এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • + | ২৯ জানুয়ারি ২০১৬ ১৫:১২327930
  • মুঘল তো ছেড়ে দিন, পাট শিল্পের অবনতির কারণ? আচ্ছা আচ্ছা পলিটিশিয়ানরা এখনো কিছু বুঝে উঠলোনা, মাধ্যমিকে জিগাত
  • kumu | ২৯ জানুয়ারি ২০১৬ ১৫:১১327929
  • কাজু হিসেব অনুযায়ী সেটি ঈং ১৯২৯ সাল।সত্যজিতের ৮ বছর বয়েস।তবে ৭ পৌষে ঠান্ডা থাকার কথা,বাচ্চাটি গরম কিছু পরেনি।
  • T | ২৯ জানুয়ারি ২০১৬ ১৫:১০327928
  • হ্যাঁ, তা অবশ্য।
  • san | ২৯ জানুয়ারি ২০১৬ ১৫:০৫327927
  • টি এসব তো যুক্তির কথা। লোকের ইগোয় লাগলে কী করব :-(
  • kc | ২৯ জানুয়ারি ২০১৬ ১৫:০৩327926
  • টি, পাবলিকলি ভুল ধরিয়ে দিলে কী হয় আর কী হতি পারে, তার স্যাম্পল তো আমাদের ছাইটেই দেখতে পাওয়া যায়, মাঝে মাঝেই।
    অলমতি বিস্তারেন।
  • Kaju | ২৯ জানুয়ারি ২০১৬ ১৫:০২327924
  • না কুমুদি, 'চত্ববেলায়' কি 'ছুতোব্যালায়' একবার গেছিলেন সত্যজিৎ, ১৩৩৬ বঙ্গাব্দ কত সাল হয় দেখে নিন। ৭ই পৌষে মার সাথে। তখন ওই 'বহুদিন ধরে বহু ক্রোশ দূরে'-টা ওনার খাতায় লিখে দিয়েছিলেন রবিদাদু।
  • T | ২৯ জানুয়ারি ২০১৬ ১৫:০২327925
  • ওফ্‌, সেই মুঘল সাম্রাজ্যের পতনের কারণ। অ্যাতবার অ্যাতছেলেপুলেকে জিগিয়েও পরীক্ষকমহল কোনোদিন সন্তুষ্ট হতে পারেন নি।
  • | ২৯ জানুয়ারি ২০১৬ ১৫:০১327923
  • ও ই রকম দু এক্জন টিচার থাকতে পারেন সদা, যেনার পাতা গুনে নাম্বার দেনঃ

    স্ট্যাটিসটিক্স বলছে ঃ। । There is a classical conflict between quality & quantity"

    So true!! ঃ)
  • শ্রী সদা | ২৯ জানুয়ারি ২০১৬ ১৪:৫৯327922
  • সিরিয়াসলি, আমাদের সময় (c. 2005)তিরিশপাতা না লিখলে লেটার দিত না ইতিহাসে। পুপে কনফার্ম করতে পারবে।
  • kumu | ২৯ জানুয়ারি ২০১৬ ১৪:৫৮327917
  • সত্যজিত শান্তিনিকেতনে যান গ্রাজুয়েট হওয়ার পর।ঐ বাচ্চাটি গ্রাজুয়েট হওয়ার বয়েসে আসেনি।মুখেও মিল নেই।এইটা বলাতে একজন বলেছিলেন ছোটকালে বেড়াতে যেতে পারেন তো।
  • Kaju | ২৯ জানুয়ারি ২০১৬ ১৪:৫৮327918
  • ভূগোল তাও বাড়িতে পরীক্ষা দিয়ে প্র্যাক্টিস করতে হত না, ইতিহাস যে কতবার বাড়িতে টাইম ধরে মা পরীক্ষা নিয়েছে ! উফ টেস্ট পরীক্ষার পর থেকে শীতের সেই রোদ্দুর ঝিমিয়ে আসা দুপুর ডেড্ডা থেকে সাড়ে চাট্টে, খেয়ে উঠে বোসো কব্জির ওই 'এক্সাইজ' করতে। ভাবলেও গায়ে কাঁটা দেয় আজও।

    আজও ইতিহাস পরীক্ষার স্বপ্নে ভয়ে জেগে উঠি মধ্যরাতে, এইতো পরশুও পেলাম সেই স্বপ্ন, তার সাথে স্কটিশে পড়ার দরুণ বাইবেল পরীক্ষা। সেও মারাত্মক, ২০ নম্বরের ৫ খানা যব তক হ্যায় জান উত্তর লেখো আড়াই ঘন্টায়। দেখছি দুটো পরীক্ষার কোশ্চেন পরপর, অথচ আমি রুটিন না জেনে খালি ইতিহাসের প্রিপারেশন নিয়ে এসেছি, বাইবেল পড়ে আসিনি ! একদম জলজ্যান্ত স্বপ্ন।
  • Virgil Caine | ২৯ জানুয়ারি ২০১৬ ১৪:৫৮327919
  • হতেই পারে। আমাদের সমুদ্রগ্গো (গুহ, কিন্তু সবাই ওকে ওর স্টাইলে ডাকতো) আধ ঘন্টার মধ্যে একস্ট্রা পাতা নিতে শুরু করতো। একবার ওর খাতায় চোখ পড়েছিলো, খান পনেরো শব্দ - পার পেজ :-p
  • Arpan | ২৯ জানুয়ারি ২০১৬ ১৪:৫৮327920
  • ইতিহাস ভূগোল থেকেই বিশেষত মানুষের মূল্যবোধ তৈরি হয়।
  • একক | ২৯ জানুয়ারি ২০১৬ ১৪:৫৮327921
  • উফ এই কবি বলেছেন বলে চালিয়ে দেওয়া ! যোগেশ দা বিকট চিত্কার দিয়েছিলেন একবার কোনো কবি বলেনি ব্যাটা তুই বলেছিস গতবার ওয়াল ম্যাগে লিখে নিজেই ভুলে গেছিস আয় আয় কাছে আয় .......ও মাথায় খটাস খটাস খটাস :(( সত্যি এসব পাপ পিছু ছাড়বেনা।
  • | ২৯ জানুয়ারি ২০১৬ ১৪:৫৭327916
  • সেই সময় ভালো লাগতো না। কিন্তু এখন কোথায় গেলে তার আগে বা যেতে যেতে পুরো ইতিহাস টা পড়ে নি। তাতে আত্মীকরণের সুবিধা হয়।
  • T | ২৯ জানুয়ারি ২০১৬ ১৪:৫৬327915
  • আর ব্রতীনদা, সেদিনই তো বললাম, টি-টোয়েন্টি কোনো ক্রিকেটই নয়।
  • শ্রী সদা | ২৯ জানুয়ারি ২০১৬ ১৪:৫৫327911
  • হুম ভূগোলে একগাদা আঁকতে হত, ইভেন দু লাইনের উত্তরের সাথেও একটা ছবি দিয়ে দিলে ভালো হয় আর কি। কিছু লোকজন আবার ইতিহাস পরীক্ষাতেও ছবি আঁকতো।
    অবশ্য, পরে ইঞ্জিনিয়ারিং ড্রয়িং ক্লাসে ততোধিক চাপ হয়েছিল। কোনোরকমে কেঁদে ককিয়ে পাশ করেছিলাম।
  • T | ২৯ জানুয়ারি ২০১৬ ১৪:৫৫327912
  • স্যানদি, অন্ততঃ এইক্ষেত্রে পাবলিকলি ভুল ধরা ব্যাপারটা কি 'এমা জানেন না, ছি ছি, আপনি দস্তুরমতো হাবা' এই স্টেজে চলে যায়? যেতে পারে? একটা বাচ্চা ছেলের ছবি, কেউ চালিয়েছে সত্যজিত রায় বলে, তো কজন আর সত্যজিতের ছোট বেলার ছবি দেখেছে, ভুল হওয়াটাই স্বাভাবিক। তো, রাগারাগির কি আছে। অবশ্য এই ছবি নিয়ে যদি কেউ প্রবন্ধ ফেঁদে বসে ঐ যে, দেখুন, কচি সত্যজিতকে দাদু ক্ষী ভালবাসতেন সেটার প্রমাণই ওই ছবি, তো এক মানে দাঁড়ায়।
  • Virgil Caine | ২৯ জানুয়ারি ২০১৬ ১৪:৫৫327913
  • আর হ্যাঁ, ইতিহাস ভূগোলকে গাল দিলে ভালো হবে না কিন্তু।
  • Arpan | ২৯ জানুয়ারি ২০১৬ ১৪:৫৫327914
  • সদা বোধহয় ফন্ট সাইজ ৮২ করে লিখত।
  • Virgil Caine | ২৯ জানুয়ারি ২০১৬ ১৪:৫৪327910
  • তি-রি-শ পাতা? বাবা গো, আমি জেবনে পনেরোর বেশি উঠতে পারিনিকো!
  • | ২৯ জানুয়ারি ২০১৬ ১৪:৫২327909
  • হ্যাঁ ভুগোল আমার ও ভালো লাগতো। অরেক টু হলে লেটার পেয়ে যাচ্ছিলাম ( "ভুগোল-গরিম!!) ঃ)
  • | ২৯ জানুয়ারি ২০১৬ ১৪:৪৯327908
  • বাছা টি, ভারতবর্ষ ৮০/০ ইন ৮.৫ ওভার ঃ))
  • | ২৯ জানুয়ারি ২০১৬ ১৪:৪৭327905
  • আমাদের একটা ছেলে হাতের সমনে কাউকে না পেয়ে "দ্বারকানাথ ঠাকুর" কে বিরাট বিপ্লবী বানিয়ে দিয়েছিল। কেন কে জানে? ঃ)
  • san | ২৯ জানুয়ারি ২০১৬ ১৪:৪৭327906
  • টি, পাবলিকলি ভুল ধরানোয় অপমানিত হয়েছে মনে হল।
  • + | ২৯ জানুয়ারি ২০১৬ ১৪:৪৭327907
  • ভূগোলের নামে এই বাজে কথাটা না বললেই নয় সদা? ওতে কম লিখলেও চলত, অবশ্য ছবি-ম্যাপ আকতে হত।
  • | ২৯ জানুয়ারি ২০১৬ ১৪:৪৫327903
  • প্ররীক্ষায় প্রশ্নঃ

    "অমুখ" কে আবিষ্কার করেন?

    বুদ্ধিমান ছাত্রঃ সবই ভগবান আবিষ্কার করেছেন। তাই "অমুক" ও তিনি ই আবিষ্কার করেন।

    স্যারঃ "নাম্বার টা তাহলে ভগবান কেই দেওয়া হল"
  • T | ২৯ জানুয়ারি ২০১৬ ১৪:৪৫327904
  • হ্যাঁ, ওই হুজ্জুতিগুলো। মানে, কোনো কারণ নেই, তবু পাতার পর পাতা লিখতে হবে। এই যে ছোট থেকেই আলবাল লিখে পাতা ভরানোর উৎসবকে তোল্লাই দেওয়া হয়, ফল তো ফলবেই।
  • | ২৯ জানুয়ারি ২০১৬ ১৪:৪৩327902
  • আমি আমি গুটি কয়েক প্রশ্ন ই গাঁথিয়েছিলাম তো। তাই সেগুলো ভালোভাবে ..
  • শ্রী সদা | ২৯ জানুয়ারি ২০১৬ ১৪:৪০327901
  • ধুর ঐ ইতিহাস খাতা কেউ পড়ে দেখতো বলে মনে হয় ? অবজেকটিভগুলো বাদ দিলে পাতা গুনে আর হাতের লেখা দেখে নাম্বার। আমাদের সময় মোটামুটি অলিখিত নিয়ম ছিল ইতিহাসে লেটার পেতে হলে মিনিমাম তিরিশ পাতা লিখতে হবে। মাধ্যমিকের আগে রীতিমতো লেখার স্পীড বাড়ানোর জন্যে প্র্যাকটিশ, এখনো দুঃস্বপ্ন হয়ে ফিরে আসে।
    ইতিহাস এবং ভূগোল এই দুটো সাবজেক্ট কোনোদিন ভালো লাগাতে পারলাম না, জাস্ট এই হুজ্জুতিগুলোর জন্যেই।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত