এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • | ১৮ জানুয়ারি ২০১৬ ২০:০৯326071
  • উফ্ফ !! সদা একটু সাবধানে কাজ করবে তো!! ঃ((
  • শ্রী সদা | ১৮ জানুয়ারি ২০১৬ ২০:০১326069


  • রিসেন্টলি মাল্টিপ্লেক্সে সিনেমা দেখতে গিয়ে এই অ্যাডটা বেশ কয়েকবার দেখেছি। এই উইকেন্ডে প্রায় এরকমই একটা ঘটনা ঘটলো আমার সাথেই।

    শুক্রবার লুরুতে পোঙ্গলের ছুটি ছিল। যথারীতি, কিছু জনতা মিলে লুরুর একমাত্র অ্যাফোর্ডেবল বিনোদন, অর্থাৎ প্রচুর খাদ্য ও মদ্যের আয়োজন করেছিলাম। আমাদেরই একজনের ফ্ল্যাটে।
    রাত দশটার দিকে, বীয়ার শেষ, একটা ফুয়েলের খাম্বা খোলা হবে হবে করছে, আমি রান্নাঘরে ফ্রিজে চিজ খুঁজতে গিয়ে দেখি এক বোতল বেশ দামী লাইম কর্ডিয়াল রাখা। সিলড বোতল।ছুরি দিয়ে সিল কাটতে হবে।

    এদিকে সেই সন্ধ্যে থেকে বেশ কয়েক পাত্তর হয়ে গেছে, এই অবস্থায় ছুরি ধরলে হতাহত হওয়ারই বেশী সম্ভবনা। কী করা যায় - কাউকে ডাকবো- ধুর বাল - বোতলের ছিপিশুদ্ধ গলাটা দরজার ফাঁকে আটকে দরজা চেপে ধরে দিলাম মোচড়। কড়রমড়র করে আওয়াজ হল। ভাবলাম নিশ্চয়ই সিলটা ভেঙ্গেছে। ছিপিটা বাঁ হাতে চেপে ধরে একটা প্যাঁচ দিলাম, একটা আদ্ধেক চাঁদের মতো শেপের কাচের টুকরো ভেঙ্গে বুড়ো আঙুলের নীচে তালুতে পারপেন্ডিকুলারলি গেঁথে গেল।
    মহা মুশকিল।
    ঐ অবস্থায় ঘরে ফিরতে সমবেত হাঁউমাউ, কাচ বের করা, ডেটল, ব্যান্ডেজ ইঃ যা যা হয় সবই হল। তবে জানা গেল লাইম কর্ডিয়ালটা নষ্ট হবেনা, ওরা কাপড়ে ছেঁকে নেবে।

    তো যাই হোক, শনিবার দুপুরবেলা ঘুম থেকে উঠে মনে হল একটা টিটেনাস নিয়ে নেওয়া উচিত। একেই জীবনে চাপের শেষ নেই, তার মধ্যে প্রবাসে বেঘোরে মরে-ফরে গেলে বাজে ক্যাও হবে।

    আধঘন্টায় তিনটে ওষুধের দোকান ঘুরে বুঝলাম বেশ চাপের ব্যপার। এখানে কোলকাতার মতো সিস্টেম নেই, ওষুধের দোকানে ইঞ্জেকশন দেয়না। অনেক খুঁজে একটা পলিক্লিনিক টাইপের দেখে সেখানে গেলাম। রিসেপশনিষ্ট বললেন পাশের মেডিসিন শপ থেকে অ্যাম্পুল আর সিরিঞ্জ নিয়ে আসুন, নার্স ইনজেকশন দিয়ে দেবেন। নিয়ে এলাম। অসাধারণ সুন্দরী আর স্মার্ট একটি মেয়ে, ২২-২৩ বছর বয়েস বড়জোর, আমাকে চেয়ারে বসিয়ে ইনজেকশনের জোগাড়যন্তর করতে শুরু করলেন, বুঝলাম ইনিই নার্স। যদিও ইঞ্জেকশনে ভয় নেই, তবুও আমার তখন হঠাৎ ঐ অ্যাডটার কথা মনে পড়ে গেল - নিজেকে ফারহান আখতারের জায়গায় ভেবে একটু মনে মনে একটু রোমাঞ্চিত হওয়া গেল :P

    তো সিরিঞ্জে ওষুধ ভরে আমাকে জিগালেন - ইউ ওয়ান্না টেক ইট ইন ইওর আর্ম ? আমি ভাবলাম চিরকাল তো আর্মেই নিয়ে এসেছি, ইয়েস বলে দিই। যেই না বলা, উনি বাঁ হাতের ডেলটয়েডে একটু স্পিরিট ঘষে "টেক এ ডিপ ব্রেথ সার" বলে গায়ের জোরে ঘচাং করে সুঁচটা ঢুকিয়ে দিলেন। ছুরি ধরার মতো করে ধরে। নো মায়া দয়া। কী চাপ !!!

    তো, কোনোরকমে হাতে স্পিরিট লাগানো তুলো চেপে ধরে ফিরে এসে বন্ধুদের যখন বললাম, ওরা সান্ত্বনা দেওয়ার বদলে খিল্লি করতে শুরু করলো। একজন তো বলেই দিল, ভাগ্যিস আর্ম বলেছিলি, নইলে পাছুতে দিত, হাতের যা অব্স্থা দেখছি ওখানে দিলে তো তিনদিন উঠে বসতে পারতিস না।
  • সে | ১৮ জানুয়ারি ২০১৬ ১৯:২৩326068
  • বার্নি এবার হিলারিকে হিলিয়ে দিচ্ছে।
  • | ১৮ জানুয়ারি ২০১৬ ১৮:৩৪326066
  • না না। নো চাপ। টাটা স্টীল ব্লু চিপ শেয়ার।

    বড়জোর দু দিন বেশী ওয়েট করতে হবে সে দি। ঃ)
  • সে | ১৮ জানুয়ারি ২০১৬ ১৮:১২326065
  • আগ্র পোস্টে একটা কমা কম পড়েছে, বানানও কিছু ভুল আছে
  • সে | ১৮ জানুয়ারি ২০১৬ ১৮:০৮326064
  • ব্রতীন যদি আমার সেপ্টেম্বরের ভাট মন দিয়ে পড়তিস তাহলে এই মিসটেক করতিস না। তথায় লিখেছিলাম মনে হয় এক স্টিল ম্যাগনেটের কথা। জুনিয়র একটা ছেলে, যে চল্লিশহাজার খরচ করে দাঁত তুলে নতুন করে বাঁধিয়েছে। কাজাখস্তানের পয়সাওলা পাবলিক নাজারবায়েভের সংগে নাকি ওঠাবসা। তা সে বলেছিল, স্টিলের মার্কেট খুব ঢিলে যাচ্ছে, খুব লস খেয়েছে এবং খাচ্ছেও। ইতালীতে একটা বাড়ী কিনব কিনব করেও লাস্ট মোমেন্টে কিনল না। জার্মানিতে যাদেরকে স্টিল সাপ্লাই করে তারা পেমেন্ট দেবার সময় ক্যাশের বদলে কাইন্ড দিতে চাইছে, চায়নাতেও ডিম্যান্ড কম। মোটকথা সাপ্লাই বেশি ডিম্যান্ড কমের চক্করে চিন্তিত। এ ছেলে আগে মিত্তালের কোম্পানীতে কাজ শিখেছে। লাস্ট কুড়ি বছর স্টিল ছাড়া কিছু জানে না এমনকি অন্য অনেক কিছু ভুলেও গেছে যেমন বাংলা ভাষা, পুরোনো বন্ধু, ইউনিভার্সিটির পড়াশুনো, মায় আত্মীয় সজনকে। যার জন্য এতকিছু সেই স্টিল এখন ওকে দাগা দিচ্ছে। যা বুঝলাম স্টিলের ওপরে এখন ভরসা করাটা ঠিক নয়।
  • T | ১৮ জানুয়ারি ২০১৬ ১৮:০১326063
  • উনি এইসমস্ত লেখার আগে জানতাম না (অবশ্য আমি এখনও কিস্যুই জানি না )। সেজন্য দেবব্রতবাবুকে ধন্যবাদ। কিন্তু আমার ওঁর লেখার স্টাইল ভালো লাগে না। তো, সে নাই লাগতে পারে, কিছু এসে যায় না।

    তবে, শ্রী h যদি মধ্য এশিয়ার এই বিস্তীর্ণ ঘোঁট নিয়ে কিছু লেখেন তো পড়ে ধন্য হই।
  • pi | ১৮ জানুয়ারি ২০১৬ ১৭:৫৮326062
  • তোমরা বুবুভা র লেখাগুলোর নিচেও জানাতে পারো একটু, লেখক মতামত জানতে পারবেন।
  • h | ১৮ জানুয়ারি ২০১৬ ১৭:৪৬326061
  • ইয়েস, দেবব্রত চক্রবর্তী ইজ মাই নিউ ফেভারিট। থ্যাংক্স টু হিম।
  • Ekak | ১৮ জানুয়ারি ২০১৬ ১৬:২৪326059
  • হুম সাকিনে চ্যান্জিস সম্বন্ধে কিস্যুই জানতুম না। বেশ গুছিয়ে বিষয়্ধর্মী ব্লগ।
  • d | ১৮ জানুয়ারি ২০১৬ ১৬:০৯326058
  • হ্যাঁ এই সিরিজটা খুব ভাল লাগছে। এক তো দেবব্রত চক্রবর্তীর ব্লগগুলো বেশ মন দিয়ে পড়ার। অনেকদিন বাদে ব্লগ পড়ার আরামটা ফিরিয়ে এনেছেন উনি।
  • Ekak | ১৮ জানুয়ারি ২০১৬ ১৬:০৭326057
  • যারা মনে রাখতে গিয়ে এতকিছু মনে রাখে তারা সেই মনে রাখার ফ্রেস গুলো কিভাবে মনে রাখে :(
  • h | ১৮ জানুয়ারি ২০১৬ ১৫:৫৯326056
  • এই সিরিয়া ইত্যাদি সিরিজ টা খুব ই ভালো হচ্ছে। সাধুবাদ জানাই।
  • | ১৮ জানুয়ারি ২০১৬ ১৫:৩২326055
  • অয়ন, খ্যাক খ্যাক ঃ)
  • | ১৮ জানুয়ারি ২০১৬ ১৫:৩০326054
  • কিন্তু এই টা কি জানতে সে দি?

    মুরা হইয়্যা দাড়াইচ্ছিস কেন সুজা হইয়া দাঁড়াঃ

    যথাক্রমে মুরাদ,সুজা এবং দারা মনে রাখতে।

    আর "বাবার হল আবার জ্বর সারিল ঔষধে" তো সব্বাই জানো।
  • | ১৮ জানুয়ারি ২০১৬ ১৫:২৬326053
  • একী রে ভাই, প্রায় দেড় বছর বাদে গত সপ্তাহে ১০০ পিস টাটা স্টিল কিনলুম ঃ((
  • Ekak | ১৮ জানুয়ারি ২০১৬ ১৪:৫২326052
  • আমার গ্রিন টেরর দুইখান তিনদিন ধরে কেমন ঢিস ঢিস কচ্ছে, ভালো করে খাচ্ছেনা। প্র্যকেন্তাজোল গেলাব আজ বাড়ি ফিরে। অনেক রকম পুষে পুষে এখন কয়েকজন মাছ আর দুজন গাছ ছাড়া কিছু নাই।
  • de | ১৮ জানুয়ারি ২০১৬ ১৪:৪৬326051
  • আমার মানুষের চাইতে বেশী মায়া পড়ে গাছ আর পশুপাখীর জন্য - কম কষ্ট পাইনি এজন্য -

    এখন সবই ছাড়তে শিখেছি -
  • Ekak | ১৮ জানুয়ারি ২০১৬ ১৪:৪১326050
  • ও স্মৃতি রেখে আসাই ভালো। আমার এমন অভ্যেস ছিল। যেখানে যাই সেখান থেকে বীজ কলম অর্কিড এসব আনতুম। মনে হত বেশ সঙ্গে থাকবে। তারপর ইন্দ্র থাপা বক্সার অর্কিড জঙ্গলে হাঁটতে হাঁটতে বল্লো গাছ নিচ্ছ গাছের বন্ধু দের ও নাও ! আমাকেও নে যাও ! তোমার কলকাতার ফ্ল্যাটে সবার জায়গা হবে ? সেই থেকে আমি আর কিছু তুলে -কেটে আনিনা।
  • de | ১৮ জানুয়ারি ২০১৬ ১৪:৩৬326049
  • দেখেশুনে বেছে নিলেই হোলো ঃ)
  • san | ১৮ জানুয়ারি ২০১৬ ১৪:৩৫326048
  • মুখ্যুমি দেখে কেউ হাসবেন্না। হয়েছে কি, কাল বাড়ি শিফট করেছি। আগের বাড়িটায় নানাবিধ সমস্যা ছিল, কিন্তু বারান্দা ঘেঁষে একটা কাঠচাঁপার গাছ উঠেছে সেইটা আমার ভারি প্রিয় ছিল। এখন তার জন্যে কি মনখারাপ কি মনখারাপ, যেন কোনো মানুষকে ছেড়ে এসেছি। এই বুড়োবয়েসে এই কান্ড হতে পারে ভাবা যায়না :-(
  • Ekak | ১৮ জানুয়ারি ২০১৬ ১৪:৩০326046
  • *ডালের
  • Ekak | ১৮ জানুয়ারি ২০১৬ ১৪:৩০326047
  • এইত অবধারিত দার্শনিক প্রশ্ন :(((( কলম্যোগ্য ডাল হলো সেই ডাল যেখানে কলম প্রক্রিয়া সফল হবার সম্ভাবনা অন্য দলের তুলনায় বেশি। নিন এবার লুপে ঘুরুন :))
  • Arpan | ১৮ জানুয়ারি ২০১৬ ১৪:২৯326044
  • ঘরের কাছে নার্সারি নাই? এত হুজ্জুতের কী প্রয়োজন?
  • san | ১৮ জানুয়ারি ২০১৬ ১৪:২৯326045
  • থ্যাংকুজ :-)
    দেখি চেষ্টা করে !
    কলমযোগ্য ডাল কী করে বুঝব ?
  • de | ১৮ জানুয়ারি ২০১৬ ১৪:২৮326043
  • থ্যাংকু, সে!! অনেক থ্যাংকু!!
  • সে | ১৮ জানুয়ারি ২০১৬ ১৪:২৭326042
  • গারমিন টা দে র জন্যে। টমটম ও ভাল কিন্তু গারমিন বেশি পছন্দ। তবে প্রথমে চারটে স্যাটেলাইট সিগনাল ধরতে একটু টাইম লাগে। তারপর কোনো সমস্যা নেই। মাঝেমধ্যে আপডেট করতে হয় নতুন রাস্তা ইত্যাদির জন্যে।
  • de | ১৮ জানুয়ারি ২০১৬ ১৪:২৫326041
  • কাঠচাঁপার কলমযোগ্য ডালে ছোট ছুরি দিয়ে ওপরের ছালটা খানিকটা ছাড়িয়ে ফেলতে হবে। ওই জায়গাটাতে একটু অক্সিন পাউডার লেপে গোবরমাটির মোটা করে প্রলেপ লাগিয়ে ভিজে কাপড় দিয়ে বেঁধে দিন তিনেক রেখে দাও। একটু একটু জল দিয়ে ভিজে ভিজে রেখো জায়গাটাকে। তারপর হয় পচে যাবে, আর না হলে শেকড় গজাবে ঃ)

    তারপর ওটাকে কেটে টবে লাগাও!
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত