এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • sosen | ০৭ আগস্ট ২০১২ ১১:৫৯32910
  • না: সে আর হলো কই?

    আবার বিদেশ যাব ভাবছি। দেশে বড্ড কম মাইনে। :P
  • Prongs | ০৭ আগস্ট ২০১২ ১১:৫৭32909
  • তাইলে কি সোসেনের আল্টিমেটলি পণ যোগাড় হয়েছিলো?

    ;-)
  • sosen | ০৭ আগস্ট ২০১২ ১১:৫৩32908
  • ডিডিদা- আপনি আর বড় হয়েন না তবে। এইখানেই থাক-!
    মাথা ঘুরছে ভেবে।

    ভেবে দেখলাম, আমার ও পিস চারেক কাঁচা আছে।
  • sosen | ০৭ আগস্ট ২০১২ ১১:৫১32907
  • তিনগুন হলে এই একশ ছুঁলো-
    চারগুন হলে কব্বে একশ পেইরেছে-

    আহা কুমুদি- সত্যি বুঝিনি গো

    বিষ নিয়ে টই?
  • ডিডি | ০৭ আগস্ট ২০১২ ১১:৫০32906
  • আর আমি কি না কুমুর থেকে পাক্কা সাড়ে দেড়গুন বড়ো বয়সে। উঃ, চিন্তা করলেও মাথা ঘুড়ে যায়।

    সোসেনের মতোন আমার অবস্থা। একটা সারাক্ষনের অস্থিরতা।এমন কি ঠিক হয়ে এক চেয়ারে বেশীক্ষন বসতেও পারি না। সামনে খাবার দিলে চোঁ চাঁ করে এতো তাড়াতাড়ি গিলে ফেলি যে লোকে ভাবে আমি ক্ষুধায় কাতর। ঐ যে কি বলে, ফোকাসে ডেফিশিয়েন্সী, তার রুগী।

    সারাক্ষনই একটা তাড়া আর অস্তিরতা। কুত্তার ন্যাজ চাই গোটা ছয়েক। নইলে কিচ্ছু জমছে না। এইরকম একটা ভাবনা।

    আর যদি ভাবেন, আহা, এইত্তো অল্প বয়সের ব্যাপার। একটু ধেড়ে হলেই মিটে যাবে তো তাদেরকি বলি অমনটি হয় না। যতো বুড়োচ্ছি ততো আরো বাড়ছে। এই ভামভেটকী অবস্থানেও শান্তি নেই।
  • kumu | ০৭ আগস্ট ২০১২ ১১:৪৯32905
  • ডিডিদা,আমাদের এইচ আর office athlete ডাউনলোড করে সবাইকে পাঠাবে বলেছে।

    আর ব্রতীন অপোপোচার কচ্চে,১০০ না,বিরানব্বই।
  • | ০৭ আগস্ট ২০১২ ১১:৪৭32903
  • নাঃ আজ আর অফিস যেতে ইচ্ছে করল না। এদিকে আজ আমাদের পাড়ায় সেই তিনি আসবেন বলে একেবারে হইহই কান্ড রইরই ব্যপার।
  • | ০৭ আগস্ট ২০১২ ১১:৪৭32904
  • /কী নয় কি
  • | ০৭ আগস্ট ২০১২ ১১:৪৪32902
  • সোসেন নতুন জানে না। তাই বলে দি। কুমু দির বয়েস প্রায় ১০০ র কাছাকাছি। কিন্তু লেখা পড়ে কী বোঝা যায়? কেমন সবুজ মন টি এখনো ধরে রেখেছে।
  • একক | ০৭ আগস্ট ২০১২ ১১:৪২32901
  • বিষ নিয়ে টই চাইছিলেন কে, খুলে দিলুম এক খান।

    আর, হাইপারএকটিভ মানে অধৈর্য্য কেন হবে ? :) আমার কচিকাঁচা আপাতত একটি ই। বিবাহসূত্রে প্রাপ্ত। তার ও বিয়ে হয়ে গেছে। কিন্তু কচিকাঁচা দশা কাটে নি।
  • Prongs | ০৭ আগস্ট ২০১২ ১১:৩০32900
  • http://www.telegraphindia.com/1120807/jsp/calcutta/story_15821723.jsp#.UCCsjyPnae4

    RTE করে স্কুলে ভর্তির ব্যাপারটা মনে হয় আরো খিচুরি হয়ে গেছে। স্কুলের লোকজনই কনফিউজড পুরো। আজ শুনলাম ক্লাস ওয়ানে অ্যাডমিশন টেস্ট হবে - যদিও এই আর্টিকল অনুযায়ী সেটা করা যাবে না। আর্টিকলে বলছে সব জায়গায় লটারী হবে - কিন্তু তাতে RTE-টা গ্যারান্টীড কিনা সেটা বোঝা যাচ্ছে না। পঃবঙ্গে এতদিন যেমন হত - সমস্ত সরকারি স্কুলের লটারী এক জায়গায় হত, তেমন হবে, নাকি সব স্কুলে আলাদা হবে - কে জানে। যদি সেকেন্ডটা হয় তাহলে তো সব স্কুলে অ্যাপ্লাই করে বসে থাকতে হবে। স্কুলে এও বলেছে জানুয়ারী মাসে শুধু একদিনের জন্যে অনলাইন ফর্ম রিলিজ করবে - RTE-তে কি এটা ধরে নিচ্ছে যে সকলের কাছে ২৪x৭ ইন্টারনেট কানেকশন আছে?

    সুপ্রীম কোর্টের রুলিং নাকি - প্র্যাক্টিক্যালিটি চিন্তা করে করেছিলো, নাকি...
  • sosen | ০৭ আগস্ট ২০১২ ১১:২৮32899
  • কুমুদি
    তিন চারগুন হত্তেই পারেনা!
    যা তা।
  • শ্রী সদা | ০৭ আগস্ট ২০১২ ১১:২৬32897
  • এই অনলাইন কাউন্সেলিং এর সাইটটা ঘাঁটার দুর্ভাগ্য হয়েছিল এই বছর। যা জটিল ইন্টারফেস, খুব টেক স্যাভি লোকজন ছাড়া কেউ বুঝবে না কি চলছে। যাদের সর্বক্ষণের নেট অ্যাক্সেস নেই বা বাড়িতে কম্পু নেই তারা কি করে করবে আল্লা মালুম।
  • kumu | ০৭ আগস্ট ২০১২ ১১:২৬32898
  • কিকি/বড়ম,না,তোমার সাথে kk কে মোটেই গুলিয়ে ফেলি নি,কলিকে অন্য একটা নামে ডাকতে চেয়েছিলাম,তাই কিকি নামটা মুখে/মাউসে এসেছিল।আমার বুদ্ধিশুদ্ধির ওপর কারোরই আস্থা নাই দেখি।গতকালই ভাটে বুঝিয়ে লিখেছিলাম তো,বার দুয়েক।

    সোসেনের অবস্থা আমারো,হয়তো,২৫% কম,কিন্তু আমার বয়েস সোনালীর তিন/চারগুণ।

    ভবী,আমি তো দিনের বেলা রোজই থাকি।আজ রাত্রে আসার চেষ্টা করব।
  • sosen | ০৭ আগস্ট ২০১২ ১১:১৫32896
  • de
    আমার কচি কাঁচা নাই-এককের কথা জানিনে।
  • শ্রাবণী | ০৭ আগস্ট ২০১২ ১১:০৯32895
  • আমি তাহলে বেশী ভিজেছি, এখনো পুরো শুকোই নি............. একই খেলার নানা নাম, গজ গিজা গাদি দাড়িয়াবান্ধা, তবে ছবি দেখতে পেলাম না, খুলল না!
    নুন একটা গজ ঘরের নাম ছিল, নুন গুন লঙ্কা আড়ি লম্বী .....
  • de | ০৭ আগস্ট ২০১২ ১১:০৭32894
  • কেউ সিরো-ধাস্সা খেলতো? ওটাই কি গাদি নাকি?
  • de | ০৭ আগস্ট ২০১২ ১১:০৪32893
  • একটা কনগ্রা আকাকে --

    আর যৌথ কনগ্রাটা জানাবো কি জানাবো না সেটা ঠিক ঠাক বুইতে পাচ্চি না -- পিছিয়ে বেশী পড়িনি --কি বলতে কি বলবো ! ওটা তোলা রইলো --

    আমি পিপি, স্যান অক্ষের দলে -- মোটামুটি রিল্যাক্সড গোছের লোক! বেশী দৌড়ে হবেটা কি? চারিপাশে দেখে শুনে দম নিয়ে হাঁটা আমার বেশী পছন্দের--

    একক বা সোসেনের কি কুঁচোকাঁচা আছে? ঐটা কিন্তু হাইপার অ্যাক্টিভিটির মোক্ষম দাওয়াই! ধৈর্য্য-ধারণের ভালো মতো ট্রেনিং হয়ে যায়!
  • Prongs | ০৭ আগস্ট ২০১২ ১১:০৩32892
  • http://www.telegraphindia.com/1120807/jsp/calcutta/story_15823609.jsp#.UCCnFyPnae4

    শেষটা ইন্টারেস্টিংঃ "Many blame the new system, in which a student had no way of knowing the vacancies in other colleges after each round of seat allotment, for having prevented them to upgrade to better colleges."

    এরকম একটা সিস্টেমের কথা আসে কার মাথায়? তাকে একবার দেখতে ইচ্ছে করে!
  • | ০৭ আগস্ট ২০১২ ১১:০২32891
  • কবি এই জন্যেই বলেছেন ' পোতিভা আর চুলকুনি কখনো চাপা থাকে না' ( আকা কে )
  • নেতাই | ০৭ আগস্ট ২০১২ ১০:৫৪32890
  • খেলাটা আমরাও খেলতাম। কি নাম ভুলে গেছি। নুন দিয়ে কিছু ছিল?
  • নেতাই | ০৭ আগস্ট ২০১২ ১০:৫৩32889
  • আমি তো গাড়ি পর্যন্ত যেতে গিয়েই ভিজে গেলাম।
    কাক ভেজা মানুষ।
    এখন আকাশ পরিস্কার হয়ে আসছে।
    আর আমি শুকনো হয়ে গেছি।
  • | ০৭ আগস্ট ২০১২ ১০:৫০32888
  • অরি, এটা কেই খুব সম্ভবতঃ আমরা গিজো বলতাম।
  • শ্রাবণী | ০৭ আগস্ট ২০১২ ১০:১৮32887
  • কী বৃষ্টি, কী বৃষ্টি......পার্কিংয়ে গাড়ি থেকে নেমে এক চিলতে রাস্তা পেরিয়ে অফিসে ঢুকতে গিয়ে ছাতাতে অর্ধেক ভিজে গেলাম! :)
  • Prongs | ০৭ আগস্ট ২০১২ ১০:১৪32886
  • গাদির আরেকনাম দারিয়াবান্দা (র না ড় ঠিক সিওর নই)।

    একটা লম্বা মতন কোর্ট হয় - এই রকম অনেকটা - http://tinyurl.com/cu9puu9

    দুটো দল থাকে (ছবিতে লাল আর সবুজ)। এখানে সবুজ লোকগুলো তাদের নিজস্ব ডাবললাইনে আড়াআড়ি কোর্টের বর্ডার অবধি যেতে পারে। অন্য দল (এখানে লাল) চেষ্টা করবে ছোঁয়া এড়িয়ে কোর্টের ওপার অবধি গিয়ে আবার এপারে ফিরে আসতে। সবুজ লোকেরা তাদের আটকাবে - ওদের লাইনের মধ্যে থেকে যদি অপোনেন্টের কাউকে ছুঁয়ে দেয় তাহলে পুরো টিম আউট - তখন উল্টো খেলা শুরু হবে। খুব বেসিক নিয়ম হল এটা।

    (কেউ অলরেডি উত্তর দিয়েছে কিনা দেখিনি, কিন্তু গাদিটা অনেকেই জানে না বলে কষ্ট করে একটা ছবি এঁকে ফেল্লুম, অন্ততঃ সেটার জন্যে চাট্টে জিলিপি প্রাপ্য।)
  • Sibu | ০৭ আগস্ট ২০১২ ১০:০৫32885
  • লোকে এত রান্না করে, খায় কে?
  • a x | ০৭ আগস্ট ২০১২ ০৯:২৯32883
  • আহা কলি তো একদিন চিট ডে অ্যালাও করেছে। এইসব সেদিনের জন্য।

    হায়দ্রাবাদী হালিমে গোলাপের পাপড়ি দেয়, কনফার্ম করলাম।
  • TesT | ০৭ আগস্ট ২০১২ ০৯:২৭32882
  • দেখি।
  • kiki | ০৭ আগস্ট ২০১২ ০৯:০৯32881
  • দিদিয়া,
    :P

    আকাকে দুটো (:D) সুখবরের জন্য কনগ্রা।
    এবার কাজে লাগি। ভাট সেশ হলো।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত