এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • cb | ১৩ জানুয়ারি ২০১৬ ১৭:৪০325560
  • মাথার চুল অন্তত ৩ থেকে ৪ বার পুড়িয়েছি, গ্যাসের আগুনে সিগারেট ধরাতে গিয়ে (দেশলাইয়ের অভাবে)। তারপর টেকনিকটা ধরতে পারলাম!!!
  • Lama | ১৩ জানুয়ারি ২০১৬ ১৭:৩৬325559
  • আমার একবার বিড়ির আগুনে ভুরু পুড়েছিল
  • d | ১৩ জানুয়ারি ২০১৬ ১৭:৩৪325557
  • মেটাফরিকাল ব্যবহার ছাড়া সত্যিকারের কপাল পোড়ায় কী করে? বেশ কঠিন কাজ তো!!!
  • Lama | ১৩ জানুয়ারি ২০১৬ ১৭:৩৪325558
  • ধরলাম
  • | ১৩ জানুয়ারি ২০১৬ ১৭:৩১325556
  • না ঃ))
  • Blank | ১৩ জানুয়ারি ২০১৬ ১৭:২৯325555
  • বানান নিয়ে কোনো মতামত চাই?
  • | ১৩ জানুয়ারি ২০১৬ ১৭:২৭325554
  • মধুর বদলে গরু? হাইলি সাসপিশাস!!ঃ)
  • T | ১৩ জানুয়ারি ২০১৬ ১৭:২৬325553
  • বানানের রাজনৈতিক অবস্থানটা ইন্টারেস্টিং। আমি যেমন তৃণমূল বানান লিখি মুলো। এতে শুধু মুলোর নয়, আমার রাজনৈতিক অবস্থানও সহজেই বোঝা যায়।
  • নেতাই | ১৩ জানুয়ারি ২০১৬ ১৭:২৫325552
  • লিঙ্গাপুর আর লিঙ্গাসুগুরের মাঝে।
  • byaang | ১৩ জানুয়ারি ২০১৬ ১৭:২৩325551
  • দয়া করে মধু ছেড়ে ছাদে গরুকে ধর।
  • Lama | ১৩ জানুয়ারি ২০১৬ ১৭:২২325550
  • মধুর এত গুণ এতদিনে জানলি? পোড়াকপাল আমার!
  • Kaju | ১৩ জানুয়ারি ২০১৬ ১৭:২১325549
  • আর তাছাড়া বানানের আবার ঠিক ভুল হয় নাকি? যখন যেটা লেখা হবে সেটাই সমকালীন সামাজিক সাংস্কৃতিক রাজনৈতিক অবস্থান থেকে ঠিক বানান। একটা ওয়ার্ড চিরকাল একই বানানে লিখতে লিখতে একঘেয়ে হয়ে যায় না? শব্দটা নিজেও গালাগাল দেয় বানানের মৌলিকতা নেই বলে, নেহাত শোনা যায় না তাই। এই যে একুবাউ চেনা শব্দগুলোকেও কিম্ভূত বানানে লেখেন ইচ্ছে করে, কী নতুনত্ব লাগে ডিকোড করতে পেরে।
  • byaang | ১৩ জানুয়ারি ২০১৬ ১৭:২০325548
  • এখন রেসিপি-টেসিপি হবে না। আনন্দ প্লাসে রাইমা সেনের ইন্টারভিউ পড়ছি। কপাল পুড়লে মধু লাগাতে হয়, এটা কি আপনারা জানতেন? আমি রাইমা সেনের থেকে জানলাম।
  • T | ১৩ জানুয়ারি ২০১৬ ১৭:১৫325546
  • উনি রাগ কচ্চেন। খিক্‌, সরি চাইছি। কিন্তু আপডেট।

    বিবিধ স্বাস্থ্যসাধনার পর স্বাস্থ্যচাড্ডি কাল জুলজুল চোখে বলল, আম্‌, তেলাপিয়া মাছ খাঁবো। আসলে আমি প্রায় প্রতিদিনই মুখরোচক সব বানাচ্চি। গন্ধের চোটে বেচারা শেষমেশ সারেন্ডার করল। অতএব এখন তেলাপিয়ার সর্ষে রান্না হবে। আমি চললাম। রাগ না করে পারেন তো কিছু রেসিপি দ্যান।
  • Lama | ১৩ জানুয়ারি ২০১৬ ১৭:১৫325547
  • ঠিক বানান ভুল বানানের বিসার করে কে?
  • bipader | ১৩ জানুয়ারি ২০১৬ ১৭:১৪325545
  • বিপদের সময় অত খেয়াল না থাকাই স্বাভাবিক।তাছাড়া নং মিলিয়ে নেয়াই যথেষ্ট তো।
  • Kaju | ১৩ জানুয়ারি ২০১৬ ১৭:০৬325544
  • ৪ঃ৪৭ এর পেক্ষিতে,
    না সে তো জানি। নম্বর ভুল দিয়ে তো ছিল, কবি তাতে ফোন করে এই নম্বর কিনা জিগালে তো 'হ্যাঁ এই নম্বরই' আসবে উত্তর যথারীতি, কিন্তু কবি তো জিগেস করেন নাই আপনি কি অমুক ব্যক্তি? তাইলেই আর কোনো কেলো হইত না। এতেই একটু ফাঁকফোকর রয়ে গিছিল।

    আরে না না হার্টফেল করানোর ইরাদা নিয়ে ফোন করার মনিষ্যি তিনি নন, পাগল ! সে কে কয়েচে? তবে তালেগোলে হয়ে যায় তেমনি, সেইখানেই তো গল্পের শুরু।
  • | ১৩ জানুয়ারি ২০১৬ ১৭:০০325543
  • আব্বে কোন বানান টা? আর কে আমার বানানের ভুল ধরবে? ঃ)
  • byaang | ১৩ জানুয়ারি ২০১৬ ১৬:৫৫325541
  • কিন্তু কুস্তাগি কোথায়?
  • বানান | ১৩ জানুয়ারি ২০১৬ ১৬:৫৫325542
  • ব-এর বাংলা বানানবিধি বাস্তবিকই বিস্ময়ের বিষয়। সিকি সততই তাহা ক্ষমাসুন্দর দিষ্টিতে দ্যাখে।
  • byaang | ১৩ জানুয়ারি ২০১৬ ১৬:৫৪325540
  • বসকে বল তোকে পার্সেল প্যাক করে লুরু পাঠিয়ে দিতে।
  • নেতাই | ১৩ জানুয়ারি ২০১৬ ১৬:৪৮325539
  • এই তো এখনি কুস্তাগি পাঠাবে বলে বস উঠেপড়ে লেগেছিল। কত কষ্ট করে কাটালাম।
  • | ১৩ জানুয়ারি ২০১৬ ১৬:৪৭325537
  • সোসেন মেল দেখো..
  • byaang | ১৩ জানুয়ারি ২০১৬ ১৬:৪৭325538
  • নম্বরটা ভুল ছিল না, যে নম্বর দেওয়া হয়েছিল, সেই নম্বরেই ফোন করা হয়েছিল এবং ফোন করে এই ফোন নম্বরটাই কিনা সেটা জিজ্ঞেসও করা হয়েছিল।

    কাউকে হার্টফেল করানোর কোনো উদ্দেশ্য নিয়ে ফোন করা হয় নি। এটা মাথায় রাখলে ভালো হয়।
  • | ১৩ জানুয়ারি ২০১৬ ১৬:৪৬325535
  • এল সি এম র হয়ে গেল.. ঃ)
  • de | ১৩ জানুয়ারি ২০১৬ ১৬:৪৬325536
  • ব্যাং - টইতে একখান কোচ্চেন করেচি - উত্তর না জানা অব্দি নাকটা কুঁচকে আছে -
  • byaang | ১৩ জানুয়ারি ২০১৬ ১৬:৪৪325534
  • টি য়ের ৪ঃ৩৮ আমি দেখেছি এবং খুবই রেগে গেছি।
  • byaang | ১৩ জানুয়ারি ২০১৬ ১৬:৪৩325533
  • অ, তাই বল! তাই ভাবি এলসিএমের ব্যবসায় মন নাই কেন? জিনিস বেচে টাকা ফেরত নিতে ভুলে যায় কেন? আমার মা এরকম ক্ষেত্রে জানতে চায়, "এত মন উড়ু উড়ু কিসের?"
    এ তাহলে সেই বন্ধুর প্রভাব। সবার জ্ঞাতার্থে জানাই, সেই টাকা এলসিএম আজও ফেরত নেয় নি। বোঝাপড়া করে আর লাভ নাই, এমনিই ওনার ব্যবসার গণেশ উল্টে গেছে।
  • | ১৩ জানুয়ারি ২০১৬ ১৬:৪১325532
  • ব্যাঙ হল শরতের মেঘ, বৃষ্টি হতে পারে। বা নাও পরে.. ঃ)
  • Kaju | ১৩ জানুয়ারি ২০১৬ ১৬:৪০325530
  • মনে রাখতে হবে ব্যাঙদি হলেন সেই ব্যক্তি যিনি ভুল নাম্বারে ফোন করে একজন নিরপরাধ সাতে নেই পাঁচে নেই অচেনা লোককে অবলীলায় বলতে পারেন - 'আপনি কিচ্ছু চিন্তা করবেন না, আপনাকে হসপিটালে পাঠানোর ব্যবস্থা আমি করব'। লোকে হার্টফেলের ভয়ে ওনাকে এড়িয়ে চলবেই।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত