এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Phutki | ২০ জানুয়ারি ২০১৬ ১১:৫২326340
  • অরিজিতদা, কড়া নেড়ে গেলাম। আমার মেসেজ দেখলে হাঁক দিও। পপিন্সের ইস্কুলের ব্যাপারে আশু সাহায্য প্রয়োজন।
  • Div0 | ২০ জানুয়ারি ২০১৬ ১১:৪৮326339
  • বোতিন্দাকে বাঙলা শুভ জন্মদিন। নতুন একটা গোঁপ হোক।

    কোয়ার্ক, ঘটিবাড়িতেও পিঠেপুলি আর দুধপুলি দিব্যি বলে তো।
  • d | ২০ জানুয়ারি ২০১৬ ১১:০৯326338
  • কুমু,
    গুগল প্লে স্টোরে চলে যাও। খোঁজ দ্য সার্চ এ গিয়ে Bangali ranna' লিখে সার্চাও। প্রথমেই এইটা আসবে, 4.5 রেটিং। অনেকগুলো বিভিন্ন কিসিমের আসে যদিও, তবে 4.6 রেটিঙের 'রান্না বান্না' অ্যাপটা নামিয়ে আমি হতাশ। একটাই রেসিপি ফন্টগুলো কেমন স্মাজড হয়ে আসছে। হয়ত ঠিকঠাক নমে নি।
  • cb | ২০ জানুয়ারি ২০১৬ ১০:৫৫326337
  • শুভ জন্মদিন বোতীন্দা, একপিস ল্যাংচা খেয়ে নিয়ো ল্যাংচা হাব থেকে
  • kumu | ২০ জানুয়ারি ২০১৬ ১০:৫৩326336
  • বাঙালিরান্না অ্যাপ কীভাবে ডাউনলোড করে?@ দমু-
  • T | ২০ জানুয়ারি ২০১৬ ১০:৪৫326335
  • একজন চাকরী প্রার্থী দরখাস্ত পাঠিয়েছে। চিঠি শুরু হচ্ছে, হোয়াটস গোয়িং অন বলে। তারপর লেখা, বুঝতেই পারছ যে আমি এ ব্যাপারে সবচেয়ে ভাল চয়েস। লাস্টে 'উয়িথ ডিপেস্ট সিমপ্যাথি', অমুক।

    হাঁ করে দেখলুম। 'ডিপেস্ট সিম্প্যাথি'! ওপরওয়ালা কি রসিকতা কচ্চেন।
  • d | ২০ জানুয়ারি ২০১৬ ১০:৪৪326334
  • পিঠেপুলি বিষয়ক রেফারেন্সে সামরানের বইটা এখনও পর্যন্ত এক নঙে রাখবো। বোধহয় শ দুয়েক পিঠের বিবরণ আছে। কালকের ঐ বাঙালি রান্না অ্যাপটায় হৃদয়হরণ পিঠের ছবিটা দেখলাম লিটল হার্টস বিস্কুটের মতন।
  • aranya | ২০ জানুয়ারি ২০১৬ ১০:৩৬326333
  • শুধু কান মুলে ছেড়ে দিন, এটাই চাইছি। ইউনি-তে পড়া নিয়ে কোন সমস্যা না হলেই ভাল
  • lcm | ২০ জানুয়ারি ২০১৬ ১০:৩৫326332
  • অভ্যু, কিন্তু খেয়াল রাইখ্যো --- এভ্রি অ্যাকশন হ্যজ অ্যান ইক্যুয়াল এন্ড অপোজিট -- মানে হেড ডিপের কান টেনে লম্বা করে দিবে ঐ পোলা।
  • Abhyu | ২০ জানুয়ারি ২০১৬ ১০:৩৩326330
  • আপডেট তো আছেই - ইকোনমিক্সের হেড ডিপ বলেছেন উনি অতি দ্রুত ছেলেটির কান মুলে দেবেন (promised prompt action on this matter)
  • lcm | ২০ জানুয়ারি ২০১৬ ১০:৩৩326331
  • *দুধে
  • lcm | ২০ জানুয়ারি ২০১৬ ১০:৩২326329
  • পুলিপিঠে! খেজুরের রস ধুধে গুলে, সেই ঘন সল্যুশনের মধ্যে পিঠে ডুবিয়ে সারারাত রেখে দিয়ে পরের দিন খাওয়া - আচ্ছা ঐ পিঠার নাম কি ছিল যেন?
  • lcm | ২০ জানুয়ারি ২০১৬ ১০:৩১326328
  • ওহো! অরণ্য আমারে ছেলে, অর্থাৎ পোলাপান - কইসে। আহা, কদ্দিন বাদে এমন শুনলাম।

    আপডেট তো কিসু নাই।
  • quark | ২০ জানুয়ারি ২০১৬ ১০:৩০326327
  • আমাদের (ঘটি) বাড়িতে চিরকাল সেদ্ধপুলি আর পায়েসপুলি (আবনাদের ঐ 'পুলিপিঠে'আর দুধপুলি') শুনে এয়েচি।
  • aranya | ২০ জানুয়ারি ২০১৬ ১০:২৮326325
  • তমোঘ্ন-র কোন আপডেট আছে?
  • aranya | ২০ জানুয়ারি ২০১৬ ১০:২৮326326
  • এলসিএম খুবই ভাল ছেলে, সেদিন বলতে ভুলেছিলাম। তমোঘ্ন-র খবর এনে আমাদের উদ্বেগ কমিয়েছিল
  • aranya | ২০ জানুয়ারি ২০১৬ ১০:২৭326324
  • অভ্যু :-)

    তবে ব্রতীন অবশ্যই নবীন কিশোর
  • lcm | ২০ জানুয়ারি ২০১৬ ১০:২৬326323
  • ধুস্‌, বেনেডিক্ট কাম্বারব্যাচের শার্লক - অখাইদ্য। আমার মেয়ের আবার খুব পছোন্দো ছিল - তখন তো নেটফ্লিক্সে এক্কেবারে.. আজকাল একটু কম। ঐ এক সাহেব বন্ধু কইসিলেন - টেক্‌ কাম্বারব্যাচ অ্যাওয়ে, দ্য শো উইল বি গন, টিনেজ ইনফ্যাচুয়েশন। আমি প্রথম একখান এপিসোড খানিক দ্যাখসিলাম।

    রবার্ট ডাউনি জুনিয়র-এর শার্লক হোম্‌স এর সিনেমা দ্যাখসি একখান, নাকি দুইখানই দ্যাখসি বোধহয়। সেও সুবিধের লাগে না, তবে কাম্বারব্যাচের থেকে একটু বেটার।

    ( তবে কি হেই সবই একান্তো ব্যক্তিগত মতামত - প্লিজ ডু নট টেক ইন দিল)
  • Abhyu | ২০ জানুয়ারি ২০১৬ ১০:১৮326322
  • আহ অরণ্যদা পুরো সুনীল স্টাইলে - নবীন কিশোর তোমায় দিলাম আমার জন্যে বরাদ্দ সব মিষ্টি ...
  • aranya | ২০ জানুয়ারি ২০১৬ ১০:১৪326321
  • ব্রতীনের জম্মোদিনে ভারতবর্ষ উদুম ক্যাল খাচ্চে :-(
  • aranya | ২০ জানুয়ারি ২০১৬ ১০:১৩326320
  • হ্যাবাড্ডে ব্রতীন। আমার জন্য বরাদ্দ সব মিষ্টি তোমায় দিলাম।
  • aranya | ২০ জানুয়ারি ২০১৬ ১০:১২326319
  • বাংলার একমাত্র মেয়ে ফিফা রেফারি। অত্যন্ত দরিদ্র পরিবারের। অসম্ভব ভাল লাগে, গর্ব হয় এই লড়াই করে উঠে আসার গল্প গুলো পড়লে।
    মেয়েদের ক্ষেত্রে লড়াই-টা অনেক বেশি, শুধু দারিদ্র নয়, প্রচুর সামাজিক চাপের বিরুদ্ধেও
    http://www.epaper.eisamay.com/Details.aspx?id=20630&boxid=1544623
  • de | ২০ জানুয়ারি ২০১৬ ১০:০৬326318
  • ব্রতীনকে কয়েকপিস গন্ধরাজ ফুল, দশপিস নলেনগুড়ের রসোগোল্লা আর লিস্টি করার জন্য একপিস খাগের কলম দিলাম -

    আর হ্যাঁ - একপিস পাউচ - ব্রাশ রাখার জন্যি!
  • kumu | ২০ জানুয়ারি ২০১৬ ০৯:৫৫326316
  • শ্যামলদা ব্রতীনকে চারপিস ভাল কলম ও একপিস ভিটামিনসমৃদ্ধ হেয়ার অয়েলের বাসকো দিলেন।
  • T | ২০ জানুয়ারি ২০১৬ ০৯:৫৫326317
  • ডিভো, নামিয়ে নিয়েছি। থ্যা...:)
  • Abhyu | ২০ জানুয়ারি ২০১৬ ০৯:৪৬326315
  • হ্যাপি বার্থডে ব্রতীনদা।
  • pi | ২০ জানুয়ারি ২০১৬ ০৯:১০326314
  • ব্রতীন্দা, জন্মদিনের অনেক শুভেচ্ছা।
  • kumu | ২০ জানুয়ারি ২০১৬ ০৯:০৯326313
  • ব্রতীন, জন্মদিনে আন্তরিক শুভেচ্ছা।মোচার,টম্যাটোর চপ,চষির পায়েস,নলেন গুড়ের রসগোল্লা আর লিস্টি করার জন্য একটি স্পাইরাল বাইন্ডিংএর নোটবুক দিলাম।
  • dd | ২০ জানুয়ারি ২০১৬ ০৮:৫৩326312
  • আকার সাথে হুবহু একমত। কৃপাণের গান - আর দিলো ছোবি একটা পাতি কিচেন নাইফের। আর এতো তেজস্বী গান - সেটাও কেমন একটা মরমীয়া শ্যামা সংগীত হয়ে গেলো। আরেকটু হলে ম্যা করে কেঁদে ফেলতেন।

    আম্মো সরি চাইছি।
  • aka | ২০ জানুয়ারি ২০১৬ ০৮:৩৭326311
  • অভ্যু, সরি চেয়ে নিলাম, গান ও পিকচারাইজেশন দুইই অতি খাজা।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত