এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Vlad the Impaler | ২১ জানুয়ারি ২০১৬ ১৮:৫০326610
  • সকালে চৌরঙ্গী রোড, সেন্ট্রাল অ্যাভিনিউ দিয়ে দিব্যি বাগবাজার অবধি গেলুম। টালা ব্রীজ থেকে বিটি রোডে পুরো জ্বালিয়ে দিলো। চিড়িয়া মোড়, সিঁথি, টবিন রোড সব ঘেঁটে ঘ। আর ডানলপ মোড় থেকে নীলগঞ্জ রোড - ওফ্‌।

    এখন আবার বাইপাসের ঝক্কি।
  • | ২১ জানুয়ারি ২০১৬ ১৮:৩৯326608
  • খুব সত্যি কথা!! ঃ((
  • | ২১ জানুয়ারি ২০১৬ ১৮:৩৯326609
  • খুব সত্যি কথা!! ঃ((
  • Vlad the Impaler | ২১ জানুয়ারি ২০১৬ ১৮:৩৭326607
  • তোমাকে তো আর এই মুল্লুকে গাড়ি চালাতে হয় না। আমি ওতেই ক্রমশ ধৈর্য হারিয়ে ফেলছি।
  • | ২১ জানুয়ারি ২০১৬ ১৮:৩৫326606
  • আহা চটো কেন।ঃ(

    আমি বানতলা আর বিআইপিএল করে করে চুষে গেলুম। তব্বে ১ তারিখ থেকে নো মোর বানতলা। শুদ্ধু বিআইপিএল।ঃ)
  • d | ২১ জানুয়ারি ২০১৬ ১৮:২৯326605
  • আচ্ছা অফিসের ল্যাপীটা ৮৭% অবধি চার্জ হয়ে আর হচ্ছে না। প্লাগড ইন নট চার্জিং হয়ে থাকছে। তো ফ্লোরের সিসসাপোর্টকে দেখালাম। সে ব্যাটা ধড়াদ্ধাম করে বায়োস আপডেট করল। মাঝখান থেকে এনক্রিপশান পাসওয়ার্ড আবার বদলাতে হল। কিন্তু আবার সেই একই ব্যপার।

    কী করা যায়, কোনো আইডিয়া?
  • Vlad the Impaler | ২১ জানুয়ারি ২০১৬ ১৭:৪৬326604
  • হুঁ, নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি। যাঁরা ছাত্র পড়াবেন, তাঁদের পড়ানোর কাজ। তিন ঘন্টার ভাষণ। তাপ্পর আপিস ফিরে আরেকটা সিএসআর - কিছু ভবিষ্যৎ ভাষণের কমিটমেন্ট, আর তার সাথে এক ঘন্টার হ্যাজ শোনা।
  • Ekak | ২১ জানুয়ারি ২০১৬ ১৭:৪১326601
  • সত্যি মাইরি :) কলকাতা আর পাল্টালো না। একটা এনালগ ম্যাপের ডিজিটাল ছবি কে বিলি করছে বইমেলা কতৃপক্ষ। অত লোকজন অত বড় ম্যালা গুনে গুনে স্টল ভাড়া নেয় শালারা একটা ডিজিটাল ম্যাপ বানাতে পারেনা।
  • kumu | ২১ জানুয়ারি ২০১৬ ১৭:৪১326602
  • corporate social responsibilityআগরপাড়ায়?
  • Vlad the Impaler | ২১ জানুয়ারি ২০১৬ ১৭:৪১326603
  • কর্পোরেট সোশ্যাল রেস্পন্সিবিলিটি। গুগুলে প্রথম লিংক।
  • Kaju | ২১ জানুয়ারি ২০১৬ ১৭:৩৬326599
  • CSR ফুল ফর্ম কী? কী জিনিস?
  • শ্রী সদা | ২১ জানুয়ারি ২০১৬ ১৭:৩৬326600
  • বইমেলার টইতে এককদার মন্তব্য পড়ে একটা ঘটনা মনে পড়ে গেল। অন্যের মুখে শোনা অবশ্য।

    আমার এক বন্ধু তাদের কলেজের ইউরিন্যালে ঢুকে দেখে সামনে চক দিয়ে লেখা - কি রে, মানুষ চাঁদে পৌঁছে গেল আর তুই এখনো ধরে দাঁড়িয়ে আছিস ?
  • Vlad the Impaler | ২১ জানুয়ারি ২০১৬ ১৭:২৭326598
  • হ্যাঁ শালা। CSR পালন করতে নেতাজীনগর থেকে ঠেঙিয়ে আগরপাড়া যাও, তাপ্পর আপিসে এসে আবার একজনের দেড় ঘন্টার হ্যাজানো শোনোঃ-(
  • | ২১ জানুয়ারি ২০১৬ ১৭:২৫326597
  • আহা এই তো বয়েস .. ঃ)
  • Vlad the Impaler | ২১ জানুয়ারি ২০১৬ ১৭:১৪326596
  • আজ সকাল থেকে CSR পালন করে যাচ্ছি। মা মাগো।
  • | ২১ জানুয়ারি ২০১৬ ১৬:৪৫326595
  • " যা যা খেতে ভালো, ঠিক তাই তাই খাওয়া ভালো নয়"। এই খান টাতেই কবি ঝরঝর করে কেঁদেছেন কুমু দি ঃ(((
  • kumu | ২১ জানুয়ারি ২০১৬ ১৬:৪১326594
  • গাদা গাদা সর্ষের তেলগুলো খেওনি।সেও আবার র তেল।
  • | ২১ জানুয়ারি ২০১৬ ১৬:১৮326593
  • আব্বে লিস্টি কোথায় করলুম? ঃ)
  • Arpan | ২১ জানুয়ারি ২০১৬ ১৬:১৬326592
  • লিস্ট দিয়েও খায় বোধহয়।
  • | ২১ জানুয়ারি ২০১৬ ১৬:১৪326591
  • মুড়ি মাখা। আহা বলতেই মুখে জল চলে এলঃ

    মুড়ি
    ঝাঁঝালো সরষের তেল ( অভাবে আমতেল)
    চানাচুর
    আলু সেদ্ধ
    ছোলা
    আদা কুঁচি
    পেঁয়াজ
    কাঁচা লঙ্কা
  • Kaju | ২১ জানুয়ারি ২০১৬ ১৬:০৬326590
  • কুমুদি এরম অপপ্রচার করছেন?
  • kumu | ২১ জানুয়ারি ২০১৬ ১৬:০৪326589
  • ঘটিরা শয়নে স্বপনে জাগরণে মুড়ি খায়।ভাত,মাছভাজা,খিচুড়ি বা বিরিয়ানী দিয়ে মুড়ি খায়।
  • | ২১ জানুয়ারি ২০১৬ ১৫:৪৪326588
  • ঘটি দের মুড়ি খওয়া নিয়ে কোন কথা হবে না।
  • Arpan | ২১ জানুয়ারি ২০১৬ ১৫:৪০326587
  • ফুলকপি দিয়ে ভাজা মুগডালও অতি চমৎকার হয়।

    বাঁধাকপির পাতা দিয়েও।
  • d | ২১ জানুয়ারি ২০১৬ ১৫:৩১326586
  • হুঁউউউ। ওটাকে আমাদের বাড়ীতে চালের তরকারি বলে, গোবিন্দভোগ চাল দিয়ে হয়।
  • b | ২১ জানুয়ারি ২০১৬ ১৫:০৮326585
  • আপনারা চাল ফুলকপি খেয়েছেন? অনেকটা মুড়িঘন্ট টাইপ, কিন্তু মাছের মাথার বদলে ফুলকপি দিয়ে রান্না।
  • kumu | ২১ জানুয়ারি ২০১৬ ১৪:৪৫326584
  • আহা এত ওলকপির বড়া পাই একা ভাজবে।কিছু ওলকপি প্রতিবেশীদের দিয়ে দাও।
  • d | ২১ জানুয়ারি ২০১৬ ১৪:৩২326583
  • নাহ ফ্লাইটে উঠতে দেবে না। সব তুলে ছাল ছাড়িয়ে সেদ্ধ করে ফেলো। তারপর চটকে নুন হলুদ, পছন্দমত মশলাগুঁড়ো,, আমচুর ইত্যাদি আর সামান্য ময়দা বা বেসন মিশিয়ে ডুবোতেলে বড়া ভেজে ফেলো।
    ব্যাসস এইবার টিপিন বাক্স ভরে নিয়ে প্লেনে উঠে পড়ো। গন্তব্যে পৌঁছেও যদি বড়া থেকে যায় তখন সেটা দিয়ে জুতজাত করে ডালনা বরো কিবা রসা করো।
  • kumu | ২১ জানুয়ারি ২০১৬ ১৪:২৫326582
  • যতটুকু পড়লাম তাতে দেখলাম কেউ ফুলকপি পোস্তর কথা কয় নাই।সেই যে অমেত্তো সমান পোস্ত যা দিয়ে ঘটিরা তেলনুনপেয়াজলংকা সহযোগে মুড়ি খায়।
  • Robu | ২১ জানুয়ারি ২০১৬ ১৪:২০326581
  • অসাধারণ।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত