এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • dd | ০৩ ফেব্রুয়ারি ২০১৬ ২৩:২১328801
  • হুচি লিখলো -"এমন রেসিস্ট জাত জগতে বিরল যাদের নিজেদেরও গায়ের রঙ কালো।" নট ফ্যাক্ট। গোটা আফরিকা জুড়েই ট্রাইবাল পলিটিক্স অসম্ভব হিংস্র ও রেসিস্ট। আগাগোড়াই রেসিস্ট।

    সব থেকে বড়ো জেনোসাইডের একটা তো হুটু আর টুৎসী বাদ্দিলেও আফরিকার সব দেশেই প্রচন্ড খুনোখুনী হয়ে ট্রাইবে ট্রাইবে।
  • sosen | ০৩ ফেব্রুয়ারি ২০১৬ ২৩:১৮328799
  • আমার ছোটোবেলা ঠিক এগারো বছরের। ঐ এগারো বছরের ন'বছর পড়তে পারতাম-তখন আনন্দমেলা বাড়িতে আসত, পাশের বাড়ি লাইব্রেরি করে বাকি সব জোগাড় হয়ে যেতো, গোগ্রাসে সব পড়তাম, অনুকরণ করে লিখতাম-

    ব্যাস, তারপর আর নাই।

    সুতরাং আমার বড়োবেলা ভাল্লাগে না।
  • kk | ০৩ ফেব্রুয়ারি ২০১৬ ২৩:১৪328798
  • 'পটোর পটুত্বও' শারদীয়ায় বেরিয়েছিলো।
  • kk | ০৩ ফেব্রুয়ারি ২০১৬ ২৩:১৩328797
  • টি,
    হ্যাঁ হয়েছে তো।'চারু চরের চুচুর','বড়মা', 'বেণুবনের দপ্তরী' এগুলো সব শারদীয়া আনন্দমেলায় পড়েছিলাম। ছোট আনন্দমেলায় ধারাবাহিক ভাবে 'নোটোর দলবল' বেরিয়েছিলো।
  • Tim | ০৩ ফেব্রুয়ারি ২০১৬ ২৩:০৮328796
  • আমি ও চান্দামামা পড়েছি কয়েক বছরে, আমেলাও ছিলো তবে পরের দিকে। ওফ বই জোগাড় করতে দম বেরিয়ে যেত।
  • dd | ০৩ ফেব্রুয়ারি ২০১৬ ২৩:০৬328795
  • কিকির কথায় মনে পড়লো। আমার নস্টালজি - ঐ বয়সের।

    একে তো ইন্ট্রোভার্ট। তায় বাবার বদলীর চাকরীর জন্য দু তিন বছর পরে পরেই বদলী। মফঃস্বলের ছেলেদের সাথে বন্ধুত্ব হতো না। ওরা এড়িয়ে চলতো। সরকারীর অফিসারের ছেলেদের লোকে কেমন সন্দেহ করতো। এটা আপনেরা বুঝবেন না।

    আর ছোটো শহরের ক্লাসমেটরা সব একসাথেই বড়ো হয়েছে। ওদের দাদা, কাকা, বাবারাও একসাথে বড়ো হয়েছে। কয়েক জেনারেশন ধরে একত্তর আছে।খুবই গন্ডীবদ্ধ জীবন। বাইরের কেউ ঠাঁই পায় না।

    প্লাস - কী ছোটো বৃত্তের মধ্যে থাকে। কেউই প্রায় "বাইরের বই" পড়তো না। অনেক বাড়ীতে বারন ও ছিলো। স্বপন কুমারের পরে আর আঅর কোনো বই পড়ে নি। বড়ো জোর কিরিটী রায়। ব্যাস।

    যদ্দিন না,কোলকেতায় এসিছি ততদিন একজন তো দুরের কথা আদজন বন্ধুও ছিলো না। প্রচন্ড নিঃসংগ কিশোর বেলা।
  • T | ০৩ ফেব্রুয়ারি ২০১৬ ২৩:০১328794
  • আচ্ছা, আনন্দমেলায় কখনো লীলা মজুমদারের গল্প উপন্যাস ইত্যাদি কখনো প্রকাশিত হয়েছে?
  • dd | ০৩ ফেব্রুয়ারি ২০১৬ ২২:৫৯328793
  • কেলাস সিক্স সেভেন পর্যন্ত্য তো শুকতারা। আরেট্টু বড়ো হয়ে তেমন মেগাজিন বিশেষ ছিলো না- ঐ যাকে বলে কিশোর সাহিত্য। মানে ফেলুদা গোছের। বই ই পড়তাম। সুনীল সবে উঠছে,সমরেশ তখন তুংগে। এইসব।
  • kk | ০৩ ফেব্রুয়ারি ২০১৬ ২২:৫৭328792
  • স্যান,
    হ্যাপি অ্যানিভার্সারী।মনের আনন্দে থেকো সারা জীবন।
  • | ০৩ ফেব্রুয়ারি ২০১৬ ২২:৫৬328790
  • ডিডিদের সময় শুকতারা, শিশুসাথী ছিল। মৌচাকও ছিল কী? না সে আরও আগে?
  • dd | ০৩ ফেব্রুয়ারি ২০১৬ ২২:৫৬328791
  • অ্যাকসিডেন্ট হোক বা চোর ধরা পরুক - এখানে কখনো দাংগা দেখি নি। কলেজ ইলেকশনেও মার্পিট হয় না। পোলিটিকাল বা কমুনাল রায়টও গতো কুরি বছরে শুনিও নি।

    কিন্তু এদানী মব এর গোলমাল প্রায়ই শুনি। ঐ সব ছোটো খাটো কারনে দল বেঁধে কাউকে পেটানো।
  • | ০৩ ফেব্রুয়ারি ২০১৬ ২২:৫৫328789
  • আমি তো খুব ছোতোবেলায় চাঁদমামা আর শুকতারা পড়তাম। মাসিক আনন্দমেলা প্রকাশিত হতে শুরু করে আমি তখন কেলার থিরি। ফাইব পর্যন্ত অবশ্য মাসিক আনন্দমেলা রাখা হয় নি। বার্ষিকটা জিজি কিনে দিতে প্রত্যেকবার। ফাইবে যেবারে পেলে এলো কলকাতায় তখন থেকে শুকতারা বন্দো করে আনন্দমেলা বলা হল। চাঁদমামা বোধহয় ফোরের শেষদিকে বা ফাইবের শুরুর দিকে বন্ধো করা হয়েছিল।
  • hu | ০৩ ফেব্রুয়ারি ২০১৬ ২২:৫৪328788
  • ভিক্টিমের গয়ের চামড়া নিশ্চয়ই কালো। এমন রেসিস্ট জাত জগতে বিরল যাদের নিজেদেরও গায়ের রঙ কালো।
  • hu | ০৩ ফেব্রুয়ারি ২০১৬ ২২:৫১328786
  • ডিডিদা, আপনারা কিশোরকালে কি পড়তেন?
  • Arpan | ০৩ ফেব্রুয়ারি ২০১৬ ২২:৫১328787
  • খুব ভয়াবহ।

    লোকাল না হলে পুলিশ পাশে দাঁড়ায় না।
  • | ০৩ ফেব্রুয়ারি ২০১৬ ২২:৫০328784
  • বাহ বাহ বাহ দেখেও ভাললাগে .... সুসভ্য শহর ...
  • hu | ০৩ ফেব্রুয়ারি ২০১৬ ২২:৫০328785
  • হ্যাঁ হ্যাঁ, আমারও বড়বেলাটা অনেক ভালো লাগে। শুধু নিজের ইচ্ছেমত চলতে পারি বলে নয়, এমনিতেও মনে হয় দিনকাল ভালো হচ্ছে, অনেক ট্যাবু চলে যাচ্ছে, অন্তত মেয়েদের জন্য।
  • dd | ০৩ ফেব্রুয়ারি ২০১৬ ২২:৪৯328783
  • আপনেদের সাথে আড্ডাতে গেলে এই অসুবিদে। আপনেরা যখন বড়ো হয়েছেন তখন শৈলেন ঘোষ এক মাইলস্টোন।আনন্দমেলাকে ঘিড়েই আপনেদের আর্লি ও লেট শৈশব।

    আমি রিলেট করতে পারি না।

    আচ্ছা, চত্বব্যালাতে আপনেরা হেগেল, সাংখ্য, বার্ট্রান্ড রাসেল ইঃ এইসব পড়েন নি?
  • | ০৩ ফেব্রুয়ারি ২০১৬ ২২:৪৩328781
  • হ্যাঁ তো ছোটবেলাতেই ভাল্লাগতো না, বড়বেলায় পড়ার কোনও অপচেষ্টাই করি নি। আর সত্যি বলতে কি ছোটবেলায় হাতে বড় একটা রিডিং মেটেরিয়াল থাকত না। ফলে বাছবিচার করবার স্কোপ খুবই কম ছিল। এখন হাতে এত রীডিং মেটেরিয়াল, এত বেশী ভাল ভাল পড়ার জিনিষ চারপাশে যে এইজন্যিই আমার বড়বেলাটাকে অনেক বেশী ভাল্লাগে।
  • Arpan | ০৩ ফেব্রুয়ারি ২০১৬ ২২:৪১328780
  • কস্তুরী।
  • cb | ০৩ ফেব্রুয়ারি ২০১৬ ২২:৪০328779
  • বিজয়্নগরে হীরেতে এক সুন্দরী ভদ্রমহিলা ছিলেন আর তাঁর দাড়িওয়ালা বর :P। এটাই মনে আছে
  • I | ০৩ ফেব্রুয়ারি ২০১৬ ২২:৩৮328778
  • দরিয়ার গপ্পোটা যা তা।
  • I | ০৩ ফেব্রুয়ারি ২০১৬ ২২:৩৭328777
  • ইন্ট্রোদের নিয়ে চিন্তা কোরোনা, তারা বড় হয়ে ভালো গুরু করবে।আর, বাজে বন্ধুর পাল্লায় পড়ার চেয়ে নিজের সাথে নিজে বন্ধু হওয়া অনেক ভালো।অন্তত একজন ভালো বন্ধু পাবে।
  • T | ০৩ ফেব্রুয়ারি ২০১৬ ২২:২৪328776
  • শৈলেন ঘোষের ঐ লেখাটা ছিল না, গল্পের মিনারে পাখি। আনন্দমেলা পূজাবার্ষিকীতে। ইরাম, খুবই খ্রাপ লেগেছিল যাকে বলে। ঐ বারেই ছিল বিজয়নগরের হীরে, কাকাবাবুর। মনে পড়ছে সেটা তখন মন্দ লাগে নি।
  • I | ০৩ ফেব্রুয়ারি ২০১৬ ২২:২৩328775
  • শৈলেন ঘোষ গাছন্যাকা।ছোটবেলাতেও ভালো লাগতো না।
  • hu | ০৩ ফেব্রুয়ারি ২০১৬ ২২:১৮328774
  • এখন ইতি পলাশ বা ইতি তোমার মা পড়ে মন খারাপ করবে কিনা সেটা যতটা না বইগুলোর ওপর ডিপেন্ড করছে তার চেয়ে বেশি ডিপেন্ড করছে বইটা পড়ার সময় আমি কি অবস্থায় আছি তার ওপর। তেমন তেমন দিন হলে হয়ত সেই পুরোনো ভালোলাগা সুদে-আসলে ফুলে ফেঁপে উঠবে। আবার অন্য কোন দিনে হয়তো মনে হবে কি সব রাবিশই না ছোটবেলায় পড়েছি। কদিন আগে ইউটিউবে লোড্শেডিং নামে একটা টেলিফিল্ম দেখে কি মন কেমন করল! সাঙ্ঘাতিক রিলেট করতে পারলাম। এমনকি চোখও ভিজল। কিন্তু সে ছবি আরেকবার দেখলে কি অমন হবে? মনে তো হয় না।
  • sosen | ০৩ ফেব্রুয়ারি ২০১৬ ২২:১১328773
  • দরিয়ার খুব ইমাজিনেশন। ছবিগুলো দেখেও খুব ভালো লাগে।
  • sosen | ০৩ ফেব্রুয়ারি ২০১৬ ২২:১০328772
  • ছোটোতে শৈলেন ঘোষ বিষম ভালো লাগতো। তেমনি পলাশ, ইতি তোমার মা---
    বড় হয়ে সেসব ফিরে পড়ার ভুল আর করি না কিন্তু পলাশ আবার পড়েছিলাম, আবার কেঁদেছিলাম। তিত্তি পড়ে কিন্তু আর ভালো লাগেনি।
  • sinfaut | ০৩ ফেব্রুয়ারি ২০১৬ ২২:০৭328771
  • হ্যাঁ, এই সোনাঝরা। সে এক বিষম বস্তু।

    ডিডিদা, চার হয়ে গেল। অনেক কিছুই বলতে পারে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত