এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • sinfaut | ২৫ জানুয়ারি ২০১৬ ১৬:৪৪327241
  • হায় হিন্দু তীর্থে গিয়েও এসব অধার্মিক খাবার খাচ্ছে। কোথায় ধর্মোর্মোন চলকে উঠবে না এইসব ম্লেচ্ছগিরি।

    দেখেও শেখে না।
  • Virgil Caine | ২৫ জানুয়ারি ২০১৬ ১৬:৩৮327239
  • (১) আমরা অটোর প্যাসেঞ্জার
    (২) নির্বাণের সময় সন্ধ্যের পর, বাকি দিনটা কাজের সময়
    (৩) আপাততঃ আমরা বিরিয়ানি, ভুনা গোস্ত, কুলচা ইঃ খেতে এসেছি।
  • পুপে | ২৫ জানুয়ারি ২০১৬ ১৬:২৯327238
  • আপনাকে কেউ গুঁতলো বা আপনি কাউকে গুঁতোলেন? :P

    <নির্বাণলব্ধ অবস্থায় কখন কি হয় বলা যায়না>
  • Virgil Caine | ২৫ জানুয়ারি ২০১৬ ১৬:১৮327237
  • বেনারসে কেউ সুস্থ অবস্থায় গাড়ি চালায় না। অসম্ভব।

    নর্মালি তো হেঁটেই ঘুরি, এইবার অটোয় এসেছি ক্যান্টের দিকে। উরিবাবা, যে যাকে যেখানে পারছে গুঁতিয়ে দিচ্ছে, কারো কোনো ভ্রুক্ষেপ নেই। ইভেন মুজতবা-বর্ণিত পেশোয়ারের মত "দেখতে পাস না? তোর চোখ নেই?" অবধি কেউ বলছে না।
  • সে | ২৫ জানুয়ারি ২০১৬ ১৬:১৫327236
  • এবারে ম্যাকবুকে সুইচ করে নিন। নিয়মিত টাইম মেশিন ব্যাকাপ নিয়ে রাখবেন এবং অ্যান্টি ভাইরাস কিনবার খরচও লাগবে না।
    এক্সটার্নাল হার্ড ডিস্ক এক টেরাবাইটের থেকে বেশি সাইজের কিনবেন না। অতিরিক্ত ডেটা ইত্যাদি ওখানেই সাজিয়ে গুছিয়ে রেখে দিন। দরকার পড়লে ওখান থেকে কপি করে নেবেন।
    এবারের এই সমস্যা দ্রুত সমাধান হবে আশা করি।
  • frw.exe | ২৫ জানুয়ারি ২০১৬ ১৫:৫১327235
  • আমি একটাই জানি। ফাইল রিকভারি ফর উইন্ডোজ। frw.exe 4mb size এর টার ক্র্যাক আছে কম্পু বাওয়লি বা ঐরকম নামের কোনো একটা থ্রেডে। আমায় নানা সময়ে বাঁচিয়েছে ওটা।
  • pinaki | ২৫ জানুয়ারি ২০১৬ ১৫:২৭327233
  • ওকে। প্যান্ডোরা ট্রাই করি নি। অন্য দু-একটা করেছি। এখন জিরো অ্যাজাম্পশন রিকভারি ট্রাই করছি। পয়সা না খসালে সুবিধে হবে বলে মনে হচ্ছে না। ঃ-(
  • Robu | ২৫ জানুয়ারি ২০১৬ ১৫:১২327232
  • প্যান্ডোরা রিকাভারির ফ্রি ভার্শন আমার কাজে লেগেছিল। দেখো একবার।
  • pinaki | ২৫ জানুয়ারি ২০১৬ ১৫:০৬327231
  • নাঃ, হাতের কাছে উবুন্তু নাই। ঃ-(
  • T | ২৫ জানুয়ারি ২০১৬ ১৫:০০327230
  • অন্য কোন কম্পুতে উবুন্তু রয়েছে? একবার উবুন্তুতে হার্ড ড্রাইভটা মাউন্ট করে দেখো তো, কত জিবি দেখাচ্ছে। যদি পুরো দুশো দেখায়, তো ধীরে ধীরে কপি করে নাও।
  • pinaki | ২৫ জানুয়ারি ২০১৬ ১৪:৩৮327229
  • একটা বাজে ছড়িয়েছি। কমরেডরা উদ্ধার করুন। হয়েছে কি, আমার মেয়ের নতুন কম্পুতে সমানে নোটিশ দিচ্ছিল যে রিকভারি ইমেজ বানিয়ে নিতে, কোনো ডিভিডি বা ইউএসবি ড্রাইভে। সেটার জন্য দরকার ২১ জিবি স্টোরেজ। তো আমার কাছে এরকম কোনো পেনড্রাইভ ছিল না, ছিল একটা এক্সটার্নাল হার্ড ড্রাইভ, তাতে ২০০ জিবি ডেটা, চল্লিশ জিবি মত খালি। ওটা ব্যবহার করার আগে মনটা কু গাইছিল, কিন্তু ভেবেছিলাম পুরো ড্রাইভ ফর্ম্যাট টর্ম্যাট করার আগে নিশ্চই জানাবে। কিন্তু কিছু বোঝার আগেই কোথা হইতে কি হইয়া গেল, আমার এক্সটার্নাল হার্ড ড্রাইভে এখন কেবলই রিকভারি ইমেজ, কম্পিউটার ঐ চল্লিশ জিবিই দেখতে পারছে, বাকি ২০০ জিবি ধাঁ। ইন্টারনেট ঘেঁটে কিছু ফ্রী ডেটা রিকভারি সফটওয়্যার ট্রাই করলাম। একটা দুটোতে দেখলাম তারা ঐ দুশো জিবি দেখতে পাচ্ছে বলে মনে হল। কিন্তু টাকা দিয়ে প্রো ভার্শান না কিনলে কিছু করা যাবে বলে মনে হল না। দু একটা এরকম এক্সপি র কথা পড়লাম। কেউ কেউ এরকম সফ্টওয়্যার দিয়ে উদ্ধার করতে পেরেছে, কেউ কেউ আবার টাকা খরচ করে প্রোফেশনাল ভার্শান কিনেও কিছু করতে পারে নি। এখানে কারুর কিছু জানা আছে কি? pinakimitra74 অ্যাট জিমেলে জানালে খুব ভালো হয়।
  • i | ২৫ জানুয়ারি ২০১৬ ১৪:১৫327228
  • অভ্যু, সকাল ১০টা ৩২,
    আমি তো কোনো পেপার চাই নি।পোটকেবাবু খুঁজছিলেন। আমি তখন কবিতা পোস্ট করতে এসেছিলাম সকাল সকাল। ওঁর পোস্ট দেখে, আমার অ্যাকসেস আছে জানাই, তারপর মেইল করে পাঠিয়ে দি তখনই। পোস্ট গুলো পড়ে এটা বোঝা যাচ্ছে না?
  • T | ২৫ জানুয়ারি ২০১৬ ১৪:০৪327227
  • হি হি হি হি
  • kumu | ২৫ জানুয়ারি ২০১৬ ১৩:২৮327226
  • আহা, মানে হল কেয়ার বয়েস।
  • kumu | ২৫ জানুয়ারি ২০১৬ ১৩:২৬327225
  • কাসাভু খুব যত্নে রাখতে ও পরতে হয়।জীবনে অত সময় কই?আমাদের মত মুটেমজদুরদের জন্য সিল্কই ভাল।একটু ছাপছোপ থাকলে আরো ভাল,চাকফি ইত্যাদি পড়লে য্যানো বোঝা না যায়।অবশ্য ব্রতীনকে নিরুৎসাহ করচি না।নানা শাড়ী পরার এই তো বয়েস।
  • de | ২৫ জানুয়ারি ২০১৬ ১৩:২৪327224
  • কুমারাকোমে খুব ভোরে উঠে গেটের কাছের থেকে পাখী দেখাতে নিয়ে যায়। আমরা কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে গাইড আসছে না দেখে নিজেরাই বনজঙ্গলের মধ্যে দিয়ে অনেকখানি হেঁটে ওয়াচ টাওয়ারে উঠে পাখী দেখে এসেছিলাম, বেশী বেলা হয়ে গেলে পাখী চলে যাবে। খুব ভোরে উঠো -

    অনেকটা হাঁটতে হবে কিন্তু -

    আর ওই লেকটায় বোট ট্রিপ হয়, সেটাও আগে থেকে বুক করে রাখতে হবে -

    আমরা জঙ্গলের ভেতরে হাঁটা শুরু করার পরে একটা পুলুশ পায়ে পায়ে আমাদের প্রোটেকশনের জন্যি এসেছিলো, তারপরে সে ই আবার আমাদের ছোট্ট একটা ডিঙ্গি ভাড়া করে দিলো ছোট ছোট ব্যাকওয়াটার চ্যানেলে ঢুকে ঢুকে পাখী দেখার জন্য - দারুণ লেগেছিলো সেই ট্রিপ -

    তারপরে আবার বড় বোটেও ট্রিপ করেছিলাম - এতো বোট ট্রিপ করে করে আলেপ্পিতে গিয়ে আর কেউ বোটে চড়তে চাইলো না! আমি বোটে চড়তে একপায়ে খাড়া থাকি সবসময় -

    ও হ্যাঁ - আলেপ্পি বাজারে একটা তিনতলা শাড়ীর দোকান আছে - উল্টোদিকে এক মাতার মন্দির - নাম ভুলে গেছি -
  • Bratin | ২৫ জানুয়ারি ২০১৬ ১৩:১৪327223
  • দে, আমি এখন ভারকালা থেকে আলেপ্পি যাচ্ছি। আজ কুমার্কম এ থাকবো ( Kএমন তুমি বলেছিলে কেটি ডি স হোটেলে)।

    কাল সারা দিক কোচি তে থেকে পরশু ফেরা
  • b | ২৫ জানুয়ারি ২০১৬ ১২:৩৪327222
  • চিনেদের এবার জন্তু হল বাঁদর। আমাকে আমার এক বন্ধু বলেছিলো ঐ বছরটা (রাশিচক্র অনুযায়ী) বাঁদরদের খুব শুভ যায়, মানে শুভ বছরগুলো ১২ বছরের মাল্টিপলে ফিরে আসে। ১২, ২৪, ৩৬ ইত্যাদি। ৩৬ বছর বয়সে হয়ত যুগান্তকারী ইনভেনশন করলেন, ৪৮ বছর বয়সে হয়ত পরকীয়া হল, ৯৬ বছর বয়সে হয়ত ঐ বছরে মরলেন না ইত্যাদি।
  • de | ২৫ জানুয়ারি ২০১৬ ১২:৩০327221
  • টি - ছবি তোলো - ভীষণ কালার্ফুল প্রোগ্রাম হয় -
  • sinfaut | ২৫ জানুয়ারি ২০১৬ ১২:২৪327220
  • তুমি কী জুতো পরতে পরতে ভাবছো জুতো ছোটো হয়ে গেল নাকি পা টাই বেড়ে গেল?
  • T | ২৫ জানুয়ারি ২০১৬ ১২:১২327219
  • আন্ডারগ্র্যাডরা ড্রাগন সেজে নাচানাচি করছে। সঙ্গে ঝ্যাং ক্ল্যাং ঢং গং। খুবই হুল্লোড়ময় পরিবেশ। চাইনিজ নিউ ইয়ার আসন্ন।
  • de | ২৫ জানুয়ারি ২০১৬ ১২:০২327217
  • কেরালার শাড়ী হোলো কাসাভু -
  • de | ২৫ জানুয়ারি ২০১৬ ১২:০২327218
  • আছো কোথায় এখন - আমরা আলেপ্পির বাজারে একটা বড় শাড়ীর দোকান থেকে কিনেছিলাম -

    কন্যাকুমারীতেও সাউথ কটন শাড়ী ভীষণ শস্তা - মন্দিরের লাগোয়া গলিগুলোতে দোকানপাটে ঘোরাঘুরি করো একটু - ভালো ভালো শাড়ী পাবে-

    অটোআলারা খুব ভালো শাড়ীর দোকান চেনে - আমার মা তো দিব্বি বাঙলা বলে তামিল আর মালয়ালাম অটোআলাদের ভালো ভালো শাড়ীর দোকানে নিয়ে গেছিলো - আমি শুধু ফলোয়ার -ঃ)
  • Bratin | ২৫ জানুয়ারি ২০১৬ ১১:৫৪327216
  • রিজেনেবল প্রাইসে অথেন্টিক কেরালা শাড়ি কোথা থেকে কিনবো? একটু ফান্ডা দাও না
  • Bratin | ২৫ জানুয়ারি ২০১৬ ১১:৫০327215
  • " কী করি আজ ভেবে না পাই
    পথ হারিয়ে কোন বনে যাই"

    ইত্যাদি, প্রভৃতি। ঃ))
  • de | ২৫ জানুয়ারি ২০১৬ ১১:৪৭327214
  • আমার পাসওয়ার্ড কখনোই মেয়ের সঙ্গে শেয়ার করিনা - তারটাও জানতে চাইনা - এই প্রাইভেসী এগ্রীমেন্টটা প্রথম থেকেই রেখেছি -
  • cb | ২৫ জানুয়ারি ২০১৬ ১১:১৩327213
  • T এর নাম করে বলুন।

    বলুন T খুব ই ডিসাপয়েন্টেড ইত্যাদি ইত্যাদি :P
  • Abhyu | ২৫ জানুয়ারি ২০১৬ ১১:০২327212
  • যাক আপনারা গান শুনুন আমি ঘুমোতে যাই
  • Abhyu | ২৫ জানুয়ারি ২০১৬ ১০:৫৯327211
  • বাবার বয়সটাই না ছেলের বয়সটাই এই রকম?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত