এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • san | ১২ জানুয়ারি ২০১৬ ১৪:২৯325320
  • একেবারে আনওয়েলকামিং বলে দিলেন ? :-( আসলে অনেকের প্রথম-প্রথম অসুবিধে হয় তো :-( আমারো হত। কিছুতেই অন্য লোককে মা-বাবা ডাকতে পারতাম না। ওদিকে পরের ছেলে বিয়ের পরমুহূর্ত থেকেই ভালোমানুষটি সেজে দিব্যি মা-বাবা তো কোন ছাড় এমনকি আমার মাসিদেরো দেখি মান্তু, মামণি ইত্যাদি আমি যা-যা বলে ডাকি সব ডাকতে শুরু করে দিল। চক্ষুলজ্জায় আর আমি কাকু-কাকিমা বলতে পারলাম না :-( :-(
    পরে অবশ্য ঠিক হয়ে যায়।
  • Lama | ১২ জানুয়ারি ২০১৬ ১৪:২০325319
  • আমার শাশুড়ির সঙ্গে আলাপ হলে স্বয়ং ভগবানকে গুলবাজ মনে হবে
  • d | ১২ জানুয়ারি ২০১৬ ১৪:১৮325318
  • এঃ লামা গুল মারছে!
  • Lama | ১২ জানুয়ারি ২০১৬ ১৪:১৬325317
  • আমার শাশুড়ি আমাকে হেব্বি ভয় পান। কিন্তু খুব ইচ্ছে আমি ওনাকে 'মা' বলে ডাকি, কিন্তু ঠিক পেরে উঠি না। ভাবছি আমি যদি ওনার আগে মারা যাই আর মৃত্যুশয্যায় যদি উনি উপস্থিত থাকেন তাহলে একবার তারস্বরে "মা হা হা হা" করে উঠে শেষ নিশ্বাস ত্যাগ করব
  • Lama | ১২ জানুয়ারি ২০১৬ ১৪:১২325316
  • জামাইষষ্ঠী
    *******

    প্রথম দৃশ্য
    ------

    (নেপথ্যে): মা, মা!
    (নেপথ্যে): বলো বাবাজীবন

    আমার শাশুড়িঃ শঙ্খ শুনলে?
    আমিঃ কি, ছাগলের ডাক?
    শাশুড়ি (গম্ভীর হয়ে): মানুষের
    আমিঃ না

    (নীরবতা)

    শাশুড়ি (পুনরুদ্যমে): ওই যে লোকটা ডাকছিল, সে ভদ্রমহিলার ছেলে নয়, জামাই
    আমিঃ ও
    শাশুড়ি (স্বগতোক্তি): কি ভাল জামাই!
    আমি(স্বগতোক্তি): কাল থেকে আমিও ম্যা ম্যা করব। তবে কাঁঠালপাতা ভালবাসি না
    শাশুড়ি (তেজের সঙ্গে): তোমাকে কিছু করতে হবে না বাবা। নাও আর দুটো নারকেলের নাড়ু খেয়ে উদ্ধার করো

    দ্বিতীয় দৃশ্য
    -------

    আমিঃ আপনি সিকিউরিটি গার্ড? কিছু মনে করবেন না, আপনার ভাবভঙ্গি অনেকটা একজনের মত
    মদীয় শ্বশ্রূমাতা (দৃপ্ত ভঙ্গিতে): আমিই সেইজন
    আমিঃ এই চেয়ারটা কোথা থেকে এল
    শ্বশ্রূমাতাঃ এটা সিকিউরিটির চেয়ার
    আমিঃ এখন সিকিউরিটি যদি চোর বলে ধরে?
    শ্বশ্রূমাতাঃ তুমি কি করতে আছ?
    আমিঃ পুলিশের সামনে আমি কারো জামাই নই
    শ্বশ্রূমাতাঃ ভগবান! এরকম বিটকেল জামাই যেন কারো না হয়
  • Ekak | ১২ জানুয়ারি ২০১৬ ১৪:০৬325315
  • ব্যাপারটা ওভারল খুব আনওয়াল্কামিং। মানুষ কে নাম ধরে বা সম্পর্কনাম ধরে ডাকা না হলে কেরম এট্টা কাঁথা খান কাঁথা খান বট্টাকুর কি কোইমাছ খান টাইপের ব্যাপার :|
  • Kaju | ১২ জানুয়ারি ২০১৬ ১৪:০১325314
  • সেটাই। কিছু বলার থাকলে সামনে গিয়েই বলত। ফোনে কথা হলেও একই ব্যাপার।
  • san | ১২ জানুয়ারি ২০১৬ ১৩:৫৮325313
  • ভাববাচ্যে ক্যানো। চেঁচিয়ে ডাকার দরকার না হলে সাধারণতঃঅসুবিধে হয়না। কারো দিকে তাকিয়ে কথা বল্লে সে তো বুঝতেই পারে তাকে বলা হচ্ছে।
  • Rupert Hentzau | ১২ জানুয়ারি ২০১৬ ১৩:৫৬325312
  • সিঁফোঁর দৌলতে পেলাম। হাসি বন্ধ করতে পারছি নাঃ-)

  • T | ১২ জানুয়ারি ২০১৬ ১৩:৫২325311
  • ভাববাচ্যে নিশ্চয়ই।
  • Ekak | ১২ জানুয়ারি ২০১৬ ১৩:৪৭325310
  • ডাকত কীকরে ? কল বাই রেফারেন্স ?
  • Kaju | ১২ জানুয়ারি ২০১৬ ১৩:৪০325309
  • আমার এক কোলিগ আবার কোনো সম্বোধনই করত না।
  • kc | ১২ জানুয়ারি ২০১৬ ১৩:২৭325308
  • শ্বশুর শাশুড়ি কে বাবা-মা বলা কমছে। কাকু-কাকিমা বলা বাড়ছে।
  • সে | ১২ জানুয়ারি ২০১৬ ১৩:২৪325307
  • আজ মনে হয় বিবেকানন্দর জন্মদিন। কুমুদির রোমহর্ষক নাটক আজ নামছে না। ফেব্রুয়ারীতে নামবে। আজ নামছে ইমপ্রভ নাটক।
    ফোটো পেলে দিয়ে যাবো।
  • সে | ১২ জানুয়ারি ২০১৬ ১৩:২২325306
  • পেন্নাম বাবাঠাকুর।

    পেন্নাম বাবামশায়।

    উঁহু, ঠিক তা নয়। শ্বশুরমশাই ঠিক আছে, শাশুড়িমা টা আরোপিত লাগছে।

    শ্বশুরকে কি শাশুড়িকে সামনাসামনি কী বলে সম্বোধন করা হয়?
  • T | ১২ জানুয়ারি ২০১৬ ১৩:২১325305
  • আচ্ছা, আজকে আবাপ তে, 'আসুন এক ঝলকে দেখে নেওয়া যাক বিবেকানন্দকে রামকৃষ্ণ কেন ভালবাসতেন?' অ্যামন কিছু নাই? হ'ল কি ওদের!
  • T | ১২ জানুয়ারি ২০১৬ ১৩:১৮325304
  • বাবাশ্বশুর। কিউট মতো শুনতে লাগছে।
  • সে | ১২ জানুয়ারি ২০১৬ ১৩:১৫325303
  • শ্বশুরমশাইকে কেউ কি শ্বশুরবাবা বলে? শাশুড়িকে কিন্তু শাশুড়িমা বলা চালু আছে।
  • Lama | ১২ জানুয়ারি ২০১৬ ১৩:১১325302
  • শ্বশুরমশাইকে জিগিয়ে জানাচ্ছি
  • | ১২ জানুয়ারি ২০১৬ ১৩:০৯325301
  • মরেচে। কেন লামা?
  • Lama | ১২ জানুয়ারি ২০১৬ ১৩:০৮325300
  • ব্রতীনের শ্বশুরবাড়ীতে পুঁটিরামের সন্দেশ খাওয়ায়। আমার শ্বশুরবাড়িতে অনুলোম বিলোম করতে বলে
  • Kaju | ১২ জানুয়ারি ২০১৬ ১৩:০৬325298
  • অনুলোম মানে তো লোমগুলো ছিঁড়ে ছোট করা বা অণু আকারে নিয়ে যাওয়া। আর বিলোম মানে লোম পুরোপুরি ছিঁড়ে উপড়ে দেয়া। সে তো বেশ ব্যথা লাগার কথা। কী দরকার? ওতে কী লাভ হবে?
  • সে | ১২ জানুয়ারি ২০১৬ ১৩:০৬325299
  • মুভিটা জ্বালাচ্ছে?
  • T | ১২ জানুয়ারি ২০১৬ ১৩:০৪325297
  • মেসি ব্যালন ডি অর পেয়ে গেল। বাসি খবর যদিও। গান্ধী দুঃখু করিস না।
  • T | ১২ জানুয়ারি ২০১৬ ১৩:০১325295
  • ঃ), আরেকটা আছে, কপালভাতি।
  • kc | ১২ জানুয়ারি ২০১৬ ১৩:০১325296
  • আনিউলোম বাইলোম। আমার বসও করতে বলছে।
  • | ১২ জানুয়ারি ২০১৬ ১৩:০০325294
  • বহু দিন বাদে শ্বশুর বাড়ি গেলাম। পুঁটিরামের সন্দেশ খাওয়ালো।চ্মৎকার ঃ)
  • Lama | ১২ জানুয়ারি ২০১৬ ১২:৫৫325293
  • লোম
    *****
    মৎস্যবিক্রেতাঃ দাদা, সেরা বোয়াল আছে আজ, নিয়ে যান। আর বলছি, রোজ একটু অনুলোম বিলোম প্রাণায়াম করবেন

    গিন্নিঃ রোজ একটু অনুলোম বিলোম করলে তো পারো। মাম্পির বর করে, পরমার বর করে, আমীর খান করে...

    মাঃ দু পাতা পড়েই সব শিখে গেলি। এত লোকে অনুলোম বিলোম করছে কি এমনি এমনি?

    বসঃ এত মেডিক্যাল নিলে চলবে? কতবার বলেছি অনুলোম বিলোম করতে

    প্রাক্তন মাস্টারমশাইঃ বাহ বাহ, তোমাদের দেখলেও ভাল লাগে। আমার ছেলেটা তো এবর ইঞ্জিনিয়ারিং পাশ করল। রোজ একটু অনুলোম বিলোম কোরো বাবা। খুব সোজা। অফিসে বসেই করা যায়

    উপাচার্যঃ এবার ক্যাম্পাসে তোমরা বড় কম রিক্রুট করলে। নিজের কলেজের ছেলেদের তো তোমরাই দেখবে! আচ্ছ, শরীরচর্চা কিছু করছ? অমি কিন্তু অনুলোম বিলোম করে ভাল ফল পেয়েছি

    (পাদটীকাঃ উপরোক্ত ব্যক্তিগণ প্রায় সকলেই সম্বৎসর বাত-পিত্ত-কফ-অনিদ্রা-রক্তাল্পতা-কেশাল্পতা-অজীর্ণ ইত্যাদিতে বছরের পর বছর ভুগছেন এবং বিশ্বাস করেন অনুলোম বিলোম নিয়ে দু চার কথা বললে এঁরা সেই সময়টুকুর জন্য উল্লিখিত রোগসমূহ ভুলে থাকতে পারবেন)
  • sinfaut | ১২ জানুয়ারি ২০১৬ ১২:৫৪325292
  • শিখলেই হয়। বাড়িতে টিউবলাইট নেই?
  • Blank | ১২ জানুয়ারি ২০১৬ ১২:৪১325291
  • এই সোর্ড ফাইটিং শেখার আমার কত্ত শখ ছিল
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত