এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  নাটক

  • হীরকের রানী ভগবান (৩)

    সিকি
    নাটক | ১৪ জানুয়ারি ২০১৫ | ১৪৭০৫৫ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • sm | 233.*.*.* | ৩০ এপ্রিল ২০১৫ ১০:০১660719
  • এখানে নকু বলতে কবি কি বা কাকে বুঝিয়েছেন, খুলে বলা হোক।ওই সত্তরের দশকের পুরনো ফসিলদের কথা বলছেন কি?
  • নিমচাঁদ দত্ত | 87.*.*.* | ৩০ এপ্রিল ২০১৫ ১০:০৮660720
  • সত্তরের ডাইনোসর, আজকের ফসিল।

    শুষ্ক তরু মুঞ্জরিল
    গুঞ্জরিল অলি
    খইভাজা মতিচূর
    শ্যামলী ধবলি।

    :-D
  • সিকি | 135.*.*.* | ৩০ এপ্রিল ২০১৫ ১০:২৯660721
  • বাঃ। সুন্দর সার্কাস চলছে তো!
  • ? | 134.*.*.* | ৩০ এপ্রিল ২০১৫ ১০:৩০660722
  • নকু গুলোর গায়ে লেগেছে কারণ সব কটাই বড় বড় কথা বলে বিদেশে বসে আছে। পিটি য্খন জনগণ কে ছাগল বলে ছিল এদের গায়ে লেগেছিল, বিশেষ করে পালের গোদাটার। কিন্তু কল্লোল য্খন ঐ ধরণের বক্তব্য রেখেছিল যে পঃ বঙ্গে শিল্প হওয়ার দরকার নেই (এখন সুযোগ বুঝে বক্তব্য পাল্টেছে) তখন এগুলো চুপ করেছিল। এখন জনগণ এককে লাইক করায় এদের জনগণের উপর গোঁসা হয়েছে।
    (ডিঃ এককের বক্তব্য আমার কোন সময়ই ভাল লাগে্না মনে হয় নেশা করে লেখেন)
  • aranya | 154.*.*.* | ৩০ এপ্রিল ২০১৫ ১০:৫৬660723
  • 'দশ হাজার মানুষ কে মায়ের ভোগে পাঠিয়ে দশ হাজারের বেশি মানুষের উন্নত তর ভবিষ্যত হবে' - এটা কিন্তু বাঁধিয়ে রাখার মত ব্যতিক্রমী, নতুন কোন চিন্তা নয়।

    সারভাইভাল অব দ্য ফিটেস্ট আর কোল্যাটারাল ড্যামেজ - এই তো। পুরনো কথা।

    কেউ কেউ প্রকাশ্যে বলেন। আরও অনেকেই হয়্ত মনে ভাবেন, কিন্তু বলেন না।
  • aranya | 154.*.*.* | ৩০ এপ্রিল ২০১৫ ১১:০৬660724
  • ? - এর পোস্টে 'পালের গোদা' কথা গুলো খারাপ লাগল। একটু ভদ্র ভাষায় পোস্ট করলে ভাল হয়।

    আর কল্লোল-দা বোধহয় সারা পঃ বঙ্গে কোথাও কোন শিল্প হওয়া উচিত নয় - এমন কিছু বলেন নি। উর্বর, বহু ফসলী জমি অধিগ্রহণ করে শিল্প করার বিরোধিতা করেছেন। আজকেই যেমন লিখেছেন - 'পবর মতন উর্বর জমির রাজ্যে শিল্পস্থাপন করতে হলে অপেক্ষকৃত অনুর্বর জায়গায় করা উচিৎ (বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম)'।

    এটা অনেকেই চান, একা কল্লোল-দা নন। মুশকিল হচ্ছে, কোন রাজ্য সরকার এই নীতি নিলে শিল্পপতি-রা অন্য রাজ্যে গিতে কৃষিজমিতে শিল্প করতে পারেন। সারা ভারতে যদি একটা কেন্দ্রীয় নীতি বা আইন থাকত, যে কোন রাজেই উর্বর, বহু ফসলী জমিতে শিল্প করা যাবে না, তাহলে ইন্ড্রাস্ট্রিয়ালিস্ট-রা বাধ্য হত, রুক্ষ, অনুর্বর জায়গায় শিল্প গড়ে তুলতে।

    কিন্তু মোদী সরকার অন্য পথে হাঁটছে। আর দিনের সেশে রাজ্যগুলোকে স্বাধীনতা দেওয়া হয়েছে, নিজেদের মনপসন্দ নীতি নির্ধারণের
  • adhuli | 190.*.*.* | ৩০ এপ্রিল ২০১৫ ১১:০৯660725
  • সেই ভাবে দেখতে গেলে কোনো প্রজেক্ট আজ পর্যন্ত কারোর জমি না কেড়ে হয়েছে কি ? ভারত ছেড়ে দিন, পুরো দুনিয়া তে একটা দেখান। ১৯৯৯ এ দুর্গাপুর স্টিল প্লান্ট এ গেছিলাম ট্রেনিং এর জন্য, সেখানেও কিছু বৃদ্ধ অপারেটর এর কাছে খেদোক্তি শুনেছি, যে ১৯৫৫ এ তাদের জমি কেড়ে নিয়ে স্টিল প্লান্ট বানানো হয়েছে এবং তারা চাষী থেকে শ্রমিক এ রুপান্তরিত হয়েছেন। তাহলে সব কিছু-ই বন্ধ করে দেওয়া হোক না, ৫০ বছর আগে হয়েছে বলে কি তারা মানুষ না ? নাকি তাদের সময় মমতার না জন্মানো শাপে বর হয়েছে ? আর সিকিম, মিজোরাম, মেঘালয়, নাগাল্যান্ড, মনিপুর, কাশ্মীর, আন্দামান বা ত্রিপুরার লোকজন কি শিল্পের বিরুদ্ধে আন্দোলন করেছে ? আজকের দুনিয়া তে জিওগ্রাফিকাল বা ক্যাপিটাল বা অন্য কিছু, যেকোনো অ্যাডভান্টেজ যাদের আছে, সেখানে শিল্প অন্যদের থেকে তাড়াতাড়ি হবে। এখন সিঙ্গাপুর এর মত বন্দর আমাদের নেই বলে কি পা ছড়িয়ে কাদতে বসব ?
  • সিকি | 131.*.*.* | ৩০ এপ্রিল ২০১৫ ১১:১১660726
  • "সারভাইভাল অব দ্য ফিটেস্ট আর কোল্যাটারাল ড্যামেজ - এই তো। পুরনো কথা।"

    হ্যাঁ, সেদিন ডাউনফল সিনেমাটা দেখে বুঝলাম, কথাগুলো বেশ পুরনো কথা।

    আর অরণ্যদা, কেউ কেউ এখানে ফ্লাইং কমেন্ট করেই যায় শুধু অভদ্র ভাষা ইউজ করার জন্য। সেদিন ভাটেই লিখেছিলাম তো, এরা হয় মানসিকভাবে অসুস্থ জীব, অথবা হিউম্যান বিহেভিয়ারের কোনও কোর্স করছে, কেস স্টাডি হিসেবে বেছে নিয়েছে গুরুতে লেখা লোকজনদের। ইগনোর করা বেস্ট উপায়।
  • aranya | 154.*.*.* | ৩০ এপ্রিল ২০১৫ ১১:১৯660727
  • গুড পয়েন্ট, আধুলি। তবে আমার মনে হয়, কেন্দ্রীয় সরকার চাইলে এটা ফোর্স করতে পারে, যে শুধু অনুর্বর জমিতেই শিল্প হবে। তবে সব রাজ্যকেই এই নীতির আওতায় আনতে হবে।

    এই সব শিল্পপতিরা - আম্বানি, বিজয় মাল্য ইঃ - এরা তো ধোতু কেউ নয়। ট্যাক্স ফাঁকি দিয়ে, আইন ফাঁকি দিয়ে, ব্যাঙ্ক লোন শোধ না করে যা তা করছে। এদের চেয়ে বড় চোর ভারতে খুঁজে পাওয়া যাবে না। এদের ওপর অনেক কড়া রেগুলেশন আনা উচিত, যে ভারতে ব্যবসা করে খেতে হলে এই এই আইন মানতে হবে - সরকার চাইলে তা করা যায় না এমন নয়।
    ভারতের মার্কেট এত বড়, ভারতে ব্যবসা করার সুযোগ সহজে কেউ হারাতে চাইবে না
  • adhuli | 190.*.*.* | ৩০ এপ্রিল ২০১৫ ১১:২৩660729
  • আজকের গ্লোবালিসাতীয়ন এর দুনিয়া তে competition না মেনে উপায় নেই। আজকে যদি কেন্দ্রীয় নীতি থাকেও, কৃষি জমি তে শিল্প করা যাবে না, তাহলে বাইরের শিল্প আমাদের দেশে আসবে কেন ? আজকে মোদী সুবিধা না দিলে অন্য দেশ বসে আছে সেসব দেওয়ার জন্য। আজকে কেন বড় সব বহুজাতিক তাইওয়ান, কোরিয়া বা চায়না তে ফ্যাক্টরি বানিয়েছে ? সেখানে সুবিধা পেয়েছে বলেই তো ? ৪০ বছর আগে কোরিয়া আর ভারত এর GDP কোম্পারাবলে ছিল, আজকে কোথায় ওরা আর কোথায় আমরা ? আজকের দিনে ইন্ডিয়ার বহু স্টিল প্লান্ট এ অস্ট্রেলিয়া বা ইন্দোনেশিয়া থেকে কয়লা আসে যেহেতু কয়লার কোয়ালিটি ভালো। মানুষ, ম্যাটেরিয়ালস, নলেজ এভরিথিং ইস গ্লোবাল এন্ড মুভেবল।

    আজকে বেঙ্গালুরু বেঙ্গালুরু হত না যদি SM কৃষ্ণা না থাকত। বরং মোদী ভালো কাজ করেছে, রাজ্য গুলোর মধ্যে প্রতিযোগিতা করতে দিছে, নাহলে সব বসে বসে কেন্দ্রের বঞ্চনা-র স্লোগান শোনাত। এখন যেসব রাজ্য শিল্প করতে চাইবে, তারা করবে, আমরা দেখব।
  • adhuli | 190.*.*.* | ৩০ এপ্রিল ২০১৫ ১১:২৯660730
  • অরণ্য, আমি ইঞ্জিনিয়ারিং EPC লাইন এ আছি। গত কযেক বছর এ দেখছি MNC গুলো ইন্ডিয়া ছেড়ে এখন China, Philipines, ইন্দোনেশিয়া তে নতুন অফিস খুলছে, যেহেতু এখন ইন্ডিয়া তে এই লাইন সালারী অনেক বেশি, কম্পারেদ তো লাস্ট ১০ ইয়ার্স। সুতরাং এরা লেস কস্টলি অপসন এ মুভ করে যাচ্ছে, এখনো কিছু specialised কাজ ইন্ডিয়া তে হয়, কিন্তু কত দিন সেগুলো ধরে রাখা যাবে ? যদি না আমাদের প্রফিতাবিলিতী বাড়ে ? একই কারণে EPC অফিস গুলো USA / UK থেকে মুভ করে গেছে, ওখানে এখন জুনিয়র ইঞ্জিনিয়ার দের ভালই ঝাড় হচ্ছে।
  • PT | 213.*.*.* | ৩০ এপ্রিল ২০১৫ ১১:৩৩660731
  • "অভদ্র ভাষা"?
    হুমমমমমম....
  • dc | 132.*.*.* | ৩০ এপ্রিল ২০১৫ ১১:৩৬660732
  • "নন ন্যাকা নকুরা কোথায় কোথায় বসে কী কী করেছে, তার একটা ফিরিস্তি পেলেও চক্ষু সার্থক করা যেত। পরভূমে সেটলড আর নেটজগতে বিলীন নন নকু, স্বভূমে সেটলড, নেট বিচ্ছিন্ন নন নকু, যাঁরা সবাই উদ্বাহু হয়ে একককে মোহর পাঠাচ্ছেন, তাঁদের যখন এত ট্ট মারান, নিগ্ঘাত অনেকের জন্য অনেক কিছু, বা কাজের কাজ অনেক কিছু করেছেন হবে। জানতে পারলে ভাল হত, কত লোক অনুপ্রাণিত হত।"

    পাই হয়তো এটা আমার কাছেও জানতে চেয়েছেন, কারন মোহর পাঠানোর ইচ্ছে আমি প্রকাশ করেছিলাম। HTT মানে কি?

    যাই হোক, আমার উত্তরঃ আমি আজ পর্য্যন্ত কারুর জন্য কিস্যু করি নি। আমার পরিবারের বাইরে কারুর জন্য ভাবিনা, চাকরি ছেড়ে অন্য কিছু করা, কোনরকম মিটিং মিছিল করা, ত্রানে সাহায্য করা এসব আমি স্বপ্নেও ভাবতে পারিনা। আমি আল্টিমেট স্বার্থপর। এখানে স্রেফ আড্ডা মারার জন্য পোস্ট করি, তার বাইরে দেশের কোন কাজে আমি নেই :d
  • b | 135.*.*.* | ৩০ এপ্রিল ২০১৫ ১১:৩৮660733
  • আধুলি-কে। অন্য একটা কনটেক্স্ট।

    আমার এক বন্ধু এই আইন, কোর্ট জাজমেন্ট ইত্যাদি নিয়ে কাজ করছিলো। এবারে ধরুন আইনটা তো আঠারশো কত সালের। পাবলিক প্রোজেক্টের জন্যে সরকার জমি নিতে পারে ইত্যাদি। এবার নব্য ভারতে যে কটা প্রোজেক্টের জন্যে জমি নেওয়া হয়েছে ( এমনকি গুজরাট না কোথায় সরকার ১ টাকা দিয়ে বলেচে এটা পাবলিক প্রোজেক্ট, সুতরাং জমি নেওয়া যাবে), এবং তার বিরুদ্ধে যে কটা কোর্ট কেস হয়েছে, ১৯৬০/৭০/৮০ অবধি সবগুলো স্টেটের দিকে গেছে। কোথাও কোথাও কোর্ট এই কেসটা নেয়-ই নি, পাতি ডিসমিস করে দিয়েচে। যদি বা নিত, প্রশ্নটা ক্ষতিপূরণের এদিকে ওদিকে ঘুরতো, অর্থাৎ রাষ্ট্রের হাতে জমি নেবার ক্ষমতা আছে, প্রশ্নটা শুধু উপযুক্ত ক্ষতিপূরণের।

    ২০০০ এর দশকে এসে দেখা যাচ্ছে, কোর্ট বেশ প্রোঅ্যাকটিভ। শুধু জমি নিয়ে কেসগুলো নিচ্ছে তাই-ই নয়, পাবলিক প্রোজেক্টের বৈধতা নিয়ে প্রশ্ন তুলছে, কখনো কখনো জমি অধিগ্রহণ বাতিল করে দিচ্ছে। অর্থাৎ এখানে সরাসরি সেই ক্ষমতাটাকেই প্রশ্ন করা হচ্ছে। ৫০ বছর আগের কনটেক্স্ট দিয়ে চলবে না।
  • dc | 132.*.*.* | ৩০ এপ্রিল ২০১৫ ১১:৪১660734
  • আর এককের পোস্টগুলোর মধ্যে সবচেয়ে আমার ভাল্লেগেছে এই জায়গাটাঃ

    "পশ্চিমবঙ্গ সম্বন্ধে যে কোনো এনালিসিস এ একটা বেসিক জিনিস ভুললে চলবে না তাহলো এরাজ্যের মানুষ বেসিক্যালি আমোদগেঁড়ে নিষ্কর্মা। উত্তরবঙ্গে বাম ছিল তখনও জাতীয় সড়কের জন্যে জমি অধিগ্রহণ এগোয়নি। ডাবল লেন নেই,রেগুলার দুর্ঘটনা। তারপর সবুজ আবির উড়িয়ে তিনো এলো। সেই এক রাস্তাঘাট।জঘন্য পরিবহন। আবার লাল আবির। । ।।।।।।।।।।।।।।।।।।।মানুষ কিন্তু আমোদ নিচ্ছে। এই লাল আবির-সবুজ আবির-লাল আবির এটাই আমোদ। গাড়ি দুর্ঘটনা হয়ে মরলে ছোপি তোলার জন্যে মোবাইল আছে।
    এই ডেভেলপমেন্ট ইত্যাদি নিয়ে তর্কটা জাস্ট টাইম পাস ও সর্ট অফ এন্টারটেইনমেন্ট আমাদের মত লোকদের জন্যে।

    এই জায়গাটা বুঝতে হবে। পব রাজনীতি একটা ভায়োলেনস-ভাঁড়ামি মেশানো বি-গ্রেড এন্টারটেইনমেন্ট ইন্দাস্ত্রী। এন্ড পিপল দেয়ার এনজয় দ্যাট কাইন্ড অফ এন্টারটেইনমেন্ট। "

    আমার মনে হয় তিরিশ-চল্লিশ বছর ধরে বামপন্থা আর তোমার নাম ভিয়েতনাম আর চীনের চেয়ারম্যান করে করে পব ডুবে গেছে। আজকের হীরক রানী সেটারই কাউন্টার ডেভেলপমেন্ট। আর কোন রাজ্যে এত দীর্ঘ সময় ধরে বামপন্থার চাষ হয়নি (কেরল ছাড়া), তাই অন্য রাজ্যগুলোরও এরকম করুন দশা হয়নি।
  • sm | 233.*.*.* | ৩০ এপ্রিল ২০১৫ ১২:০৭660735
  • আধুলি, আপনি মনে হয়,যারা একটু অন্য সুরে লিখেছেন তাদের পুরো বক্তব্য বুঝে উঠতে পারেন নি। এখানে কেউই শিল্পের বিরুদ্ধে লিখেছেন বলে মনে করতে পারছি না। যেটুকু তফাত, সেটা হলো কিভাবে ইমপ্লিমেন্ট হবে তাই নিয়ে।
    আসা যাক দেশের কথায়।এম এন সি রা যেখানে গুড় বেশি সেখানেই মাছির মত ভিড় করবে। তাই বলে তারা যা চাইবে,কাছা খুলে দিতে হবে নাকি? আজকে ধরা যাক, ভোডাফোনের কাছে কয়েক হাজার কোটি ট্যাক্স পাওনা কেন্দ্রীয় সরকারের। এম এন সি লবি পরোক্ষে চাপ দিচ্ছে, ট্যাক্স নিলে ভবিষ্যতে বিদেশী কোম্পানি ইনভেস্ট করবে না। ভারত সরকার একেবারে লেজে গোবরে হয়ে আছে। তা, আমেরিকা হলে এইসব ভ্যানতারা মানত?
    আগে ঠিক করুন ভয় পেয়ে সরকার ইন্কন্টিনেসে ভুগবেন;না নিজের নীতি অনুযায়ী কাজ করবেন।

    এবার আসি পব র কথায়।বহুবার লিখেছি (কল্লোল বাবুর সঙ্গে একমত) ভারী শিল্প হোক উত্তর ও পশ্চিমের অপেক্ষাকৃত অনুন্নত ও অনুর্বর জমিতে। যাতে ম্যাক্সিমাম লোক উপকৃত হয় আর মিনিমাম লোক জমি হারায়।
    জমি হাওয়ায় হবে না সব্বাই জানে। ভারতের বৃহৎ শিল্পপতিরা যে বৃহৎ চোর; সেটাও সকলে জানে। সুতরাং তারা চাইলেই লক্ষ লক্ষ কৃষক কে জমিহারা করতে হবে,আর সহজ শর্তে ঋণ এর ব্যবস্থা করতে হবে; যা কিনা ভবিষ্যতে অনাদায়ী হয়ে যাবে। শিল্পের নামে এই ওকালতি অত্যন্ত নির্লজ্জ লাগে।বশংবদ মিডিয়া গুলো টাকা খেয়ে সমানে এই প্রচার চালিয়ে যাচ্ছে।পব র শিল্প, গুজরাট ছিনিয়ে নিল, রাজস্থান এসে কলকাতার শিল্পপতিদের দিয়ে বিনিয়োগ করাচ্ছে; এসব আজে বাজে রিপোর্টিং।
    আর একটা কথা,পব র বাইরে কোনো রাজ্যে কাজ করতে এত কুন্ঠা কেন? আমেরিকা, ইউরোপ কাজ করতে গেলে তো মানুষ জন প্রায়শই গর্ব বোধ করে, দেখি।
  • aranya | 154.*.*.* | ৩০ এপ্রিল ২০১৫ ১২:২২660736
  • আধুলি, আপনার কথায় যুক্তি আছে।
    যে দেশে রেগুলেশন কম, সরকারী বাধা নিষেধ কম, এবং তার জন্য কস্ট অব প্রোডাকশন কম হচ্ছে, কম্পানি-গুলো ন্যচারালি সেখানে প্লান্ট খুলছে। আমার কোং-ও ব্যতিক্রম নয়। চীনে শ্রম নীতি শিথিল, কম খরচে অনেক বেশি ঘন্টার কাজ আদায় করা যায়, তাই চীনে হু হু করে শিল্পায়ন হচ্ছে।
    অনেক দেশের সরকার যদি এক সাথে এ নিয়ে কাজ করে, তাহলে হয়ত কিছু হয়। কারণ ক্ম্পানি তার প্রফিট ম্যাক্সিমাইজেশনের চেষ্টা করবেই। সরকারের কাজ তাকে নিয়ন্ত্রণ করা।
    আর একটা পয়েন্ট, যেটা বি লিখলেন, আমারও মনে হয়, আগে কিছু হয় নি মানে এখনও হবে না এমন কিন্তু নয়। যেমন পরিবেশ সংক্রান্ত নিয়ম কানুনের বালাই আগে ছিল না। এখন কিন্তু অনেক দেশেই শিল্প স্থাপনের সময় পরিবেশ আইন মানতে হয়। চীনের মত দেশে পরিবেশ নিয়ে সরকারের মাথাব্যাথা কম, পলিউশন-ও মারাত্মক।
    পুরো -টাই একটা ব্যালান্স বা অপ্টিমাইজেশন-এর প্রবলেম। শিল্প দরকার লোকের জীবিকার জন্য, আবার সরকারী রেগুলেশন-ও দরকার যাতে পরিবেশ বাঁচে। পরিবেশ রক্ষার ব্যাপার-টা সিস্টেমের পার্ট হয়ে গেছে কিছুটা। উর্বর কৃষিজমি রক্ষা এখনও সেভাবে সিস্টেমের অঙ্গ নয়, তবে হতেই পারে কখনো।
  • PM | 116.*.*.* | ৩০ এপ্রিল ২০১৫ ১২:২৪660737
  • "আর একটা কথা,পব র বাইরে কোনো রাজ্যে কাজ করতে এত কুন্ঠা কেন? আমেরিকা, ইউরোপ কাজ করতে গেলে তো মানুষ জন প্রায়শই গর্ব বোধ করে, দেখি। "----মানুষকে জীবিকা দিতে না পারলে রাজ্যটা থেকে লাভ কি? কেউ অন্য রাজ্যে কাজ করতে কুন্ঠিত কিনা সে জবাব আপনাকে আমাকে দেবে না। কিন্তু কেউ যদি নিজের রাজ্যে কাজ চায় আর রাজ্য সেই দাবীটাকেই অস্বীকার করে ( চেষ্টা করে বিফল হওয়া আলাদা কথা) তাহলে রাজ্যটার থেকে কি লাভ? পঃ বঃ কে ওড়িষ্যা, বিহার, ঝার খন্ডের সাথে মিসিয়ে দেওয়া হোক।
  • aranya | 154.*.*.* | ৩০ এপ্রিল ২০১৫ ১২:২৫660738
  • 'তাই বলে তারা যা চাইবে,কাছা খুলে দিতে হবে নাকি?'

    sm-কে ক।
  • holier than thou | 127.*.*.* | ৩০ এপ্রিল ২০১৫ ১২:২৬660740
  • গুরুতে এসে নকু দের আওয়াজ দিয়ে যাওয়া খুব জ্বালিয়েছে :-)
    নকু যারা এত গাত্রদাহ হয়ে "HTT মারাচ্ছেন" তারা কি কি " অনেকের জন্য অনেক কিছু, বা কাজের কাজ অনেক কিছু করেছেন জানতে পারলে ভাল হত"। তারা ভাবে জনতা তাদের দেখে "অনুপ্রানিত" হবে। কেন হবে ? নিদেন পক্ষে যদি অনুপ্রানিত হতেই হয় নকুদের অপছন্দের ধার্মিক প্রতিষ্ঠান গুলো যেমন রামকৃষ্ণ মিশন বা ভারত সেবাশ্রম সংঘ বা স্যালভেশন আর্মি বা আলআমিন মিশন কি কি করছে ( অনেকের জন্য অনেক কিছু, বা কাজের কাজ অনেক কিছু) সেটাও জনতা জানে।
  • রুদ্র | 125.*.*.* | ৩০ এপ্রিল ২০১৫ ১২:৩৩660741
  • মানুষ কিন্তু সব মনে রাখে .........
    ৪৮ ঘন্টা বাংলা বন্ধ,
    ২৬ দিন হাইওয়ে বন্ধ করে রাখা,
    metro channel.......

    কিছু মনে পড়ছে দিদি ????
  • PM | 116.*.*.* | ৩০ এপ্রিল ২০১৫ ১২:৩৪660742
  • ঃআর কল্লোল-দা বোধহয় সারা পঃ বঙ্গে কোথাও কোন শিল্প হওয়া উচিত নয় "

    অরন্য বাবুর স্মৃতি প্রতারনা করছে। কল্লোলদা পরিস্কার বলেচিলেন যেহেতু পঃবঃ এর জনঘনত্ব বেশী, এখানে শিল্প হওয়া উচিত নয়। ঝাড় খন্ড, কর্নটকে হোক। যাদের শিল্পে কাজ করার ইচ্ছা তারা অন্য রাজ্যে গিয়ে কাজ করবে। এই মন্তব্য নিয়ে সেই সময় লম্বা তর্ক হয়েছিল।

    অরন্য বাবু ডকুমেন্টেড ইতিহাস বিকৃতির দায়ে পড়বেন ঃ)
  • dc | 132.*.*.* | ৩০ এপ্রিল ২০১৫ ১২:৩৫660743
  • আমার পবর বাইরে কাজ করতে কোন কুন্ঠা নেই। পবতে কাজ করতেও নেই অবশ্য, লোকেশনটা আমার কাছে ফ্যাক্টর নয়।

    HTT মানে কি? H আর T দিয়ে কোন খারাপ কথাও তো মনে আসছে না! :p
  • রুদ্র | 125.*.*.* | ৩০ এপ্রিল ২০১৫ ১২:৩৭660744
  • ১৯৯৮ থেকে ২০১১ পর্যন্ত তৃণমূল মাত্র ৭৩ বার বনধ ডেকেছিলেন ...

    কিছু মনে পড়ছে দিদি ????
  • PM | 116.*.*.* | ৩০ এপ্রিল ২০১৫ ১২:৪০660745
  • অর্থনীতির যা অবস্থা, কলকাতা শিগ্গির আবার সুতনুটি, গোবিন্দপুরের দিনে ফিরে যেতে চলেছে আপনাদের ইচ্ছায়। ভুবনেশ্বর ভবিষ্যতের কলকতা হতে চলেছে।
  • dc | 132.*.*.* | ৩০ এপ্রিল ২০১৫ ১২:৪১660747
  • আর তার আগে আর সেই সময়ে বামেরা কতোবার বন্ধ ডেকেছিল? দিদির থেকে কম নাকি? কিছু মনে পড়ছে দাদা? নাকি বামেদের বন্ধ পবিত্র বন্ধ, তাই কাউন্ট হবে না?
  • রুদ্র | 125.*.*.* | ৩০ এপ্রিল ২০১৫ ১২:৪১660746
  • 1998 থেকে 2011 সাল অবধি মমতা 73 খানা ব ন ধ ডেকেছে। এর মধ্যে ২৬ দিন গড়া গড়ি খেয়ছিল সিঙ্গুরে। ABP Ananda কি একবার সেই 73 খানা বন্ধ এর লিস্ট ঝোলাবে ? সবাই চাইছে। একবার দিয়েই দেখুন না। কি হয়। কর্মনাশা তারপরে একদিনের রোজগার আরও নানান ন্যাকা কান্না বন্ধ হয়ে যাবে, শুনলাম যে মমতা নাকি বলেছে৩৪ বছরে এই ব ন ধ এ বাংলা বন্ধ্যা হয়ে গিয়েছে। তাহলে বন্ধ্যা কে করছে দেখুক জনগণ।
  • b | 135.*.*.* | ৩০ এপ্রিল ২০১৫ ১২:৪৩660748
  • হাইপার টেক্স্ট ট্রান্সফার? হেড টেল টেল? হহট? হিন্দুস্তান হায়রোগ্লিফিক টেনশন?
  • aranya | 154.*.*.* | ৩০ এপ্রিল ২০১৫ ১২:৪৪660749
  • পিএম, জনঘনত্ব শব্দ-টা ইম্পরট্যান্ট। উর্বর, বহুফসলী জমি নেওয়া যাবে না - এটা একটা সরকারী নীতি হতে পারে। তেমন-ই ঘন জনবসতি পূর্ণ জায়গায় শিল্প হবে না, কারণ তাহলে বহু মানুষ উৎখাত হবে - এটাও একটা নীতি হতে পারে।

    পশ্চিমবংগের সব জায়গার জনঘনত্ব তো সমান নয়। অনুর্বর, রুক্ষ জায়গায় স্বাভাবিক ভাবেই জনঘনত্ব কম -যেমন পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূমের কিছু অঞ্চল। সেখানে শিল্প হতে পারে। বন্ধ কারখানার জমিতে হতে পারে। ফাঁকা জমিতে তো হতে পারে, যেমন কল্যাণীতে ইন্ড্রাস্টিয়াল জোনে ১০০০ একরের ওপর ফাঁকা জমি আছে।

    ইনফ্রাস্ট্রাকচার - রাস্তা ইঃ সরকারকে বানাতে হবে। বা, কিছু ইনসেন্টিভ (ট্যাক্স ছাড় ইঃ) দিলে কম্পানি হয়ত নিজেও বানিয়ে নিতে পারে
  • রুদ্র | 125.*.*.* | ৩০ এপ্রিল ২০১৫ ১২:৪৫660751
  • একদিনও কাজ না করে মদন ৪মাস বেতন পাচ্ছে। আমরা একদিন না করলেই বেতন কাটবি? কাট, কেটেনে....ধর্মঘট করবই।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লাজুক না হয়ে মতামত দিন