এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Binary | ০৪ ফেব্রুয়ারি ২০১৬ ০৩:২৫328830
  • রোজ এই সময় এসে একটু ফুট কেটে যাই। বাল্য পোতিভার কথা হচ্ছে শুনে অনেক মাতা খাটিয়েও খুঁজে পেলুম না ৮ বছরে আমার কি পোতিভা ছিল। খালি একবার সাবানের বাক্স কেটে, তাতে কার্টুন স্ট্রিপ ভরে ভিউ মাস্টার বানিয়েছিলাম। আর একটা পিচ বোর্ডের ক্যাসিনো হুইল (তখন ক্যাসিনো ফ্যাসিনো জানতাম না)। তো, দেখে বন্ধুদের মধ্যে ধন্য ধন্য পরে গেছিল। তখন স্টেটসম্যান 'মোমিন' বলে একটা কার্টুন বেরোতো। তো সেইটা কেটে কেটে, ভিউ মাস্টার-এর কমিক স্ট্রিপ হয়েছিল।

    সে পোতিভা আর বিকশিত হয় নি। হয় রে কত কিছুই যে করা হলো না।
  • Atoz | ০৪ ফেব্রুয়ারি ২০১৬ ০৩:১৬328829
  • হুম, তবে তো সেই রজনীশই বটে। ঃ-)
  • sosen | ০৪ ফেব্রুয়ারি ২০১৬ ০২:৫৬328828
  • ওশো, ওশো।
  • Atoz | ০৪ ফেব্রুয়ারি ২০১৬ ০২:৪৪328827
  • সোসেন, এই রজনীশ সেই সেই রজনীশ? ঐ যে যিনি জন্মান নি মরেন নি কেবল পৃথিবী গ্রহে ভ্রমণ করে গেলেন?
    ঃ-)
  • Atoz | ০৪ ফেব্রুয়ারি ২০১৬ ০২:৪০328826
  • আহা, আমার প্রথম স্বরচিত কবিতাটা(ক্লাস ওয়ানে থাকতে লেখা) যদি আপনারা শুনতেন, তবে গড়াগড়ি দিয়ে উঠতেন। রীতিমতন খিদে পেয়ে যেত। ঃ-)
  • rabaahuta | ০৪ ফেব্রুয়ারি ২০১৬ ০২:৩৬328824
  • না না, একেবারেই মনে নেই- খুবই দীর্ঘ কবিতা ছিল, রীতিমত ছবিটবি দিয়ে, কিন্তু এখন চেষ্টা করে দেখছি একটা শব্দও মনে নেইঃ)
  • sosen | ০৪ ফেব্রুয়ারি ২০১৬ ০২:৩৬328825
  • রজনীশের গল্পটা কপি ছিলনা কিন্তু। পর্ন লেখক হওয়ার সম্ভাবনা যে অঙ্কুরে বিনষ্ট হয়ে গেলো এজন্য মা-ই দায়ী।
  • sosen | ০৪ ফেব্রুয়ারি ২০১৬ ০২:৩৪328823
  • হুতোদার কবিতাটা মনে আছে মনে হচ্ছে, হয়ে যাক
  • rabaahuta | ০৪ ফেব্রুয়ারি ২০১৬ ০২:২৫328822
  • আমার প্রথম কবিতাই প্রতিবাদী টাইপ, প্রফুল্ল স্যরকে নিয়ে। প্রফুল্লবাবু অঙ্কের স্যর ছিলেন, খুবই কড়া প্রকৃতির। এখন যদিও ঠিক কিভাবে কড়া ছিলেন মনে পড়েনা, কারন মারধর বিশেষ করতেন না। তো ক্লাস থ্রি তে একবার অঙ্ক ঠিকক করেও, বিকট হাতের লেখার জন্যে কিছুই বোঝা যাচ্ছেনা এই বলে কেটে দিয়েছিলেন। এইরকম অন্যায় কাজের ফলে প্রফুল্ল স্যরের নানানরকম কাল্পনিক হেনস্তা নিয়ে আমার লড়াকু প্রতিশোধমূলক মৌলিক এবং জীবনমুখী প্রথম পদ্য। হুঁহুঁ। এবং যেকোন সম্ভাবনাময় কবির মতই প্রফুল্ল স্যর, অঙ্ক ক্লাস ইত্যাদির নানারকম প্রত্যক্ষ রেফারেন্স থাকার পরেও বন্ধুরা কবিতার মৌলিকতায় বিশ্বাস করেনি।

    প্রফুল্লস্যর মাঝে মাঝে গল্প বলতেন ক্লাসে। যৌবনে কপর্দকশূণ্য অবস্থায় প্রত্যন্ত ত্রিপুরা থেকে বেরিয়ে কাশ্মীর থেকে কন্যাকুমারী, হিমালয়ের আনাচে কানাচে ঘুরেছিলেন, বিনা টিকিটে, পায়ে হেঁটে, সাধু সন্ন্যাসীদের সঙ্গী হয়ে। সেইসব গল্প আরেকটু বড় হয়ে শুনতে পারলে হতো, কিন্তু উনি মারা যান আমরা যখন ক্লাস ফাইভে পড়ি।
  • hu | ০৪ ফেব্রুয়ারি ২০১৬ ০২:০৩328821
  • সরি রামায়ণ না। মহাভারত।
  • hu | ০৪ ফেব্রুয়ারি ২০১৬ ০২:০১328820
  • ওহ! এই কথা! সে তো আমিও পাঁচ বছর বয়েসে ভগবানের ওপর একটা কবিতা লিখেছিলাম। আর তারপর উপেন্দ্রকিশোরের রামায়ণ পড়ে অনুপ্রাণিত হয়ে একটা ছোটদের রামায়ণও লিখতে শুরু করেছিলাম। মাইন্ড ইট - ছোটদের। ছেলেদের নয়। সব বইতে যেমন থাকে তেমনই নিজের বইতেও প্রথমে সূচিপত্র রচনার দিকে মন দিলাম। আদিপর্বের জন্য দশপাতা রেখেছিলাম। দশপাতায় আদিপর্ব আঁটল না। আমার রামায়ণও আর শেষ হল না। এ ব্যাতীত একটি অভিধান লিখতেও প্রয়াসী হয়েছিলাম। সমোচ্চারিত ভিন্নার্থক শব্দের অভিধান। সেটাও অসমাপ্ত কাজের মধ্যে আছে।
  • Abhyu | ০৪ ফেব্রুয়ারি ২০১৬ ০১:৫০328819
  • কতো সের?
  • Blank | ০৪ ফেব্রুয়ারি ২০১৬ ০১:৪৭328818
  • অন্যের থেকে কপি কর্তুম বলেই আজ আমি আইটি গাই হতে পেরেছি। আপনাদের আছে এমন পোতিভা?
  • aka | ০৪ ফেব্রুয়ারি ২০১৬ ০১:৩২328817
  • সেই আট বছর বয়সে আমি কবিতা লিখেছিলাম মনে মনে। শুধু লেখা হয় নি বলে। নইলে আজ লাইব্রেরিতে বসে আমার বইই মন দিয়ে পড়তেন।
  • Tim | ০৪ ফেব্রুয়ারি ২০১৬ ০১:২৫328816
  • ওহো আমার পোতিভা নিয়ে বলে যাই। সেই আট বছর বয়সে, আমি একখান ভূতের গল্প লিখেছিলাম। সোসেনের মত (ভূতটা না, গল্পটা), অনুপ্রাণিত প্লট। পিসতুতো দিদি পড়ে হেব্বি ইম্প্রেসড হয়েছিলো। নেহাত কেউ ডেকে সোনার মেডেল দেয়নি বলে নোবেল অবধি পৌঁছতে পারলুম না।
  • Atoz | ০৪ ফেব্রুয়ারি ২০১৬ ০১:১০328815
  • মৈথিলী নাম শুনলেই কেন জানি আমার খুব হাসি পায়। ঃ-)
  • sosen | ০৪ ফেব্রুয়ারি ২০১৬ ০১:০০328814
  • ইস মনে পড়ছে উত্তরসাধকের হেব্বি নকল করে ওটাকে ছোটোগল্প বানিয়ে শ্রীলাকে পড়ে শুনিয়েছিলাম। সে খুব মুগ্ধ হয়েছিল। নিশ্চয় বড়ো হয়ে পড়েছে--কি ভেবেছে কে জানে। মৈথিলী উজান এইসব নাম চেন্জ ও করিনি
  • sosen | ০৪ ফেব্রুয়ারি ২০১৬ ০০:৫৫328813
  • সে সব কি আর আছে? বাড়িতে গেলে দেখবো। কত ডায়রি যে পুড়িয়েছি
  • T | ০৪ ফেব্রুয়ারি ২০১৬ ০০:৪৮328812
  • আরে সেই কপিগুলো নেই? পোস্ট করো না।
  • sosen | ০৪ ফেব্রুয়ারি ২০১৬ ০০:৪৪328811
  • ফেলুদা, ব্যোমকেশ, গন্ডালু কপি করেছি। গন্ডালুর একটা গল্প কমিকস ও বানিয়েছিলাম আধা-ছবি সব সত্যজিতের থেকে সন্দেশ থেকে টোকা
    বাণী বসু কপি করেছি
  • Atoz | ০৪ ফেব্রুয়ারি ২০১৬ ০০:১৫328810
  • কুমুদি, মেইল দেখলাম, কিন্তু কিছু পাইলাম না।
    কোন্‌ মেইলে পাঠ্যেছিলে ?
  • T | ০৪ ফেব্রুয়ারি ২০১৬ ০০:০৬328809
  • ওই তো, খালি অবিশ্বাস...এই দেখুন

    http://postimg.org/image/6qb4xk6ap/

    টি কে অবিশ্বাস করার জন্য ইনকা আপনাকে দেখে নেবেন...
  • cb | ০৪ ফেব্রুয়ারি ২০১৬ ০০:০১328808
  • গন্ডারটা টি অ্যাড করেছে মাইরি
  • T | ০৪ ফেব্রুয়ারি ২০১৬ ০০:০০328807
  • আপনারা জানেন রাজধর্ম্ম কি?

    সময় পেলেই ঊনবিংশ শতকের বাংলা সংবাদপত্র বই পত্র ইত্যাদি নেড়ে চেড়ে দেখি। একটি পত্রিকা দেখলুম। নাম আলোচনা, প্রকাশিত হয়েছে ১৮৮৫ তে। মাত্র দুই ভল্যুম। আর নেই। তো, সেখানে জনৈক ক্ষীরোদচন্দ্র রায় চৌধুরী, এম. এ, রাজধর্ম্ম সম্পর্কে লিখছেন। প্রবন্ধটি শুধু রাজধর্ম্ম কি তা ব্যাখ্যা করেই ক্ষান্ত হচ্ছে না, পালনের বিবিধ নির্দেশও দিচ্ছে। এর মধ্যে কয়েকটি খুবই উল্লেখযোগ্য নিদান হ'ল, 'ব্রাক্ষ্মণসন্তান দাড়ি রাখিবেন না', 'মদ্যপানের প্রায়শ্চিত্ত নাই', 'সজারু, স্বাবিড়, গন্ডার ও কচ্ছপ ভক্ষ্য', 'কাহারও প্রাণ রক্ষায় মিথ্যা সাক্ষ্য দেওয়াতে দোষ নাই', 'যুগপৎ বৃষ্টি, বিদ্যুৎ, ও বজ্রপাত হইলে তিনদিন অনধ্যায়'।

    সজারুর কাঁটা বেছে খেতে হবে কিনা সেসব কিছু লেখা নেই।
  • T | ০৩ ফেব্রুয়ারি ২০১৬ ২৩:৩৯328806
  • ঃ), ফেলুদা কপি করনি কোনোদিন?
  • hu | ০৩ ফেব্রুয়ারি ২০১৬ ২৩:৩৬328805
  • ডিডিদা, আমি চামড়ার রঙ্গের রেসিজিমের কথা মনে করে লিখেছিলাম ওকথা। আফ্রিকার লোকেরাও কি কালো চামড়াকে নিচু চোখে দেখে?
  • sosen | ০৩ ফেব্রুয়ারি ২০১৬ ২৩:৩১328804
  • হেহে।
    ক্লাস ফোর না ফাইভে পড়তে কোত্থেকে রজনীশের উপর কিছু পড়েছিলাম-তারপর সেই নিয়ে চুপি চুপি এক্খান বড়দের গপ্পো পত্রালি খাতায় লিখে(আধবোঝা) লুকিয়ে রেখেছিলাম। পড়বি তো পড় মায়ের হাতে, কি ঝাড়! এসব অসভ্য জিনিস কোত্থেকে পড়েছ! আরে কোত্থেকে পড়েছি সে কি ছাই মনে আছে!
  • T | ০৩ ফেব্রুয়ারি ২০১৬ ২৩:২৪328803
  • মানে বলতে চাইছি, ধরো প্রেমেন্দ্র মিত্রের লেখার ধরণে নতুন একটা ঘনাদা লিখলে...
  • T | ০৩ ফেব্রুয়ারি ২০১৬ ২৩:২৩328802
  • সোসেনদি এখন অনুকরণ করে লেখে না কেন? এটা হেবি ইন্টারেস্টিং হয়।
  • T | ০৩ ফেব্রুয়ারি ২০১৬ ২৩:২১328800
  • ও ইয়েস। বেণুবনের দপ্তরী। মনে পড়েছে। ধন্যবাদ kk.
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত