এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • sosen | ০২ ফেব্রুয়ারি ২০১৬ ০০:৩৪328379
  • আমার বছরে চোদ্দো দিন, এক্সক্লুডিং পাবলিক হলিডেজ। মাসে মাসে জমে। দেখুন সাত মাসে কষ্ট করে ঐ জমিয়েছি, এবছর কোনো একটা ট্রিপে তো যাবো-ই।
  • Atoz | ০২ ফেব্রুয়ারি ২০১৬ ০০:৩৪328380
  • হ্যাঁ গো বড়াই, তোমার সেই লেখাগুলো?
  • Blank | ০২ ফেব্রুয়ারি ২০১৬ ০০:৩৩328378
  • ঐ হ্যারিয়ার টাকে তো আমিও চিনতে পারিনি
  • I | ০২ ফেব্রুয়ারি ২০১৬ ০০:৩১328377
  • এই ব্ল্যাংকি, এখানে কী কচ্ছিস ! যা, পাখী চেনা গিয়ে !
  • Tim | ০২ ফেব্রুয়ারি ২০১৬ ০০:২৯328376
  • সোসেন পিপি তোদের কদিন ছুটি বছরে? ইশকুলের নিয়ম আছে না একটা?
  • Blank | ০২ ফেব্রুয়ারি ২০১৬ ০০:২৭328375
  • গো তো মাতা। সে আবার প্রফেশনাল কি !! দেবো বলে নমো কে
  • Tim | ০২ ফেব্রুয়ারি ২০১৬ ০০:২৬328373
  • আর পড়বোনা অনেক হয়েছে, দুদ্দুর
  • aranya | ০২ ফেব্রুয়ারি ২০১৬ ০০:২৬328374
  • বেশ, তার মধ্যে তোমরা যুগলে আরও কিছু টিরিপ করে নিও, নইলে অভ্যু আবার হাড্ডি বলে খোঁচা দেবে :-)
    @হুচি
  • Blank | ০২ ফেব্রুয়ারি ২০১৬ ০০:২৫328372
  • ছি ছি, আপনারা না পরাশুনো করার জন্য বিলেত গেছেন। যান সেসব করুন, এত চঞ্চল মতি কেন? খালি বেড়ানো আর বেড়ানো?
  • sosen | ০২ ফেব্রুয়ারি ২০১৬ ০০:২৪328371
  • এখানে ঘন্টা ধরে ছুটি দ্যায় ঃ(
  • Tim | ০২ ফেব্রুয়ারি ২০১৬ ০০:২৩328368
  • গোপ্রো মানে কি প্রোফেশনাল গোরু?
  • sosen | ০২ ফেব্রুয়ারি ২০১৬ ০০:২৩328369
  • না এখুনি তো আমার পনেরো দিনের ছুটিই নেই। ৮ দশমিক ৫ দিনের ছুটি আছে।
  • hu | ০২ ফেব্রুয়ারি ২০১৬ ০০:২৩328370
  • অরণ্যদা, সাউথ অ্যামেরিকা রোড ট্রিপ আমার পিএইচডি শেষ হওয়ার আগে হবে বলে মনে হয় না। মানে ধরুন ঐ ২০১৯ এর পরে। ততদিনে আপনার ঘোরা না হয়ে গেলে অবশ্যই জানবো।

    সোসেন, আমার সামার প্ল্যান এখনও ঠিক নেই। যাওয়া হলে জানাবো।
  • lcm | ০২ ফেব্রুয়ারি ২০১৬ ০০:২২328365
  • এহে! আমি বোধহয় ঐসব মাথায় লাগানো ক্যামেরা পাইসিলাম কোনো কনফারেন্সে - দিয়া দিসি কাউরে
  • Blank | ০২ ফেব্রুয়ারি ২০১৬ ০০:২২328366
  • মামু তাও ভালো, গোপ্রো কেনার বায়না করেনা
  • Tim | ০২ ফেব্রুয়ারি ২০১৬ ০০:২২328367
  • হে হে হোসেন একটা হেবি কঠিন পোশ্নো করেছে। ইচ্ছে তো এখুনি বেরোনোর, ছা চা কি সে উপায় রেখেচে? তবে সবাই বেলকাম। এই তো কদিন আগে হুতোদারা ছিলো খুব ভালো ঘুরলাম একসাথে
  • sosen | ০২ ফেব্রুয়ারি ২০১৬ ০০:২১328363
  • বোতিন্দার ভাষায় লেট্স টক অফলাইন ঃ)
    তার আগে ডেরাইভারকে জিগাই। আমি ড্রাইভ করিনা বলে আমাদের একটু অসুবিধে হয় লম্বা ডিস্ট্যান্স কভার করতে। দল হলে সুবিধে।
  • Abhyu | ০২ ফেব্রুয়ারি ২০১৬ ০০:২১328364
  • বেড়াতে যায় এবং ভ্রমণকাহিনী লেখে, এমনকি মামুও।
  • Blank | ০২ ফেব্রুয়ারি ২০১৬ ০০:২০328362
  • সবাই খালি বেড়াতে যায় ঃ(
  • lcm | ০২ ফেব্রুয়ারি ২০১৬ ০০:১৭328359
  • কিছুই তো দেখা হয় নাই...
    ভারত দেখা হয় নাই।
    পশ্চিমবঙ্গ দেখা হয় নাই।
    আম্রিগা দেখা হয় নাই।
    ক্যালিফোর্নিয়া দেখা হয় নাই।
    নিজের শহরটাও ভালো কইর‌্যা দেখা হয় নাই।
    আমাগো টাউনে (ড্যানভিল) থাকতেন নোবেলজয়ী লেখক ইউজিন ওনিল। তার বাড়ি এখন ন্যাশনাল হিস্টরিক সাইট, তার রক্ষনাবেক্ষণ করেন ন্যাশনাল পার্ক সার্ভিস। তাদের ফ্রি ট্যুর আছে, বুক করতে হয়, পার্ক সার্ভিসের গাড়ি পাহাড়ের মাথায় বাড়িতে নিয়ে যায়, গাইড বুঝাইয়াও দ্যায় - বাড়ির নাম টাও (Tao) হাউস, গাইড কইলেন উচ্চারণ হয় ডাও গাউস।
    নাট্যকার/লেখক ওনিল নোবেল পান ১৯৩৬ সালে, সেই টাকা দিয়া বাড়ি বানানো শুরু করেন পাহাড়ের কোলে, ১৯৪৪ সাল অবধি সেই বাড়িতেই ছিলেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যত জোয়ান লোকজন আছে তাদেরকে যুদ্ধে যেতে হল, তখন লেখকের বাড়ির কাজের লোকজন সবাই যুদ্ধে চলে গেলেন। ওনার স্ত্রী গাড়ি চালাইতেন না। ঐ পাহাড়ের মাথা থেকে কি করে তিনি এবং তার স্ত্রী নীচে নেমে বাজার-হাট করবেন - এই চিন্তায় উনি বাড়ি বিক্রি করে বোস্টন চলে যান।

    এই যে ওনার বাড়ির পিছনে আস্তাবল এবং খামারের ছবি -

    ওখানে একটি ছোট থিয়েটার আছে, যেখানে কি সব হইত এককালে
  • Tim | ০২ ফেব্রুয়ারি ২০১৬ ০০:১৭328360
  • মন্দ না প্ল্যানটা। করাই যায়
  • sosen | ০২ ফেব্রুয়ারি ২০১৬ ০০:১৭328361
  • হুচিদের নেক্স্ট ট্যুর কবে?
    এবম কোথায়?
    আমরা ঝুলে পড়তে পারি
  • aranya | ০২ ফেব্রুয়ারি ২০১৬ ০০:১৬328358
  • ওকে, পরের বার সাক্ষাৎ মোলাকাত-এর চেষ্টা করতে হবে @অভ্যু
  • Blank | ০২ ফেব্রুয়ারি ২০১৬ ০০:১৩328357
  • কিন্তু গো-প্রো তোমাদের কি কাজে লাগবে ? অন্তত সিকির প্ল্যানে?
    গো প্রো তখন ই ভালো যখন অ্যাকশনের মোমেন্ট টা খুব ইন্টারেস্টিং, অথবা ড্রোনে লাগানো।
    সিকির যা প্ল্যান, তাতে নিশ্চয় রেসিং বাইকের মতন করে চালাবে না, বা প্রায় শুয়ে পরে হাব ভাব নিয়ে রাস্তা বেঁকবে না। স্ট্যান্ডার্ড স্পীডে কখনো হাই ওয়ে, কখনো পাহাড় কখনো জঙ্গলের মধ্যে দিয়ে যাবে। সেক্ষেত্রে গো-প্রো র রেজাল্ট ভালো লাগবে না।
    অনেক ভালো হলো হাল্কা দেখে মিররলেস কিনে নাও। কোমরে আটকে রাখো। যখন দরকার পরবে গরিলাপড দিয়ে বাইকের সামনে লাগিয়ে ভিডিও করো, যখন দরকার পরবে দাড়িয়ে স্টিল ছবি তোলো। দরকার মতন লেন্স বদলাও পীঠের ব্যাগ থেকে। অনেক অনেক বেটার।
  • tania | ০২ ফেব্রুয়ারি ২০১৬ ০০:১১328356
  • ওহ! প্রথম ট্রিপে উটা ও ছিল। ইন ফ্যাক্ট ওখানেই সব থেকে বেশী সময় দিয়েছি।
  • Abhyu | ০২ ফেব্রুয়ারি ২০১৬ ০০:১০328354
  • হ্যাঁ সে তো তার পরের দিনই।
  • aranya | ০২ ফেব্রুয়ারি ২০১৬ ০০:১০328355
  • জানতাম হাড্ডি-র কথাটা কেউ লিখবে :-)

    অভ্যু কি ফিরে গেছ?
  • aranya | ০২ ফেব্রুয়ারি ২০১৬ ০০:০৮328352
  • হুচি-র ওয়ান ওয়ে রোড ট্রিপের আইডিয়াটা ভাল
  • tania | ০২ ফেব্রুয়ারি ২০১৬ ০০:০৮328353
  • গো প্রো দুরন্ত জিনিস! আমার বিটার হাফ (টাইপো নয়) ব্যবহার করেন।

    বাই রোড আমরা একবার স্যান ফ্র্যানসিস্কো থেকে নেভাডা পেরিয়ে অ্যারিজোনা হয়ে নিউ মেক্সিকো ছুঁয়ে কলোরাডো হয়ে ফেরত এসেছিলাম। টোটাল ২০-২১ দিন এ। ন্যাশানাল পার্ক গুলো ঘুরেছিলাম। আরেকবার ডেনভার পর্যন্ত উড়ে গিয়ে তারপর কলোরাডো, ক্যানসাস, নেব্রাস্কা, সাউথ ডাকোটা ঘুরে ওয়াইয়োমিং হয়ে ডেনভারে ব্যাক। এটা দিন ছয়েকের ট্রিপ। পরেরটা ইচ্ছে আছে আরো পুব দিকে যাবার।
  • Abhyu | ০২ ফেব্রুয়ারি ২০১৬ ০০:০৭328350
  • ইস অরণ্যদা কেমং হাড্ডি হবার চেষ্টা করছে
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত