এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • hu | ০৩ ফেব্রুয়ারি ২০১৬ ২২:০২328770
  • সোনা ঝরা স্বপ্নের ইনকা
  • hu | ০৩ ফেব্রুয়ারি ২০১৬ ২২:০০328769
  • সিফো এটা শিশুটকে তোলো।
  • dd | ০৩ ফেব্রুয়ারি ২০১৬ ২১:৫৮328768
  • চিন্তাই করা যায় না। এইত্তো সেদিন ফেবুতে ছবি দেখলাম নেড়ীমুন্ডির। যাকে বলে সদ্যোজাতা। মানে ইনফ্যান্ট। আর সে এখনো "তিরানসর" বলতে পারছে? ট্রিগনোমেট্রিও বলতে পারে বোধয়?
  • sinfaut | ০৩ ফেব্রুয়ারি ২০১৬ ২১:৪৯328767
  • : ঐ ঘরের আলোটা জ্বালিয়ে দাও না।
    : কেন? এখনও তো তেমন অন্ধকার হয়নি।
    : হুঁ হু, জ্বাঁলিয়ে দাও না।
    : তুই যে এত বলিস ভূত নেই টেই, তো অন্ধকারে এতো ভয় কেন?
    : ভূত নয়, তিরানসর। ধুপধাপ ধুপধাপ করে এসে যদি খেয়ে নেয়। হোঁ বাবা। (সদ্য জুরা পার্ক দেখেছে)
    : তোকে যে বললাম এখন আর একটাও ডাইনোসর নেই?
    : হ্যাঁ, সে নেই। কিন্তু আমার স্বপ্নের মধ্যে তো আসে। আমাকে স্বপ্নেই খেয়ে নেয়।
    : যদি তো স্বপ্নেই আসে, তাহলে আমি আর লাইট জ্বেলে কী করব? আমি তো আর তোর স্বপ্নের মধ্যে নেই।
    : না তুমিও আছো তো স্বপ্নের মধ্যে, ঐ তো মা ঐ ঘরে কথা বলছে, ও-ও তো স্বপ্নের মধ্যে।

    -----

    ইনসেপশন নয় শুধু একা নোলানের।
  • sinfaut | ০৩ ফেব্রুয়ারি ২০১৬ ২১:৪৪328766
  • একটা ইনকা নিয়ে কিছু ছিল, সোনা টোনা কিছু একটা নাম। ঐ শৈলেন ঘোষ এর। উফ্ফ সে কেমন একটা দমবন্ধ করা খারাপ লেগেছিল ছোটোবেলায়। আর পড়ার চেষ্টা করিনি।
  • hu | ০৩ ফেব্রুয়ারি ২০১৬ ২১:১৪328765
  • শৈলেন ঘোষের কথা লিখতে লিখতে "ইতি তোমার মা"তে চলে গেছি। মেনশন করা হয়নি সেটা সঞ্জীব চট্টোপাধ্যায়ের লেখা। এনার লেখাও ছোট বেলায় খুব পছন্দের ছিল। এখন আর পোষায় না।
  • hu | ০৩ ফেব্রুয়ারি ২০১৬ ২১:১৩328764
  • স্যানদের শুভ বিবাহবার্ষিকী। বিবাহবার্ষিকীর উপহারটা খুব পছন্দ হল। কি গাছ?

    শৈলেন ঘোষ আমি ছোটবেলায় খুবই ভালোবাসতাম। একটা গল্প ছিল মিশরের এক ফারাও আর তার মেয়েকে নিয়ে। বোধহয় ক্লাস ফোর বা তারও আগে পড়েছিলাম সেটা। তারপর সেই আনন্দমেলাটা হারিয়ে গেছিল। গল্পের নামও ভুলে গেছিলাম। সারা কিশোরবেলা এবং তার পরে অনেকেটা বড়বেলাও সেই গল্পটাকে খুঁজেছি। তারপর একবার বাড়ি গিয়ে দেখলাম বাবা সব বইয়ের আলমারি খালি করেছে নতুন করে গোছাবে বলে। তখন সেই আনন্দমেলাটাকে দেখতে পেলাম আবার। কিন্তু গল্পটা পড়ে খুব খারাপ লাগল। এর চেয়ে যদি খুঁজে না পেতাম অন্তত মনে মনে গল্পটাকে ধরে রাখতে পারতাম। সেই থেকে ছোটবেলার বইয়ের ব্যাপারে যেখানে তিলার্ধও সন্দেহ আছে রিস্ক নিই না। "ইতি তোমার মা" খুব পছন্দের ছিল। কিন্তু ফিরে পড়ার সাহস হয় না।
  • Abhyu | ০৩ ফেব্রুয়ারি ২০১৬ ২০:০৮328763
  • অ, স্যানেদের ম্যা অ্যা ছিল। বিলেটেড শুভেচ্ছা। গাছ দেওয়া নেওয়া করেছিস ভালোই, শাল সেগুন হলে বেটার হত। দরজা জানালা শক্তপোক্ত হবে। (আমি ভাবলাম কচি গাছ স্যালাড হিসেবে খাবি।) আর ভাগী তোমাদের পাওয়া এক্স্ট্রা শুভেচ্ছাগুলো যত্ন করে রেখে দাও হারিয়ে না যায়।
  • অভি | ০৩ ফেব্রুয়ারি ২০১৬ ১৯:৪৪328762
  • এই লাইসেন্স নেওয়াটাই তো শুনেছি খুব চাপের ব্যাপার। এখানেও বন্দুকের টইতে দেখেছিলাম। খবরে মোবাইলের মতই লিখেছে। আমার ব্যাপারটা জানতে খুব ইচ্ছে করে, এবং সম্ভব হলে নিতেও।
  • একক | ০৩ ফেব্রুয়ারি ২০১৬ ১৯:২১328761
  • পার্সেন্টেজ বেশি বলে চলে। বুলেট প্রুফ গাড়ির ব্যবসা ও তো ভারতে চুটিয়ে চলছে। যদিও সাদা চোখে দেখলে কজন আর কেনে। তবে আগের চে অনেক বেশি লোক লায়সেন্স্দ বন্দুক কেনে, শুটিং রেঞ্জে যায় এটাও ঘটনা।
  • | ০৩ ফেব্রুয়ারি ২০১৬ ১৮:৩৯328760
  • ব্যাক টু ওয়ার্ক। সিকি বইমেলা তে হাজির। আমাকে চা খাওয়ালো।

    মনের আনন্দে বেশ কটা বই কিনে।

    লেখিকার সই করা বই পেলুম।
  • Blank | ০৩ ফেব্রুয়ারি ২০১৬ ১৮:৩৬328759
  • কিন্তু এই ব্যাবসা চলে কি করে !! বন্দুক তো আর মোবাইল নয় যে প্রচুর লোক মাঝে মাঝেই কিনবে
  • cb | ০৩ ফেব্রুয়ারি ২০১৬ ১৮:২৭328758
  • নিচেরটা মনে হয় "ব্যক্তি" হবে
  • cb | ০৩ ফেব্রুয়ারি ২০১৬ ১৮:২৬328757
  • অভি, ১ঃ২৩ :)

    আসলে সবই সময়ের ব্যাপার, ব্যাক্তি তো নিমিত্ত মাত্র :P
  • d | ০৩ ফেব্রুয়ারি ২০১৬ ১৭:৫৭328756
  • kiki | ০৩ ফেব্রুয়ারি ২০১৬ ১৭:২৪328755
  • বুনু, বেঙী, দে,
    ঃ)
  • aaj | ০৩ ফেব্রুয়ারি ২০১৬ ১৭:২০328754
  • আজ হাওড়া ব্রীজের জন্মদিন।
  • ঊমেশ | ০৩ ফেব্রুয়ারি ২০১৬ ১৬:৩৯328753
  • আমাদের ছেলেবেলাতে কোর্টনি ওয়ালশ একটা কাজ না করে ম্যাচ হেরেও হীরো হয়ে গিয়েছিল।
    সেই দেশের আর প্লেয়ার সেই কাজ করে ম্যাচ জিতে আজ ভিলেন।

    এখনো মনে পড়ে ৮৭ বিশ্বকাপে, ম্যাচের পর দিন ওয়ালশ নিয়ে খুব লেখালেখি হয়।
  • Kaju | ০৩ ফেব্রুয়ারি ২০১৬ ১৬:১১328752
  • নেত্যবাউ-র এক গুড নাইটেই পাড়া একেবারে মাছি তাড়ানো টাইপ শান্ত হয়ে গেছে।
  • নেতাই | ০৩ ফেব্রুয়ারি ২০১৬ ১৪:৩০328751
  • গুড নাইট
  • Tim | ০৩ ফেব্রুয়ারি ২০১৬ ১৪:২৮328750
  • হ্যাঁ শৈঘো একটা পড়ার চেষ্টা করেছিলাম পোষায়নি। যাই ঘুমোই এবার, অনেক চাকা পেষা হলো
  • lcm | ০৩ ফেব্রুয়ারি ২০১৬ ১৪:২৬328749
  • শৈলেন ঘোষ কে আমি জানতাম না, একজন আলাপ করিয়ে দেন। বলেন বলেছিলেন যে খুব জনপ্রিয় - শিশু সাহিত্যিক।
  • Blank | ০৩ ফেব্রুয়ারি ২০১৬ ১৪:২৩328748
  • আরে ঋভু কে বলো যে আমারো স্কুলে খুব একটা বন্ধু ছিল না। এখন তো কারো সাথেই কনট্যাক্ট নেই। দু-একজন ছারা নাম ও ভুলে গেছি। কলেজের সাথে তাও কনট্যাক্ট আছে।
    আমার যত বন্ধু সব ই আপিসে হয়েছে।
  • Blan | ০৩ ফেব্রুয়ারি ২০১৬ ১৪:২১328747
  • স্যানকে হ্যা ম্যা অ্যা। অনেক অনেক বোটানিকাল গার্ডেন হোক তোদের
  • d | ০৩ ফেব্রুয়ারি ২০১৬ ১৪:১৮328746
  • ইয়েসসস আমারও ঐ দু'ঘা দিতে ইচ্ছে করত মাক্কালীঈঈ। বহুদিন আগে আমি আর রঙ্গন গুরুর পাতায় শৈলেন ঘোষের খানিক নিন্দে করায় একজন ক্ষুব দুঃখু পেয়েছিল। ;-) সেই একজন বোধহয় এখন একটু শক্তপোক্ত হয়েছে, অতটা দুঃখু আর পাবে না মনে হয়।
    :-)
  • | ০৩ ফেব্রুয়ারি ২০১৬ ১৪:০১328745
  • যাই। অনেক কাজিয়েছি। এই বার হালকা করে বইমেলা থেকে ঘুরে আসি। ফিরে এসে আবার কাজ তো আছে ই..
  • Byaang | ০৩ ফেব্রুয়ারি ২০১৬ ১৩:৫৭328744
  • কিকি, ঋভুকে জিগিও তো যারা ওর সাথে এরকম ব্যবহার করে, তারা ঋভুর বন্ধু হলে কি ওর সত্যিই খুব আনন্দ হত? ওকে একটু চিন্তা করে উত্তর দিতে বোলো।
  • de | ০৩ ফেব্রুয়ারি ২০১৬ ১৩:৫৩328743
  • শৈলেন ঘোষ খুব ছোটবেলা খারাপ লাগতো না - বড় হয়ে ভাল্লাগে না-
  • de | ০৩ ফেব্রুয়ারি ২০১৬ ১৩:৫২328742
  • অন্যকোন দিন ঘুমোই না- শুধু রোব্বারে গপ্পোবই পড়তে পড়তে চোখ বুজে এলে নিজেকে এট্টু প্যাম্পার করি -

    কিকির লেখায় ঋভুর কথা শুনে খারাপ লাগলো - তবে চিন্তা কোরো না, ও সামলে নেবে - এই বয়েসটাই এট্টু অমন কষ্ট পাওয়ার বয়েস - বাবা-মা দূর থেকে দেখবে শুধু - ডুবে গেলে যাতে তুলে ধরতে পারে, কিন্তু হাবুডুবু খেতে দেওয়াই ভালো! নাহলে সাঁতার শিখবে না -
  • kumu | ০৩ ফেব্রুয়ারি ২০১৬ ১৩:৪৭328741
  • লুচি,আলুর্দম-মাংস খেয়ে দুপুরে ঘুম?
    সাবোধান সাবোধান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত