এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Bratin | ২৩ জানুয়ারি ২০১৬ ০৮:৫৯326969
  • লুরু এয়ারপোর্টে বসে আছি
  • Bratin | ২৩ জানুয়ারি ২০১৬ ০৮:৫৯326970
  • লুরু এয়ারপোর্টে বসে আছি
  • dd | ২৩ জানুয়ারি ২০১৬ ০৮:৫১326968
  • আপনেরা সব তক্কে তক্কে থাকুন। বেনারসের খুঁটি নাটি সব জেনে আসুন। থাকার যায়গা, খাওয়ার। ভাঙ কোথায় পাওয়া যায়? ইসে সুলভ কিনা। সব কিছু।

    আমার খুবই ইচ্ছে একবার বেনেরস ঘুরে আসি। একটু তিত্থ টিত্থ না করলেই নয়। ব্যালা যে পড়ে এলো...............। যদি যাই তো ধরুন মার্চ মাসে বা এফরিলে যাবো। গরোম থাকবে, তো কী আর করা? একটা লোক না হয় ভাড়া করবো যে পোর্টেবল এসি নিয়ে সাথে সাথে চলবে।
  • cm | ২৩ জানুয়ারি ২০১৬ ০৮:৪৬326967
  • কিন্তু পড়বার একটি ক্রম আছে মনে হয়। নইলে শিশু মনে বিভ্রান্তি ও ভবিষ্যতে পল্লবগ্রাহীতার প্রতি আকর্ষণ জন্মাবার সম্ভাবনা থাকে।
  • Virgil Caine | ২৩ জানুয়ারি ২০১৬ ০৮:৪৫326966
  • আমাকে গাড়ি চালাতে না দিলে আমি রোড ট্রিপ করি না। তাছাড়া বারো জনের জন্যে হয় দুটো গাড়ি নয়তো ফোর্স ট্র্যাভেলার - অনেক ঝাম।
  • T | ২৩ জানুয়ারি ২০১৬ ০৮:৩৮326965
  • আহা, বেনারস। আমি একবার গিসলুম। কিছু অনবদ্য সিঙাড়া এবং লস্যি পাওয়া যায়। ফোটো তোলার পক্ষে তো খুবই উপযুক্ত।
  • kumu | ২৩ জানুয়ারি ২০১৬ ০৮:৩৫326964
  • আতোজ,একদম ঠিক।একটু অন্যরকম প্রশ্ন হলেই বিরক্ত হতেন।এখন যে এত সোর্স অফ ইনফো হাতের কাছে এইটে ভাল।ঋভুর এই ঘটনাটি একটা খুব ভাল উদাহরণ।
  • ধুর | ২৩ জানুয়ারি ২০১৬ ০৮:৩১326963
  • গাড়ি চালিয়ে বেরিয়ে গেলে পারতে তো। কলকাতা থেকে সোজা সাতশো কিলোমিটার।
  • Virgil Caine | ২৩ জানুয়ারি ২০১৬ ০৮:২৬326962
  • ব্যাঙের একটা অন্য আউটলেট দরকার:-p

    ইদিকে কাল শেয়ালদা আজমীর এক্সপ্রেস ডাউন সাত ঘন্টা লেটে ঢুকে সেই ট্রেনই আপ ট্রেন হয়ে আপাতত চার ঘন্টা লেট চলছে। ঢোকার মুখে ডাউন ট্রেনের চাদর ইঃ পুঁটলি করে রাখা (মনে হয় দেখানোর জন্যে, কারণ যে চাদর দিয়েছে সেও দেখে ফ্রেশ মনে হয় না)।
  • Atoz | ২৩ জানুয়ারি ২০১৬ ০৮:২৫326961
  • কুমুদি, আমাদের ছোটোবেলা তো এইসব নানা সোর্স কিছুই ছিল না, স্যররা আর দিদিমণিরা অনেকেই প্রশ্ন ট্র্শ্ন তেমন শুনতে চাইতেন না, বইয়ে যেটুকু আছে সেটুকু পড়াতেন। তৎসত্ত্বেও কোনো ঘাড়ত্যাড়া স্টুডেন্ট যদি প্রশ্ন করে চলতো, তাহলে তেনারা উত্তর দিতেন, "এরকম হয় কারণ এইটাই প্রাকৃতিক নিয়ম। এত প্রশ্ন কোরো না, চুপ করে বসে আঁক কষো।" ঃ-)
  • kumu | ২৩ জানুয়ারি ২০১৬ ০৮:২১326960
  • ব্যাংএর বর্ণিত সময় আমারো ছিল।প্লাস দুজনের মারপিট।
    রইল না ইত্যাদি।তবে ডানা শক্ত হয়ে গেলে পাখীরা উড়ে যাবে এটাই স্বাভাবিক।
  • T | ২৩ জানুয়ারি ২০১৬ ০৮:২০326959
  • পরিত্রাণের সহজ উপায় বলে দিচ্ছি। একটা হেডফোনের অডিও জ্যাকটা ট্যাবলেটে গুঁজে দাও।
  • kumu | ২৩ জানুয়ারি ২০১৬ ০৮:১৮326958
  • ওঃ ray approximation। আতোজ নামটা বলে বাঁচাল।কাল এটাই লিখব ভাবছিলাম কিন্তু টার্ম টা মনে পড়ছিল না।ইয়েস ঋভুকে এইটা দেখাও নইলে ওর মনে একটা খটকা থেকে যাবে।
    দিল্লীতে এখন ৬ ডিগ্রী।আমাকে এখন উঠতে হবে রাজ্যের কাজ।জানেন ছোটবাবু ইত্যাদি--
  • byaang | ২৩ জানুয়ারি ২০১৬ ০৮:১৭326957
  • যেমন এই মুহুর্তে আকাশ-বাতাস কাঁপিয়ে লিংকিং পার্কের লোকেরা গান গাইছে। আর আমার ইচ্ছে করছে হাতের কাছে যাকে পাই তাকে উল্টো করে টাঙিয়ে রাখি। যিনি গান শুনছেন, তিনি লিংকিং পার্কের লোকদের শোয়ার ঘরে গান গাইতে দিয়ে নিজে বাথরুমে গিয়ে বাথরুম থেকে গান শুনছেন। এদিকে লিংকিং পার্কের লোকদের গান থামানোর আমার কোনো উপায় নেই, ট্যাবলেট স্ক্রীন পাসওয়ার্ড প্রোটেক্টেড।
  • byaang | ২৩ জানুয়ারি ২০১৬ ০৮:০৭326956
  • সোসেন, গল্প লেখার মোট্টে টাইম পাই না। পেলেও মেজাজ অ্যায়সান খিঁচড়ে থাকে যে গল্পরা ধারেকাছে ঘেঁসে না।
  • byaang | ২৩ জানুয়ারি ২০১৬ ০৮:০৩326954
  • অভ্যুর ৭ঃ৩৯ পড়ে হেসে কুটিপাটি হলাম। ঃ))))
  • dd | ২৩ জানুয়ারি ২০১৬ ০৮:০৩326955
  • গায়ে মাথায় ফোন দিয়ে মৃদু ঠোকাঠুকিও তো করা যায়। ফোন না বাজলেই হোলো।
  • byaang | ২৩ জানুয়ারি ২০১৬ ০৮:০২326953
  • ফোন করে তোলা যাবে না মানে, ধাক্কা মেরে তোলা যাবে?
  • dd | ২৩ জানুয়ারি ২০১৬ ০৮:০০326952
  • ইস্ট কোস্টে কারা কারা থাকেন? ওবামা ছাড়া আর কাউকে চিনি?

    দুম দাম ছিকাগো, জর্জিয়া, ব্যাতন রোজ - এই সব নাম নিয়েন্না। আমি কি আবার ম্যাপ খুলে বসে বসে মিলাবো না কি?
  • dd | ২৩ জানুয়ারি ২০১৬ ০৭:৫৩326951
  • হ্যাঁ। অ্যামং আদারস ঝিকিকে মিস করি। হায়, এই গুচর এই লেফ লিবেরেল বিশ্ব চরাচরে লরেন বাবুর সাপোর্টার বলতে কুল্লে দুজন - ঝিকি আর আমি ছ্যালাম। এখন ঝিকিও ভ্যেনিস হয়ে গ্যালো আর আমি একা কুম্ভ। আর আমিও এদানী ক্যামন ফ্যালফ্যালে হয়ে যাচ্ছি।
  • sosen | ২৩ জানুয়ারি ২০১৬ ০৭:৪৮326950
  • ব্যাংদি গো, তুমি একটু গল্প লেখো না!
    আমি আজকাল কিছু লিখতে পারিনা ঃ( জমির থেকে আলাদা হয়ে গেলেই লেখারা পালিয়ে যায়।
  • sosen | ২৩ জানুয়ারি ২০১৬ ০৭:৪৫326949
  • ভাগী সাড়ে পাঁচটার সময় বাড়ি ঢুকে জানিয়ে দিয়েছে সে এখন ঘুমোবে, তাকে ফোন করে যেন না তোলা হয়।
  • Abhyu | ২৩ জানুয়ারি ২০১৬ ০৭:৩৯326948
  • আর অক্ষদা? অক্ষদা থাকলে আজ তমোঘ্নর এই দশা হয়? লোকে কান মুলে দেবে বলে চলে যায়।
  • byaang | ২৩ জানুয়ারি ২০১৬ ০৭:৩০326947
  • আমিও জামাইকে মিস করি, দুখেকেও মিস করি। ঝিকিকেও মিস করি, রিমিকেও মিস করি। ঃ((
  • byaang | ২৩ জানুয়ারি ২০১৬ ০৭:২৮326946
  • যেসব স্কুলছাত্তর উইকডে তে দিনে ৩-৪ঘন্টা শুধু গেমস খেলে আর ছুটির দিনে ৭-৮ ঘন্টা, তাদের শ্বাস নেওয়ার দুশ্চিন্তা ব্রতীনের না করলেও চলবে।
  • Abhyu | ২৩ জানুয়ারি ২০১৬ ০৭:২৭326945
  • কল্পনা কই? এই তো লিখেছে "তুই এই বুদ্ধিমতী মেয়ে।" এই শব্দটার দরকার ছিল না অবশ্য। বাক্যের অলঙ্কার হয়েছে।
  • Abhyu | ২৩ জানুয়ারি ২০১৬ ০৭:২৫326944
  • বাট টুডে ইজ উইকেণ্ড। এভ্রিবডি এনজয়িং?
    অ্যাণ্ড হাউ ইজ ভাগী ডুইং? আই মিস হিম।
  • byaang | ২৩ জানুয়ারি ২০১৬ ০৭:২৪326943
  • একটু দাগা লাগা দরকার এবার। নয়তো কল্পনার ঘোড়াকে যে বেলাগাম ছেড়ে দিচ্ছে।
  • Abhyu | ২৩ জানুয়ারি ২০১৬ ০৭:২২326942
  • না না সেকি? ব্রতীন্দাকে এমনি করে পর করে দেওয়া কি ঠিক? কচি মনে দাগা লাগলে?
  • byaang | ২৩ জানুয়ারি ২০১৬ ০৭:১৭326941
  • ব্রতীন, দয়া করে আর কোনোদিন আমাকে নিজের মনে করিস না। তাহলে জ্ঞান দেওয়ারও দরকার পড়বে না তোর। জ্ঞানের বিনিময়ে আমার থেকে কুকথাও শুনতে হবে না। নিজের কষ্টার্জিত কল্পনাগুলো নিজের কাছেই রাখিস প্লিজ।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত