এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • robu | ০৭ জানুয়ারি ২০১৬ ১১:২১324780
  • রোবু সামনের সপ্তা থেকে।
    জানা গেল সিদ্ধার্থ ধর ও আর্সেনালের ফ্যান।
  • sosen | ০৭ জানুয়ারি ২০১৬ ১১:১৭324779
  • আমি বেদের মেয়ে জোসনা দিখিছি, এয়ার্কি নয়, HHB
  • |/|=|\| | ০৭ জানুয়ারি ২০১৬ ১১:০৭324778
  • http://www.guruchandali.com/guruchandali.Controller?portletId=22&porletPage=1

    এই পাতাটা একটু আপডেট করবে? সাল ধরে ধরে চটি গুলোর ডিটেল্স দিয়ে দিয়ে? ১,২,৩ সংস্করন সবের ডেটা চাই।
  • | ০৭ জানুয়ারি ২০১৬ ১১:০১324777
  • / যাতা
  • T | ০৭ জানুয়ারি ২০১৬ ১০:৪৫324775
  • নিশ্চয়ই :)। এই তো আশিকীর স্ক্রিনপ্লে লিখেছেন। সে আমি দেখিনি।
    https://en.wikipedia.org/wiki/Aashiqui_(2015_film)
  • | ০৭ জানুয়ারি ২০১৬ ১০:৪৪324774
  • বুনান, রোবু কি বানতলায় ?
  • blank | ০৭ জানুয়ারি ২০১৬ ১০:৪১324773
  • পেলে দা এখন ভাল আছেন তো?
  • blank | ০৭ জানুয়ারি ২০১৬ ১০:৪০324772
  • ব্যাপক রিভ্যু। খুব দরদ দিয়ে লেখা। পড়তে পড়তে চোখে জল এলো। রিভ্যুয়ায়ের গভীর অন্তর্দৃষ্টির প্রতি আমার শ্রদ্ধা।
  • T | ০৭ জানুয়ারি ২০১৬ ১০:৩৯324771
  • কবি নেতাই জিন্দাবাদ এবং একমেবাদ্বিতীয়ম! ওঁর পতাকা বইবার শক্তি নেই। খুচখাচ টুকটাক ফাইজলামো আর কি।
  • d | ০৭ জানুয়ারি ২০১৬ ১০:০৯324770
  • আরে টি তো সোনর টুকরো ছেলে! নেতাই বহুত ফাঁকিবাজ হয়ে গেছের। টি'ই এই দায়িত্বটা ঘাড়ে তুলে নে। নতুন নতুন সিনেমা দেখবি আর রিভিউ লিখবি কেমন?
  • নেতাই | ০৭ জানুয়ারি ২০১৬ ০৯:৪৮324769
  • ঃ))
    একত্তর করে টই তে তুলে দাও হে
  • আপডেট | ০৭ জানুয়ারি ২০১৬ ০৯:২৫324768
  • মুফতি মহম্মদ সইদ মারা গেলেন।
  • TB | ০৭ জানুয়ারি ২০১৬ ০৮:২৯324767
  • প্রায় ঊনিশ লক্ষ লোক এই সিনিমাটা দেখেছে?

    ঊনিশ লক্ষ লোক 'বেদের মেয়ে জোছ্না' দেখেছিল?

    বাংলা সিনিমার সর্বকালীন রেকর্ডে কি আরো বেশি দর্শক আছে?

    উই মা ...
  • b | ০৭ জানুয়ারি ২০১৬ ০৭:৩১324766
  • রিভ্যু পড়া হয়ে গেছে?
    সিনেমাটা দেখুন
  • | ০৭ জানুয়ারি ২০১৬ ০৫:২০324765
  • টি যাতা করছে। নেতাই র চাকরী গেল বলে!! ঃ))
  • 4z | ০৭ জানুয়ারি ২০১৬ ০৫:০২324764
  • T রোজ এরকম সিনেমা দেখুক আর রিভিউ লিখুক।
  • Atoz | ০৭ জানুয়ারি ২০১৬ ০৪:২৯324763
  • খুবই চমৎকার হয়েছে। ঃ-)
  • TB | ০৭ জানুয়ারি ২০১৬ ০৪:১৪324762
  • সিরিয়াল সমালোচনার সমাপ্তি কি হয়ে গেছে, না কি সারা রাত জাগিয়ে রাখবে?
  • Bratin | ০৭ জানুয়ারি ২০১৬ ০২:৩৪324761
  • সোসেন মেল চেকাও।
  • সে | ০৭ জানুয়ারি ২০১৬ ০২:৩২324760
  • জ্জিও!
  • T | ০৭ জানুয়ারি ২০১৬ ০২:২৬324759
  • ইসসস...ছি ছি ছি, ভুলই হয়ে গ্যাছে একপ্রকার। শ্রীভিলেন পুত্রধর অ্যাকচুয়ালি সরে পড়ে ছিলেন আগেই। সেসময় টুক করে লগ্ন ভ্রষ্টা ইত্যাদি পৌরাণিক ব্যাপারের হাত থেকে বাঁচতে হিরোর সাথে একটা আপতকালীন বিয়ে হয়। সামান্য সময়ের জন্য। এরপর তো বাউন্ডারীর কাছে কেস। সে প্রচুর লোক। ম্যালা ক্যাওস। এদিকে বিয়ে হয়ে গেলে কি হবে, হীরো সামান্য সময়ের জন্যও ভোলেনি তার অ্যাকচুয়াল কর্তব্য। এ বউ তার নিজের বউ নয়, অন্য কারও হবু বউ। অন্যের হবু বউকে পসিবল বউ হিসেবে এলিজিবল করার জন্য তার এই সাময়িক বউ হিসেবে স্বীকৃতি। আসলে এ বউ পরে আবার বউ হবে। অন্যের। এই সামান্য সময়ের জন্য যে বউ হয়েছে, তার প্রতি স্বামীত্ব নয়, দিল নয়, স্পোর্টসম্যানশিপ দেখাতে হবে। কেমন, গুলিয়ে যাচ্ছে, তাই না! হুঁ হুঁ বাবা, বহু যত্নে মুগ্ধবোধ ছকা হয়েছে। বাউন্ডারীর কাছে এক মঞ্চে সব পক্ষ, প্রতিপক্ষ। ক্যামেরাম্যান, সহপরিচালক তো আগেই চলে গ্যাছে বলেছি।

    তো জিতিলাম বললেই হ’ল নাকী! হীরো আছে কি করতে। তৃতীয় পান্ডব আছে কি করতে! নাইকা আছে কি করতে। বাপ পিতামহ চোদ্দপুরুষ, হুমদো হুমদো পাইক পেয়াদা আছে কি করতে। তো শুরু হ’ল এক ভীষণ ভয়ংকর সব পরাজিতের যুদ্ধ।

    যুদ্ধের শুরুতেই ‘বং’। এক তুমুল প্রতিআক্রমণে ভিলেন অর্থাৎ তালুকদার পুত্র সূত্রধর নাইকাকে ছিনিয়ে নেয় স্যুইস খড়্গ মারফত। অন্যদিকে চৌধুরীর দলবল অতর্কিতে আক্রমণ করে বসে তৃতীয় পান্ডব কে। হীরো উপায়ন্তর না দেখে আক্রমণ করে তালুকদার পূত্রকে। বিং। তুমুল শরনিক্ষেপ করে আকাশ শরজালে অন্তরীণ করে একফাঁকে সে হুমদো সূতপূত্রকে নিয়ে সরে পড়ে সেখানে থেকে। কিন্তু পড়ে থাকে নাইকা। গং। কিন্তু অলরেডী পরবর্ত্তী যুদ্ধের প্রেক্ষাপট তৈরী হয়ে গেছে। হীরো ঘোড়া ছোটায় এবার চৌধুরীর দিকে। চৌধুরী গদার একঘায় ঘায়েল করে তৃতীয় পান্ডবকে। গদাম। তালুকদার হাসতে থাকে। হীরো পায় ভয়। সে অ্যাতো ভয় পায় যে পন এক্সচেঞ্জের পরিকল্পনা করে। থার্ডটি বনাম নায়িকা বনাম সূতপূত্র। এতে সহ-পরিচালকের সায় থাকে না। পরিচালক তাকে বরখাস্ত করেন। পেলেদার এই চিত্রনাট্যে তার কোনো জায়গা নেই দেখে সে পরিচালকের উদ্দেশ্যে শুধু মন্তব্য করে ওরে বাল।

    কিন্তু আভ্যন্তরীণ মারপ্যাঁচ এখনো বাকি আছে। মুগ্ধবোধের শেষটা শুরু হচ্ছে স্যুইস খড়গ দিয়ে। শুরু হচ্ছে এই পক্ষের সবচেয়ে ইন্টারেস্টিং এপিসোড, চৌধুরী বনাম তৃতীয় হাবা। এক আচম্বিত প্রতি আক্রমণের ঝটিকায় যখন হাবাটি প্রায় খুন হতে চলেছেন, সেই সময় আমাদের এক এবং একমাত্র গাড়ল হিরো সেই উদ্যত খড়্গের সামনে নিজের পেটটি এগিয়ে দেয়। তৎক্ষণাত মেকয়াপ ম্যানরা এগিয়ে আসেন। টনটন রক্ত মাফিক রঙ দেখে নিজের সৃষ্টির সামনে পেলেদা নিজেই অসহায় বোধ করেন এবং জনশ্রুতি যে উনি রাবীন্দ্রিক অন্ত বেছে নেন। নির্জন নিরাপদ অংশ দেখে পতন ও মূর্চ্ছা।

    এবং এই অ্যাতসবের পর হিরো মরল না বাঁচলো জিজ্ঞাসা করছেন। কেন? দেশে কি হাসপাতাল ডাক্তার বদ্যি নেই। সব আছে।

    শেষ ফোঁৎ হিসেবে একটা ছোট্ট সিন উল্লেখ না করলেই নয়। হাসপাতালে ডাক্তার জিজ্ঞাসা কচ্চে, আচ্ছা, এই যে ভদ্রলোক ছুরি খেয়ে কাতরাচ্ছেন, এঁর কি কেউ নেই? বন্ডে সই করবে কে?

    আধো আধো গলায়, লাল শাড়ি সামলে নাইকা বলে উঠছে, কেন, আমি আছি। ওঁর স্ত্রী।

    বুঝলেন! ক্ষীইই সাটল্‌টি!

    নো নেক্সট।
  • সে | ০৭ জানুয়ারি ২০১৬ ০২:০০324758
  • উঃ! হাহাপগে।
    টি এর উচিৎ ফিলিম ক্রিটিক হওয়া। অসম্ভব মিষ্টি লেখা।
  • T | ০৭ জানুয়ারি ২০১৬ ০১:৪৪324757
  • এইখানে কিছু জিনিস ক্লীয়ার করে নিতে হবে। হীরো কিন্তু মূলত ভূমি উদ্ধারের জন্য এসেছে। তাকে উদ্ধার করে সেই তৃতীয় পার্সনের হাতে তুলে দিতে হবে। মানে হাবাপনার চোদ্দগুষ্টি আর কী! ব্যাপারটা অনেকবার সেটে অনেকে বলেছে, কিন্তু পেলেদা শুনতে চাননি। ওঁর একটাই দাবী। সেটা হ’ল, যত বেশী গোঁৎ, তত বেশী ফোঁৎ। সুতরাং দর্শকের নিডপূরণ ও ন্যাপকিনের কথা মাথায় রেখেই হীরোর এই উদারীকরণ। তার বেশী কিছু না। অতএব প্ল্যান অনুযায়ী হীরো বিয়ে ভন্ডুল করবে। তারপর নায়িকাকে নিয়ে পালাবে। তিস্তার দিক দিয়ে পালানোটা বেটার। সাদা সুমো করে। ব্রিজের ওপারে তৃতীয় পান্ডব লাল সুমো নিয়ে অপেক্ষা করবেন। একটা ট্রেন থাকবে। সেটা চললেও কোনো অসুবিধে নেই। কোনটা ভারত বাংলাদেশ বর্ডার সেটা নিয়ে দর্শককে মাথা ঘামাতে দিলে চলবে না। দৈবাৎ কেউ যদি ঘামিয়েও ফেলে তবে তার জন্যে রয়েছে একটি নির্ভেজাল মুগ্ধবোধ। ওটা খাওয়ার পর পাত্র আর কাল যদি গুলিয়ে যায় তবে বৈজ্ঞানিকতার খাতিরে স্থানও গোলানো উচিত। ফলে সবই ন্যাচারাল মনে হবে। ইন্ডিয়া হারবালও।

    সুতরাং প্ল্যান মোতাবেক বিয়ে ভন্ডুল হ’ল। একটি কুকুর মারফত। এটি অপোনেন্ট বাড়ির কুত্তা। আসলেই বিচ্ছু। সে বিয়েবাড়ীর খাবার খেয়ে মরে যাওয়ার ভান করল। তৎক্ষণাৎ হুলুস্থুলুস। অমনি দুপক্ষ খাওয়ার টেবিলের নীচে, বটগাছের মাথায়, কুয়োর পাড়ে, দেরাজ পাতির ভিতর, যেখানে যা লুকোনো অস্ত্রশস্ত্র ছিল সব নিয়ে ছুটে বেরিয়ে এল। দুই কূলপতি লাইট সেবার প্রায় বার করতে যান আর কী। কিছু স্থূলকায় বৃদ্ধার হাঁঊমাউ বুকে ব্যাথা বলে মুচ্ছো গেলেন।

    এমন সময় দেখাগেল শ্রীভিলেনের চতুরচূড়ামণি ছেলেটি, মানে যার ফুল ফুটেছে, সে বার করেছে একটি স্যুইস খড়্গ। ঠেকিয়েছে ভূমির গলায়। সোজা বাসোত্তোলন এবং হৈ হৈ পূর্ব্বক কনে নিয়ে হাওয়া। স্যুইস খড়্গটিকে সেট স্যুভেনির হিসেবে বিক্রী করার আইডিয়াটা ছিল সহ পরিচালকের কারণ সৃষ্টিরসে মত্ত পরিচালক ঐটে খেয়ালই করেননি। খড়্গটি নাইকার গলার থেকেও বড়, ফলে সেটের মধ্যে সকলেই একপ্রকার সন্ত্রস্ত ছিল বৈকী! ওদিকে ভিলেন পক্ষ সিংহনাদ করিতে করিতে বলিলেন, এই জিতিলাম।
  • T | ০৭ জানুয়ারি ২০১৬ ০১:২৩324756
  • কিন্তু এইবার সুজলা সুফলা শস্যশ্যামলা বাংলাদেশ। বরিশাল, ঢাকা, খুলনা চট্টগ্রামের বাংলাদেশ। প্রতাপগড়ের বাংলাদেশ। বাঙাল ভাষায় ঝিনচ্যাক গান। মেঘ ও রৌদ্র। পাঞ্জাবী ঘরাণায় বিয়েবাড়ীতে ঢোলক নিয়ে সব হাজির। রাশি রাশি সোনার গহনা ইত্যাদি পড়ে চামর দুলিয়ে বৌ গণ ঘুরে বেড়াচ্ছেন। সবই সঠিক মাত্রায় হাজির, খালি কমতি ছিল একটি টিভি ব্রেক। তাও ইন্ডিয়া হারবালের দৌলতে পূর্ণ হয়ে গেল।

    ব্রেক উঠতে দেখা গেল দুদেশের মধ্যকার কাঁটাতার টপকে আমাদের হীরো অলরেডী বাংলাদেশে ইনফিলট্রেট করে গ্যাছে। দার্জিলিং তিস্তা প্রতাপগড়। সোজা রুট। প্রতাপগড়ে চৌধুরী পরিবার। তারা খানদানী জমিদার। খানদানী আদবকায়দা। খানদানী পাইক পেয়াদা। খানদানি শত্রুসমূহ। শত্রু না থাকলে চলে!

    তো অহন বিয়া অইবো, তো পাত্রপক্ষটি কে? কার ফুল ফুটল গো? এইখানে পেলেদা যে সহিষ্ণুতার বার্তা ছড়িয়েছেন তা এককথায় চমকপ্রদ। চৌধুরী রাজবংশীয় মহাপুরুষটি তাঁর একমাত্র মেয়ের বিয়ে দিচ্ছেন অপোনেন্ট শ্রীভিলেনের একমাত্র ছেলের সাথে। রেজাল্ট হবে একটি বৃহত নেট নিউট্রালিটি। মানে, মিলে মিশে যাও, মুরগি প্যাঁদাও। আক্ষরিক অর্থেই মহতী উদ্দেশ্যে বিয়ে। কিন্তু নায়িকা সে কথা শুনলে তো! সে তখনও প্রেমিক প্রেমিক প্রেমিক করে টিকটিক করে চলেছে।

    কিন্তু তাতে কি! হীরো তো অলরেডি প্রতাপগড়ে। বুক ফুলিয়ে রাজপুরুষের সামনে দাঁড়িয়ে জানাচ্ছে বসন্তের বজ্রনির্ঘোষ। আপনার মেয়েকে ভালবাসি।
    আশ্চর্য হয়ে যাচ্ছেন রাজপুরুষ জমিদারকূলপতি। শালা, এখনো একঘায়ে কুড়িটা মাথা কাটি, তো এ তো একটা মাত্র। সাহস তো বেশ। কিন্তু উঁহু, মন্ত্রী, অমাত্যগণ! ওকে পরে কোতল করবে, আগে দেখো তো মতলব টা কি!

    মাক্কালী এই সিন দেখা মাত্র মনে পড়ে গেসল, ‘নিছক মাগির দোষে হইল কোতল’। কিন্তু পুরন্দর এট অল দের রিক্যাপিচুলেশন করে এখন লাভ নেই। মন দিয়ে সিনেমাটা দেখা যাক। হাসি পরে।

    নেক্সট।
  • T | ০৭ জানুয়ারি ২০১৬ ০০:৫৬324755
  • হ্যাঁ, তা, চা ফা খাওয়ার পর, একটা চোঙা নিয়ে পরিচালক একটা উঁচু টুলে উঠে ঘোষণা করলেন, নায়িকা কিডন্যাপড।
    সে কী! কে কিডন্যাপ করল? ঐ তো ঘুরে বেড়াচ্ছে। কী আশ্চর্য। সহ পরিচালক কথাটা কানে কানে বলতেই পেলেদা খেঁকিয়ে উঠলেন, কেন ?! বাংলাদেশের প্রতাপগড় কি মরে গ্যাচে নাকি! ওখানে ভূমির বাপ মানে পিতৃভূমি রয়েছেন। উনি ফষ্টি নষ্টি বরদাস্ত করতে পারেন না। নায়িকাকে কান ধরে ডেকে পাঠিয়েছেন। বিয়া অইবো।
    -- সেকী! নায়িকা জানে সেটা?
    ওকে দিয়ে অ্যানাউন্স করিয়ে দাও।
    তাইই হয়। নায়িকা কেঁদে কেটে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার কে বলে হ্যাঁ গো, আমাকে বাবা কিডন্যাপ করেছে। আমি বাংলাদেশে। এখানে উল্টোসিধে করতে এলে সোজা ডানহাত কেটে বাঁহাতে ধরিয়ে দেবে।
    আমার কি হবে!
    সত্যিই কি হবে! এইখানে প্রচুর সেন্টু ঝরে পড়ে এবং তার সাথে ভূমি হারানোর শোক। স্ক্রীনের বাঁদিক জুড়ে হিরো অবস্থান করতে থাকে। এদিকে তৃতীয় হাবাটি একটু ভিতু প্রকৃতির। সে ঝামেলায় যেতে চায় না। প্রিভিয়াস ডিল রয়েছে। হিরোর সাথে অনাক্রমণ এবং প্রতিরক্ষা সংক্রান্ত চুক্তি। তার দাবি নিয়ন্ত্রণ রেখার ওপাশে চলে যাওয়া ভূমি তাকে ফিরিয়ে দিতে হবে। সেন্টু হিসেবে ঐ ভালবাসার ভালবাসার ভালবাসার...ট্রান্সিটিভ ক্লজটি।

    বাবারে আঙুল ব্যাথা কচ্চে।

    কিন্তু নেক্সট...
  • T | ০৭ জানুয়ারি ২০১৬ ০০:৪২324754
  • আর কী! ছাতের উপর দুপুর বেলা মারধোর। যেন দুই হুলোবেড়ালে পারস্পরিক খিমোচখিমচি করছে। আরে কীইই আশ্চর্য! মারপিট না করে সিনেমাটার একটা গতি কর না বাপ। ভাল্লাগে না। এটা মনে হতেই মারপিট থামিয়ে বিবিধ সেন্টু এবং একটি সাংঘাতিক ট্রান্সিটিভ রিলেশনের এস্টাবলিশ্মেন্ট। সেটা কী! আমি ভূমিকে ভালবাসি। ভূমি যদি তোকে ভালবাসে, তাহলে আমিও তোকে ভালবাসি।
    -- অ্যাঁ! সহ-পরিচালক, এইসব রয়েছে স্ক্রিপ্টে! পেলে দা!
    -- আচ্ছা! না না দাঁড়াও ঠিক করে দিচ্ছি। নতুন করে, স্টার্ট...
    আমি ভূমিকে ভালবাসি, ভূমি যদি আমাকে ভাল না বেসে তোকে বাসে, তাহলে ওর ভালবাসা কে আস্ত রাখার জন্য আমি আমার ভালবাসাকে সরিয়ে রেখে তোর ভালবাসা আর ভূমির ভালবাসা যাতে একরৈখিক হয় সেজন্য আমার ভালবাসাকে নিয়োজিত করে রাখব। আর ভালবাসা...
    -- অ্যাঁ! সহ-পরিচালক! পেলে দা!
    চোপ! পেলেদা ধমকে ওঠেন। ডিল সেটলদ হয়। এবং হাপ টাইম এসে পড়ে। কোন পক্ষ কত গোল খেল সেটা কনফিউজিং কারণ প্রপার ভিলেনের দেখা এখনো পাওয়া যাচ্ছে না। হৌসে মৌরিনহৌ কৌ চৌল দেবেন এরপর সেটাও কিস্যু বোঝা যাচ্ছে না।

    আপাতত সেটে চা এসেছে।

    নেক্সট...
  • T | ০৭ জানুয়ারি ২০১৬ ০০:৩২324753
  • কিন্তু সব ঠিকঠাক মোটেই চলছে না। কারণ প্রথমতঃ ত্রিকোণ প্রেম। তারপর বাহুগুলো বেশ লম্বা লম্বা। প্রায় সব গানেই করেস্পন্ডিং নায়ক হাত অ্যাত ছড়িয়ে দিচ্ছে যে সিনে প্রায় আঁটে না আর কি! শেষে খরাজবাবু একটা ক্লাস ডেকে এইসব গানবাজনা বন্ধ করলেন। হাজার হোক কলেজ তো। একটা ডিসিপ্লিন থাকবে না!

    এই ডিসিপ্লিন ব্যাপারটা আমাদের হিরোর মানে ঐ হাতি ফাতি অংকুশ এর মনে ধরল। ওমা, ওমনি দুম করে সে পাট করে চুল আঁচড়ে গায়ে ভি কাট সোয়েটার পরে, সাদা এফোর শিটের প্যাকেট নিয়ে ঘুরে বেড়াতে লাগল। নায়িকা ইম্প্রেসড। আরে বাঃ। একটা ছেলে, তাও লেখাপড়া করে! লাভলি। কিন্তু এই সহজ সরল রিয়েলাইজেশনের পেছনে কি ট্যুইস্ট নেই। আছে। ভূমি জানে না যে এই সিম্পলমতি ছোকরার ব্যাকগ্রাউন্ড আসলে প্রতাপগড়ের চ্যুইংগাম। হিরোও জানে সে কথা। তাই ভালছেলের ছদ্মবেশ সে একদিন টপাত করে নায়িকাকে কিসি করে দেয়। তাও ভরি মেহফিল মেঁ। মানে লাইব্রেরীতে। কিছু বইপত্রও পড়ে যায়। ক্যামেরাম্যান আহত হয়। হবেই। অমন উদ্ভট অ্যাঙ্গেল থেকে সিন তুলতে গেলে ভুঁড়িতে আটকাবেই। সে যাক গে, এই কিসিং সিকোয়েন্স নিয়ে সেটের মধ্যেই গুঞ্জন শুরু হয় যে, এ মা! কিস খেলো। ফলে এই ব্যাপারটা পর্দাতেও ছড়িয়ে পড়ে এবং একটা গুজব হিসেবে সোজা খরাজবাবুর কানে। খরাজবাবু দিলদরিয়া লোক, বিশ্বাসই করলেন না। ছোঃ অমন কত্তে পারে ও। কত ভালো ছেলে। ব্যস্‌, হিরোইন খাপ্পা। অ্যাঁ শ্লীলতাহানির কেস! কিছু না পারেন দুটো সংলাপ এটলিস্ট কাটুন। পরিচালক কিছু বলেন না, শুধু জুড়ে দেন আমি শুধু চেয়েছি তোমায়। সহ পরিচালক দু হস্ত প্রসারিত করেন, আমি শুধু চেয়েছি তোমায়। সংক্রমিত হয়ে প্রত্যেকেই। সেট জুড়ে মানব বন্ধন। নায়িকা হাল ছেড়ে তৃতীয় পার্সনের কাছে যায়। কিছু করতে পারলে তুমিই কর।

    মার্কেটে কলার তুলে খেলতে নামে থার্ড পার্সন।

    নেক্সট...
  • Bratin | ০৭ জানুয়ারি ২০১৬ ০০:২০324752
  • ইন্দো দা মনে হয় মার্কেটে নেই। কাল কলাবো
  • T | ০৭ জানুয়ারি ২০১৬ ০০:১৯324751
  • এই তৃতীয় পার্সনের এন্ট্রি হচ্ছে ঘোটকে মানে গাড়ীতে চড়ে। হয়েছে কি, নায়িকা বাস স্টপে দাঁড়িয়ে দার্জিলিং এর খানাখন্দ ভর্তি রাস্তাকে আমেরিকান হাইওয়ে ভেবে রীতিমত বেঁকে চুরে লিফট চাইছিলেন। এছাড়া মাঝে মাঝে লেপচা কি নেপালী কি গোর্খা ছেলেমেয়েদের সাথে সেলফি তুলছিলেন। হঠাৎ গাড়িটা আসাতে ত্রস্ত পায়ে সেন্টের বন্যা বইয়ে টুক করে উঠে পড়লেন, অমনি থার্ড পার্সন ওঁকে দেখে প্রেমে পড়ে গেল। লভ। অ্যাট ফার্স্ট সাইট। আমাদের কিছু করার নেই। পরিচালক চীৎকার করে বললেন, সহ-পরিচালক! দাঁড়াও তোমাকে মজা দেখাচ্ছি। পেলে দা! পেলে দা! কোথায় গেলে?

    পেলে ভটচায স্ক্রিপ্ট লিখেছেন। স্টেপল করার সময় দুপাতা এদিক ওদিক হয়েছে, সেকথা বুঝিয়ে পারছেন না। পরিচালক খাপ্পা! আমার বাস্কেটবল কোর্টের দৃশ্যটা কই? অ্যাঁ! বলি কই? কোথায় সেটা। সুতরাং খোঁজ খোঁজ খোঁজ। দেখা গেল, হিরো এবং থার্ড পার্সন এসব ঘটবে জেনেই আগেভাগে সেখানে চলে গেছিল। লাইটসম্যান তখনো গিয়ে পৌঁছতে পারেনি। ফলে আবছা অন্ধকারে দুজনে দুজনকে শপশপানি কথা চালাতে লাগল।

    -- ভূমি আমার!
    -- ন্যঅ্যা্যাহ্‌, ভূমি আমার!
    -- ভূমি আমার!
    -- আলহমদুলিল্লাহ্‌, ভূমি আমার!

    নোপ স্যার, যা ভাবছেন তা নয়। নো দুই বিঘা জমিন কেস। ভূমি হচ্ছেন নায়িকা। আমাদের রূপসী বাংলা। কলেজে আপাতত ইতস্ততঃ ঘুরে বেড়াচ্ছেন। লোকের খোঁজ খবর নিচ্ছেন। সব ঠিকঠাক চলছে। অল ইজ ওয়েল।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত