এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Abhyu | ০২ ফেব্রুয়ারি ২০১৬ ০০:০৭328351
  • পি-পিপি-পিপিপিই কেমন আছো? অনেকদিন দেখি না...
  • aranya | ০২ ফেব্রুয়ারি ২০১৬ ০০:০৬328349
  • টিম, হুচি তোমরা কখনও সাউথ আম্রিকা ঘোরার প্ল্যান করলে অবশ্যই জানিও। যদি একসাথে যাওয়া যায়...
  • hu | ০২ ফেব্রুয়ারি ২০১৬ ০০:০৪328348
  • হিসেব করে বলব। এখনও করিনি।
  • pipi | ০২ ফেব্রুয়ারি ২০১৬ ০০:০১328347
  • হুচি, এইটায় মিনিমাম কদ্দিন লাগবে? মানে, আম্রু বসের নাকের ডগা দিয়ে গিয়ে কেউ দশদিনের লং ড্রাইভে যাচ্ছে শুনলেই কেমন গা ছমছম করে।
  • প্রো | ০১ ফেব্রুয়ারি ২০১৬ ২৩:৫৯328346
  • চার বছরের ব্যবহারকারী হিসবে আমার ধারনা গোপ্রো একটি অতি ওভারহাইপড কেমেরা। আপনাদের মূল্যবান মত পেলে শিওর হব।
    আমার গোপ্রোটি আপনাদের সঙ্গে শেয়ার করতে কোনো আপত্তি নেই। তবে আমার কিঞ্চিত কাজে লাগে বলে কিনেছিলুম। কাজের আর আপনাদের এডভেন্চারের টাইমিং ক্লাশ না করলেই হল।
  • hu | ০১ ফেব্রুয়ারি ২০১৬ ২৩:৫৫328345
  • কেন? আমরা তো একটা করতে পারি সল্টলেক সিটি পর্যন্ত রোড ট্রিপ। চাইলে ইয়েলোস্টোনে এক-দুদিন। তারপর সল্টলেক সিটি থেকে স্যান ফ্রান্সিসকো অ্যামট্র্যাক (যেটা ন্যাশনাল পার্কগুলোর মধ্যে দিয়ে যায়)। স্যান ফ্রানসিসকো থেকে আবার রোড ট্রিপে বাড়ি। এবার নিচের দিক ধরে আসবো - অ্যারিজোনা, নিউ মেক্সিকো, টেক্সাস, লুইসিয়ানা ধরে। এটা এক্ষুনি মাথায় এল সবার লেখা পড়তে পড়তে। ওয়ান ওয়ে রেন্টাল কার বুক করতে হবে।
  • aranya | ০১ ফেব্রুয়ারি ২০১৬ ২৩:৫২328344
  • টিম, সাউথ আম্রিগা দেখার ইচ্ছে খুবই আছে। আর আমার এখনও অব্দি গাড়ী চালিয়ে ঘুরতে ভাল লাগে।
    লম্বা ছুটি পাওয়াটাই সমস্যা
  • Tim | ০১ ফেব্রুয়ারি ২০১৬ ২৩:৪৭328343
  • অরণ্যদা,
    প্যান অ্যাম দিয়ে শুরু করো। প্রথম ধাপে পানামা অবধি, বিশ্রাম নিয়ে সেকেন স্টেজে চিলি হয়ে আর্জেন্টিনা হয়ে রিও।

    উত্তর অ্যামেরিকায় একমাত্র ক্যানাডা হয়ে আলাস্কার দিকে চলে গেলে ঠিকাছে, নইলে বড়ো মোনোটোনাস।
  • দেবো | ০১ ফেব্রুয়ারি ২০১৬ ২৩:৪৫328341
  • দেবো???
    আমায় কে দেয় তার ঠিক নেই। আমার না াছে সিআইএ না ঈমামভাতা।
    বললুম কি, যে ধার দিতে পারি বড়জোর।
  • কেমেরা কনফার্মড | ০১ ফেব্রুয়ারি ২০১৬ ২৩:৪৫328342
  • বলা হয়েছে, কেমেরার মালিক নয়।
  • Div0 | ০১ ফেব্রুয়ারি ২০১৬ ২৩:৩৮328340
  • @74.233.173... গোপ্রো নিয়ে সম্মিলিত (সিকি আর আমি) ফান্ডা দিলে কথা দিন একখানি হিরো 3 দেবেন। আমরা একটাতেই চালিয়ে নেবো।
  • Div0 | ০১ ফেব্রুয়ারি ২০১৬ ২৩:৩৪328338
  • কিন্তু যেহেতু কালো ম্যাট ফিনিশ হেলমেট সুতরাং রিফ্লেক্টিভ নয় একদমই, তার তোর রেডিয়াম স্টিকার লাগবে। অ্যাকসেসরিজ'এর ছবিটায় দেখছি পেল্লাই একখানা ফ্রন্ট শীল্ড। ওটা লাগালে উইন্ড ব্লাস্টের থেকে রক্ষা করার চাইতে গাড়ির ব্যালান্স প্রচন্ড টালমাটাল হয়ে যাবে, ভুলেও লাগাস না। ঠেকে শিখেছি। খুব বেশি হলে একফুটের মত লম্বাগুলো মানে রীয়ার ভিউ মিররের সমান উচ্চতায় হলে মোর দ্যান এনাফ।

    আর RS200'এর এস্থেটিক নিয়ে একদমই চাপ নেই। ব্রাইট ইয়েলো পছন্দ করেই কিনেছিলাম। :) হাতে গরম আজ সন্ধ্যের একটা ছবি -


    আমি নাইট টাইম রাইডের কথা মাথায় রেখে সাদা হেলমেট কিনেছিলাম। LS2, এখনও পর্যন্ত খুবই স্যাটিসফ্যাকটরি। তোর কথামত ফুল ফেস :)


    আমি এই হপ্তাহান্তে জে সি রোড যাবো। গিয়ে এই ট্যাঙ্কব্যাগটা দেখবো। একটাই ডাউট, সাইজে ঠিক হলেও জিপিএস'এর পাউচটা খুললে বাইকের ড্যাশবোর্ড দেখা যাবে কিনা। একটু উঁচু মনে হচ্ছে। অবশ্য জিনিসটা রাইডিং পশ্চারের ওপরও ডিপেন্ড করবে। এই বাইকটা নিয়ে একটাই কমপ্লেইন। ফেয়ারিং এর জন্য ভাইব্রেশন বেশি আর ওজনও তাগড়া। আবার এই একই কারণে খুব স্কিডি সারফেসেও বাইক একদম প্ল্যান্টেড থাকে। সেদিন ৯০+ এ প্যানিক ব্রেক করতে হল কিন্তু এবিএস'এর স্টেবিলিটি দেখে অবাক হয়ে গেছি।

    গো-প্রো বিষয়ক ব্যাপারে ক্ক। এক বছর হয়ে গেল কি তার বেশি মার্কেটে নেমেছে কিন্তু দাম কমার নাম নেই। তবে অ্যাকশন ক্যাম নিয়ে টই খোলাই যায়। ওয়াইল্ড লাইফটাও গো-প্রো দিয়ে কভার হয়ে যাবে :)

    আমার অনেক ফান্ডা চাই, অনেক খুঁটিনাটি জমে আছ এবং এই তল্লাটে তুই ছাড়া আর কোনও কো-বাইকার নেই। অতএব। বাদবাকি ক্রমশঃ প্রকাশ্য :)
  • হীরো | ০১ ফেব্রুয়ারি ২০১৬ ২৩:৩৪328339
  • আপনারো একটি প্রাচীন জলঢোকা হীরো ৩ ব্ল্যাক কনফার্মড।
  • ভালো কথা | ০১ ফেব্রুয়ারি ২০১৬ ২৩:৩০328337
  • তাহলে কেমেরার বুকিং কনফার্মড।
  • কেমেরা | ০১ ফেব্রুয়ারি ২০১৬ ২৩:২৫328336
  • টাকা লাগে দেবে সিআইএ আমি দোবো কেন?
    আমাকে দলে নিলে একটা পুরোনোগোছের জলঢোকা কেমেরা ধার দিতে পারি বড়জোর।
  • aranya | ০১ ফেব্রুয়ারি ২০১৬ ২৩:২৪328335
  • আম্রিগায় একটা ক্রস কান্ট্রি দিয়ে শুরু করতে হবে
  • তা | ০১ ফেব্রুয়ারি ২০১৬ ২৩:১৭328334
  • টাকাকড়ি কত দেবেন?
  • গো | ০১ ফেব্রুয়ারি ২০১৬ ২৩:১৫328333
  • এত বিষয়ে টই খোলে আর একটি একশন কেমেরার টই খোলার জন্যে পড়াশুনা লাগে!!!
    হ্যাঁঃ বল্লেই হল!
    ওসব জানি না, আপনাদের মূল্যবান মতামত সমেত একটি একশন্ কেমেরার টই চাই।
  • Tim | ০১ ফেব্রুয়ারি ২০১৬ ২৩:১৩328332
  • ড্রাঃ চাঃ র জন্য আমিই তো আছি। দুমাসে একবার ভারতের দৈর্ঘ্য পার করি। ঃ)
  • ;) | ০১ ফেব্রুয়ারি ২০১৬ ২৩:১২328331
  • বাইকে হবে নারে দাদা জানি তো। তাই তো কইলুম গাড়ি। তাছাড়া পিঠটা একটু টান করে হেলান দেওয়া বা ধরো খেয়ে উঠে জার্নিকালীন একটু ভাতঘুম - না না গাড়ির কথাই ভাবছি।
  • সাইকেল | ০১ ফেব্রুয়ারি ২০১৬ ২৩:০৬328330
  • সাইকেলে চাইলে আমি আছি।
  • :)) | ০১ ফেব্রুয়ারি ২০১৬ ২৩:০৫328329
  • ড্রাইভিং চাড্ডি বিশেষণটা দারুণ পছন্দ হল, ওটা নিতে পারতাম, তবে আমি বা সান্দা স্পেসিফিকালি রাইডিং চাড্ডি। ড্রাইভিংটা সাইড বিজনেস।

    তবে বাইকের পিলিয়নে লাগেজ থাকে, সেখানে কোনও গলগ্রহ অ্যালাওড নয়। বাইকে একটা ফুল GQ সার্কিট মারার ইচ্ছে আছে। দেখি কবে হয়।
  • গো প্রো | ০১ ফেব্রুয়ারি ২০১৬ ২৩:০৩328328
  • গো-প্রো নিয়ে তেমন পড়াশোনা নাই। কেউ যদি গিফট করে, সেই আশায় বসে আছি। এক্ষুনি তো লাগছে না। তবে বড় দাম, দাম দেখেই পেছনে ব্যথা করে।
  • ;) | ০১ ফেব্রুয়ারি ২০১৬ ২৩:০১328327
  • সিকির এই বিভিন্ন দেশ ঘোরার মতো কেউ সারা ভারত গাড়িতে ঘোরার প্ল্যান করলে মাসখানেক মাস দুয়েক এর জন্যে সাথে ঝুলে পড়তে পারি। একলপ্তে ভ্রমণসঙ্গী টার কোর্স কমপ্লীট হয়ে যায়। গাড়ি অবশ্য চালাতে পারিনা। তাই ড্রাইভিং-চাড্ডিদের গলগ্রহই হতে হবে। হ্যায় কোই...?

    ;)
  • একটি ছোট্ট অনুরোধ | ০১ ফেব্রুয়ারি ২০১৬ ২৩:০০328326
  • সিকিদা ও অন্যান্যরা,
    গোপ্রো বা অন্য কোনো অ্যাকশন ক্যামেরার ফান্ডা দিলে দয়া করে একটি উপযুক্ত খুলে তাতে দেবেন। ভারী উপকার হবে।
  • না রে | ০১ ফেব্রুয়ারি ২০১৬ ২২:৫৮328325
  • হেলমেট ভাইসর বদলাবার প্রয়োজন নেই। আগেও ছবি দিয়েছিলাম, কিন্তু আমার হেলমেট এইটা - স্টাডস নিনজা থ্রিজি।



    ডবল ভাইসর, স্ক্র্যাচ রেজিস্ট্যান্ট, আর ভেতরের ভাইসরটা অ্যাকচুয়েলি সান প্রোটেক্টর, স্নো রিফ্লেকশন আটকাতে বেশ কার্যকরী। একদম নতুন মত আছে গোটাগুটি হেলমেটটা, এক ফোঁটাও টসকায় নি।

    তোর বাইকটা দেখলাম, কী অখাদ্য করেছে ঐ ফেয়ারিংগুলো। অ্যাস্থেটিক লুকটাকে জাস্ট মেরে ফেলেছে। এমনকি 200NSএর যে নতুন ভার্সন নেমেছে - সেটাও দেখতে অতটা ভালো নয়।

    জিপিএস ন্যাভিগেশন ভীষণ দরকারি। তোর দরকার নন-ম্যাগনেটিক ট্যাঙ্কব্যাগ। রাইনক্স অপটিমাসের এই ট্যাঙ্কব্যাগটা দুটো ভ্যারিয়েশনেই পাওয়া যায়, একবার ট্রাই করে দেখতে পারিস। ক্যাপডেসে ওয়েদার প্রটেকশন নেই, তাই ওটা কেনার চেষ্টা করি নি। অপটিমাসের কিছু মোবাইল মাউন্ট আছে, কিন্তু সেগুলোও খুব টেকসই কিছু বলে মনে হল না।

    এখন খোঁজ নিচ্ছি পালসারের এই মডেলের জন্য ক্যারিয়ার কে বানিয়ে দিতে পারে। লাদাখ ক্যারিয়ার টাইপের কিছু একটা বানাতে হবে ওয়েল্ডারকে দিয়ে - অনেকটা এই রকম।

  • Kaju | ০১ ফেব্রুয়ারি ২০১৬ ২২:৫৬328324
  • হুতোদারও ভাল্লেগেছে আমার পদ্য? বাঃ ঘুমোতে যাবার আগে কী তৃপ্তি নিয়ে যাচ্ছি। ঃ)
  • Div0 | ০১ ফেব্রুয়ারি ২০১৬ ২২:৪১328323
  • আর ল্যাপি ব্যাগটা ভালো। ইনফ্যাক্ট কম্পার্টমেন্ট বেশি হলেই ভালো। ডেকাথলনে দেখেছি বিল্ট-ইন ওয়াটার পাউচ প্লাস টিউব সমেত ব্যাকপ্যাক পাওয়া যাচ্ছে। ডিসকাউন্টএর জন্য তক্কে তক্কে রয়েছি।

    (লাদাখ ট্রিপের পর) মনে হয় তোর হেলমেট/ভাইজর বদলাবার প্রয়োজন আছে। প্লাস কিছু রেডিয়াম স্টিকার। ভেবে দেখিস। লো ভিজিবিলিটিতে কাজে আসে খুব।
  • Div0 | ০১ ফেব্রুয়ারি ২০১৬ ২২:৩৭328322
  • এই না হলে সিকি! (চকাস (টাকে))

    হুঁ, 'ক্লিপ-অন' হ্যান্ডলবার বলেই আদ্ধেক জিনিস কম্প্যাটিবল নয়। আর বাদবাকি মালের যা বাজে লকিং মেকানিজম, ও খুলে বেরিয়ে যাবে কারণ আমার বাইকের ভাইব্রেশন (ফুল ফেয়ারিং হওয়ার কারণে) খুব বেশি। তাই ক্যাপডেসের মালটা ভালো কিন্তু ওয়েদার প্রটেকশন নেই। এদিকে ফ্যুয়েল ট্যাঙ্কটা অত্যন্ত দামড়া গোছের তাই ট্যাঙ্কব্যাগ কাস্টম মেড হতে হবে। তবে জিপিএস ন্যাভিগেশন না হলে আর চলছে না।

    আর তুই কি গো-প্রো কিনবি? মডেল (হিরো?) ঠিক্করে ফেললে ফান্ডা দিস। আমি একটা হেলমেট মাউন্ট কিনবো।
  • বিটিডাব্লু | ০১ ফেব্রুয়ারি ২০১৬ ২২:২৪328321
  • যদিচ ল্যাপটপ ব্যাগ, কিন্তু সাইজে বেশ বড় এবং ভরপুর ফিচার, দেখতেও ঘ্যাম। লং ড্রাইভের জন্য ব্যাগটা বেশ কার্যকরী - কিনে ফেললাম, বুঝলি!

  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত