড়েছিলাম আর্লি যইবনে। সেটিও চমৎকার লেখা ছিলো। লেখকের নাম আর মনে নেই। তার পরে অনেক খুঁজেছি - আর পাই নি।

    ঐ, দুর্যোধনের দৃষ্টিতে মহাভারত।
  • dd | ৩১ ডিসেম্বর ২০১৫ ০৯:৪১324255
  • আজ হচ্ছে সাহেবদের সংক্রান্তি। আজকের দিনে রেতের ব্যালায় মদ খেতেই হয়। খেয়ে নেশা করে রাত বারোটার সময় সমবেত জনতার সাথে কোলাকুলি করতে হয়, গেলাসে গেলাসে ঠক ঠক ঠকাক্কার করতে হয়। আর তারস্বরে হেপী নিউ ইয়ার বলে চেঁচাতে হয়। কী মজা !!!

    আমাদের সময়ে টিভির সবধন নীলমণি এক চ্যানেলেই বর্ষপুর্ত্তির সংস্কৃতিক সন্ধ্যে হতো রাত বারোটা পর্যন্ত্য। কয়েক বছর পরেই কলকাতা দুরদর্শন ও প্যারালেলই এরকম নিউ ইয়ার "ফাংশান" করতেন। যাকে বলে ভেরাইটি শো। সে এক চূড়ান্তো মোচ্ছোব। একবার এই চ্যানেলে দ্যাখো তো তার পরেই অন্য চ্যানেল। পরে দিন রুদ্ধশ্বাস হয়ে সেই নিয়ে আলোচনা।

    এইসব সিম্পুল আনন্দ আপনেরা কী করে টের পাবেন ?
  • pi | ৩১ ডিসেম্বর ২০১৫ ০৯:৩৬324253
  • কোনরকম দাবিই তো নেই দমদি। তোমার বা কারুর মুখ বন্ধের, কোন বিশেষ ধরণের আলোচনা বন্ধের তো নাইই। কিন্তু নতুন লোক্জন খুব কম আসেন, নানারকম ব্যাকগ্রাউণ্ডের লোকজন কম আসেন, অন্য নানারকম আলোচনা কিছুটা কম হয়, এগুলো অব্জার্ভেশন। হতেই হবে, এরকম কোন দাবিও নেই। কিন্তু হলে আরো ভাল হত, এটাও তো একটা মতামত বটে ( সবার সেটা নাও মনে হতে পারে, সেও ঠিক আছে)। কারুর সেটা মনে হলে সেকথা জানানো যাবে আশা করা যায়, নইলে তো আবার সেটাও মুখ বন্ধ ক'রে দেওয়া হচ্ছে মনে হতে পারে ঃ)
  • robu | ৩১ ডিসেম্বর ২০১৫ ০৯:৩৬324254
  • নাটকটা ছিল দ্বৈপায়নে দুর্যোধন।
    অভিবাবুকে ধন্যবাদ।
  • dd | ৩১ ডিসেম্বর ২০১৫ ০৯:২৭324252
  • অপ্সরাদের বিয়ে হোতো না।

    হবে কী করে ? উনারা অক্ষুন্নযৌবনা। বরগুলোতো বুরো হাবরা হয়ে যাবে, এমন কি নাতি পুতিরাও। কিন্তু উনারা খুকীটি ই থাকবেন।

    সেই যেদিন বা যতদিন কারুর সাথে চুক্তিমত থাকবেন ততদিন উনারা সেই ভদ্রলোকের "বউ"। তার পরে আবার ড্যাং ড্যাং করে বেরোবেন।
  • Abhyu | ৩১ ডিসেম্বর ২০১৫ ০৯:২৪324251
  • কানেক্শন খারাপ। পাঠিয়ে দিয়েছি যা জানি।
  • | ৩১ ডিসেম্বর ২০১৫ ০৮:৫৪324250
  • অভ্যু,সারাদিন সময় পাইনি। মেইল দেখলাম এইমাত্র। একবার জিমেল দেখো। একটা মেইল করেছি।
  • | ৩১ ডিসেম্বর ২০১৫ ০৮:৩২324249
  • পাইয়ের দাবীটা কী? যারা বেড়ানো, রেসিপি বাঘরকন্নার বিষয়ে মতামত দেয় তারা আর মতামত না দিক? নাকি অন্য কোনও ঠিক করে দেওয়া স্ট্যান্ডার্ড অন উযায়ী মত দিক?

    তা বাপু আমি এইসবগুলো নিয়েই মত দিয়ে থাকি। আমাকে চুপ করাতে গেলে আরেকটু খাটতে হবে।
  • Du | ৩১ ডিসেম্বর ২০১৫ ০২:২০324248
  • এখানে নয়, এমনি, সার্ভে করে দেখা গেছে।
  • Atoz | ৩১ ডিসেম্বর ২০১৫ ০২:০৩324247
  • অপ্সরারা মনে হয় লিভ টুগেদার করতেন ঋষি টিষিদের সঙ্গে, তবে টাইমের সম্ভবত লিমিট থাকতো।
  • sosen | ৩১ ডিসেম্বর ২০১৫ ০১:২১324246
  • কালকে লিভ টুগেদার নিয়েও আলোচনা হয়েছিলো?
  • Du | ৩১ ডিসেম্বর ২০১৫ ০১:১৪324245
  • আমি হঠাৎ এসে আমার একটা ইম্পর্টান্ট মতামত বলে যেতে চাই। কাল না কবে দেখলাম বিবাহিতদের চেয়ে লিভ টুগেদারদের বোঝাপড়া ভাল। আমার ধারনা সেটা লিভ টুগেদারের গুন নয়। বরম, যে দুটো মানুষ ইচ্ছেয় এই জিনিসটা করছে তারা অলরেডি একটা বেসিক মুক্তচিন্তা শেয়ার করে। আর সেই অনুপাতে কম সানি। যখন ব্যাপারটা কমন হয়ে যাবে তখন এই বেশি বোঝাপড়ার জায়গাটা আর থাকবে না।
  • Tim | ৩১ ডিসেম্বর ২০১৫ ০০:০৩324244
  • আস্তানার ওয়েদার, কারণ অন্তত জানা থাকে যে ওয়েদার খারাপ, আর ফোরকাস্ট মিলবেনা ঃ-)
  • avi | ৩০ ডিসেম্বর ২০১৫ ২৩:৪৭324243
  • অবিশ্যি এদের পুরো মহাভারত বলা যাবে না।
  • avi | ৩০ ডিসেম্বর ২০১৫ ২৩:৪৬324242
  • দুটো পড়েছি। প্রতিভা বসুর 'মহাভারতের মহারণ্য' আর একটার নাম বোধ হয় 'দ্বৈপায়নে দুর্যোধন', কার লেখা ভুলে গেছি।
  • robu | ৩০ ডিসেম্বর ২০১৫ ২৩:৪৪324241
  • আমি একটা নাটক দেখেছি। ভালো লেগেছিল। এখন নামটা মনে পড়ছে না। তবে সেটা মহাভারতের সরাসরি পার্ট না।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত