এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Bratin | ২৯ জানুয়ারি ২০১৬ ০৮:০০327779
  • টম্যাটো র চাটনি তে আদা হয়। জানতাম

    মা কনফার্ম করলো
  • kumu | ২৯ জানুয়ারি ২০১৬ ০৮:০০327780
  • ঠিকই অভ্যু।সার্কাসই।এখানে বাঙ্গালী/অবাঙ্গালীদের মধ্যে এই থিওরী বেশ চালু।
    মুজতবা আলীর লেখাটা কোথায় পাব?
  • sosen | ২৯ জানুয়ারি ২০১৬ ০৭:৫৯327778
  • ওটা মেনহির
  • Bratin | ২৯ জানুয়ারি ২০১৬ ০৭:৫৩327776
  • /লেপ

    ( এখন চশমা আছে)
  • hu | ২৯ জানুয়ারি ২০১৬ ০৭:৫৩327777
  • সায়নের ডানা গজিয়েছে? নাকি পিঠে বালিশ বেঁধেছে?
  • hu | ২৯ জানুয়ারি ২০১৬ ০৭:৫২327775
  • সার্কাস তো বটেই। কিন্তু রিং এর বাইরে দাঁড়ানো মানুষের সংখ্যা এত কমে গেছে যে কে কাকে দেখছে সেটাই প্রশ্ন। ২০০৪ এ যখন এই কথাগুলো উঠেছিল তখন ইন্টারনেট এত সহজলভ্য ছিল না, হোয়াট্স` অ্যাপ ছিল না। মুহূর্তের মধ্যে বন্ধুতালিকার একশো লোকের সাথে যা খুশি তাই শেয়ার করা যেত না। বার বার শেয়ার হতে হতেই একটা ভুল তথ্য মান্যতা পেয়ে যায়। তাই ভয় লাগে।

    ইন্দ্রাণীদি ঠিকই বলেছ। উইকিতে অনেক কিছুই আছে। আমার খালি আবছা মনে হচ্ছিল গানটার রচনাকাল নিয়ে কিছু একটা তথ্য উঠে এসেছিল ঐ সময় যাতে জর্জের জন্য গান লেখার তত্ত্ব খারিজ হয়ে যায়। সেটা ঠিক নয় তাহলে!
  • Bratin | ২৯ জানুয়ারি ২০১৬ ০৭:৪৬327774
  • সুপ্রভাত। এখনে লেপেত মায়া কাটাতে পারি নি
  • Abhyu | ২৯ জানুয়ারি ২০১৬ ০৭:৪১327773
  • হ্যা হ্যা হ্যা
  • sosen | ২৯ জানুয়ারি ২০১৬ ০৭:৩৮327772
  • দেখুন, মেনহির আর আইফোং নিয়ে দৌড়োনো কিন্তু সোজা ব্যাপার না। এ কেবল সান্দাই পারে।

  • Atoz | ২৯ জানুয়ারি ২০১৬ ০৫:২২327771
  • ছোটাইদি, তোমাকে যখনই দেখি জিজ্ঞেস করতে ভুলে যাই। ঐ মেঘনাদ সাহা আর অশোক সেন এর মাঝের ভদ্রলোক এর বিষয়ে আর বিশেষ কিছু জানতে পারলে? আমি তো আর কোনো সাড়াশব্দ পাচ্ছি না ! নেটে বা পেপারে কোথাও না। এত বড় একটা ক্লেইম করেছিলেন!!!!
  • i | ২৯ জানুয়ারি ২০১৬ ০৪:৪৩327770
  • উইকিতে মোটামুটি প্রায় সবই আছে যা দেখছি।
  • i | ২৯ জানুয়ারি ২০১৬ ০৪:১২327769
  • এই নিয়ে এতবার এত কিছু লেখা হয়েছে পত্র পত্রিকায়, নেটে যে নতুন করে কিছু লেখার নেই। মাঝে মাঝেই এই বিতর্ক মাথা চাড়া দেয়, চেঁচা মেচি চলে, সেই একই যুক্তি ও পাল্টা যুক্তির আদানপ্রদান হয়। অভ্যু ঠিকই বলেছে, এই তর্কে যোগ দেওয়া সার্কাসে অংশগ্রহণের মত ব্যাপার।
  • i | ২৯ জানুয়ারি ২০১৬ ০৪:০১327768
  • আর জর্জ দ্য ফিফথের আসার আগে না পরে লেখা নিয়ে হুচি যা জিগ্যেস করছে, দ / বৈজয়ন্ত বা ঐ সময় এর কোনো মজলিশি সঠিক বলতে পারবেন।
    আমি জানতাম জর্জের ভারতে আসার একদিন আগে লেখা। নেট থেকে সব্যসাচী ভট্টাচার্যের একটা রেফারেন্সও পেলাম। ব্রাহ্মসমাজের প্রতিষ্ঠা দিবসের কথা এখানেও আছে। এই যে-
    Bhattacharya, Sabyasachi (2011). Rabindranath Tagore : an interpretation. New Delhi: Viking, Penguin Books India. p. 206. ISBN 978-0670084555. Incidentally a myth regarding this song needs to be refuted and laid to rest. It is on record that the song was written on 11 December 1911. On December 12 1911 the Delhi Durbar met to honour King Emperor George V. Obviously a poem written on 11 December could not be intended for an event the following day. The song was actually sung at the twenty-seventh session of the Indian National Congress, Calcutta on 28 December 1911 as the opening song at the beginning of the day’s proceedings. Thereafter it was also sung at the foundation day anniversary of Adi Brahma Samaj in February 1912 and included in their collection of psalms, Brahma Sangit.
  • i | ২৯ জানুয়ারি ২০১৬ ০৩:৫৩327767
  • যতদূর জানি, ১৯১১ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের অধিবেশনের ওপর সেই সময়ের স্টেটসম্যান, আর ইংলিশম্যান পত্রিকার দুটি রিপোর্ট থেকে বিতর্কের শুরু।
    প্রভাতকুমার মুখোপাধ্যায়ের রবীন্দ্রজীবনীতে এই সবি বিস্তারিত আছে। দ্বিতীয় কি তৃতীয় খন্ড তে সম্ভবতঃ।পুলিনবিহারীকে লেখা আর পূর্বাশায় লেখা রবীন্দ্রনাথের নিজের বক্তব্য ও আছে এই খন্ডে। খুঁজলে হয়তো নেটেও পাওয়া যাবে।
    একই গান ব্রাহ্মসমাজের প্রতিষ্ঠা দিবসেও পরের বছরই গাওয়া হয় ব্রহ্মসঙ্গীত হিসেবে।
  • Atoz | ২৯ জানুয়ারি ২০১৬ ০৩:৪১327766
  • সময় থাকলে দু-চার মিনিট ঐ সার্কাস দেখে আসি মাঝে মাঝে। ঃ-)
  • Atoz | ২৯ জানুয়ারি ২০১৬ ০৩:২৯327765
  • লিপস্টিকও মাখেন। ঃ-)
  • Abhyu | ২৯ জানুয়ারি ২০১৬ ০৩:২৫327764
  • ঐ মেয়ে/মাতা নিয়ে মুজতবার মশকরা পড়তে হাসতে হাসতে পেট ফেটে যাবে। বলে কিনা আসলে মেয়ে কিন্তু রাজনৈতিক কারণে ছেলে সাজিয়ে রাখা হয়েছে, বাড়িতে পেটিকোট পরেন রাজা পঞ্চম জর্জ, আর নেলপালিশ মাখেন।
  • Atoz | ২৯ জানুয়ারি ২০১৬ ০৩:২১327763
  • হুচি,
    ঐ লোককে জিগিও ঐ যেখানে " দুঃস্বপ্নে আতঙ্কে রক্ষা করিলে অঙ্কে স্নেহময়ী তুমি মাতা" বলেছে গানে, সেও কিং জর্জকে উদ্দেশ্য করে? ;-) ঐ জর্জসায়েব এসব শুনলে ক্ষেপে টেপে ব্যোম হয়ে যেতেন। ঃ-)
  • Atoz | ২৯ জানুয়ারি ২০১৬ ০৩:১৬327762
  • হ্যাঁ, হুচি, আরো কত কী শুনি! এও শুনেছিলাম ঐ "রক্তকরবী" নাকি এক সাহেবের জন্য লেখা, সে রঞ্জনের পার্ট করবে বলে। সে বেচারা বাংলা জানতো না বলে, রঞ্জনের কোনো সংলাপ নেই। ঃ-)
  • | ২৯ জানুয়ারি ২০১৬ ০৩:০২327761
  • আপনারা মাংসের চাটনিটা যেদিন রাঁধবেন, খবর দেবেন তো?
  • Abhyu | ২৯ জানুয়ারি ২০১৬ ০৩:০১327760
  • হুচি কবে থেকে এদের এতো পাত্তা দিতে আরম্ভ করল? সার্কাস দেখা ভালো, কিন্তু সার্কাস দেখাতে যাওয়া কি ততো ভালো? লিখেছে লিখুক না, গুরুতেও তো কতো লোকে কতো কি লেখে।
  • hu | ২৯ জানুয়ারি ২০১৬ ০২:৫৭327759
  • আতোজ, আমি দেখলাম একজন লিখেছে, প্রথম স্তবক তো তবু ঠিক আছে, কিন্তু বাকি স্তবকগুলো পড়লে নাকি কোন সন্দেহই থাকে না এটা জর্জের উদ্দেশ্যে লেখা। কে কোন কথা কি ভাবে ইন্টারপ্রেট করবে তা নিয়ে তর্ক করে আর কি লাভ। এই এখানেই একজন যেমন রাজেশ্বরের মানে বার করলেন। এর পর কেউ বলবে রাজা নাটকটাও কিং জর্জকে নিয়ে লেখা।
  • জয় জয় জয় হে রাজেশ্বর ভারত ভাগ্ | ২৯ জানুয়ারি ২০১৬ ০১:৫৬327757
  • লাইন থাকলে?
  • সে | ২৯ জানুয়ারি ২০১৬ ০১:৩৫327756
  • গুগুলের ট্যাক্স ফ্রড ধরা পড়েছে।
  • Abhyu | ২৯ জানুয়ারি ২০১৬ ০১:৩৩327755
  • সার্কাস দেখতে ভালো কিন্তু হুচি সার্কাসের পার্ট হতে চায় কেন?
  • Atoz | ২৯ জানুয়ারি ২০১৬ ০১:২৭327754
  • নইলে
    "পতন অভ্যুদয় বন্ধুর পন্থা যুগ যুগ ধাবিত যাত্রী/ হে চিরসারথী তব রথচক্রে মুখরিত পথ দিনরাত্রি" এর মতন লাইন থাকতে কেউ এ গান পঞ্চম কি ষষ্ঠ কি অন্য কোনো জর্জ বা এডোয়ার্ড কি রিচার্ড এর উদ্দেশ্যে লেখা বলতে পারে?????
  • Atoz | ২৯ জানুয়ারি ২০১৬ ০১:২৪327753
  • ওহ, ঐ ফেবুর গ্রুপ তো পুরো সার্কাস। নিত্য বাঁদরনাচ চলছে। ঃ-)
  • hu | ২৯ জানুয়ারি ২০১৬ ০১:২১327752
  • ঠিকাছে। সবাই দেখেশুনে একটা কাউন্টার আর্গুমেন্ট তৈরী করে দিন তাহলে। এখন আবার খুব ঘুরছে এটা।
  • Abhyu | ২৯ জানুয়ারি ২০১৬ ০১:১৮327751
  • গুরুদেব ও শান্তিনিকেতন বইটা কারো কাছে থাকলে সেখানে পাবে। রচনাবলীর কোথায় সেটা অরিজিৎদা বলতে পারবে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত