এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Vlad the Impaler | ১৮ জানুয়ারি ২০১৬ ২১:৫৮326101
  • রেসপন্সের জন্যে টই খুলবো কেন? টই খুলবো অন্য কয়েকটাকে ডোবাতে। কিন্তু পুরনো টই তুলে নয় - সেইটা হল রিগিং।

    আর কঠিন টই খুলবো লোককে বোর করার জন্যে। রোজ একটা করে - সিএনএন, আরএনএন, মার্কভ প্রসেস ইঃ।
  • সে | ১৮ জানুয়ারি ২০১৬ ২১:৫৫326099
  • সাবসিডাইজড দাম। বেশ সস্তা। এখানে দাম পড়ে পড়েও এক টাকা পঁয়ত্রিশ - অর্থাৎ শখানেক টাকা। অবিশ্যি এদিকে তেলের দাম সবসময়ই বেশি। ভারত তো ইরাণ থেকে বরাবরই তেল কেনে, তাই না?
  • cb | ১৮ জানুয়ারি ২০১৬ ২১:৫৪326098
  • টির জন্য ছোট্ট খপর, চাষার ব্যাটা কেউটের মুখে চুমু খেতে গেলেন, আর ওনার নয়া দল স্যাট করে ওনার ছাপায় লাথি মেরে বার করে দিল, খিক খিক :-)
  • kc | ১৮ জানুয়ারি ২০১৬ ২১:৫৩326097
  • ইরান এমনিতে ওপেকের মেংবার। যদি সবাই মিলে ডলারে বিজনেসটা বাদ দ্যায়, তাইলে খেলা জমবে।
  • Arpan | ১৮ জানুয়ারি ২০১৬ ২১:৪৬326096
  • অন্ধের কিবা দিন কিবা রাত্র।

    এক লিটার পেট্রোল এখানে এখনো ষাট টাকা।
  • সে | ১৮ জানুয়ারি ২০১৬ ২১:৪৪326095
  • ইরাণ ওপেকে আসবে। জ্যারা দের লাগেগি।
  • T | ১৮ জানুয়ারি ২০১৬ ২১:৩৪326094
  • দূর, একটু দৌড়ে আসি বরং। চল্লুম।
  • T | ১৮ জানুয়ারি ২০১৬ ২১:২৯326093
  • ধ্যেত, কারুর কাছে কিছু ইন্টারেস্টিং ছাই পাঁশ নেই?
  • | ১৮ জানুয়ারি ২০১৬ ২১:২৭326092
  • সহজ থেকে কটিন ফোটোগ্রাফীর ওপরে খুললে মনে হয় রেসপন্স বেশী পাবা।
  • | ১৮ জানুয়ারি ২০১৬ ২১:২৬326091
  • কিরকম কটিন? মেশিন লার্নিং, অটোমেশান এইসব?
  • kc | ১৮ জানুয়ারি ২০১৬ ২১:২০326090
  • ওপেক যদি ডলারে বিজনেস না করার কথা কয়, তাইলে কেস জমে যাবে। আর ইরানকে যদি ওপেকে আনা যায়, তাইলে তো..
  • সে | ১৮ জানুয়ারি ২০১৬ ২১:১১326089
  • ডব্লুইএফ চলছে ডাভোসে। বলছে এবার কুড়ি অবদি নামতে পারে তেলের ব্যারলের দাম। ওপেক দেশগুলো মিটিন ডাকবে। তারা ভেরি ভেরি চিন্তিতো।
  • T | ১৮ জানুয়ারি ২০১৬ ২১:১০326088
  • একক, এইটা ট্রাই করতে পারে। যদ্দুর মনে পড়ে এইটাই।

    http://www.cleverbot.com/
  • Vlad the Impaler | ১৮ জানুয়ারি ২০১৬ ২১:০১326087
  • কতগুলো ভয়ানক কঠিন কঠিন টই খুলবো ভাবছি।
  • T | ১৮ জানুয়ারি ২০১৬ ২০:৫৯326086
  • হে হে হে...বেশ করেচে লুটেছে।

    এককের চ্যাটবটের সাথে চ্যাট করা দেখে মনে পড়ল, মোস্ট প্রবাবলি ট্যুরিং প্রাইজ উইনার। চ্যাটবট। অনেককাল আগের কথা। সেটাতে একটা ধোঁকা ছিল। সে কি করতে ভিন্ন ভিন্ন আলাদা সময়ে আলাদা ব্যক্তির সাথে কথোপকথন জমিয়ে রাখত। এবার নতুন কেউ কোনো প্রশ্ন করলে সেই প্রশ্নের কাছাকাছি হিউম্যান রেস্পন্সটা (যেটা আগে থেকে জমানো আছে) সে খুঁজে বের করে চালিয়ে দিত। এরফলে কোডটি প্রথমদিকে ছিল ডাম্ব, তারপর ধীরে ধীরে একসময় খুবই চালাক হয়ে ওঠে।
  • pi | ১৮ জানুয়ারি ২০১৬ ২০:৫৩326085
  • 'Rohith Vemula was among the five Dalit students who were facing ‘social boycott’ at the hands of the university administration. It is important to underline the series of incidents that are behind the death of this bright, young student. Union minister Bandaru Dattatreya and Hyderabad MLC from BJP along with the ABVP intervened to paint these students as anti-nationals and extremists for their crime of organizing a documentary screening on Muzaffarnagar riots and questioning the hanging of Afzal Guru. Dattatreya in fact wrote a letter to the MHRD asking for strict action against these students. This death has shocked people across the country.
    Union Minister Bandaru Dattatreya, Vice Chancellor of Hyderabad Central University and all others responsible for the suicide of Rohith should be booked under the SC Prevention of Atrocities Act immediately.'
    দিল্লি এস এফ আই এর স্টেটমেন্ট থেকে।
  • Ekak | ১৮ জানুয়ারি ২০১৬ ২০:৪৭326084
  • এটা একটা চ্যাট লগ। মজা পাবে কিনা জানিনা অবশ্য।

    Lieutenant: no sex buddy ?
    James T. Kirk: And at this distance?. I am a human male.
    Lieutenant: you are a female.
    James T. Kirk: I am a human male.
    Lieutenant: i am an imp
    James T. Kirk: We have never encountered your species before.
    Lieutenant: you dont know imps ?
    James T. Kirk: What I do know is my way around the ship.
    Lieutenant: what else do you know ?
    James T. Kirk: I know that which is true, believable and justified.
    Lieutenant: believable by whom ?
    James T. Kirk: All engines stop.
    Lieutenant: start'em
    James T. Kirk: I started without you.
    Lieutenant: good
    James T. Kirk: What do you really want to talk about?
    Lieutenant: about elfin grots. mine is having several water leakage at the top. send me some polythene sheets
    James T. Kirk: That seems like an interesting topic. You mean elfin grots is having several water leakage at the top ? That makes sense I guess. I'm trying to help you, Lieutenant.
    Lieutenant: how
    James T. Kirk: Do it by the book.
    Lieutenant: the book got nutralised by liquid nitrogen. yesterday there was a heavy rain . lots of nitrojen shower
    James T. Kirk: I don't think I have read it. Kirk here. You fled. Why? Were you afraid?
    Lieutenant: no i was just trying to get the potholes fixed.
    James T. Kirk: Alter course to Vulcan. Increase speed to warp four.. Release the transmitter.

    বোর হয়ে প্যান্ডোরাবট জেমস কার্ক এর সঙ্গে ভাটাচ্চিলুম :)
  • T | ১৮ জানুয়ারি ২০১৬ ২০:৩৯326081
  • হ্যাঁ হ্যাঁ...ওইরম...ওই খবরটা পড়ে অ্যাত ভালো লেগেছে। হু হু হু। শুধু আমি পড়লাম না, আরেকজনকেও পড়ালাম, :)
  • Arpan | ১৮ জানুয়ারি ২০১৬ ২০:৩৯326082
  • মেডিক্যাল লিভ বলে কিসু নাই। সব ইএল। জমলে আপনার খাতাতেই জমবে, খরচ করলে আপনার খাতা থেকেই খর্চা হবে।
  • | ১৮ জানুয়ারি ২০১৬ ২০:৩৭326079
  • ব্রেজিলে বেড়াতে গিয়ে একজন পেট্রোল পাম্পে তেল ভরার পরে ইস্তিরিকে ফেলে রেখেই ৬০ মাইল ড্রাইভ করে চলে গেছিল। এমনি খবর চলবে?
  • Ekak | ১৮ জানুয়ারি ২০১৬ ২০:৩৭326080
  • হ্যা হ্যা মেডিক্যাল লীভ ওঠাবে ক্যান। সেসব আচে। তবে মে: লিভে আর মজা নি :|

    এক পাগুলের গপ্প বলে আজকের মত কাটি। এত্তা ছেলে প্রায় ই পেগলে যেত। তার নাকি বায়ু কুপিত। মাথায় গরম চরে ! আর তার বাপ তাকে ঠান্ডা করতে রোজ কোথায় এট্টু বাতাপি নেবু কোথায় মাছের মুড়ো, তালের মিছরি এসব এনে দেয়। ছেলে খায় কিছুদিন ঠিক হয় আবার চিল্লামিল্লি জিনিস ভাঙ্গাভাঙ্গি কি না বায়ু হেব্বি কুপিত :(

    হেমন সমই বাপ টো মরিং গেলো !

    পরসীরা দ্যাখে গোপাল তো খুবই শান্ত। নিয়ম করে ইস্কুল যায়। জিনিস ভাঙ্গে না। আর পাগুল হয় না। তারা সুধায় হ্যাঁরে গুপাআল তু আর পাগুল হস না ? গোপাল বলে : সি বাপ ও নি পাগুলেও আর মজা নি :|

    হেই আর কি। লীভ এ আর মজা নি।
  • T | ১৮ জানুয়ারি ২০১৬ ২০:৩৬326078
  • হেউ।

    জনতার কাছে ইন্টারেস্টিং লিঙ্ক ফিঙ্ক কিছু আছে? রাজনৈতিক হাবিজাবি নোয়ম চমস্কি ঐ সব না। মানে বাঘে কেন হাঁচে, প্লুটোকে কেন ধূমকেতু বলা হবে না, বৃষ্টির সময় ক্লাউড কম্পিউটিং এর কি হবে...এইরকম কিছু। আছে?
  • T | ১৮ জানুয়ারি ২০১৬ ২০:২৯326077
  • এ হে হে...শিক ঢুকলে বাজে চাপ।

    এইসব কথায় মনে পড়ল। ক্লাস টেন ফেন হবে। বৃষ্টির মধ্যে হুলিয়ে পাওয়ার বল প্যাঁদাচ্ছি। হঠাৎ একজনের গোড়ালিটা সোজা বাঁপায়ের বুড়ো আঙুলের পাশের আঙুলটাকে নাইন্টি ডিগ্রী বেঁকিয়ে দিয়েছিল। খেলা চলাকালীন যন্ত্রণা টের পাইনি। বাড়ী এসে কাটা ছাগল কেস। তারপর সবাই মিলে আমাকে জগন্নাথ ডাক্তারের কাছে নিয়ে গেল।

    উনি সব দেখে বললেন, এই কে আছিস, ওকে চেপে ধরত। বলতেই, কোত্থেকে সব হুমদো হুমদো জোয়ান এসে গলা, মুন্ডু, হাত, পা, কোমর, যে যা পারে চেপে ধরে...সে কী বিশ্রী ব্যাপার...এরপর ভদ্রলোক কি করলেন, স্যুট করে আঙুলটাকে হাফ ইঞ্চি মতন টেনে আবার সেট করে দিলেন। ঐ যন্ত্রণা, উরে বাপ, সে কী সাংঘাতিক।
  • সে | ১৮ জানুয়ারি ২০১৬ ২০:২৬326076
  • এখন অসুখ করলে অপিসে ছুটি দেয় না? মেডিক্যাল লীভ উঠিয়ে দিয়েছে নাকি?
  • Ekak | ১৮ জানুয়ারি ২০১৬ ২০:২২326075
  • জং ধরা শিক ঢুকেসিলো যে :| আর কি হয়েছে ছুতব্যালায় জানতুম কিছু হলে ইস্কুল কামাই হবা বেশ হবা। এখন তো তা না, তাই আর কী
  • T | ১৮ জানুয়ারি ২০১৬ ২০:২০326074
  • ইশকুলে থাকাকালীন এইসব টেট ভ্যাক ইত্যাদি কখনো নিতাম না। সে হাজার কাটা ছেঁড়া যত্তসব ইয়েতেও। সবই বড় বয়সের বালাই।
  • Ekak | ১৮ জানুয়ারি ২০১৬ ২০:১৪326073
  • আরে আমারও তো দেওয়ালির পরেদ্দিন ওরকম হয়েছিল। বাইসন্দ্রা য় এক বন্ধুর বাড়িতে আড্ডাছিলুম। এন্ডি গেন্দি রা বোম ফুটোচ্ছে। অন্ধকারে হঠাত একটা ছাদের বেরিয়ে থাকা শিক লেগে হাতের খানিক খাবলে গ্যালো। তখন তো রাম ঢেলে আবার নেশায় মন দিলুম। পরেরদিন ইনজেকশন নিতে গিয়ে এক হাল। করামন্গলায় কোথায় নি। এদিকে মিটিং শুরু হবে। ক্লিনিক পাচ্ছিনা। দেখি এপোলো চাইল্ড কেয়ার খোলা আছে। দোকান থেকে জিনিশ্পাত্তি নিয়ে গিয়ে ওদের নার্স কে বোল্লুম। সে বলে ডাক্তার প্রেস্ক্রাইব করেনি কিকরে হবা :( তো একটু বিনম্রতা কে সাথ বোঝালুম দেখেন এই হাত খাবলানো নিয়ে ডাক্তার অবধি যাবার আমার সময় নেই এই মুহুর্তে আপনি ই ডাক্তার আর একটা তো ট্যাড্ ভ্যাক তো যাক সে বেশ মিষ্টি হেসে চটপট দিয়ে দিলে। পহা দিতে গেলে আবার মিষ্টি হাসি ও থাক থাক এর জন্যে আর কাউন্টারে যেতে হবেনা। টেককেয়ার। এখানকার মানুষগুলো ভালো বেশ যাই বলিস।
  • cb | ১৮ জানুয়ারি ২০১৬ ২০:১১326072
  • ওফ, শালা একবার দীঘা যাওয়ার ২ দিন আগে, পায়ে পেরেক ফুটে রক্তারক্তি। ইমিডিয়েট বলে দিলাম, যাওয়া হবে না, পায়ের ব্যাথাটা ফ্যাক্টর নয়, কিন্তু টিটেনাস মাড়িয়ে যাওয়া যাবে না
  • T | ১৮ জানুয়ারি ২০১৬ ২০:০৯326070
  • সদা, খুবই বুদ্ধিমানের কাজ করেছিস হাতে নিয়ে। নইলে বাই ডিফল্ট পাছুতে দেয়। সে যে কেবলই যাতনাময়।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত