এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • byaang | ১২ জানুয়ারি ২০১৬ ১৫:৫৭325379
  • আমি বিয়ের তিন মাসের মাথায় আমার শ্বশুরকে "থ্যাংকিউ ভাই। ভালো থাকবেন" বলে বাপের বাড়ির দিকে হাঁটা দিয়েছিলাম।

    বিয়ের আগে চার চাকা বলতে শুধু বাস, ট্যাক্সি আর আপিসের কারপুল চেপেছিলাম। বিয়ের পরে প্রথম কোলকাতায় এলুম একটা কাজে। একাই এসেছিলুম। রাত্রিবেলায় শ্বশুরবাড়িতে ল্যান্ড করে সকালবেলায় বাপের বাড়ি আসার কথা। তবে দুই বাড়ির জন্যই সেটা সারপ্রাইজ। আসছি, সেটা জানাই নি।

    সেরকমটাই হল। অবিশ্যি সেই রাতে শ্বশুরবাড়িতে কী করে এন্ট্রি পেলাম, সে নিয়েও একটা গল্প আছে। কিন্তু সে অন্য গল্প, অন্য সময়ে করা যাবে।

    পরের দিন সকালে শ্বশুর বললেন "চল, আমি তোকে নামিয়ে দিয়ে আসি।" (উনি রোজ সকালে বাড়ি থেকে কয়েক ঘন্টা পালিয়ে থাকতেন নানারকম কাজের অছিলায়।) আমি তো মহানন্দে ওনার গাড়িতে গিয়ে বসেছি। শাশুড়ি বারান্দা থেকে বললেন, "গাড়ির পিছনের সীটে যে খবরের কাগজটা রাখা, ওটা উপরে দিয়ে যা।" আমি তখন সাতপাঁচ না ভেবেই ঝড়ের বেগে পিছনের সীটে রাখা স্টেট্সম্যানটা তুলে নিয়ে উপরে গিয়ে শাশুড়িকে দিয়ে এসেছি। আবার গাড়িতে ওঠা মাত্রই শ্বশুর বেশ ক্ষুব্ধ গলায় বললেন "কাগজটা দিয়ে এলি? আবার একটা কিনতে হবে।" এদিকে যে ব্লকে শ্বশুরবাড়ি, সেই ব্লকের বাজার থেকে কেনা যাবে না। তখন দুই ব্লক ছেড়ে সিএ ব্লকে এসে খবরের কাগজ কেনা হল। এদিকে আমার ছটফটানি বেড়েই যাচ্ছে। বললুম "এখান থেকে আমার বাড়ি পাঁচ মিনিট, আমি চলে যেতে পারব।" শ্বশুর কিছুতেই রাজি হলেন না। বললেন "আগে হেডলাইনগুলো পড়ে নি, তারপর তোর বাড়ি যাব। দুই মিনিট দে।" দেওয়া গেল। পাড়ায় ঢোকা মাত্রই আমার আনন্দোচ্ছ্বাস ঝপাৎ করে আরো খানিকটা বেড়ে গেল, বাড়ির সামনের মাদার ডেয়ারি অব্দি পৌঁছতে না পৌঁছতেই উদ্বেল হয়ে কাল এবং পাত্র ভুলে (স্থানটা মনে ছিল) আমি গাড়ির দরজা খুলে অর্ধেক নেমে এসে ঘষ্টাতে ঘষ্টাতে নিজের ব্যাগ কাঁধে তুলে বললুম "ঠিকাছে ঠিকাছে। এতেই হবে। আর এগোতে হবে না। থ্যাংকিউ ভাই। ভালো থাকবেন।" বলেই হাঁটা।

    দোতলায় উঠে, বেল টিপলুম। ক্লাস ইলেভেনে পড়া ভাই দরজা খুলে আমাকে দেখে পুরো দরজা কভার করে দাঁড়িয়ে হেঁড়ে গলায় চেঁচিয়ে উঠল "মা এই দ্যাখো, ওটা আবার এসে গেছে। শান্তিতে বাঁচতে দেবে না।"

    ভিতরে গিয়ে ব্যাগ নামিয়ে স্নান করে বিয়ের আগের ন্যাকড়া হয়ে যাওয়া আরামের সালোয়ারকামিজটা পরে যেই না বাথরুম থেকে বেরিয়েছি, দেখি শ্বশুর বাইরের ঘরে বসে চা খেতে খেতে আমাদের বাড়ির আনন্দবাজারটা পড়ছেন আর মিটি মিটি হাসছেন। মা দিল এক খ্যাঁকানি "তুমি দাদাকে উপরেও আসতে বলো নি! একি অসভ্যতা!" শ্বশুর মনে করিয়ে দিলেন "আর আমাকে ভাই বলেও ডেকেছে।"
  • | ১২ জানুয়ারি ২০১৬ ১৫:৫৭325380
  • কুমু দি, বইমেলায় আসছো তো?
  • san | ১২ জানুয়ারি ২০১৬ ১৫:৫৬325378
  • কুমুদি :-) এইটা পুরো সেই তিব্বতি গুহার ভয়ংকর কেস হয়ে গ্যাছে :-D :-D
  • kumu | ১২ জানুয়ারি ২০১৬ ১৫:৫৫325377
  • চোপরাও।
    হ্যাঁ কী যেন বলছিলাম -
    তারপর কুমুদি কয়েকটা কুল ওয়েস্টবাস্কেটে ফেলে ও বাকীগুলো নিজের ল্যাবকোটের ঝোল্লাপকেটে করে কুলঝালনুন সব নিজের ড্রয়ারে এনে রাখে।২ /৩টে করে খায়।
  • সে | ১২ জানুয়ারি ২০১৬ ১৫:৫৩325376
  • পহেলি সিনেমায় রানি মুখার্জি বেড় খাচ্ছিলো। বুনো বেড়। এখনো সেই সীনটার কথা মনে পড়লে গায়ে কাঁটা দেয়।
  • সে | ১২ জানুয়ারি ২০১৬ ১৫:৫০325374
  • অফিসে কুল খেলে কী আর হবে? কুল ব্যাপার। কিন্তু কুমুদিদির টেরিটোরিতে ওটা নট অ্যালাউড। ওখানে হট হট ব্যাপার হয়।
  • j | ১২ জানুয়ারি ২০১৬ ১৫:৫০325375
  • এখানেও বিলিতি "বেড়" পাওয়া যাচ্ছে, কুলের বড়ভাই

    স্বাদেগন্ধে এইচটুওর সঙ্গেই তুলনীয়
  • Kaju | ১২ জানুয়ারি ২০১৬ ১৫:৪৮325373
  • কুমুদি কোনো কুলখাদকের দিকে তাকালে কি সে কুলকুল করে ঘামতে শুরু করে?
  • T | ১২ জানুয়ারি ২০১৬ ১৫:৪৭325372
  • কিন্তু অফিসে কুল খেলে কি হয়?
  • সে | ১২ জানুয়ারি ২০১৬ ১৫:৪৬325371
  • কুলাঙ্গারটা টুকে রাখলাম। বড়ো হয়ে যখন বাংলা সিরিয়ালের স্ক্রিপ্ট রাইটার হবো, ইউজ করব।
  • Lama | ১২ জানুয়ারি ২০১৬ ১৫:৪২325370
  • কিতনে cool হ্যায় হাম! কি বল হে ব্রতীন
  • Lama | ১২ জানুয়ারি ২০১৬ ১৫:৪১325368
  • ভবিষ্যতে কোনোদিন খেলেও কাঠকয়লার আগুনে পুড়িয়ে কুলাঙ্গার বানিয়ে খাব
  • | ১২ জানুয়ারি ২০১৬ ১৫:৪১325369
  • তুমি আর শিবু দা দুজনে মিলে চেপে ধরায় আমার বৌ হালকা ঘাবড়ে গিয়েছিল। নাহলে তিনি..
  • Lama | ১২ জানুয়ারি ২০১৬ ১৫:৪০325367
  • কুমুদি, আমি জীবনে কোনোদিন কুল খাইনি
  • সে | ১২ জানুয়ারি ২০১৬ ১৫:৩৯325365
  • আচ্ছা।
    ওব্রায়নের ভাত মারছে গ্যাংগৌলি? ভেরি ন্যাস্টিক
  • kumu | ১২ জানুয়ারি ২০১৬ ১৫:৩৯325366
  • স্যান, না।কুমুদি কুলখাদকের দিকে এমনভাবে তাকায় যে সে জন্মের শোধ কুল খাওয়া ছেড়ে দ্যায় ও হেঁটমুন্ডে ল্যাবে চলে যায়।
    তরপর
  • সে | ১২ জানুয়ারি ২০১৬ ১৫:৩৭325364
  • সেকি! এতো অনেকটা বোতীন বোতীন কেস।
    বোতীনের বউ পর্যন্ত ওকে ক্লীন চিট দেয়। নিষ্কলঙ্ক ক্যারেকটার সার্টিফিকেট। এই ছেলে কীকরে পিএইচডি করবে?
  • | ১২ জানুয়ারি ২০১৬ ১৫:৩৬325362
  • সেকি, লামা এই রকম হাই লেভেল এসকালেসন হল কী করে? ঃ)
  • Lama | ১২ জানুয়ারি ২০১৬ ১৫:৩৬325363
  • দাদাগিরি কোনো সিরিয়াল নয়। সিরিয়ালের উপসর্গ মাত্র
  • | ১২ জানুয়ারি ২০১৬ ১৫:৩৫325360
  • আরেক জন জলধর পেয়েচি।

    আরে সৌর্ভ "দাদাগিরি" বলে একট ক্যুইজ অ্যাঙ্কার করে। আর লোকজন কে শক্ত শক্ত প্রশ্ন করে।
  • Lama | ১২ জানুয়ারি ২০১৬ ১৫:৩৫325361
  • সে দেখি ইসে
  • সে | ১২ জানুয়ারি ২০১৬ ১৫:৩৪325358
  • ক্রিকেট প্লেয়ার গ্যাংগৌলি নাকি?
    সে টিভি সিরিয়ালে পার্ট করতে নেমেছে?
    বাঃ
  • Lama | ১২ জানুয়ারি ২০১৬ ১৫:৩৪325359
  • এদিকে আমার মা আর শাশুড়ির মধ্যে আলোচনা হয়েছে আমার নাকি আলুর দোষ হয়েছে। শুনে বউ বলেছে "তো?"
  • সে | ১২ জানুয়ারি ২০১৬ ১৫:৩২325356
  • নারকোল কুল?
  • সে | ১২ জানুয়ারি ২০১৬ ১৫:৩২325357
  • সৌরভ কে?
  • | ১২ জানুয়ারি ২০১৬ ১৫:৩১325354
  • বোম্বাই কুল নয় গো। বাংলা দেশী কুল।
  • | ১২ জানুয়ারি ২০১৬ ১৫:৩১325355
  • দেখেছি খানিক টা। মিস দার্জিলিং সৌরভ কে "তুমি কি কুউউউট বলে"। সৌরভ লজ্জয় লাল।সে যাতা অবস্থা। সৌরভ শেষে বলে আমার মা মনে হয় ছোট বেলায় বেশী ক্রীম ত্রীম মাখাতো..
  • সে | ১২ জানুয়ারি ২০১৬ ১৫:৩০325353
  • কোন কুল?
  • সে | ১২ জানুয়ারি ২০১৬ ১৫:২৯325352
  • আমাদের এদিকে সিরিয়াল কোথায় পাবো? ব্যাকডেটেড হয়ে গেছি।
  • | ১২ জানুয়ারি ২০১৬ ১৫:২৮325348
  • ইয়ে মানে নীল ডাউন অবস্থায় কুল খাওয়া খুব ই চাপের হয়ে যাবে..
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত