এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Abhyu | ০৫ জানুয়ারি ২০১৬ ১৭:৫৫324630
  • অরিজিৎদা, আননোন নাম্বার থেকে একটা মিসড কল দেখবে, ওটা আমি।
  • পুপে | ০৫ জানুয়ারি ২০১৬ ১৭:৪৪324629
  • ""ইউনিটেক বি টাওয়ার থেকে গেট ২ ও ট্রেক"" - এইটা দারুন। হিঃ হিঃ
  • Blank | ০৫ জানুয়ারি ২০১৬ ১৭:৩৬324628
  • কেদার টা ট্রেল আগে ছিল। আশে পাশে গুচ্ছ দোকান। আরামসে ল্যাদ খেতে খেতে যাও। কিন্তু এখন কেদার ইজি ট্রেকের মধ্যে পরে। ভুমিকম্পের পরের রাস্তা অনেকটা বেড়ে গেছে। দোকান ও নেই।

    লিভিং রুট ব্রীজ কে ট্রেকের মধ্যে ধরলে ইউনিটেক বি টাওয়ার থেকে গেট ২ ও ট্রেক।
    তবে গোমুখে অ্যাটলিস্ট বোল্ডার হপিং এর এক্সপেরিয়েন্স হয়।
    আমাদের পরের টায় জঙ্গল, বুগিয়াল, বোল্ডার, গ্লেসিয়ার পার করে একই ভাবে উঠতে নামতে হবে। বেশ কিছু ডেথ জোন ও পরবে। এই সব রিস্ক জেনে তবে চলো। আর মধ্যে abort করা চাপের। ৫ দিন পরে abort করতে চাইলে কিন্তু ৫ দিন ই সময় লাগবে আরো স্তার্টিং পয়েন্টে পৌছতে।
  • | ০৫ জানুয়ারি ২০১৬ ১৭:০৭324627
  • ঃ))
  • Abhyu | ০৫ জানুয়ারি ২০১৬ ১৭:০২324626
  • হ্যাঁ হ্যাঁ ছিল তো। ড্যানি ফিফ্যারম্যানকে একটা প্লেক দেওয়া হবে। দেবেন শৌটীরকিশোর বাবু। উনি বললেন - কি লেখা আছে পড়ে দাও। অরিন্দমদা সেটা পড়তে আরম্ভ করে বলে - ভালো পড়া যাচ্ছে না - বলে আরেকজনকে ধরিয়ে দিল।
  • King Ghidorah | ০৫ জানুয়ারি ২০১৬ ১৬:৫৮324625
  • গডজিলার শত্রু, বল্লে হবে?
  • | ০৫ জানুয়ারি ২০১৬ ১৬:৫৬324623
  • অরিন্দম দা ছিল দা সেই দিন? সেনগুপ্ত।
  • | ০৫ জানুয়ারি ২০১৬ ১৬:৫৬324624
  • বাহ দারুন। ঃ))

    হ্যাঁ এই গুলো হয়ে থাকে। আগেও দেখেছি ঃ((
  • Abhyu | ০৫ জানুয়ারি ২০১৬ ১৬:৫০324622
  • টক ছিল বিকেলে। সকালে সেশন চেয়ার ছিলাম, সে ভারি ইন্টারেস্টিং অভিজ্ঞতা। আমি একটু আগেই পৌঁছেছিলাম। খানিক পরে দু জন ঢুকলেন। দুজনের একজনের ছবি আমি আগে দেখেছি। আর উনি আরেকজনের নাম ধরে তাঁর সঙ্গে কথা বলছিলাম সুতরাং বুঝলাম যে দু জন স্পীকার এসে গেছেন। প্রথমজন হলেন সুনন্দাদি। ওনাকে নিজের পরিচয় দিয়ে বললাম থার্ড স্পীকারকে কি উনি চেনেন? সুনন্দাদি বললেন উনি আন্দাজ করছেন কে হবেন। খানিক পরে তিনিও এলেন। টক সব লোড করা হল।

    এদিকে গৌরাঙ্গদা ঢুকেছেন সব ঠিক আছে কিনা দেখতে, সুনন্দাদি ওনাকে দেখেই বলেন আমার রসিদ কই? গৌরাঙ্গদা ভারি ব্যস্তসমস্ত হয়ে চললেন রসিদের ব্যবস্থা করতে। ফিরে এসে খুব বিপন্নমুখে কিছু কাগজ ওল্টাতে থাকলেন (কাগজগুলো হচ্ছে সেশন চেয়ারদের জন্যে - লিস্ট অফ স্পীকার্স)। আমি আর থাকতে না পেরে বললাম - আচ্ছা আমার নাম অভ্যুদয়, আমি কি একটা কাগজ পেতে পারি? উনি ভারি অপ্রস্তুত হয়ে বললেন, না না আমি তোমাকে চিনি, তোমার কাগজটাই খুঁজছিলাম। এই নাও। এবার আরম্ভ করে দাও।
    আমি দেখলাম ঘরে ছ জন লোক (আমি, তিন জন স্পীকার আর দু জন মাইকম্যান)। এমন সময় আশিসদা এলেন। বললাম দু এক জন ছাত্র পাঠান নইলে আরম্ভ করি কি করে। উনি হ্যাঁ হ্যাঁ নিশ্চয় বলে কেটে পড়লেন। ভাবছি আরম্ভ করব কিনা। দাঁড়িয়ে উঠে বললাম -

    হ্যালো। ওয়েলকাম টু

    বলতেই দেখি দরজা খুলে শিউলি ঢুকছে। বললাম আয় মা লোকজন না এলে আরম্ভ করি কি করে। দেখি সুনন্দাদি খুব অবাক হয়ে আমার দিকে তাকিয়ে আছেন, আমি ঝুলিয়েছি বুঝতে পেরে গম্ভীর হয়ে আরম্ভ করলাম - ওয়েলকাম টু দ্য সেশন অন ... আওয়ার ফার্স্ট স্পীকার ইস ...

    স্পীকার বলতে উঠলেন। উনি কিছু বলার আগেই শোনা গেলো - হ্যালো মাইক টেস্টিং ওয়ান টু। আমি বললাম আচ্ছা আমি তো সেশন আরম্ভ করে দিয়েছি, আপনারা টেস্টিংটা পরে শেষ করেন, ক্যামন? ওনারা ঘাড় নেড়ে চুপ করে রইলেন।

    প্রথম টকটা ঠিকঠাক সামলে গেল। টক চলাকালীন রাহুলদা, মৌসুমীদি আরো কেউ কেউ এসে ঢুকলেন। সেকেন্ড টকের স্লাইড দেখেই আমার বুক শুকিয়ে গেল। যখন আর পাঁচ মিনিট বাকি তখন তিনি ফিশার থেকে আরম্ভ করে ১৯৭০ মতো পৌঁছেছেন, বলেন অ্যাঁ ওনলি ফাইভ মোর মিনিট্স? বলে যেমন বলছিলেন তেমনি বলেই চললেন। শেষে ওনাকে থামাতে আমি উঠে দাঁড়ালাম। দেখি মৌসুমী খিক খিক করে হেসে যাচ্ছেন। যাই হোক থার্ড স্পীকার হলেন সুনন্দাদি। আমি মন দিয়ে ওনার টক শুনছি। সাত নম্বর স্লাইডে এসে বললেন - অভ্যুদয় আর যাচ্ছে না কেন?

    আমি উঠে গিয়ে দেখলাম কি কেলেঙ্কারী!

    - সুনন্দাদি আপনার তো মোটে সাতটাই স্লাইড - আর তো নেই!
    - সে কি! আমি যে এতো কষ্ট করে সব বানালাম?
    - এখন কি হবে?
    - ঠিক আছে। আমি বোর্ড টক দিচ্ছি, তুমি একটা চক আনো।

    অগত্যা চকের খোঁজ পড়ল। স্টুডেন্ট ভলান্টিয়াররা বলল আজ তো অফিস বন্ধ। চক তো অফিসে। আমি ধমকে বললাম কলকাতা বিশ্ববিদ্যালয়ে চক নেই বললেই হল? নিয়ে এসো। সুনন্দাদি চুপ করে দাঁড়িয়ে আছেন। রাহুলদা পিছন থেকে বাঙালী ইংরেজীতে বললেন - অভ্যুদয় ইট মাইট বি বেটার টু আস্ক দ্য অর্গ্যানাইজার্স টু ব্রিঙ্গ সাম চকস। আমি বাঙলায় বললাম হ্যাঁ আমি অলরেডি বলেছি। খানিক পরে ইয়াব্বড একবাক্স চক এলো। সুনন্দাদি এতোক্ষণ এক পিস কাগজে অঙ্ক করছিলেন। যেখানে থেমেছিলেন তার পর থেকে কি জটিল একটা কন্সট্রাকশন পুরো মন থেকে নামিয়ে দিলেন। আমি পুরো হু্ব্বা।

    পরে মৌসুমীদি বলেছিলেন ওনাকে ফার্স্ট স্পীকার করা উচিত ছিল। রাহুলদাও কাজটা অ্যাপ্রিশিয়েট করছিলেন। তীর্থদা বলেছিল ওরও নাকি খুব ইন্টারেস্টিং অভিজ্ঞতা হয়েছিল আগের দিন সেশন চেয়ার করতে গিয়ে। সবই ছিল শুধু প্রোজেক্টার অন করতে দ্শ মিনিট লেগেছিল।
  • d | ০৫ জানুয়ারি ২০১৬ ১৬:৪৬324621
  • কিন্তু তোমার এই "রাজা গিদড়" নামটা যেন কেমন কেমন।
  • King Ghidorah | ০৫ জানুয়ারি ২০১৬ ১৬:৩৯324620
  • সাম্দাকফু/চাদর বলেছে। গোমুখ বলেনি, ভার্সে বলেনি, লিভিং রুট ব্রীজ বলেনি, আন্নামালাই হিলস বলেনি। কাজেই আমি যেতেই পারি।
  • d | ০৫ জানুয়ারি ২০১৬ ১৬:৩৬324619
  • না না সব ট্রেক সবার জন্য নয়, ব্ল্যাঙ্কি ঠিক বলেছে। নিজ প্রাণের দায়িত্ব নিজের
  • King Ghidorah | ০৫ জানুয়ারি ২০১৬ ১৬:৩৩324618
  • ব্ল্যাঙ্কি পাল্টি খাচ্ছে। স্বয়ং সিইও বলেছিলো ঘন্টায় দুই কিমি হাঁটা লোককেও নিয়ে যাবে!!! সবাই বলে বসে আছে ঐজন্নে।
  • | ০৫ জানুয়ারি ২০১৬ ১৬:২২324617
  • হ্যাঁ তা বলতো পারো। ঃ)

    তবে বেশ কিছু জায়গায় রাস্তা বলে কিছু নেই। আর খুব চড়াই। ২ কিমি উঠেই আমার হাঁফ ধরে গিয়েছিল। তরপারে আলুপরটা আর চা খেয়ে চাঙ্গা হলুম।
  • Ekak | ০৫ জানুয়ারি ২০১৬ ১৬:১৩324616
  • কেদার কবেই বা ট্রেক করতে হত। ও তো ট্রেইল। ব্রেকফাস্ট করে বেরিয়ে থ্যাপাস থ্যাপাস করে একটু লেট লাঞ্চ টাইমে পৌছনো।
  • | ০৫ জানুয়ারি ২০১৬ ১৬:১০324615
  • অভ্যু, তোমার টক কেমন হল? আমি গেলেই আমার গাইড আমাকে গুছিয়ে কেলাতো তাই মায়া করে দিয়েছিলাম। ৩ জানু ইউনি র রিউইনিয়ন ছিল সেটাও মায়া করে দিলাম ঃ)
  • | ০৫ জানুয়ারি ২০১৬ ১৬:০৫324614
  • এখন শুনছিলাম কেদার র এতোটা নাকি ট্রেক করতে হয় না। রাস্তা হয়ে গেছে। সত্যি নাকি।
  • de | ০৫ জানুয়ারি ২০১৬ ১৫:৫৯324613
  • সেই - অতো উত্তরে কুমুদি যায়নি - আমার পেত্থোমেই সন্দ হয়েছিলো -ঃ)
  • kumu | ০৫ জানুয়ারি ২০১৬ ১৫:৫২324611
  • ১ ০৮ উত্তরকাশী না। হরিদ্বার।
  • Abhyu | ০৫ জানুয়ারি ২০১৬ ১৫:৫২324612
  • না না মুশকিল কিছু না। তোর সঙ্গে আরো একটা ব্যাপারে দরকার ছিল। ফোন নম্বরটা মেল করে দিস।
  • Blank | ০৫ জানুয়ারি ২০১৬ ১৫:৪৬324610
  • কি মুশকিল
  • Abhyu | ০৫ জানুয়ারি ২০১৬ ১৫:৩৬324609
  • বুনান তুই সেই শেফার লেগ্যাসি পেন কিনবি বলেছিলি, কিনেছিস? নেহাত বাড়ি না ফিরলে ঐ পেন আমি বুক করে রাখলাম, শ্বশুর বাড়িগুলোতে বলে রাখিস।

    আর ব্রতীন্দা সবাইকে আবার কি কথা? নাম ধরে ধরে লিস্ট বানাও।

    দমুদি অক্ষকে মিস করি, ঘেঁটি ধরে নিয়ে এসো।
  • Blank | ০৫ জানুয়ারি ২০১৬ ১৫:৩১324608
  • পরের বড় প্ল্যান সেপ্টেম্বার নাগাদ। সাথে ৩/৪ জন যেতে পারে। তবে এইটা কিন্তু এক্সপিডিশান রুট। মানে আগে ট্রেকিং এক্সপেরিয়েন্স থাকতে হবে (সান্দাকফু আর চাদর ট্রেক কে ধরা হবে না)।
    আর বাড়ি না ফেরার চান্স থাক
  • | ০৫ জানুয়ারি ২০১৬ ১৫:২২324607
  • সবাই কে নতুন বছরের বিলম্বিত শুভেচ্ছা ..
  • d | ০৫ জানুয়ারি ২০১৬ ১৩:৩৫324605
  • অক্ষকে একদিন ঘেঁটি ধরে এনে এই ভ্রমণগরিমা পড়াতে হবে।
  • de | ০৫ জানুয়ারি ২০১৬ ১৩:২৭324603
  • এত্তো ভ্রমণ দেকেই আর কাচে ঘেঁষতে পাচ্চি না - ইদিকে আমার মেক্সিকোর কানকুন বে থেকে একখান কনফারেন্সে টকের নেমন্ত ক্যান্সেল কত্তে হোলো - ২০১৭ কবে হবে সুপুন্না? ঃ(((
  • আচ্ছা! | ০৫ জানুয়ারি ২০১৬ ১৩:২৭324604
  • ঐ সে বছরই কি তা হলে উত্তরকাশীতে ভয়য়ঙ্কর বন্যাটা হয়েছিল?
  • kumu | ০৫ জানুয়ারি ২০১৬ ১৩:০৮324602
  • না।কুমু কুমুই।আর আপনাদের ভ্রমণগরিমা দেখে বাক্যহারা।

    তবে উত্তরকাশী অব্দি আমিও গেচি,আপ্নেরা হয়তো পেত্যয় যাবেন না।
  • san | ০৫ জানুয়ারি ২০১৬ ১২:৫৯324601
  • নিউ ইয়ারে কুমুদি উমু হয়ে গ্যাছে ? :-)

    আপনারা এসবিআই অনলাইন খুলতে পারছেন ? আমি ক্যানো পারছিনা ?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত