এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • T | ০৮ জানুয়ারি ২০১৬ ১৬:০৫324989
  • বেশ বেশ। আশীর্ব্বাদ করি আরো প্রচুর মুরগী ধরুক। ফুটব্রিজটাও যেন ইউজ করে।
  • de | ০৮ জানুয়ারি ২০১৬ ১৬:০৫324990
  • দারুণ ব্যাপার - তবে রাত বিরেতে এট্টু পায়চারি করতে বেরোনো বেশ মুশকিল!
  • সে | ০৮ জানুয়ারি ২০১৬ ১৬:০৪324988
  • যাক, মানুষখেকো নয়।
  • Div0 | ০৮ জানুয়ারি ২০১৬ ১৫:৫৮324987
  • আমি তুলিনি, একটা ট্র্যাপ ক্যামেরায় তোলা একজন রেসিডেন্টের। এটা কুমারন স্কুল রোডে, হাইল্যান্ডের বাইরে। এখানে লেপার্ডের ঠেক আছে। প্রতি বছরই বেরোয়, গেলবার মা আর তিনটে কাব এসেছিল, একটা চ্যাটালো পাথরের ওপর ফস্‌সা পেট পেতে রোদ পোয়াতো। এটা সম্ভবতঃ বানরঘাটা থেকে আসা। তুরাহাল্লি ফরেস্টে থাকে আর ওখান থেকে জঙ্গলের ট্রেইল ধরে মুরগী চুরি করতে আসে। লেপার্ড খুবই লাজুক প্রাণী, মানুষের গন্ধ পেলে সেখানে আসবেই না। শুধু ভয়, ব্যাটা NICE Road ক্রস না করতে যায় বা করলেও যেন ফুটব্রীজটা ইউজ করে ঃ(

    সে, লেপার্ডের প্রিয় খাবার কুকুর। তবে এটা মুরগীই খায়। অনেক রিপোর্ট পাওয়া যাচ্ছে মিসিং মুরগীর। বেশ ভালোই কেঁদো চেহারা। এমন চেহারার লেপার্ড আগে দেখিনি। গতবছরের মা'টা হালকা-পুলকা ছিল।
  • | ০৮ জানুয়ারি ২০১৬ ১৫:৫৭324986
  • ওকে।

    আসলে এই ভাবে বলে অভ্যেস হয়ে গেছে। মাই ব্যাড ঃ((
  • T | ০৮ জানুয়ারি ২০১৬ ১৫:৫৩324985
  • হ্যাঁ।
  • | ০৮ জানুয়ারি ২০১৬ ১৫:৫০324984
  • সরি।

    কিন্তু ছেলে হলেও তো এক পিস বলি। সেটাও কি চোখে লাগে?
  • | ০৮ জানুয়ারি ২০১৬ ১৫:৪৮324983
  • ডিভো কথা আছে কিছু। উইকএন্দে কলাবো।
  • de | ০৮ জানুয়ারি ২০১৬ ১৫:৪০324982
  • সান্দা - এই লেপার্ডটা তুই তুলেছিস? বাড়ির আশেপাশে দেখা যাচ্চে?
  • Ekak | ০৮ জানুয়ারি ২০১৬ ১৫:৩৮324981
  • এত বেশ খাতাপিতা লেপার্ড। এরিয়ার সব নেড়ি সাফ করে করে ফেলেচে মনে হচ্চে।
  • সে | ০৮ জানুয়ারি ২০১৬ ১৫:৩৭324980
  • কুকুরও বাঘের ভয়ে চুপ করে যাচ্ছে। তবে কি
    বাঘ তাড়াতে ঘোগ লেলিয়ে দেয়া যেতে পারে?
  • Blank | ০৮ জানুয়ারি ২০১৬ ১৫:৩৩324978
  • ব্যাপক লেপার্ড। গাম্বাট চেহারা
  • সে | ০৮ জানুয়ারি ২০১৬ ১৫:৩৩324979
  • শহরের মধ্যে বাঘমামা? সব্বোনাশ করেছে!
  • সে | ০৮ জানুয়ারি ২০১৬ ১৫:২৯324977
  • শাবাশ বোতীন
  • Div0 | ০৮ জানুয়ারি ২০১৬ ১৫:২৫324976
  • এদিকে আমাদের তল্লাটে আবার ইনি বেরিয়েছেন। ক'দিন ধরেই কানাঘুষোয় শোনা যাচ্ছিল আশেপাশের বসতি থেকে মুরগী চুরির কথা, পাড়ার কুকুরগুলোও কয়েকদিন হ'ল সন্ধ্যে নামলেই আর গলা শুনতে পাওয়া যাচ্ছে না, তারপর ইনি দেখা দিলেন -

  • quark | ০৮ জানুয়ারি ২০১৬ ১৫:১৩324975
  • একদম!
  • King Ghidorah | ০৮ জানুয়ারি ২০১৬ ১৫:০৯324974
  • ওদিকে কাল থেকে বিশ্ব বাংলা সরণী ক আর খয়ের দুই দিকে নীলসাদা কাপড় টাঙানোর ধুম দেখে ভর্সাফূর্তি উৎসবের আগের সীনটা মনে পড়ে যাচ্ছে।
  • T | ০৮ জানুয়ারি ২০১৬ ১৪:৫৩324972
  • কিছু মনে কোরো না ব্রতীনদা, তোমার এই 'এক পিস মেয়ে' বড্ড চোখে লাগে।
  • Arpan | ০৮ জানুয়ারি ২০১৬ ১৪:৫৩324973
  • তাতে কী!

    আমরা তো শুনতে পেলাম।
  • | ০৮ জানুয়ারি ২০১৬ ১৪:৫১324971
  • জিতে গেলুম।

    রুল অনেকটা আলাদা। আর এটা শুধু ইনসিউরেন্স নয়।পুরো কগনিজেন্ট। ইনসিউরেন্স র ৪ পিস টিম। তেমনি BFS RCG T&H ইত্যাদি প্রভৃতি।

    আর ৩ পিস নয় এক পিস মেয়ে কে নিতেই হবে। সবই কে বল করতে হবে। মেয়ে কে শুধু মেয়ে দে বল করতে পারবে ( কী অন্যায়, অবিচার!! )।

    আমি উইকেট কিপিং করলাম। একটা বাই চার দিয়েছি। আমার ওভাএ ৪ টে ওয়াইড হয়েছে আর ২ টো বলে রান হয় নি। ওয়াইডে ৫ রান করে।

    ওরা ৮ ভারে ৯৬ তুললো। আমরা বিনা উইকেট হারিয়ে জিতে গেলুম। লোকজন আমার প্রতিভা দেখার সুযোগ পেলো না ঃ))
  • Div0 | ০৮ জানুয়ারি ২০১৬ ১৪:০১324970
  • দমদি'র 10:13 AM'এর পোস্টটায় অনেকগুলো ক। বেশ কিছুদিন ধরেই এখানে এই ট্রেন্ডটা দেখছি। কোনও মানুষের স্যালারি নিয়ে আলোচনাটাই ভুলভাল। তবে "আইটি সেক্টর" আর হাইড/পুণে/লুরু নিয়ে যা সব বিদগ্ধ মতামত দেখি তাতে করে এই "খুঁচিয়ে দেওয়া" পোস্টগুলো স্পীকস ভল্যুম।

    কেসিদাকেও কিছু বলার ছিল তবে এখানে না, ইমেইলে বলবো। ঃ-)
  • cb | ০৮ জানুয়ারি ২০১৬ ১৩:৫৯324969
  • দে, রাইট

    ঐজন্যেই সাউথ আফ্রিকার ক্রিকেটের মতন ট্রান্সফর্মেশন প্রোগ্রাম চালাতে হচ্ছে :)
  • King Ghidorah | ০৮ জানুয়ারি ২০১৬ ১৩:২৭324968
  • আমার মেয়ের ইস্কুলে সিসিএ-তে ক্রিকেট, ফুটবল, ব্যাডমিন্টন, টিটি ইঃ সব আছে। কিন্তু সে চাইলো ক্যারাটে বলে সেখানে দিলুম। এখন ব্যাডমিন্টনের বায়না ধরেছে।
  • de | ০৮ জানুয়ারি ২০১৬ ১৩:২১324967
  • সেই তো সিবি - মেয়েরা আসবে কি করে? দুঃখের কথা বলি শুনুন - শুধুমাত্র মেয়েদের স্কুলে ফুটবল, ক্রিকেট, হকি খেলার সুযোগের কথা ছেড়েই দিলাম, কো এডে, যেখানে ছেলেরা এসব সুযোগ পায়, সেখানেও মেয়েরা এই খেলাগুলো খেলতে চাইলে টীচার মানা করে। আজথেকে পঁচিশ তিরিশ বচ্ছর আগে - মানে আমার স্কুলিং টাইমে আমি পাড়ায় ক্রিকেট কি ফুটবল খেল্লেও গার্লস স্কুলে কোনোদিন সেই সুযোগ পাইনি। ইন ফ্যাক্ট, পাড়ায়ও খেলতে পেতাম মামাতো দাদা/ভাইয়েরা খেলতো বলে। আর আজকের দিনে, যখন আমার মেয়ে স্কুলে পড়ে, সেই কো এড স্কুলেও, ফুটবল-ক্রিকেট-হকি ছেলেদের জন্য, মেয়েরা খেলবে ডজ বল, টিটি কি ম্যাক্সিমাম ব্যাডমিন্টন! আমার মেয়ের ছোটবেলা কিছুদিন জার্মানীতে কেটেছে, ওখানে খুব ভালো ফুটবল খেলতো - খুব ভালো খেলার ফেসিলিটি ছিলো। দেশে ফেরার পর স্কুলে মেয়েদের ফুটবল খেলতেই দেওয়া হয় না। মেয়ে এখনও দুঃখ করে ফুটবল না খেলতে পারার জন্য।

    পার্টিসিপেশন তো আর আকাশ থেকে পড়বে না!
  • Ekak | ০৮ জানুয়ারি ২০১৬ ১৩:১৪324966
  • হ্যা, ঘটনা। মাস্ট না করলে মেয়েরা খেলতে চায়না। সমতলের মেয়েদের খেলাতে যত আগ্রহ ধুলো তে ততটা নয়। বসে বসে চিআর করবে কিন্তু নাব্বেনা :|
  • kumu | ০৮ জানুয়ারি ২০১৬ ১৩:১৩324965
  • বলতে চাই মেয়েরা ভাল ক্জেলার জোরে টিমে আসুক।
  • kumu | ০৮ জানুয়ারি ২০১৬ ১৩:১০324964
  • মেয়েরা ভাল খেলে আসুক।
  • cb | ০৮ জানুয়ারি ২০১৬ ১৩:০৭324963
  • দে, মাস্ট না করলে পার্টিসিপেশন পাওয়া যায় না, পোচুর এক্সপি এ ব্যাপারে, মানে আমি ওপারেশনাল চ্যালেন্জের কথা বলছি, নীতি নয় :)
  • cb | ০৮ জানুয়ারি ২০১৬ ১৩:০৫324962
  • বোতীনদা, এটা কিন্তু আমরা অনেকদিন ধরেই চালু করেছি, সেম নিয়ম :)
  • de | ০৮ জানুয়ারি ২০১৬ ১৩:০৩324961
  • মাইরী! কি অ্যাকখান ইমেজ বানাইচি! ঃ))

    খুশী হলুম - আরো খুশী হবো যেদিন মেয়ে মাস্ট বলে নিতে হবে না - স্বাভাবিক ভাবেই আসবে - প্রেফারেন্সের দরকার হবে না!
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত