এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Bratin | ০৭ জানুয়ারি ২০১৬ ০০:১৮324750
  • টি কাকে চাইছো আবার ? ঃ)
  • dd | ০৭ জানুয়ারি ২০১৬ ০০:১৬324749
  • ওঃ। ঘুমাতে যেতে পারছি না। শিগগিরি শেষ করো হে।
  • T | ০৭ জানুয়ারি ২০১৬ ০০:০১324748
  • কিন্তু নায়িকা দার্জিলিং এ কেন? সে তো ছিল প্রতাপগড়ে। জীবন চলে গিয়েছে ষোলো ষোলো বছরের পার। শ্যুটিং পড়েছে দার্জিলিং এ। অতএব নায়িকা এসে একটা কলেজে ভর্তি হ’ল। নায়িকা এখন আর কচি খুকী নেই। দস্তুর মতো রূপসী বাংলা। তক্কে তক্কে হিরোও হাজির। কি করে সে দার্জিলিং এ হাজির হ’ল, কিভাবে খুকীকে চিনল, সেসব প্রোডাকশন ম্যানেজাররা ভালো বলতে পারবে। বাট আম আদমি, এই ডিস্ক্রিট পয়েন্টে এসে বুঝতে পারবে, কলেজ থাকলে সাইকোলজি অনার্সও থাকবে। একটি প্রিন্সিবাবু থাকবেন। হিরো ইটিসি এরা তো আছেই।

    কে এই প্রিন্সিবাবু? একজনই হয় স্যার, একজনই হয়। রবি ঘোষ বাঘা, ভানুবাবু গোয়েন্দা, আর খরাজবাবু প্রিন্সিপ্যাল। বাংলা সিনেমার তিন অবসংবাদিত অভিনেতা। খরাজবাবু আজকাল একসেট প্রিন্সিপ্যাল সিকোয়েন্স আগে ভাগে শ্যুট করে রাখেন। কেউ এলে দিয়ে দেন। যে যার মতো করে বসিয়ে নেয়। এডিটরদের পোয়াবারো। নায়িকারও। কারণ খরাজবাবু শুধু সাইকোলজি পড়ান না, নায়িকার পেয়ারের নায়ককে খুঁজে অবধি দেন।

    আচ্ছা, বলেছি কি নায়কটা কে? বলিনি? নায়ক হচ্ছে অঙ্কুশ। সেই হাতি ফাতি অংকুশ। দেব নয়। একে সে খোকা তায় চারশোবিশ। কলেজে ঢোকালে প্রেস্টিজ নষ্ট। এদিকে নায়কের কলেজ রোলটা কি হবে সেই নিয়ে পরিচালক এবং সহপরিচালকের মধ্যে কথাকাটাকাটি চলছিল। এই ফাঁকে একটি তৃতীয় পার্সন মাঝখানে ঢুকে কিছুটা ফুটেজ খেয়ে নেয়। আমরাও বুঝতে পারি এইবার আসল খেল শুরু হতে চলেছে।

    নেক্সট...
  • সে | ০৬ জানুয়ারি ২০১৬ ২৩:৫৪324747
  • দেব ছাড়া নায়কের রোলে কাউক্কে মানাবে না।
  • T | ০৬ জানুয়ারি ২০১৬ ২৩:৪৬324746
  • এই মারামারিটা না হলে গলা জড়িয়ে ‘বাবা’ বলার চান্সটুকু হিরো পাচ্ছিল না। পরিচালকের সাথে একপ্রস্থ ক্যাঁওম্যাঁও। শেষে রফা হ’ল একটা আরবিট ফাইটিং সিকোয়েন্স রাখা হবে। সেটা এইরম। নায়িকা হঠাত দার্জিলিং এ ল্যান্ড করেছে। ঘুম স্টেশন। ট্রেন থেকে সবে নামবে। লুচ্চারা হাজির। বিক্ষিপ্ত টোনটিটকিরি। ছোট্ট ঘটনা। সেই সুযোগে নায়ক লুচ্চাদের উদুম ক্যালাবে। এবং হাজির থাকবে একটা ফার্স্ট এইড বক্স।

    এই বক্সটা গুরুত্বপূর্ণ। খুব কম ফুটেজ পেয়েছে। কিন্তু নিজেকে উজাড় করে দিয়েছে। হিরো ভিলেনদের ক্যালাচ্ছে, এবং বক্সটা নিজের ভেতর থেকে কখনো ক্রেপ ব্যান্ডেজ, কখনো ছুঁচ সুতো, কখনো টিংচার আয়োডিন, কখনো ইঞ্জকশন সিরিঞ্জ হিরোর মুখে মুখে জুগিয়ে চলেছে। হিরো ক্যালাতে ক্যালাতে ফার্স্ট এইড দিচ্ছে, দিতে দিতে আবার মারছে। এইভাবে খানিক পরে কনভার্জেন্স আসার পর পুলিশ এল। আসেই, সবাই জানে, নতুন কিছু না। কিন্তু এইখানে কিছু সিন এডিটরটা ছেঁটে দিয়েছে। ওগুলোতে নাকি সাউন্ড আসেনি। কি করা যাবে, যা অবস্থা তাতে তো, পুলিশের বলার মতো কিছু নেই।

    বাট হাম কঁহা থে। আচ্ছা, উয়ো মারপিটকে পাস। ব্‌স, খতম হোনে কে বাদ শ্যুটিং ফিরসে চালু। খালি একটা ইনফরমেশন না দিলে চলছে না। এই প্রি ইন্টারভ্যাল ভিলেন গুলোকে টাকা পয়সা দেওয়া নিয়ে সেটে একটা ঝামেলা হয়। তো পরিচালক এমনিতেই এদেরকে ক্যালানোর ধান্দাতে ছিল। ফলে কিছুক্ষণ পরেই ওরা সেটা রিয়েলাইজ করে, হারে হামাদের মারছেন কেনো? বলে বিস্তর চ্যাঁচামেচি করতে থাকে। কিন্তু তাতে কি! হিরো সেসবে কান না দিয়ে হুলিয়ে ঠেঙিয়েছে। সাথে ঐ ফার্স্ট এইড বক্স। ওকে অবশ্য টাকা পয়সা কিছু দেয় নি। তবে রিভ্যুতে এইসব বিবিধ বাওয়াল নিয়ে না লেখাই ভালো...

    আবার পরের পোস্টে।
  • T | ০৬ জানুয়ারি ২০১৬ ২৩:৩১324745
  • শ্যুটিং এর সূত্রপাত ইংরেজী দুইহাজার দুই সালের বিশ্ব পিতামাতা দিবসের প্রাক্কালে বাংলাদেশের প্রতাপগড়ের ভিতর একটি ইশকুলের মাঠের মধ্যিখানে দাঁড়ানো একটি পোস্টারের সামনে হাবা মার্কা একটি ছেলের সতৃষ্ণ নয়নের...নাহ্‌, বাড়াবাড়ি হয়ে যাচ্ছে।
    একটা হাপ প্যান্ট ছেলে, তার মা নেই, সেই সংক্রান্ত সেন্টিমেন্টও নেই, বাপের সময় নেই, হেডমাস্টারের রোলকলে সাড়া দেওয়ার মতো ইচ্ছেও নেই, নেই নেই কিছু নেই তবুও তো আছে কিছু বলতে যা বাধা নেই। চ্যুইংগাম আছে, কিশোরীর জুতো আছে, সিঁড়ি আছে, বিশ্ব পিতামাতা দিবসের পোস্টার এবং ছেলেটা প্রেমে পড়ে গেল।

    এ ছেলে ঘুঘু পুরো! খাচ্ছিল চ্যুইংগাম, ইচ্ছে করে সেটা মাটিতে ফেলে দেখল কোন মেয়ে জুতো দিয়ে ওটা মাড়ায়। যে মাড়াবে সেই হচ্ছে তার ইয়ে। যাকে উদ্দেশ্য করে আমাদের পরিচিত হাপ প্যান্ট শুধুমাত্র ‘আমি শুধু চেয়েছি তোমায়’ বলে যাবে। আমি শুধু চেয়েছি তোমায়। দু হাত তুলে। আমি শুধু চেয়েছি তোমায়। আরে ঘুরে ফিরে। আমি শুধু চেয়েছি তোমায়। আশুচেতোবযা। সংক্ষেপে...নাহ্‌ ফের বাড়াবাড়ি হচ্ছে।

    সুতরাং বাপটা হারামী। হতে বাধ্য। ছেলেকে সময় দেয় না। হঠাত কি হ’ল ছেলেকে নিয়ে ইন্ডিয়া চলে গেল। নে এবার বোঝ। কিশোরী প্রেমে ইতি। কিন্তু এদিকে শ্যুটিং থামে নি। চলছে, যদিও যাওয়ার সময় বিয়োগান্ত সায়োনারার বদলে আই হেট ইউ কপালে জুটেছে। কারণ ঐ প্রিভিয়াস চ্যুইংগাম। আর সিরিয়াসলি, এইরকম ভাবে প্রেম চাওয়াচাওয়ি...যে কেউ তিতিবিরক্ত হতে বাধ্য। কিন্তু তাই বলে বারো না ষোল না আঠারো বছর ধরে বাল্যপ্রেম টিকিয়ে রাখা আর দেদার খাতা জুড়ে আমি শুধু চেয়েছি তোমায় লেখা...শুধু তাই নয়, আমি শুধু চেয়েছি তোমায় মদ, আমি শুধু চেয়েছি তোমায় সিগারেট...হুঃ হুঃ হুঃ হুঃ...এ হে হে হে বড্ড হাসি হয়ে যাচ্ছে।

    বাট শ্যুটিং চলছে। বাপটার একদিন শ্যুটিং হ’ল। এমন কিছু না, বেসিক্যালি একটা ফোন কানে ধরে বলতে হবে, অভি তুমি অ্যামন কচ্চ কেন? কি চাও? অভি পালটা বলবে, তোমায় চাই। পারবে আমার সঙ্গে সময় কাটাতে? হেঃ হেঃ হেঃ হেঃ...এটা আমি নয়, নায়ক মানে সেই প্রতাপগড় কিশোর ও ইন্ডিয়া যুবক, সেইই হাসছিল। কিন্তু এইটুকু শ্যুটিং এর জন্যও ওদের বিবিধ মারামারি না করলে চলছিল না।

    আবার নেক্সট পোস্টে।
  • টি-কে | ০৬ জানুয়ারি ২০১৬ ২৩:০২324744
  • তা হলে একটা ছোট্ট রিভ্যু হয়ে যাক। জনতা চাইছে।
  • T | ০৬ জানুয়ারি ২০১৬ ২২:১১324743
  • ও হোঃ হোঃ হোঃ...উফ পারিনা, চাম্পি সিনেমা দেখলুম...'আমি শুধু চেয়েছি তোমায়'...হু হু হু হু...
  • | ০৬ জানুয়ারি ২০১৬ ১৮:৩৯324742
  • কল করেছে। এই বার কাটবো .. ঃ)
  • | ০৬ জানুয়ারি ২০১৬ ১৮:৩৮324741
  • কালকে সন্ধে বেলা শিবু দার বাড়ি তে আড্ডা দিতে যাচ্ছি।

    ও ইন্দো দা, যাবে নাকি ? ঃ)
  • সে | ০৬ জানুয়ারি ২০১৬ ১৮:৩৬324740
  • সে হতচ্ছাড়াকে বলে দে আজ কল নিবি না। সবার আগে স্বাস্থ্য।
  • | ০৬ জানুয়ারি ২০১৬ ১৮:২৮324739
  • অন সাইটের হতচ্ছাড়া টা কল করলেই কাটবো। কিছু আলোচনা আছে ..
  • সে | ০৬ জানুয়ারি ২০১৬ ১৮:২৬324738
  • এবার মন দিয়ে ঘুমিয়ে নে নইলে শরীল খারাপ করবে।
  • | ০৬ জানুয়ারি ২০১৬ ১৬:১৬324737
  • ও হো, !! মাই ব্যাড !! সার রাত না ঘুমিয়ে মাথা টা আর কাজ করছে না ঃ((
  • | ০৬ জানুয়ারি ২০১৬ ১৬:১৪324736
  • টি ও লুরু কে টেনে খেলা্নোর চেষ্টা করছে ঃ)
  • Ekak | ০৬ জানুয়ারি ২০১৬ ১৬:০০324734
  • গড়িমসি।
  • T | ০৬ জানুয়ারি ২০১৬ ১৬:০০324735
  • সদা ও এককের এক্সপিরিয়েন্স আমারও। মাঝে মাঝে তো ফোনটাকে উঁচু করে ধরে এসেমেস ধরতে বেরোই।
  • T | ০৬ জানুয়ারি ২০১৬ ১৫:৫৭324732
  • 'পরের' নয়, 'আগের' স্টেশন। পরের স্টেশন কোলকাতা। স্বর্গাদপি ইত্যাদি...
  • | ০৬ জানুয়ারি ২০১৬ ১৫:৫৭324733
  • কুমু দি, হ্যাঁ মাঝে কিছু দিন চাপ নেমে ছিল। এখন আবার ঠিকঠাক।

    তোমার খবর কী? বই মেলাতে আসছো নাকি?
  • kumu | ০৬ জানুয়ারি ২০১৬ ১৫:৫৫324731
  • ব্রতীন কেমন আছ?মাঝে কিছুদিন দেখিনি।
  • | ০৬ জানুয়ারি ২০১৬ ১৫:৪০324730
  • ছি ছি সদা এই সব বলে না এক্ষুনি নিন্দুকেরা " স্বর্গের পরের স্টেশন " বলে রে রে করে ঝাঁপিয়ে পড়বে!! ঃ))
  • শ্রী সদা | ০৬ জানুয়ারি ২০১৬ ১৫:৩৭324729
  • এককদা, এটা আমার প্রায়ই হয়।
    একবার খুব জরুরী দরকারে বেরোবো, উবের বুক করতে গিয়ে দেখি আমার মোবাইল নাম্বার ভেরিফাই করতে বলছে, নইলে বুক হবেনা। ভেরিফাই করতে গেলাম, ভেরিফিকেশন এসেমেস আর এসে পৌছোয় না। শেষে বেরিয়ে অটো ধরে কিছুদূর এগিয়েছি, একসাথে খান পাঁচেক এসেমেস ঢুকলো।
    ব্যাঙ্গালোরে মোবাইল নেটওয়ার্কের কোনো ভরসা নেই।
  • | ০৬ জানুয়ারি ২০১৬ ১৪:০৪324728
  • ১। PM কেন একক কে হুগলী জেলার লোক বললোঃ - বিস্তারিত ব্যাখ্যা করো ? (৪)
  • | ০৬ জানুয়ারি ২০১৬ ১৪:০৩324727
  • উইশ য়্যু ভেরি হ্যাপ্পি জার্নি
  • | ০৬ জানুয়ারি ২০১৬ ১৪:০২324726
  • অভ্যু, সকাল থেকে হেব্বি চাপ। এই খেতে বসলাম। বিকেলে কথা বলবো।
  • pi | ০৬ জানুয়ারি ২০১৬ ১৩:০৭324725
  • বছর ১৫ আগে দীপক মজুমদারের একটা সংকলন বের করেছিল মনচাষা। সেটা কারুর কাছে থাকলে, বা অনলাইন থাকলে একটু জানাবেন। আগাম ধন্যবাদ।
  • pi | ০৬ জানুয়ারি ২০১৬ ১২:৫৮324724
  • অরণ্যদা, দেদি, ওখানে সরাসরি দিয়ে দিতে পারো। ফোনে কথাও বলে নিতে পারো। আমি নং মেইল ক'রে দিতে পারি।
  • Ekak | ০৬ জানুয়ারি ২০১৬ ১২:৩৬324723
  • এ বলা ভারী মোকশীল :| জন্ম মেডিকেলে, বাল্য কাশিপুরে, মধ্যে কৈশোরে টানা ছ বছর হুগলি তে আবার ফিরে এসে কুটিঘাট গঙ্গার ধারে। যৌবন উত্তর ও মধ্য কলকাতা।বাপ ফরিদপুর মা মুর্শিদাবাদ। আম তবে বেসিক্যালি কোথাকার লোক হলুম :( বছর দিয়ে হিসেব কল্লে ভুটান আর নেপালে মোট সাত বছর থেকেচি। তবে আমি নেপালি ? :)))
  • PM | ০৬ জানুয়ারি ২০১৬ ১২:১৮324722
  • একক কি বেসিক্যালি হুগলি জেলার লোক ? ঃ)
  • lcm | ০৬ জানুয়ারি ২০১৬ ১২:১২324721
  • আটকে গেছিল
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত