এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • শ্রী সদা | ০৩ জানুয়ারি ২০১৬ ২১:৩৬324420
  • লং উইকেন্ড সেস।
    একটা মাইক্রোব্রুয়ারিতে ডিনার করতে গিয়েছিলাম। স্টাউট বিয়ার, কুর্গি স্টাইল পর্ক ফ্রাই, ফ্রায়েড সসেজ, হামুস উইথ পিটা ব্রেড।
  • King Ghidorah | ০৩ জানুয়ারি ২০১৬ ১৪:২৫324419
  • দেখি, সন্ধ্যেবেলা ঐ এঁকাবেঁকা বাড়িটার ওদিকে যাবো।
  • ? | ০৩ জানুয়ারি ২০১৬ ১৪:২৪324418
  • সিঙ্গাপুরের নাইট সাফারিটাই ঠিকঠাক
  • King Ghidorah | ০৩ জানুয়ারি ২০১৬ ১৪:১৪324417
  • উফ্‌ কী বোরিং জায়গা রে ভাই। শুধু উঁচু বাড়ি আর পায়রার খোপ। Punggol বলে একটা বীচে গেছিলুম, ওচ্চেয়ে বাগবাজার ঘাট যে কোনো দিন বেশি ইন্টারেস্টিং।
  • S | ০৩ জানুয়ারি ২০১৬ ১৩:২০324416
  • চেন্নই এর অবস্থা কেমন? ট্রেন বা পেলেন কি চলছে?
  • robu | ০২ জানুয়ারি ২০১৬ ২৩:২৬324414
  • বিলগ্নীকরণ। ধোত।
  • kabya | ০২ জানুয়ারি ২০১৬ ২৩:১২324413
  • সক্কল কে হ্যাপী নিউ ইয়ার
  • robu | ০২ জানুয়ারি ২০১৬ ২২:২৭324412
  • ২০০৪। বিকেন্দ্রীকরণ ভাড়মে যায়।
  • Du | ০২ জানুয়ারি ২০১৬ ২২:২১324411
  • মুখস্থ করানোর এই গুণটা সত্যি~ই দেখার মত। আগেকার সকলকেই দেখি বড় বড় কবিতা ইত্যাদি পুরো মনে আছে। ক্লাসের পড়া।
    এখন (আমি নিজেও জোরে পড়তাম না, বারবার পড়তাম না -মনেও নাই কিছুই ঃ() আর এই জিনিস দেখতে পাই না।
  • kaushik | ০২ জানুয়ারি ২০১৬ ২২:১৮324410
  • হ্যাঁ, দেখলাম এবি বর্ধনের খবরটা।
  • . | ০২ জানুয়ারি ২০১৬ ২২:০৭324409
  • সিংকিং অফ দ্য হুড আর সিংকিং অফ বিসমার্ক, দুটোই ভয়ানক রোমহর্ষক ঘটনা। হুডকে ডুবিয়ে আর প্রিন্স অফ ওয়েল্সকে জখম করে বিসমার্ক নিজেও আর যুদ্ধ করার অবস্থায় ছিল না। তাই আহত বিসমার্ক ব্রিটিশ নেভির চোখে ধুলো দিয়ে চুপিসাড়ে পালায়। এনিগমা ক্র্যাকড না হয়ে গিয়ে থাকলে ব্রিটিশরা আর বিসমার্ককে খুঁজে পেত না। খুঁজে পেয়েছিল যখন ৬ নং কুঁড়েঘরের একটি মেয়ে একটা ইন্টারসেপ্টেড মেসেজ থেকে "ব্রেস্ট" কথাটা উদ্ধার করে। বিসমার্ক এই "ব্রেস্ট" পোর্টের দিকে কেটে পড়ার তালে ছিল। জানতে পেরে ব্রিটিশরা ধাওয়া করে ডুবিয়ে দেয়।
  • Arpan | ০২ জানুয়ারি ২০১৬ ২২:০২324408
  • এ বি বর্ধন চলে গেলেন?
  • T | ০২ জানুয়ারি ২০১৬ ২১:২৫324407
  • শুধু নেভাল এনিগমা এবং ট্যুরিং কেন, ব্যাটল অব অ্যাটলান্টিকে তো বিসমার্কের ধ্বংস হওয়াও আছে। সে তো সাংঘাতিক রোমহর্ষক। ডিডিদা লিখুন না বিসমার্ক নিয়ে।
  • . | ০২ জানুয়ারি ২০১৬ ১৬:৩৬324406
  • ভালো কথা, ওটা ছিল আট নং কুঁড়েঘর।
  • . | ০২ জানুয়ারি ২০১৬ ১৬:৩৩324405
  • কিন্তু বেটল অব দি এটলান্টিক তো আসলে এনিগমার গপ্পো! এনিগমা বনাম টুরিংএর আসল টক্কর ওখানেই হয়েছিল কিনা! ক্রিগসমেরিন তো জর্ম্মন আর্মির মতো বোকাহাবা ছিলনা, তাই ওরা দুদিনের বেশি একটা কি ব্যবহার করতো না। আর এনক্রিপশন প্রোটোকল ব্যবহারে সতর্ক থাকতো বলে ইউ-বোটের রেডিও ট্রাফিক কেউ ডেক্রিপ্ট করতে পারতো না। এইজন্য টুরিং নিজে একটা কুঁড়েঘরে দুটো মেয়েকে নিয়ে নাভাল এনিগমা সলভ করতে বসে গেছিলেন। আবার এনিগমা মেশিন যোগাড় করার জন্য খোদ ইয়ান ফ্লেমিং অভিযান চালাতে চেয়েছিলেন, কিন্তু শেষ সময়ে সেটা ভেস্তে যাওয়ায় টুরিং বাবু ভারি রাগ করেছিলেন। টুরিং অবিশ্যি পরে নিজেই নাভাল এনিগমা ক্র্যাক করে ফেলেন, কিন্তু ক্রিগসমেরিন কম্যান্ডাররা মাঝে মাঝেই মেশিনের সেটিং পাল্টে দিত বলে ওনাকেও দশপনেরো দিন ধরে নতুন করে ক্র্যাক করতে হত। এটলান্টিকের লড়াই আসলে হয়েছিল একদিকে পুরো অ্যাক্সিস ফোর্স আর আরেকদিকে টুরিংএর মধ্যে।
  • সিংগল k | ০২ জানুয়ারি ২০১৬ ১৬:০০324404
  • ডিডিদা ব্যাটল বললেন কি বোটল বললেন ঠিক ঠাহর করতে পারলুম না। কিন্তু বেটল অব দি এটলান্টিকের অপেক্ষায় রইলাম। ডিডিদা, জর্ম্মন ইউ বোটের দৌরাত্মের চ্যাপটারটাতে বেশ একটু জোর দেবেন কিন্তু। আপনার খালি খালি এরোপ্লেনের কোলে ঝোল টানার ভারী একটা বদোভ্যেস আছে।
    আর বেটল অফ এটলান্টিকের বাইরেও রাশান আর জাপানী ডুবোজাহাজ সম্মন্ধে ভারী জানতে ইচ্ছে করে। এমেরিকানরা কিছু না করেই যেমন ঢাক পিটিয়ে অস্থির হয় রাশানরা কিন্তু কোলড ওয়রের সময়টা নিজেদের ডুবোজাহাজ নিয়ে খুবই ঢাক গুড়গুড় করত। সোভিএত রাশা টুকরো হবার ঠিক আগে এই ধরুন ছিয়াশি কি সাতাশি সালের গিনেস বুকে পেল্লাই একটা ডুবোজাহাজের ছবি দিয়ে বলা ছিল যে অমুক প্লেন তমুক সময় এটার ছবি তুলেছে, এটাই বিশ্বের বৃহত্তম ডুবোজাহাজ, রাশা এটার অস্তিত্ব স্বীকার করে না, এমনকি স্টকে কটা এমনি চীজ্ আছে তাও বলে না। বেশ একটা রোমাঞ্চ লাগত বলে সাদাকালো ছবিটা খুলে খুলে দেখতাম মাঝে মাঝেই।
    তবে সেকেন্ড ওয়র্লড ওয়রের সময় নাকি জাপানীদের দখলে ছিল সবচে ছোট আর সবচে বড় ডুবোজাহাজের রেকর্ড। ছোটটা ছিল নাকি হিউম্যান টর্পিডো আর বড়টা একটা হোঁত্কা সাম্মেরিন এয়ারক্রাফট কেরিয়ার। হোত্কা ওরম ডুবো এয়ারক্রাফট কেরিয়ার নাকি জাপান তিনটে কি চারটে বানিয়েছিল, তার দুটোকে নাকি এটলান্টিকেও পাঠাবার মত্লব কষেছিল। এমেরিকাকে পুব দিক থেকে এটাক করতে। কিন্তু তার আগেই এমেরিকা পরমানু বোম্ ফেলে ওয়র ফিনিশ করে দ্যায়। ইউ টিউবে একটা চমত্কার ডকুমেন্টারীও দেখেছিলাম এই হোত্কা ডুবোজাহাজের ওপর(জাপানীজ সুপারসাব বলে খুঁজুন)। যুদ্ধের শেষে এমেরিকার হাতে পড়ে ঐ ডুবোজাহাজগুলো, তারা নাকি টেকনিকাল নো হাউ বুঝে নিয়ে ডুবিয়ে দেয় ওগুলোকে, পাছে যুদ্ধবন্ধু রাশাও ওগুলো দেখতে চেয়ে বসে। সে ভারী রোমহর্ষক ব্যাপার। বেটল অব এটলান্টিকে তো বোধহয় রাশান বা জাপ ডুবোজাহাজের কোন ভূমিকা ছিল না। তাই না?
    আপনার হাতের ওয়র্লড ওয়রের বেটলগুলো ফুরোলে কোল্ড ওয়রের ওপরেও একটু লিখুন না তারও নেশা তো কিছু কম না।
  • nripen | ০২ জানুয়ারি ২০১৬ ১৫:১১324403
  • দুমাস হয়ে গেল বুলবুলভাজায় নতুন আপডেট নেই! হেল্লো, কেউ শুনছেন?
  • potke | ০২ জানুয়ারি ২০১৬ ১৩:২১324402
  • সদা, ফোন করেছিলি, ধরতে পারিনি। হাল খুব খারাপ ঃ(
  • T | ০২ জানুয়ারি ২০১৬ ১৩:১১324401
  • শীত গরিমা && বারান্দাগরিমা && বিয়ারগরিমা && স্বর্গগরিমা।
  • sda | ০২ জানুয়ারি ২০১৬ ১৩:০৮324400
  • শীতের রোদে বারান্দায় বসে কার্লসবার্গ আর চিজ কিউব। স্বর্গ।
  • aranya | ০২ জানুয়ারি ২০১৬ ১২:৩০324399
  • বইমেলায় লেখাপত্তর ছাপানো ইঃ খরচসাপেক্ষ ব্যাপার আসছে। গুরু-র আর্থিক অবস্থা কেমন এবং ভারত ও বিদেশ থেকে কিভাবে টাকা পাঠানো যেতে পারে, সেটা নিয়ে কোন টই-তে একটু লিখলে ভাল হয়
  • T | ০২ জানুয়ারি ২০১৬ ১১:২৯324398
  • ডিডিদা, কই ব্যাটেল অব অ্যাটলান্টিকের লেখাটা একটু একটু করে দিন। পড়ি।
  • aranya | ০২ জানুয়ারি ২০১৬ ০৯:৪০324397
  • বছরের প্রথম দিন ব্যাডমিন্টন, নট ব্যাড
  • aranya | ০২ জানুয়ারি ২০১৬ ০৯:৩৪324396
  • রাজীব হায়দার-এর হত্যার রায়ে বোড়ে-দের ফাঁসী আর মূল চক্রীর ৫ বছর জেল :-(
  • Du | ০২ জানুয়ারি ২০১৬ ০২:০২324395
  • মিঠাইয়ের একটা কুমকুমও আছে। খুব ভালো।
  • Du | ০২ জানুয়ারি ২০১৬ ০২:০১324394
  • অভ্যু, কলকাতায় থেকে মিষ্টি বন্ধ করা যায় না। অন্যখানে যখন যাবে তখন খেয়ো না।
  • | ০২ জানুয়ারি ২০১৬ ০০:৫৫324393
  • উফ্‌,কাল একটা দিন কাটালাম বটে! দুপুর বারোটায় বেরিয়ে রাত দুটোতে বাড়ি ফেরত। সেই যে দুপুরে জাপানী খাবার খেয়েছিলাম.. তারপর থেকে শুধু জলের ওপর আছি।

    সকলকে হ্যাপি নিউ ইয়ার।
  • dd | ০১ জানুয়ারি ২০১৬ ২৩:৩৭324391
  • এ একেবারে ইসে খাবার কমপিটিশন। সারা দুনিয়া জুড়ে। একরাতে কে কতো বেশী গিলতে পারে সেই নিয়ে আদেখলাপনা।

    অ্যামেচার। অ্যামেচার। অপোগন্ডের দল।
  • r2h | ০১ জানুয়ারি ২০১৬ ২৩:৩৭324392
  • বাঞ্ছারামের কাঁচাগোল্লা মনে পড়ে অভ্যুর সঙ্গে একমত হলাম। মিঠাইয়ের মিষ্টি দইও খুব পছন্দ ছিল।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত