এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Abhyu | ২৯ জানুয়ারি ২০১৬ ০১:১৪327750
  • এখন আমি অরণ্যদার পাড়ায় গরম এনজয় করছি। লিং দেবে অরিজিৎদা আর সফট কপি কেসির কাছে পাবি। লেখাটায় এই লাইনটা আছে - "তবু এ লেজেণ্ড মরে না!"
  • hu | ২৯ জানুয়ারি ২০১৬ ০১:১১327749
  • অভ্যু, কোন রচনা, কোথায় আছে, লিং সমেত মেল কর।
  • hu | ২৯ জানুয়ারি ২০১৬ ০১:১০327748
  • বৈজয়ন্তদাই ওটা বলেছিল শিওর? তাহলে তাকে জিজ্ঞেস করে দেখতে পারি। দমদির থেকে উত্তর পাওয়া পর্যন্ত ওয়েট করি নাহয়। দমদির তো সব মনে থাকে।
    দমদি, উত্তর দাও...
  • Abhyu | ২৯ জানুয়ারি ২০১৬ ০১:০৯327747
  • হুচি, মুজতবা আলির একটা রম্যরচনা আছে এই নিয়ে।
  • হুঁ | ২৯ জানুয়ারি ২০১৬ ০০:৫৯327746
  • তক্কোটার কথা মনে আছে কিন্তু উত্তরটা মনে নেই আর। বৈজয়ন্তকেই সরাসরি জিজ্ঞেস করে দ্যাখো একবার্ম
  • hu | ২৯ জানুয়ারি ২০১৬ ০০:৫২327745
  • দমদি, আতোজ, সিকি ও আরো যারা সেই ২০০৪ এ বাংলালাইভের মজলিশে আসতে তাদের একটা প্রশ্ন আছে। তোমাদের মনে আছে সেই সময় একটা প্রসঙ্গ উঠেছিল "জনগনমন অধিনায়ক" গানটা রবীন্দ্রনাথ জর্জ ফিফথের উদ্দেশ্যে লিখেছিলেন কিনা? আমার কেমন আবছা মনে পড়ে, বৈজয়ন্তদা (নাকি অন্য কেউ?) বলেছিল গানটা জর্জ ফিফথের ভারতে আসার কথা হওয়ার অনেক আগেই লেখা। কিন্তু এখন এটার কোন রেফারেন্স পাচ্ছি না। গানটা শুনলেই বোঝা যায় এটা কোনো রাজবন্দনা নয়। কিন্তু এই সব বোঝাবুঝির কথা তো অবোধদের বোঝানো যাবে না। সলিড কোন প্রমাণ চাই। ঐ সময় কি কি তথ্য সামনে এসেছিল যদি মনে থাকে তো আমাকে মনে করিয়ে দিয়ে একটু সাহায্য কর।
  • sm | ২৯ জানুয়ারি ২০১৬ ০০:১৮327744
  • ভোটার আই ডি কার্ড কেই বোধ হয় এপিক বলে।
  • Abhyu | ২৯ জানুয়ারি ২০১৬ ০০:০১327743
  • রঞ্জনদা লিখেছেন ভালোই করেছেন, কিন্তু অন্ততঃ নামটা ঠিক জেনে লিখতেন? আর "অবশ্যপাঠ্য" - সেটাও কি লেখকের মতে? ওটা পাঠকের উপর ছেড়ে দিলে ভালো হয় না?
  • b | ২৮ জানুয়ারি ২০১৬ ২৩:৪৭327742
  • অন্য জায়গার বিরিয়ানীর সাথে কম মশলাদার হালকা পুল্কা লখনৌয়ী পুলাও এর তফাৎ, তা হোকনা দুটাই মাংস দিয়ে রান্না, এটা আব্দুল হালিমের "পুরোনো লখনৌ" বইতেও আছে।
  • না | ২৮ জানুয়ারি ২০১৬ ২৩:৩৮327741
  • এপিক অর্থাৎ EPIC। ইলেক্টোরাল ফোটো আইডেন্টিটি কার্ড। মানে ভোটার আইকার্ড।
  • kumu | ২৮ জানুয়ারি ২০১৬ ২৩:৩৫327740
  • a picture?
  • ranjan roy | ২৮ জানুয়ারি ২০১৬ ২৩:৩৪327739
  • রাঘব বন্দ্যোর সঙ্গে ফোনালাপে জানলামঃ
    ওর নবীন উপন্যাস বইমেলায় "তৃতীয় পরিসর" এর স্টলে পাওয়া যাবে।
    নাম সম্ভবতঃ " মরণকথা" বা ' চন্দনা ডাইনির যাদুকাঠি'।
    রঘুর মতে এটি বাঙালীজাতির মরণকথা। অবশ্যপাঠ্য।
  • Arpan | ২৮ জানুয়ারি ২০১৬ ২৩:৩২327738
  • আপনারা এপিক কাকে বলে জানেন?

    "তত্কাল নয়, সাধারণ প্রক্রিয়াতেই এ বার মাত্র সাত দিনে মিলে যাবে পাসপোর্ট। ঘোষণা করল বিদেশ মন্ত্রক। চারটি জিনিসের কপি জমা দিতে হবে আবেদনের সঙ্গে। আধার কার্ড, এপিক এবং প্যান কার্ডের পাশাপাশি লাগবে ফিল আপ করা জিক্লেয়ারেশন ফর্ম।"

    http://www.anandabazar.com/national/get-passport-within-a-week-with-just-four-documents-dgtl-1.295797
  • Atoz | ২৮ জানুয়ারি ২০১৬ ২৩:২১327737
  • সম্রাট ম্যাগননও নির্ঘাত তেতো ভালোবাসেন। কারোলাকে(করোলাই বলা যায় তাঁকে) একেবারেই বিয়েই করে নিয়েছেন। ঃ-)
  • Atoz | ২৮ জানুয়ারি ২০১৬ ২৩:১৯327736
  • ওঃ কত্তদিন পর করোলা পেলাম। চাক চাক করে কেটে ডালে দিলাম। কে জানতো যে মনে মনে তেতো খেতে এত ভালোবাসি? অপূর্ব লাগলো। ওহ, কী ফ্লেভার! ঃ-)
  • kc | ২৮ জানুয়ারি ২০১৬ ২৩:১৬327735
  • অম্ল থেকে অম্বল। অম্লের স্বাদ টক। তাই অম্বল টক।
  • Atoz | ২৮ জানুয়ারি ২০১৬ ২৩:১০327734
  • অম্বল খেলে কারুর কারুর খুব অম্বল হয়, আবার কারুর কারুর একেবারেই অম্বল হয় না। ঃ-)
  • sosen | ২৮ জানুয়ারি ২০১৬ ২৩:০৬327733
  • অম্বল ঝোলের মতো হয়। তা মিষ্টি টক যাই হোক। আরেকটা ব্যাপার হোলো অম্বলে দুই সবজি পড়ে না।
    চাটনি ঘন আর আম আনারসের চাটনি, কুল টমেটোর চাটনি এরকম হওয়া সম্ভব।
    #রন্ধনগরিমা
  • Atoz | ২৮ জানুয়ারি ২০১৬ ২৩:০১327732
  • ওরা সায়েবকে ঘী-ছাড়া অন্য একটা ড্রাইমতন হেলদি পোলাও খাইয়ে ছেড়ে দিয়েছিল নির্ঘাৎ। ঃ-)
  • cm | ২৮ জানুয়ারি ২০১৬ ২২:৫৫327730
  • মূলোর অম্বল টক নয় মিষ্টি। পৌষসংক্রান্তিতে মাস্ট।
  • san | ২৮ জানুয়ারি ২০১৬ ২২:৫৫327731
  • লক্ষ্ণৌ বিরিয়ানিতে ঘি ছিলো না, ডিডিদা ?
  • Arpan | ২৮ জানুয়ারি ২০১৬ ২২:৫৪327729
  • ঢাকায় বোধায় ভালো কারিগর ছিল না সে সময়।
  • পুপে | ২৮ জানুয়ারি ২০১৬ ২২:৫২327728
  • থ্যাঙ্কু ফোজ্জিদি। ঃ) (আচ্ছা এবার থেকে তুমি বলবো)
  • dd | ২৮ জানুয়ারি ২০১৬ ২২:৫০327727
  • বিশপ রেজিনাল্ড হেবের (Heber)এসেছিলেন হিন্দুস্তানে,১৮২৪ সালে।

    উনি লখ্নৌ গেলে নবাব উনাকে বিরিয়ানি দিলে উনি প্রথমে বেশ ভীত ছিলেন। কেনো না এর আগেই ঢাকার নবাবের কাছেও এই বিরিয়ানি খেয়েছিলেন - সে ঘিয়ে চুপচুপে ছিলো। অখাদ্য। কিন্তু লখ্নৌএর পিলাউ ওনার খুবি পছন্দ হলো কেনো না ওতে না ছিলো ঘি না ছিলো রসুন। দোষের মধ্য একটু ড্রাইলেগে ছিলো আর মাংসের পরিমানটাও সাহেবের বেশী লেগেছিলো। উনি আরো কইলেন highbred Mussalamans of this part of India affect to dislike exceedingly,as vulgar,the greasy and fragrant dishes of the Bengalees and Hindoos"। বুঝলেন ?
  • kc | ২৮ জানুয়ারি ২০১৬ ২২:৪৪327726
  • আরে বাবা টক হলে অম্বল, মিষ্টি হলে চাটনি। এটাও বলে দিতে হবে!!
  • sinfaut | ২৮ জানুয়ারি ২০১৬ ২২:৪২327725
  • থ্যাঙ্কু ফোর্জি।

    চাটনী আর অম্বলে তফাৎ আছে তো।

    মাদার্স এর কেরালা ভাডু আচার খুবই ভালো। একদম ছোটো ছোটো আম দারুন এক তরলে ডুবে থাকে।
  • dd | ২৮ জানুয়ারি ২০১৬ ২২:৩৯327724
  • বিরিয়ানি এসে গ্যাছে? ব্যাস। অন্য কোনো টপিক এখন আর চলবে না।দামড়া স্মাইলির থেকেও অনেক বেশী কভারিং পাওয়ার বিরিয়ানির।
  • cm | ২৮ জানুয়ারি ২০১৬ ২২:৩৮327723
  • এইরে চালতার অম্বলে আদা দেয় কিনা মনে পড়ছেনা। আমেরটায় দেয়না।
  • Abhyu | ২৮ জানুয়ারি ২০১৬ ২২:৩৭327722
  • হোক অপ্রাসঙ্গিক, তবু বলি আমি কিন্তু লাজিজের এগ-চিকেন রোলের বড় ভক্ত।
  • san | ২৮ জানুয়ারি ২০১৬ ২২:৩৫327721
  • *** হয়
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত